আমার প্রিয় পোস্ট
- একদা এক ধরাধাম গুরু ন্যাড়া বাবা যেভাবে পরমেশ্বরের অস্তিত্ব প্রমান করিয়াছিলেন - টেলি সামাদ
- প্রতিক্রিয়া - অপ বাক
- ২৮শে অক্টোবর - ইতিহাসেরই পুনরাবৃত্তি। - এস্কিমো
- ইহার নামই জামাত!!রাজনীতির জন্য যারা ইসলাম কে ব্যবহার করে,আবার ছুড়ে ফেলে!!! - এ. এস. এম. রাহাত খান
- আঞ্জুমান মফিদুল ইসলামঃ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত - এ. এস. এম. রাহাত খান
- ১৯৭৫ - ৮২ - বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ে থেকে নিজেদের মুক্ত করুন। - এস্কিমো
- এই ভালো পেসিমিস্ট আছি! - জামাল ভাস্কর
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)।
০৩ রা আগস্ট, ২০০৮ ভোর ৬:২০
আমি এইব্লগে খুব কমই লগ-ইন করি। তাই কারো কোন প্রশ্ন থাকলে আমার বর্তমান ঠিকানায় মন্তব্য করবেন। ধন্যবাদ।
////////////////////////////////////////////////
আমি দেখেছি দেশে পোলাপাইন যুক্তরাষ্ট্রে আসতে তেমনভাবে আসতে না পারার কারন তথ্যের অভাব। মাস্টার্স শেষ হয়ে যাওয়ার পর পোলাপাইন বাইরে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে। অথচ থার্ড-ইয়ার থেকে চিন্তাভাবনা করা দরকার। যুক্তরাষ্ট্রে ভাল স্কলারশিপ পাওয়ার সবচেয়ে বড় শর্ত জিমেট/জিআরই। আমাদের পোলাপাইন জিমেট/জিআরই'র কথা শুনলেই ভয় পাইয়া যায়। এখানেই সমস্যা। জিমেট/জিআরই ৩/৪ মাস ভালমত প্রেপ নিলে খুব ভাল করা যায়, আর ভাল একটা স্কোর আপনাকে ফান্ডিংয়ের পাওয়ার জন্য খুবই হেল্পফুল। জিমেট/জিআরইতে ভাল করলে ধরে নেওয়া যায় আপনার ফান্ডিংয়ের কাজ ৮০% ডান। আজকের পোস্টে জিমেট নিয়ে আলোচনা করব। পরেরগুলোতে জিআরই, বিশ্ববিদ্যালয় সন্ধান, কন্টাক্ট আর এসওপি, রেকমেন্ডেশান, এপ্লিক্যাশান, ভিসা, ইন্টারভ্যু এসব নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে।
জিমেট নাকি জিআরই?
প্রথমে আপনাকে চুজ করতে হবে কোন পরীক্ষাটা আপনার দেয়া দরকার। জিমেট নাকি জিআরই? আপনি যদি এমবিএ, বিজনেসে মাস্টার্স অথবা পিএইচডি করতে চান তাহলে জিমেট। অন্য সবকিছুর জন্য জিআরই দিতে হয়। তবে মাস্টার্স ইন ফাইন্যান্স, ম্যাথেমেটিক্যাল ফাইন্যান্স, পিএইচডি ইন ফাইন্যান্সেও ৯৫% ইউনি জিআরই প্রেফার করে। অনেক সাবজেক্টের জন্য জিআরই অথবা জিমেট যেকোন একটা দিলেই চলে। আপনার কোন নির্দিষ্ট ইউনিতে যাওয়ার ইচ্ছে থাকলে সে ইউনির ওয়েবসাইটে গিয়ে খোঁজ নেন আপনাকে কোনটা দিতে হবে। যদি জিআরই অথবা জিমেট যেকোন একটা এক্সেপ্ট করে তবে জিআরই দেওয়াই ভাল। কারন জিআরই জিমেট থেকে আমাদের জন্য ইজি হবে।
প্রথমে জিমেট নিয়ে কথা বলা যাক।
GMAT মানে Graduate Management Admission Test। ম্যানেজমেন্ট শব্দটা দিয়ে বুঝতে পারতেছেন যে এটা বিজনেস পড়ার জন্য। যুক্তরাষ্ট্রের সব এমবিএ'র জন্যই এটা লাগে। তবে সম্প্রতি কিছু কিছু স্কুল যেমন স্ট্যানফর্ড, এমআইটি জিআরই এক্সেপ্ট করা শুরু করেছে। জিমেটের টোটাল স্কোর ৮০০। মোটামোটি ইংরেজী জানা থাকলে আর ভোকাবুলারী স্কিলস ভাল হলে আমাদের দেশের বুয়েট বা ঢাবি বা অন্যান্য পাবলিক ইউনি এবং ভাল প্রাইভেট ইউনির পোলাপাইন তিন/চার মাস প্রেপ নিলে ৮০০-র মধ্যে ৬০০-৭০০ তুলতে পারবে। আমার পরিচিত অনেকে আরো অনেক ভাল করেছে। ৭০০-র উপরে পাওয়া দেশের কয়েক জনের সাথে আমার পরিচয় আছে। একজন ৮০০-র মধ্যে ৭৭০ আরেকজন ৭৪০ পেয়েছে আমার নিজের পরিচিত। আমি নিজে দেশে ১.৫ বছর আর এখানে গত ৫/৬ মাস জিমেট পড়িয়েছি। তাই সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি জিমেট শুনলে অনেকের রক্তে যে ভয়ের সন্ঞার হয় সেটার কোন ভিত্তি নেই। আপনি ভাল প্রেপ নিলে, ভাল ম্যাটেরিয়েলস থেকে পড়ালেখা করলে তাহলে ভাল করবেনই। জিমেটের ফি ২৫০ ডলার। পরীক্ষা হয় এআইইউবি বনানী'তে। পরীক্ষার সময় কমবেশী ৪ ঘন্টা। জিমেটে তিনটা সেকশান থাকে।
