somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনি পে টু ইউ!:):DB-):P

২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- কি অবস্তা? বালানি দোস্ত?

- কিরে, আছস ক্যামন?

- ফাইন! তুই? কই?

- ভালো, কই?

- কি করস?

- অফিসে? তুই জব করতেছিস?

- নাহ, বিজনেস করি, এমবিএ আর সিএমএ ।(বাবাগো! এ দেহি জিনিয়াসের বাপ!)

- গুড। কিসের বিজনেস রে?

- তেমন কিছু না, অনলাইন বিজনেস, চরম বিজনেস!

- ক্যামন?

- ৪২০০০ ইনভেস্ট করেছি, মে বি নিয়ম শুনছোস...ইউনিপে

- হুম

- মাসে ৮০০০+ আদারস মিলিয়ে = ১৫০০০....বা ২০০০০ আসে।

- ঐটা তো বন্ধ করে দিবে!

- ১০ মাসে নিশ্চিত ডাবল! হা হা হা! বোকা, নাহ!

- মন্ত্রী বলেছে।

- ঐ মন্ত্রীর ও ইনভেস্ট আছে। এমনকি শেখ সেলিম এর ও ইনভেস্ট আছে।

- তাই?

- হুমম ম।

- ভালো

- এইটা ব্রেইন ওয়াস।

- বন্ধ না হলেই তো ভালো। ব্যবসা কর। ভালো লাগবে আমার।

- ইউনিপে তে আমার এক ফ্রেন্ড ৪২০০০ দিয়ে শুরু করেছিলো, ১ বছরে তার এখন ১ লাখ টাকা ক্যাপিটাল।

- খাইছে! কে সে? পা ছুইয়া চুম্মা খাইতে মন চায়!

- আমি এই ব্যাপারটা জানি ১ বছর আগে। তখন বিশ্বাস করিনাই। এখন জানি ভুল করেছিলাম।

- হুম

- লাস্ট মান্থে আমার ইনকাম হৈছে ২০০০০ টাকা।

- কতো ইনভেস্ট করছস কইলি? ঈমানে দোস্ত?

- আমার একসাইড আমার আপলাইন ডেভেলপ করে দিছে।

- হুম। কয় মাস হইলো?

- ২ মাস চলতেছে।

- গ্রেইট!

- বাট চাইলে ১ বছর আগে আমি ইনভল্ব হইতে পারতাম, তখন বুঝিনাই।

- তাহলে তো বছরের মাঝে লাখপতি।

- এই কারণে আমি ফকির আর আমার ফ্রেন্ড বড়লোক।

- হুম। মাম্মা। এক কাম করতে পারবি?

- ইনশাল্লাহ, আমার টার্গেট ১ বছরে ৮লাখ এটলিস্ট!

- আমিও ইনভেস্ট করতে চাই।

- কি বল, তারপর?

- মাগার হাতে তো টাকা পয়সা নাই।আমারে কিছু ধার দে। তারপর আমার টাকা আসলে তুই নিয়ে নিস।

- তাইলে তো আমিই ইনভেস্ট করতে পারি।

- সাম্নের মাসেই তো ২০ পাবো
তাই না?
ওহ হ
তাই তো
আমারে হেল্প কর
একা একা বড়লোক হবি?
:(


- যদি তোর নেটওয়ার্ক ভালো চলে, তাহলে ২০০০০ না, ১ লাখ ও পেতে পারিস।

- হুম। আমাদের ফ্রেন্ড দের মাঝে আর কেউ করেছে?

- ইটস পসিবল। দেখ তোর ইনভেস্টর যদি ২১২০০০ টাকা ইনভেস্ট করে, তাহলে তুই পাবি ২০০০০, এইরকম দুইটা করলে পাবি ৬০০০০ টাকা। সুতরাং কঠিন কিছু না।

- ২ লাখ? এতো কই পামু? ২০ হাজার করলে?

- যারা দুই লাখ ১২ হাজার করে তারা পায় মাসে ৪৬০০০ টাকা ফিক্সড। তুই টাকা না থাকলে একাউন্ট খুলেও বিজনেস করতে পারবি।

- তাই?

- ৪৫৫০ টাকা লাগবে।

- ক্যামন? বাহ! তারপর?

- তুই যদি ইনভেস্টর দেস, তাহলে তুই ইনস্ট্যান্ট টাকা+ম্যাচিং পাবি।

- ক্যামন?

