কিভাবে সেপ থাকবেন , তাঁর লেটেস্ট গাইড
১২ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৫
(এইটা পুরাই একটা কাল্পনিক কাহিনী। পোস্টের কনটেক্সটরে অথেনটিক রূপ দেয়ার জন্য। গল্পের সব চরিত্র কাল্পনিক। রূপকথায় যেমন থাকে। ঈশপ যেগুলা নিয়া লেখে। এরপরও কেউ মিল খুইজা পাইলে সেইটা তার প্রবলেম, মডুদের না)
পরথম কেচ্ছা :
একদা এক ছাগলছানা এক মহিলা কবির বিষয়ে কইল , তাঁর কাপড় সে প্রকাশ্য রাস্তায় খুলিয়া ফেলিবে ।
স্যামপুরের রাস্তায় রাস্তায় মিছিল বাইরাইল , গরমাগরম বক্তৃতা বিবৃতি আসিতে লাগিল ।
উপায়ন্তর না দেখিয়া কর্তৃপক্ষ সেই মিছিলের উপরে মৃদু লাঠি চার্জ করিলেন , দেখিতে দেখিতে অনেকেই আহত হইল , অনেকের জেল হইল , অনেকে নিহতও হইল ।
তারপর ?
তারপর সেই নারী বিবৃতি দিয়া কহিলেন , ছাগছানার সাথে উনার কোন সমস্যা নাই । উনি ছাগছানার জেল ফাঁসী কিছুই চাহেন না ।
ব্যস , খেল খতম !
দুসরা কেচ্ছা :
একদা আরেক মহিলা কবি এক মেলায় গিয়াছিলেন । সেইখানে উনাকে দেখিয়া এক ষাড়ের ব্যবসায়ী কটুক্তি করিয়া বসিল ।
ইহা নিয়াও স্যামপুরে মিছিলের পরে মিছিল বাইরাইতে লাগিল , লোকজন হল্লা করিয়া উঠিল ।
পরিস্থিতি শান্ত করিতে কর্তৃপক্ষ এবারও মৃদু লাঠি চার্জ করিলেন ।
ইহাতে জার্মান প্রবাসী একজন পুরা নিহত হইল , আরো কয়েক ডজন লোক বন্দী হইল , তাহাদের ডিমোশন হইল , কারো কারো বাকরূদ্ধ করিয়া দেয়া হইল ।
তারপর ?
গোপন সূত্রে খবর পাওয়া গেছে প্রবাসী আরেক মহিলা কবি এইবার আসরে নামিলেন । তিনি সেই আক্রান্ত নারী কবিকে বলিলেন ; আপা , আপনার মন খারাপ , আসেন একটু গপসপ করি । গাড়ি পাঠাইতেছি , চলে আসেন ।
আপা গেলেন সেই গাড়ি চড়ে । গিয়ে দেখেন সেখানে লুল আর ষাড় বসে আছে , এখন মহিলা কবি কইলেন , আপা , আপনি তো ষাড় ব্যবসায়ীর গাড়ি দিয়া আসছেন , কী আর করবেন , এখন মিলমিশ করে ফেলেন ।
আশেপাশের রেসিডেন্ট ব্লগাররা কহিল , ঠিক , ঠিক ! একদম ঠিক কথা ।
সিনিয়ার মহিলা কবি বিব্রত হইয়া কহিলেন , আচ্ছা , আচ্ছা । ঠিকাছে ।
মহিলা কবি আপ্লুত হইয়া বিশেষ স্থানে ফোন করিলেন ।
ষাড় ব্যবসায়ীর উপ্রে কোন কমপ্লেন নাই কারো । তারে আনব্যন করে দেন । আর যেই বেআদ্দবগুলার জেল ফাসি হইছে , তারা তাগো মতোই জেলে পঁচতে থাকুক ।
রেসিডেন্ট ভাঁড়েরা আনন্দের হুটোপুটি খাইতে লাগিল । আজ রাইতে আরেকবার ষাড়ের টাকায় চাইনিজ আর দুই পেগ হয়ে যাবে লিশ্চয় ।
উপরের গল্পের খারাপ শিক্ষা :
নারী ও কবিদের ব্যাপারে সতর্ক থাকুন । তাহাদের কোন ঝামেলায় নিজেরে জড়াইবেন না ।
তাহারা চাইনিজ খাইয়া বেড়াইবে , আর আপনার জন্য থাকবে জেলের ভাত ।
সেপ থাকুন , সেপ ।
উপরের গল্পের ভালো শিক্ষা :
ব্লগ সবসময়ই বিনোদনময় । হ্যাপি ব্লগিং ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দেশী পোলা বলেছেন:
নারী ও কবি দুইটাই ভেজাইল্যা বস্তু। প্লাস প্লাস
হাসান বায়েজীদ বলেছেন:
হ্যপি ব্লগিং
সেলটিক সাগর বলেছেন:
পরথম কাহিনীতে ছাগলছানা বলিয়া বলগের জান ছাগুরামকে কেন ডিমোশন দেয়া হইল?