১। এনালিটিক্যাল রাইটিং এসেসমেন্ট অথবা আমরা যেটাকে Essay বলি সেটা। এই রাইটিং পার্টটা প্রেডিক্টেবল ফরমেটে থাকে বলে উত্তর করা সহজ। দুইটা রচনা লিখতে হবে, প্রত্যেকটার জন্য ৩০ মিনিট সময়। স্কোর হচ্ছে ৬। ৪ পেলেই হয়ে যায়। আর ৪ পাওয়া খুব ইজি। টেমপ্লেট এপ্রোচ নামে একটা পদ্ধতি আছে যেটা ইউজ করলে যে কেউ ৩/৪ ঘন্টা প্র্যাকটিস করলে ৫ পাওয়া একদম সহজ। তবে জিমেটের রাইটিং পার্টটা একদমই গুরুত্ব বহন করেনা। এই ৬ স্কোরটা আপনার আসল ৮০০ স্কোরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এটা সেপারেটলি আসে।
২। কোয়ান্টিটেটিভ বা ম্যাথ পার্ট। বাংলাদেশের বেশিরভাগ লোকের জন্য ম্যাথ পার্টটা মোটামোটি সোজা। অন্তত ইংলিশ(ভারবাল) থেকে অনেক ইজি। এখানে হাই লেভেলের কোন ম্যাথ আসেনা। এরিথমেটিক, এলজেব্রা, জিয়মেট্রি থাকে। সবই ক্লাশ নাইন-টেন লেভেলের। দেশে ভাল প্র্যাকটিস ম্যাটেরিয়েল পাওয়া যায়। ম্যাথের স্কেইলড স্কোর ৫১। সাধারনত ২/৩ টার কম ভুল হলে ৫১ তে ৫১ পাওয়া যায়। ৪৫+ হলেই ভাল স্কোর ধরা হয়। কিভাবে প্রেপ নিবেন সেটা আমি একটু পরেই লিখব। এখানে দু'ধরণের প্রশ্ন থাকে। প্রবলেম সলভিং আর ডাটা সাফিসিয়েন্সি। প্রবলেম সলভিং আমাদের ট্র্যাডিশনাল অংকের মত। এমসিকিউ প্রশ্ন হবে। যারা আইবিএ-তে বিবিএ বা এমবিএ'র ভর্তি পরীক্ষা দিয়েছেন তারা যেরকম প্রশ্ন পেয়েছেন এখানেও সেরকম, তবে একটু কঠিন। ডাটা সাফিসিয়েন্সি একই কনসেপ্ট পরীক্ষা করলেও প্রশ্নের ধরনটা ভিন্ন। তবে ডাটা সাফিসিয়েন্সি প্রবলেম সলভিং থেকে সহজতর।
৩। ভারবাল বা ইংলিশ। ইংলিশ পার্টে তিন ধরণের প্রশ্ন হয়। সেনটেন্স কারেকশান, রিডিং কমপ্রিহেনশান আর ক্রিটিক্যাল রিজনিং। সেনটেন্স কারেকশান আপনার গ্রামার স্কিলস পরীক্ষা করে। গ্রামার শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই গ্রামার সেই গ্রামার না! এই গ্রামারে ভয়েস, ন্যারেশান, টেন্স ওসব থাকেনা। মোটামোটি ৭/৮ ক্যাটাগরির ভুল থাকে সেগুলো আইডেন্টিফাই করতে পারলেই হয়। এর জন্য খুব ভাল বই পাওয়া যায় যেগুলো পড়লে সেনটেন্স কারেকশান ইজি হয়ে যায়। ক্রিটিক্যাল রিজনিং আপনার কমন সেন্স পরীক্ষা করবে। একটা আর্গুমেন্ট থাকবে যেটাকে স্ট্র্যাংথ্যান, উইকেন এসব করতে হয়। এটা মোটামোটি ইজি পার্ট। কিছুদিন প্র্যাকটিস করলে প্যাটার্ণটা ধরা যায়। রিডিং কম্প্রিহেনশান চিরাচরিত নিয়মের। একটা প্যাসেজ থাকবে যেটার উপর ভিত্তি করে আপনাকে ৩/৪টা প্রশ্নের উত্তর দিতে হবে। এটার জন্য ভাল ইংলিশ স্কিলস দরকার।
ম্যাথের জন্য সময় ৭৫ মিনিট আর প্রশ্নসংখ্যা ৩৭টা। ভারবালের প্রশ্ন ৪১ আর সময় একই। তিনটা সেকশানের মাঝখানে দুবার ১০ মিনিটের অপশনাল বিরতি থাকে। পরীক্ষা শেষ হওয়ার সংগে সংগেই স্কোর পাওয়া যাবে। রাইটিং স্কোর পরে দেওয়া হয়। পরীক্ষা হয় কম্পিউটারে। এটাকে বলে CAT (Computer Adaptive Test)। এতে সবাই একই প্রশ্ন পাবেনা। ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন প্রশ্ন পাবে এমনকি একই সময়ে পরীক্ষা দিলেও। আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক না ভুল এর উপর নির্ভর করে পরের প্রশ্ন পাবেন। আবার ২য় প্রশ্নের উপর ডিপেন্ড করবে ৩য় প্রশ্ন। এভাবেই চলবে....।