- ধর, ২১০০০ এ ২০০০, ৪২০০০ এ ৪০০০, ৭২০০০ এ ৭০০০, ১২৩০০০ এ ১৪০০০, ২১২০০০ এ ২০০০০ টাকা।

- ওরে বাবারে।
টাকাই টাকা।
মাথা ঘুরতাছে।
খাড়া,
বিড়ি খায়া লই।


- আর যারা ইনভেস্ট করবে ওরা প্রতি মাসে পাবে ২১০০০ এ ৪০০০, ৪২০০০ এ ৮০০০ টাকা, ৭২০০০ হাজার এ ১৪০০০, ১২৩০০০ এ ১৮০০০ আর ২১২০০০ এ ৪৬০০০ টাকা। আর ম্যাচিং আর ইনস্ট্যান্ট তো আছেই।

- কিন্তু এতো টাকা কই থেইকা দিবে?

- তোর টাকা আমার টাকা থেকে, এভেবে বোঝানো যাবে না। অফিসে আয়। ওরা আসলে গোল্ডের বিজনেস করে। ২১০০০ টাকা ইনভেস্ট করতেও পারিস, ৪০০০ টাকা প্রতি মাসে। কৈ গেলি? আছিস?

- আছি, বল। শুন্তেছি।

- এই হৈলো অবস্থা।

- গোল্ড এর বিজনেস ঠিক বুঝলাম না
চোরাচালান নাকি বাবা?


- যদি টাকার দরকার হয়, তাহলে করতে পারিস। না হলে দরকার নাই। আমার দরকার তাই করি।

- গুড! গোল্ড এর বিজনেস টা ক্যামন?

- ভালো। /:)

- আরেহ
গোল্ড এর বিজনেস ক্যমন কইরা কি করে
বুঝলাম নাতো
ইক্টু বুঝায়া ক
ভালো লাগতেছে শুনতে


- আমাদের ইনভেস্ট, ওদের বিজনেস।

- টাকার কথা শুনলেই ভালো লাগে
হুম
২১০০০ টাকা ইনভেস্ট করলেই ২০০০ হাজার লাভ হয়?


- ওরা র গোল্ড কিনে ঐটারে ওয়ার্ড মার্কেটে রোলিং করায়।

- তাহলে ওরা তো ওদের লাভ রাখে
তাই না?
হুম
এইটা তো আমরাও করতে পারি


- ২১০০০ এর ইনভেস্টর পায় ৪০০০ টাকা। (ঐ হালার পো, এক কথা কয়বার কবি? শুনছি তো ১০ বার! X(( )

- ইন্টারন্যশনাল বিজনেস ম্যান হইয়া যামু
বাবারে


- তোর কতো টাকা আছে? তুই গোল্ড কিনে বিজনেস করতে পারবি? বিলিয়ন বিলিয়ন ডলার লাগে।

- হুম
আমরা ফ্রেন্ড আছি ৮০ জন
আমরা সবাই মিলে করতে পারি না?


- কিসের বিজনেস?

- এই বিজনেস

- তুই শুরু কর, সব ই হবে।

- হা হা হা
আমার একার দ্বারা তো হবে না
তাই না


- হুম।

- ৮০ জন একসাথে প্ল্যান করলে ঠিকি হবে
তাই না?


- হুম, ইউনিটি, হুম! ( হুমাইতে থাক বেটা! এইবার তোর হুমানোর পালা)

- কি বলিস?
তাহলে যে লাভ ওরা নিচ্ছে, সেই লাভ টুকুও আমরা পাবো।
B-)

- দোস্ত, আমি এখন যামু, আমার একটা ইনভেস্ট আছে ৪২০০০ এর। উত্তরা যামু।

- আচ্ছা দোস্ত।
বেস্ট অফ লাক। তুই কোটি পতি হ, আমিও কইতে পারুম আমার দোস্ত কোটিপতি।
:P

- সবাই বেনিফিটেড হবে, আমি আর তুই শুধু না।
থ্যাংক্স, বলিস, বাই বাই।

- বাই।

- আসসালামু আলাইকুম।

- ওয়ালাইকুমুস সালাম।








সম্পূর্ণ কাল্পনিক, কোন জীবিত বা মৃত ব্যাক্তির সাথে মিলে গেলে তা সাংঘাতিক মাল্টি লেভেল প্রতারণার সামিল হবে।




একটি এমএলএম প্রেমের গল্প
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৬
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×