এটা টাঙ্গাইলের মধ্যে। খিলখেত থেকে ৯ টায় রওনা করে প্রায় ১১ঃ৪৫ এ পৌঁছলাম। মাঝে বেশ কিছুটা রাস্তা খারাপ ছিলো যদিও তা তেমন টের পাইনি কারণ বাসের পিছনে আমরা ক'জন তখন গান গেয়ে মজা করছি
এর মধ্যে একটা গান হিট হয়ে গেলো...এটা অবশ্য সেই বিশ্ববিদ্যালয় থেকেই হিট...কয়েক লাইন আপনারাও শুনুন।
আমার সুখ নাই রে সুখ পরানের পাখি
১৮ টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি
আমার সুখ নাইরে
পরথমেতে করলাম বিয়া জেলা বরিশাল
শ্বশুর বাড়ি যাইতে পড়ে ১০১টা খাল
আমার সুখ নাইরে
আমার সুখ নাই রে সুখ পরানের পাখি
১৮ টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি
আমার সুখ নাইরে
তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালী
বৌ রে আমার ভাল্লাগেনা ভালো লাগে শালী
......
এভাবে একে বর্ণনা করা হয়েছে অন্যান্য জেলায় বিয়ে করতে গিয়ে অভিজ্ঞতার কথা।
রিসোর্ট একেবারে মূল রাস্তার ধারে, একটু ভিতরে হলে ভালো হতো গাড়ির আওয়াজ কানে যেতো না। মাঠের এক পাশে প্যান্ডেল করে ওখানে নানান ইভেন্ট করেছি সবাই।
গরম বেশি পড়ে যাওয়ায় বেশ কাহিল হয়ে গেছিলাম সবাই।
দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলাম যমুনায় রিভার ক্রুজিং এ।
বাসে প্রায় মিনিট বিশেক যাবার পরে যমুনার পাড়ে পৌঁছলাম।
এরপর ইঞ্জিন চালিত বড় নৌকায় করে শুরু হলো আমাদের নদী ভ্রমন।
সারাদিনের ক্লান্তি এখানে এসে মুছে গেলো...
আমরা যমুনা ব্রিজের নীচ দিয়ে ঘুরে ব্রিজের নীচের চরে নৌকা ভেড়ালাম। ওখানেও মজা হলো অনেক। অনেকে গোসল করে ফেললো...আমার শরীর ভালো না থাকায় নামিনি পানিতে শুধু পা ভিজিয়েছি
ভাটা থেকে জোয়ার আসার আগ মুহুর্তে চরের পাড়ে পানি আছড়ে পড়ার শব্দ চমতকার লাগছিলো...
কিছু ছবি দিলাম...আশা করি ভালো লাগবে সবার...সুযোগ পেলে ঘুরে আসুন...ভ্রমন করুন...মনে হয়ে যাবে প্রশস্ত...সমস্ত কালিমা যাবে মুছে..
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