কিভাবে প্রেপ নিবেন।
আপনাকে আগে জানতে হবে আপনার ইংলিশ স্কিলস কেমন। যদি ভাল না হয় তাহলে জিমেটে ভাল করা সম্ভব না। যদি ইংলিশ স্কিলস ভাল না হয় তাহলে ৬ মাস প্রথমে ইংলিশ স্কিলস ভাল করতে হবে। এজন্য আপনি ওয়ার্ড পাওয়ার মেইড ইজি বা ওয়ার্ড স্মার্ট বইগুলো পড়ে ভাল ভোকাবুলারি আয়ত্বে আনতে হবে। সাথে সাথে ইংলিশ ফিকশান, নিউজপেপার, ম্যাগাজিন, জার্নাল এসব পড়তে হবে। যেকেউ যদি ৪-৬ মাস এভাবে সিস্টেমেটিক্যালি চেষ্টা করে তাহলে খুব ভাল ইংলিশ স্কিলস আয়ত্বে আনতে পারবে। ইংলিশ তো আরবীর মতই একটা ভাষা। বাংলাদেশের অশিক্ষিত লোকজন কোনদিন আরবী না জেনে মিডল ইস্টে গিয়ে ছয় মাসেই আরবী শিখে ফেলতেছে! তাহলে ইংলিশ না পারার কোন কারন নেই।
আপনার ইংলিশ স্কিলস যদি ইতিমধ্যেই ভাল থাকে অথবা ৫/৬ মাস চেষ্টা করার পর ভাল হয় তাহলে জিমেট প্রেপ শুরু করে দেন। ইংলিশ ভাল না খারাপ সেটা বুঝার জন্য যেকোন ইংলিশ ডেইলির এডিটরিয়াল পেজে কলামগুলো পড়ে দেখুন। যদি আপনি ভাল বুঝতে পারেন আর খুব কম সংখ্যাক শব্দই আপনার অজানা থাকে তাহলে জিমেটের জন্য আপনাকে মাথা ঘামাতে হবেনা। এটুকু ইংলিশ দিয়েই আপনি ভাল করবেন।
জিমেটের জন্য আপনার ৩/৪ মাস সময় লাগবে। যেসব বই দরকার হবে:
১। প্রিন্সটন রিভিউ ক্র্যাকিং দা জিমেট
২। কাপলান জিআরই/জিমেট ম্যাথ ওয়ার্কবুক।
৩। অফিসিয়াল গাইড ফর দা জিমেট, ১১তম সংস্করন।
৪। জিমেটপ্রেপ আর পাওয়ারপ্রেপ সফটওয়ার(জিমেটপ্রেপ এমবিএ.কম আর পাওয়ারপ্রেপ অনলাইনে এস্নিপসে খূঁজতে হবে)
৫। সাইফুর'স জিমেটপ্রেপ সিরিজ।(৭টা বই আছে ওদের, অন্তত জিমেট ভারবাল আর ম্যাথ টেস্টপেপারস অবশ্যই লাগবে।)
প্রিন্সটন, কাপলান, অফিসিয়াল গাইড আর সাইফুর'স সবই নীলক্ষেতে পাওয়া যায়। সব মিলিয়ে দাম ৩০০-৫০০ পড়বে।
প্রথমে আপনাকে শুরু করতে হবে প্রিন্সটন রিভিউ ক্র্যাকিং দা জিমেট
আর কাপলান জিআরই/জিমেট ম্যাথ ওয়ার্কবুক দিয়ে। প্রিন্সটন আপনাকে জিমেট কি, কিভাবে দিতে হবে, সব বেসিক ইনফরমেশান, ডাটা সাফিসিয়েন্সির বিশেষ টেকনিক, সব বিষয়ে স্ট্র্যাটেজির বিশেষ ধারণা দিবে। কাপলান ম্যাথ ওয়ার্কবুক আপনাকে জিমেটের ম্যাথের সাথে ভালমতে পরিচয় করিয়ে দিবে। প্রিন্সটন বইটা আপনাকে ১০/১২ দিনের মধ্যে শেষ করতে হবে। প্রিন্সটন পড়া হলে আপনি পাওয়ারপ্রেপের ক্যাট-১ পরীক্ষাটা দিবেন। এতে যা স্কোর আসবে তার সাথে আপনি আরো ১৫০-২০০ স্কোর যোগ করতে পারবেন ফাইনাল জিমেটে যদি আমার দেওয়া সাজেশান ফলো করেন। পাওয়ারপ্রেপ-১ এ আপনার কয়টা ভুল হল, কি কি প্রবলেম ভুল হল, কোন সাইডে উইকনেস বেশি এসব বিষয় খেয়াল করতে হবে। পরবর্তীতে এসব বিষয়ের উপর একটু বেশি জোর দিতে হবে। এরপরে আপনি নেক্সট ১ মাস সাইফুর'স জিমেট সিরিজের সেনটেন্স কারেকশান, ক্রিটিক্যাল রিজনিং, রিডিং কমপ্রিহেনশান আর ম্যাথ টেকনিক বইগুলা পড়তে থাকুন। নিয়মিত প্রতিদিন ৩/৪ ঘন্টা পড়ুন। ১ মাসের মধ্যে আপনার স্কিলস অনেক বাড়বে। আপনি এগুলো শেষ হওয়ার পর পাওয়ারপ্রেপ ক্যাট-২ দিবেন। এতে দেখবেন আপনার স্কোর ক্যাট-১ থেকে অন্তত ১০০ বাড়বে। প্রথমটাতে ৪৫০ পেলে এটাতএ ৫৫০+ পাওয়ার কথা।
