somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের ফাসিতে ঝোলাতে এসেছি

১২ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গ কমরেড হোসেইন, যিনি আমাদের যুদ্ধে ফিরিয়ে নিজেই হারিয়ে গেলেন

আমাদের মায়েরা সেদিন সাদা শাড়ীতে মাথা ঢেকে
তেজগা-রেসকোর্স দৌড়াচ্ছিলেন
শহরজুড়ে বিছিয়ে থাকা বধ্যভূমির কথা ভুলে
গোটা ঢাকাই ছিলো সে-মুখী
মায়েদের দায় ছিলো,
তারা একটা প্রতিশ্রুতি শুনতে গিয়েছিলেন
যাওয়ার আগে আমাদেরও ভুলিয়েছিলেন-
বঙ্গবন্ধু আসছেন, দেখিস বিচার হবেই।
আমরা কজন দিনভর উপোসমুখে
বড়ইতলায় আমাদের খেলাটা খেলছিলাম।
আমরা মানে আমি, জিয়া, জাহিদ ও সায়মা
যুদ্ধশেষে আমাদের বাবারা লাশ হয়ে পড়েছিলেন রায়েরবাজারে
আমাদের খেলাটায় আমরা সেই কথা তুলতাম
কার বাবা বেশি কষ্ট নিয়ে মরেছেন- অভিনয় করে বলা
ছিচকাদুনে সায়মাটাই হারত, একটু বলেই ভ্যা
চোখের পানিতে বাধ লাগিয়ে চোখমুখ শক্ত করে
আমরা বাকিরা চালিয়ে যেতাম।
কখনও আমি, কখনও জাহিদ, কিংবা জিয়া
জাহিদের বাবার চোখ দুটো কোটরে ছিলো না
ধারালো করাতে দুহাত কাটা হয়েছিলো জিয়ার বাবার
বাবাকে মারার আগে কলজে খুবলে বের করে নিয়েছিলো বদরের দল
জয় বাংলা বলার কুফরি করায় কিভাবে জিভে পেরাক গাথা হয়েছিলো-
সায়মা কখনোই বলতে পারতো না সে কথা।
আমাদের মায়েরা ফিরেছিলো প্রতিশ্রুতি নিয়ে
অমি ও শমীর বাবার বিচার পত্রিকায়ও উঠেছিলো
তারপর সব সুনসান ফের।
মুজিবের সাধারণ ক্ষমার কবচ ঝুলিয়ে পাড়ায় ঢুকে পড়েছিলো সেই ঘাতকেরা
জুম্মাবারে মসজিদের খুতবায় দেখি সেই লোক!
বাবাকে বন্দুকের বাটে পেটাতে পেটাতে
টেনে হেচড়ে তুলেছিলো মাটিলেপা গাড়িতে
সে গাড়িতে জাহিদ, জিয়া, সায়মার বাবাও ছিলো।

ফিলিস্তিন, বসনিয়া আর আফগানিস্তানের মুসলমানদের রক্ষা করতে
তার আকুল আর্তিতে হাত মেলাতে খুব ঘেন্না হয়েছে আমার বরাবর
আমাদের বাবারাও তো মুসলমান ছিলেন
প্রতি শুক্রবার সে মসজিদেই জুম্মা পড়তেন
সেই থেকে আমার জানা হয়ে গেছে
ধর্মের পোষাকের তলে লুকানো এইসব ঘাতকেরা
আসলে ধর্মকে মানে না, তাদের ধর্ম ভিন্ন
ধর্মের নামে অধর্ম কায়েম করতে চায় শুয়োরের দল
সেটা ঠেকাতেই আমরা সোচ্চার হয়েছি তাদের সেই পাপের বিচারে।

এইসব পাতকেরা মুজিবকে উঠতে বসতে গালি শোনায়
কিন্তু হাত বাড়ালেই তুলে ধরে মুজিবেরই দেয়া ছাড়পত্র

জিয়া থেকে শুরু করে দীর্ঘ সামরিক শাসনেই পুষ্টিই বেড়েছে তাদের
এই ফাকে যদি চাপা পড়ে মৃতদের দীর্ঘশ্বাস

শহীদ জননীর সঙ্গে আবার তাই জেগেছিলো জনতা
নিশ্চিত জেনো সেটা কোনো রাজনীতির দাবি নয়
আমাদের বাবার খুনের বিচার চাইতে আমরা কোনো দলের ধার ধারি না
মুজিবের ছাড়পত্র, জিয়ার ইনডেমনিটিতে আমরা প্রশ্রাব করি বারবার
তিরিশ লাখ লাশের বিচার হবে বিশেষ আদালতে
এই দাবি শহীদের স্বজনের, হাসিনা-খালেদার না
এই দাবি আমি, জাহিদ, জিয়া ও সায়মার মতো অকাল এতিমের
এই দাবি আদায়ে আমরা শেষ পর্যন্ত যাব
শেষ বদরটাকে ফাঁসি না দিয়ে ঘরে ফিরবো না

এই চল্লিশে এসে আমরা এখনও সেই খেলাটা খেলি
কার বাবা কতটা নৃশংস ভাবে মরেছেন
সায়মা এখনও আগের মতোই হারে
তবে আমাকে গোপনে দেখিয়েছে এক মহড়া
ঘাতকের ফাসির দৃশ্যগুলোর জীবন্ত বয়ান
ক্রোধ রোষ ও উচ্ছাসের অবিশ্বাস্য মেল
উচ্ছাসভরা সেই জীবন্ত ধারাভাষ্যের
সায়মা অপেক্ষায় আছে প্রথম হওয়ার
তার আগ পর্যন্ত আমরা বিধবা মায়েদের সান্তনা দিয়ে
প্রতিদিন একবার মিছিলে গলা মিলাই
সেখানে ভিড় করে আমাদের মতো হাজারো এতিম
আমরা কাদতে আসিনি
যুদ্ধাপরাধীদের ফাসিতে ঝোলাতে এসেছি
সে দাবি আদায় করেই আমরা নতুন খেলা খেলবো।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৯
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×