তেবরো দেক্কার কুরবিক কাগুকে ....
ব্লগেশ্বর বলেছেন:
টাক্কুমামাকে প্লাস।
রোকন বলেছেন:
সেইরম তড়িকা দেকতাছি
কালপুরুষ বলেছেন:
রাজধানীতে পয়ঃনিষ্কাশন সমস্যা জটিল আকার ধারণ করিয়াছে। বর্তমান স্যুয়ারেজ ব্যবস্থা অকার্যকর পরিলক্ষিত হইতেছে তাই নগরীতে সেপ-টিক ট্যাংকের ব্যাপক চাহিদার দিকে লক্ষ্য রেখে মানসম্মত সেপ-টিক ট্যাংক তৈরী ও বসানোর জন্য স্থানীয় ও বৈদেশিক পরামর্শকের নিকট হইতে লেটেষ্ট গাইড সম্বলিত দরপত্র আহ্বান করা হচ্ছে। বেশী মাত্রায় অক্সিজেন জেনারেটের জন্য সেপ-টিক ট্যাংক "স্টেইনলেস কপারে" তৈরী হতে হবে।
লেখক বলেছেন: দরপত্র চাইছে নাকি দাদা? জমা দিমু?
দেশী পোলা বলেছেন:
লোলপুরুষ ভাইযে মডুদের ফেবারিট, জানতাম না।আমার প্রমোশন হইয়াছে, দু'দিন পরে ইন্তেকাল ফর্মাইলে আপনারা শোক দিবস পালন করিবেন
বিবর্তনবাদী বলেছেন:
আচ্ছা , আচ্ছা । ঠিকাছে ।
সবাক বলেছেন:
ডিভাইডেড ক্রস হইলো মনে হয়।
সবাক বলেছেন:
২১ ডিসেম্বরের পর ১২ ফেব্রুয়ারী তারপর ৩ মার্চ.... পরে কুবরিক রেগুলার হইছে... সামহোয়ার ধন্য হইছে।
ধন্য ধন্য।
লেখক বলেছেন: শুকরিয়া
জানজাবিদ বলেছেন:
রেসিডেন্ট ভাঁড়েরা আনন্দের হুটোপুটি খাইতে লাগিল । আজ রাইতে আরেকবার ষাড়ের টাকায় চাইনিজ আর দুই পেগ হয়ে যাবে লিশ্চয়।................রেসিডেন্ট হওয়া তো ভারি মজা!!!
লেখক বলেছেন: আপনারা মিয়া গল্প আর ভার্চুয়াল জীবন মিলাইয়া ফেলেন
জেনারেল বলেছেন:
রেসিডেন্টের টেসই আলাদা
বিষাক্ত মানুষ বলেছেন:
কৈ
অমি রহমান পিয়াল বলেছেন:
তুমারে মিস্করি ম্যান
নুশেরা বলেছেন:
হা হতোস্মি! এতো দেরীতে দেখলাম।পরথম কেচ্ছার সময় ছিলাম না। দ্বিতীয় কেচ্ছার আলোকে সেইপ থাকার উপায়টা মনে হয় এইভাবে সামারাইজ করা যায়:
১. আরভি হয়ে যান।
২. আরভি হইতে না পারলে জেভির চামচা বনে যান।
৩. ১ ও ২ হওয়া সম্ভব না হইলে "চোখ থাকিতে অন্ধ" হয়ে যান।
৪. ১, ২, ৩ হতে না পারলে বিগশট কর্তৃক (মহিলাদের ক্ষেত্রে পোষা চামচা কর্তৃক) বাস্টার্ড, সারমেয়, (হিজড়া) ইত্যাদি উপাধিতে ভূষিত হতে হবে। আপনার জবান বন্ধ হবে কিন্তু উপাধিদাতা সগৌরবে বহাল থাকবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