এরপরে আপনার প্রেপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হবে। আমরা ইতিমধ্যেই দেড় মাসের মত সময় ব্যয় করেছি। নেক্সট ১ মাস আপনি অফিসিয়াল গাইড পড়বেন। অফিসিয়াল গাইডকে বাইবেল অফ জিমেট বলা হয়। কারন অফিসিয়াল গাইড যদি ভালমতে বুঝেন, সব প্রশ্ন করেন, সব এক্সপ্লানেশান ভালমতে পড়েন তাহলে আপনি জিমেটে ভাল করবেন সেটা গ্যারান্টিড। অফিসিয়াল গাইডের সেনটেন্স কারেকশান ৩ বার, ক্রিটিকয়াল রিজনিং আর রিডিং কম্প্রিহেনশান ২ বার, ডাটা সাফিসিয়েন্সির শেষের ৭০ টা আর প্রবলেম সলভিংয়ের শেষের ১০০টা প্রশ্ন ২/৩ বার করতে হবে। ডিটেল এক্সপ্লানেশান ভালমতে পড়তে হবে এবং নোট নিতে হবে। অফিসিয়াল গাইড ৩/৪ ভাগ শেষ হলে আপনি জিমেটপ্রেপ প্র্যাকটিস টেস্ট -১ দিবেন। আপনার আসল পরীক্ষা আর জিমেটপ্রেপ পরীক্ষা একদম একই। জিমেটপ্রেপ-এ আপনি যত পাবেন আসল পরীক্ষায় তার আশে পাশেই পাবেন। অফিসিয়াল গাইড সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনি জিমেটপ্রেপ-২ দিবেন। আপনার হাতে পরীক্ষার আগে আর ১৫/২০ দিন থাকার কথা। এসময়ে সাইফুর'স জিমেট ভারবাল আর
ম্যাথ টেস্টপেপারস পড়েন। প্রতিদিন ২টা করে প্রশ্ন সেটা সলভ করেন। এক্সপ্ল্যানেশান পড়তে থাকেন। আর জিমেটপ্রেপ ২টাই দেওয়া হয়ে যাওয়ার পর আনইনস্টল করে রিইনস্টল করেন আর বারবার দিতে থাকেন।
এভাবে প্রেপ নিলে আপনি আপনার অপটিমাম স্কোর পাবেন এতে কোন সন্দেহ নেই। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশান করতে হয় অনলাইন। এমবিএ.কমে। পরীক্ষা যে কোন সময় দেওয়া যায়। ইন্টারনেটে জিমেট প্রেপ নেওয়ার জন্য ভাল ফোরাম আছে। আমার সবচেয়ে ভাল লাগে টেস্টমেজিক.কম। সেকাহনে পার্টিসিপেট করলে অনেক কিছু শিখবেন।
জিআরই নিয়ে পরের পোস্টে লিখব।
তো লেগে যান জিমেট প্রস্তুতিতে। জিমেটে ভাল করুন আর যুক্তরাষ্ট্রে ভাল স্কলারশিপ নিয়ে পড়তে আসুন। আপনার বন্ধু-বান্ধব সবাইকেই জিমেট-জিআরই দিতে উৎসাহিত করুন। সবাই লাইন ধরে যুক্তরাষ্ট্রে চলে আসুন।ভাল এডুকেশান নিয়ে দেশের জন্য কিছু করুন। আমরা করব জয়, নিশ্চয়ই।
পোস্টটা নিয়াজ মোর্শদের এই পোস্টের সুত্রধরে:
Click This Link
জিমেটের জন্য দরকারী লিংক:
১। রেজিস্ট্রেশান করুন এমবিএ.কমে।
২। টেস্টমেজিক জিমেট ফোরাম।
৩। জিমেটক্লাব জিমেট ফোরাম।
৪। বীট দা জিমেট
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আসিফ আহমেদ বলেছেন:
খুব ভালো পোস্ট, পরেরটার অপেক্ষায় থাকলাম। এডমিশন পাই আর না পাই, জিআরই দেয়ার একটা শখ রয়েই গেছে মরার আগে লেখক বলেছেন: এডমিশান অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। জিআরই আরো ইজি। পরের পোস্টে লিখব। ধন্যবাদ।
বিস্মরণ বলেছেন:
দারুণ
লেখক বলেছেন: ধন্যবাদ।
কুম্ভকর্ণ বলেছেন:
জিমেট নিয়ে কারো কোন বিশেষ প্রশ্ন থাকলে এ পোস্টের কমেন্টে করতে পারেন। ধন্যবাদ।
শীমুলতা বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
চাঙ্কু বলেছেন:
অনেক কাজের ১টা পোষ্ট কুম্ভকর্ণ । আমি গতমাস থেকে প্ল্যান করতাছিলাম জিআরইটা দেব । কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না ।
আপনার পোষ্টটা আমার অনেক কাজে দিবে ।
অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: ধন্যবাদ চাঙ্কু।
আলী আরাফাত শান্ত বলেছেন:
হ বুঝলাম!
লেখক বলেছেন: বুঝলেন নি???
দ্রগবা বলেছেন:
দরকারি পোস্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অতন্দ্র প্রহরী বলেছেন:
ভাল লাগল, তথ্যবহুল একটা পোষ্ট।আপনি আমরিকায় কোন সিটিতে থাকেন? আর ওখানে কোন সাবজেক্টে পড়াশুনা করছেন?কাজ কাম কেমন পাওয়া যায় সেখানে?
ভাল থাকুন।
লেখক বলেছেন: আমি থাকি সাউথ-ইস্টের একটা সিটিতে। এমএস করতেছি ম্যাথেমেটিক্যাল ফাইনান্সে। কাজকামের ক্ষেত্রে এমেরিকান ডিগ্রী থাকলে খুবই সুবিধা, নাহয় অডজব করতএ হবে। তবে ভারতীয়রা এইচ-ওয়ান ভিসার মাধ্যমে ইউএস ডিগ্রী ছাড়াও চাকরি করতেছে বিষেশত টেকনলজিতে। পে অবশ্য কম। ইউএস ডিগ্রীটা গুরুত্বপূর্ণ।
মাহবুব সুমন বলেছেন:
অনেক অনেক তথ্যবহুল একটা পোস্ট পেলাম অনেক অনেক দিন পর। ধন্যবাদ অনেক অনেক।
লেখক বলেছেন: মাহবুব সুমন, আপনাকেও অনেক ধন্যবাদ।
অতন্দ্র প্রহরী বলেছেন:
মাহবুব সুমন ভাইকি এখন লেখালেখি করেননা? রাগ টাগ করেছেন নাকি ব্লগের উপর। বুঝতে পারছি না।
তাসনুভা. বলেছেন:
দারুন গুরুত্বপুর্ন পোষ্ট...উচ্চশিক্ষার্থে বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না...আপনার এ লেখা আমার মতো অনেককে দিকনির্দেশনা দেবে... পরবর্তী লেখার প্রত্যাশায় আছি...
+ এবং প্রিয়তে এডেড...
শুভকামনা আপনার জন্য...
লেখক বলেছেন: ধন্যবাদ।
শাদা-অন্ধকার বলেছেন:
বস্, ঢা.বি. থেকে মলিকুলার বায়োলজি তে অনার্স,মাস্টার্স করলাম।দেশে চাকরি নাই। ভাবছি জি আর ই দিবো। আপনার পোস্ট এর অপেক্ষায় থাকলাম।উপদেশ আশা করছি। খানিক টা হতাশা কাজ করছে,কী করি বলুন...
লেখক বলেছেন: আরে, আপনাকেই আমি খূজতেছি। আপনি জিআরই দিয়ে ভাল করলে খুব সহজেই এখানে ভাল স্কলারশিপ পাবেন। সত্যি বলছি। আমাদের ঢাবি, বুয়েটের পোলাপাইন এখানে ইন্ডিয়ান যারা পড়তেছে তাদের থেকে অনেক ভাল। অথচ তথ্যের অভাবে আসতে পারতেছেনা।
একরামুল হক শামীম বলেছেন:
দারুন তথ্যমুলক একটা পোস্ট। প্রিয় পোস্টে যোগ হলো।মনে হয় আপনাকে চিনতে পেরেছি ভাইজান
আমার পরিচিত ভাইয়াটারও জিমেট স্কোর ৭৭০ ।
লেখক বলেছেন: শামীম মিয়া, কি খবর?? নিক ধার করা ভাল, ঠিক বলেছ!! তবে এখানে জগাখিচুরি পোস্ট। এইটাই আমার, অন্যটা আমার না!
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক!
েছাটন বলেছেন:
জয় গুরু.....
লেখক বলেছেন: জয় গুরু, জয় মা কালি!
মেঘলা মানুষ বলেছেন:
উপকারি পোস্ট। অনেকের কাজে লেগেছে বলে আশা করি।প্লিজ GRE এর অংশটা তাড়াতাড়ি দিন।
অগ্রীম ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাই, এত ব্যস্ত আছি যে সময় পাচ্ছিনা। শীঘ্রই দিব ইনশাআল্লাহ।
বিবর্তনবাদী বলেছেন:
ভাইজান জিআরই অংশের জন্য আর কত দিন বসায়া রাখবেন
লেখক বলেছেন: শীঘ্রই দিব বিবর্তনবাদীভাই। একটু ব্যস্ত আছি।
পাপী বলেছেন:
খাইছে রে...। এতো পুরা বাইবেল!! থ্যাংকু। প্রিয়তে রাখলাম। নেক্সট পার্ট কই?
লেখক বলেছেন: আপনারেও ধন্যবাদ। নেক্সট পার্ট শীঘ্রই আসবে ইনশাআল্লাহ।
পলাশীর কাছের তথা কথিত দেশের সেরা ইউনি'র ছাত্ররা আর চায়না দেশ এইসব পরীক্ষার স্কোর বিক্রি করে।
পোষ্টে +
লেখক বলেছেন: এরকম শুনেছি। তবে জিমেটের যে ফরমেটে পরীক্ষা হয় সেখানে এখন আর ১জনের পরীক্ষা আরেকজনের পক্ষে দেয়া সম্ভব না। তবে চায়না'য় এখন বিভিন্ন ধরণের চীটিং হয় যদিও কম্পিউটার এডাপ্টিভ টেস্ট হওয়াতে চীট করে খুব একটা লাভ হবে বলে মনে হয়না। বিজনেসউইকে এটা নয়ে বিস্তারিত আর্টিকল আছে।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: মেহরাব, অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আরিফ জেবতিক, আপনাকে অনেক ধন্যবাদ।
রন্টি চৌধুরী বলেছেন:
উত্তম পোষ্ট।
লেখক বলেছেন: রন্টি, আপনাকেও অনেক ধন্যবাদ।
বেঁচে আছি বলেছেন:
বা
লেখক বলেছেন: বা??
চাঙ্কু বলেছেন:
পরের পর্ব আসে না কেন ??
লেখক বলেছেন: ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারতেছিনা। তবে শীঘ্রই আসবে ইনশাআল্লাহ।
বেঁচে আছি বলেছেন:
বাংলাদেশে BUET, DU ছাড়া কি আর কোন ভাল ছাত্র নাই । প্রাইভেট এর উপর এতো ক্ষোভ কেন? আমি DU ছেড়ে প্রাইভেট থেকে পাশ করেছি । প্রাইভেট পাবলিক আর কত শ্রেণী বিভাজন করবেন । সকল বাংলাদেশীদের জন্য কিছু করুন । কবে যে এই প্রাইভেট পাবলিক বিতর্ক বন্ধ হবে ।
লেখক বলেছেন: আরে ভাই খেপেন কেন? আমি ভাল প্রাইভেটগুলোর কথাও তো বলেছি। ৪/৫টা ভাল প্রাইভেট তো আছেই।
রাঙা ঠোঁট বলেছেন:
যদি জিআরই নিয়ে লেখা তাড়াতাড়ি না দাও ঠোঁট ফুলাবো কিন্তু।
লেখক বলেছেন: হাহহা......দিছি ভাইজান। ধন্যবাদ।
সাঈফ শেরিফ বলেছেন:
যুক্তরাষ্ট্রে ভাল স্কলারশিপ পাওয়ার সবচেয়ে বড় শর্ত জিমেট/জিআরই..........................ভুল কথা। আপনি বাংলাদেশের স্বনাম ধন্য বিশ্ববিদ্যালয় স্নাতক হলেও যদি আপনার মেধা তালিকা মধ্য বা পিছনের দিকে হয়, তাহলে নূন্যতম ভাল স্কুলে ফান্ড পাবার সম্ভাবনা ০। মাস্টার্সে ফান্ড পাবার জন্য জি আর ই থেকে টোফেল স্কোর কার্যকর বেশি। ১১৫+/১২০ এবং বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ জন স্নাতকের মাঝে থাকলে মাস্টার্সেই টি চিং এসিস্ট্যান্ট শিপ পাবেন বিষয় ভেদে।আমেরিকায় মাস্টার্সে রিসার্স এসিস্ট্যান্ট শিপ বাংলাদেশে বসে জোগার প্রায় অসম্ভব। টি এ পেত টোফেল স্কোরটাই বেশি লাগে। আমার পরিচিত ৪ জন যাদের বুয়েট মেধাক্রম ছিল ১২,৭, ১০,১৮ এবং যথাক্রমে ১৪১০, ১৪৯০, ১৩৯০, ১৩৩০ নিয়ে আবেদন করা আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ফান্ড পায়নি, একটিতেও না। এদেশে থেকে স্নাতক পর্যায়ে গবেষণা করে এমন কিছু দাড় করানো ভীষণ দুরহ যেটা মার্কিন অধ্যাপককে মুগ্ধ করতে পারে। তড়িৎ কৌশল ও কম্পিউটারে ভারত ও চীনের একচেটিয়া দখল ও ছাত্র-শিক্ষক থাকায় যুক্তরাষ্ট্রে মাস্টার্সে ফান্ড এদেশের জন্য দুর্জয় সোনার হরিণ বলতে পারেন।
আবার ১১৮০, ১২০০, ১২৮০, ১১২০ নিয়ে যথাক্রমে এরিজোনা, রিভার সাইড, সাউথ ক্যারোলিনা, ওহাও স্টেট এ ফান্ড পেয়েছে সঠিক জায়গায় সঠিকভাবে আবেদন করে সুযোগের সদ্য ব্যবহার করায় যেটা আমরা জানিনা, কিন্তু ভারত এর উপর রীতিমত গবেষণা, ওয়েব পেজ আর কোচিং খুলে ভর্য়কর ধরনের কর্মকান্ড চালাচ্ছে।
সবচেয়ে কাজে লাগে পূর্বতন বাঙালিদের সাফল্য। ক্যালীফোরনিয়া রিভার সাইডে একজন মাত্র ২ বছর ৭ মাসের পি এইচ ডি সম্পন্ন করে বুয়েটের ভাল সুনাম তৈরি করে দিয়েছেন ওখানে।বুয়েটের কেউ ওখানে আবেদন করলেই কোটি টাকার ফেলোশিপ ৫ বছরের জন্য। তবে অবশ্যই অবশ্যই সরাসরি পিএইচডির জন্য করতে হবে।
যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাবি চিনেনা কেবল সে ক্ষেত্রেই জি আর ই হবে স্নাতকের মান বিচারের দন্ড, অন্যথায় নয়।বুয়েটকে যারা চিনে তারা জানে বুয়েটের ১০ তম বালকের দৌড় কতটুকু। তারপরেও এম আই টি, বার্কেলে, জনস হপকিনস আপনার জি আর ই স্কোর খুলেও দেখবেনা, যদিও এটা দেয়া থাকাটা বাধ্যতা মূলক।
আমেরিকায় ফান্ড পেতে সরাসরি পিএইচ ডি তে আবেদন করুন। খুবই ভাল একটা সপ দাড় করান। পি এইচ ডি তে ফান্ড ছাড়া ভর্তি হতে পারলেও সমস্যা নাই। ফোন দিন আপনার পছন্দের অধ্যাপককে, জানান যে আপনি পি এইচডির ছাত্র, তার সাথে কাজ করতে চান। জি আর ই বাধ্যতামূলক। তাই বলে ১৩০০+,১৪০০+ তুলতে না পারলে ফান্ড পাওয়া যাবেনা এটা বিশাল বোকামি। আপনি যোগ্য হলে ওরা আপনাকে লুফে নিবেই, জি আর ই উসিলা মাত্র।
লেখক বলেছেন: সাইফ শেরীফ, কমেন্টের জন্য ধন্যবাদ। আমার অভিজ্ঞতা অবশ্য বলে যে টোফেল শুধু ইংলিশ প্রফিসিয়েন্সির আছে কিনা সেজন্যই দরকার। আর এডমিশান-স্কলারশিপের জন্য জিআরই-জিমেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্তত আমার নিজের ক্ষেত্রে আর এখানে আমার বন্ধু-বান্ধবের ক্ষেত্রে, আমার বড় মামা-ছোট মামা, ভাইয়া সবার ক্ষেত্রেই তাই দেখেছি। অনেক ধন্যবাদ।
সাঈফ শেরিফ বলেছেন:
লেখক বলেছেন: রাতিফ, অনেক ধন্যবাদ।
ওপেল বলেছেন:
অসাধারণ পোস্ট..+++++দুই মাস GRE preparation নিয়ে হতাশ হইয়া পরেছিলাম। আজকে আপনার পোস্ট টি পরার পর আবার পরতে বসব বলে ভাবছি। আমার মাস টারস চলতেসে ঢাবি তে, ভূগোল ও পরিবেশ।
GRE preparetion সম্পর্কে কবে লিখছেন, অপেক্ষা সয্য হচ্ছে না!!!!!!!!
লেখক বলেছেন: আমি দেরী করার জন্য আসলেই দুঃখিত। আজকেই দিলাম।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
কামলা খাটতে খাটতে পড়াশোনার কথা ভুইল্লা গেছি, কিছুদিন পোলাপাইন পিটাইছি আর ওদের উপদেশ গিলায়া নিজেই ভুইল্লা বইসা আছি।
+ এবং প্রিয়, টিপসের জন্য, তথ্যগুলো আগেই জানতাম। জিআরই এর টিপস গুলা দ্যান তারাতারি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। জিআরই-র নতুন পোস্ট দিছি।
কুম্ভকর্ণ বলেছেন:
অনেক আগে এই ব্লগটা করেছিলাম। কয়েকটা লেখা দিয়েই আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। তবুও কারও হয়ত কাজে লাগবে তাই লিংক দিলাম।
http://chymahfuz.blogspot.com/
ক্যানন কার্ণেগী বলেছেন:
ভাই, জিআরই-এর ভয়ে আমেরিকায় যাওয়ার চিন্তই মাথায় আনিনাই। আর এখন জাপান সরকারের পয়সায় পিএইচডি করতে এসে দুইবেলা ভাষা নিয়ে খাবি খাচ্ছি। ১ বছর আগে আপনার পোষ্টটা পাইলে কে জানে আজ হয়তো আমরিকাতেই থাকতাম।অন্যরা, আমার মতো ভুল করেন না। মাত্র ৬ মাস কষ্ট করে জীবনটা পাল্টে ফেলার চেষ্টা করেন।
হ্যারি সেলডনকে ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য। ভালো থাকুন।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
জোষ ...
লেখক বলেছেন: ধইন্যাপাতা।
চন্দন বলেছেন:
+ দরকারী পোস্ট
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাইফুর বলেছেন:
দেখে গেলাম..নরুর পোষ্ট..কাজের..
লেখক বলেছেন: সাইফুর, অনেক ধইন্যাপাতা।
সাদাকালোরঙিন বলেছেন:
একবার জিআরই দিলাম, কোন রকমে ১১৫০ তুলেই টাকার টানে আফ্রিকা। এখন হাতে প্রচুর সময়। ভাবছি জিআরই আবার দিব। জিআরই নিয়ে লেখাটার জন্য অপেক্ষায় আছি।
লেখক বলেছেন: জিআরই নিয়ে পোস্ট দিছি ভাই অনেক আগে। দেখেন ওটা। কয়েকদিনের মধ্যে অবশ্য পোস্টটা আপডেট করব।
পাপী বলেছেন:
পাওয়ারপ্রেপ এর অনেকগুলা সফটওয়ারের লিঙ্ক ই-স্নিপ্স এ পাইসি। কোনটা যে ঠিক বুঝতেসি না। ভাই, আপ্নে যদি কষ্ট করে লিঙ্ক দ্যান তাহলে ভালো হতো। মনে শান্তি পাইতাম।
লেখক বলেছেন: দুঃখিত, আমার আসলে আগের পোস্টগুলো আর দেখার কথা মনে থাকেনা, তাই আপনার কমেন্ট মিস করেছিলাম।
Click This Link
লিংকের ক্লক করুন। যে পেজে নিয়ে যাবে সেখানকার ২য় লিংকটাই পাওয়ারপ্রেপ। প্রথম লিংকটা জিম্যাটপ্রেপ।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
ধন্যবাদ ভাইয়া...সমস্যা হল আমি ইউনি সিলেকশন নিয়েই হিমশিম খাচ্ছি...
নরাধম বলেছেন:
হিমশিম খাওয়া ভাল। ক্ষিদা লাগলেই হিমশিম খাইয়েন। এই শিমটা কোথায় পাওয়া যায়?
মনওয়ার বলেছেন:
সুপার্ব একটা পোস্ট। আপনার ব্লগস্পটের পোস্টটাও খুবই ইন্স্ট্রাকটিভ ছিল। আরো লেখেন ভাইয়া... প্লীজ।আমি আর এক বন্ধু প্রেপ নিচ্ছি। প্রধান শত্রু হল প্রোক্যাস্ট্রিনেশন। চাকরী করে বাসায় গিয়ে সবদিন পড়তে ইচ্ছা করে না, তবে দুইজনে মিলে একসাথে বসলে কাজ হয়। আপনি কি চাকুরীরত অবস্থায় দিয়েছিলেন?
নরাধম বলেছেন:
মনওয়ার, না ভাই, আমি ঢাবি'তে থার্ড ইয়ারে পড়াকালীন দিয়েছিলাম। ভাল থাকুন। আপনার প্রিপারেশানের জন্য শুভকামনা।
আপনার কাছে আমার অনেক কিছু জানার আছে। আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করছি ৬ মাস ধরে। MBA শেষ করেছি ঢাবি থেকে গত বছর। Result আছে 3.5। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আরেকটা MBA অথবা পি এইচ ডি করার।এখন আপনি কি মনে করেন আমার এখনি GMAT প্রস্তূতি নেওয়া উচিত, নাকি আরো কয়েক বছর job experience নিয়ে তারপর চেষ্টা করা উচিত। আমার অবশ্য এখন IELTS করা আছে।Score 7. এটা আবার expire করবে ডিসেম্বরে। কি করব বুঝতে পারছিনা। আপনার suggestion পেলে অনেক উপকৃত হব।
অনেক ধন্যবাদ এত দরকারি পোষ্ট এর জন্য।
লেখক বলেছেন:
পিএইচডি-র জন্য জবএক্সপেরিয়েন্সের তেমন কোন মূল্য নাই, তবে এমবিএ-র জন্য গুরুত্বপূর্ণ। পিএইচডি করতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব করা ভাল। আর এমবিএ তেও ৪/৫ বছরের বেশি ওয়ার্ক এক্সপেরিয়েন্স ভাল না।
লেখক বলেছেন:
জিআরই নিয়ে পরের পোস্টেই আলোচনা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে।
মামুনুর রহমান খাঁন বলেছেন:
বাইরে পড়তে যাওয়ার একটা মনবাসনা আছে। আপনার পোস্ট অনেক কাজে দিবে। ধন্যবাদ ভাল থাকবেন +
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
নাফসানিয়াত ফাতেমা বলেছেন:
খুব দরকারি এবং ভালো পোস্ট।আমি একটা বিষয় এ্যাড করতে চাই- GMAT / GRE r valo preparation er jonno mock test deyata khub e joruri.
Jehetu GMAT/ GRE onek expensive exam, valo moto preparation neyar por mock test diye nijer position bujhe tarpor registration kora uchit. Main test er score prai e MOCK test er score er kachakachi hoy, Mock test khub helpful.
amar personal experience theke bolchi ami GMAT / GRE 2 tai diyechilam. Ami bolbo GMAT er sathe compare korle GRE onek onek easy. But 2 ta tei serious preparation joruri.
Tobe Seriously preparation nile obossoi valo score kora jaay.
মেহেদি২৪ বলেছেন:
খুবই কাজের একটা পোস্ট। খুব ভালো লাগলো।
মন মণষা বলেছেন:
দারুন...। যুদ্ধে নামার আগে যোগাযোগ করব।
মন মণষা বলেছেন:
দারুন...। যুদ্ধে নামার আগে যোগাযোগ করব।
আকাশ_পাগলা বলেছেন:
বিশ্ববিদ্যালয় সন্ধান, কন্টাক্ট আর এসওপি, রেকমেন্ডেশান, এপ্লিক্যাশান, ভিসা, ইন্টারভ্যু ভাই এগুলা একটু বললে হেল্প হত বেশি। এদিক দিয়ে একেবারে কিছুই জানি না।
জাগ্রত চৌরঙ্গী বলেছেন:
ধন্যবাদ
উ লে লে...ছোতো বাবুতা বলেছেন:
ভালো হৈসে
শেখ ইরফান বলেছেন:
ভাইয়া আপনি এখন কি করছেন? পড়াশোনা নাকি চাকরি? ভাইয়ার honors ছিলো কি ফাইনানসে? কি ভাবে ফাণডিং পেলেন জানালে উপকার হত.. আপনার সাথে কি মেইলে contact করতে পারি?
রিয়াদরকস্ বলেছেন:
‘GMAT-এ কিভাবে রেকর্ড স্কোর ৭৪০ (>৯৯%) পেলাম, এবং আপনিও GRE/GMAT/IELTS-এ কিভাবে হাই স্কোর পেতে পারেন, সেটা নিয়ে একটি ফ্রি সেমিনার নিবো আমি, ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯-টা থেকে ১২-টা পর্যন্ত পান্থপথ, ক্যাম্পাস-৫-এ (০১৭১৩ ২০৪৭৮ ০১৭১৩ ০১৭৮১১)’- Saifur Rahman Khan, Ex-lecturer, IBA, DU.
Monbusho Scholar, (EEE, BUET, MBA, IUJ, Japan
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















