ব্লগার আসিফ মহিউদ্দীন এর মুক্তির দাবীতে আসুন একত্র হই আগামীকাল (০২/১০/২০১১, রবিবার) ঠিক বিকাল চারটায় শাহবাগ মোড়ে। আমাদের কথা আমরা বলতে চাই। মুক্তবুদ্ধি চর্চার পথের কাঁটাগুলো আমরাই উপড়ে ফেলবো। আমরা, ব্লগার রা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিজস্ব আয়ে চলতে হবে, এই আইনের প্রতিবাদ করে মাঠে নেমে এসেছিলো সাধারন ছাত্রদের সাথে কাধে কাধ মিলিয়ে উদীয়মান বিকল্প মিডিয়ার একটিভিস্ট রা। তখনই শুরু হয় সাধারণ ছাত্রদের পাশাপাশি এক্টিভিস্ট দের গ্রেফতার করা। আসিফ মহিউদ্দীন তারই বলি!
আমাকে যদি গ্রেফতার করে, করুক। চালিয়ে যাবেন আন্দোলন। কতোজন ব্লগার-লেখক-বুদ্ধিজীবি-শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-শিক্ষক কে আটক করবে? এ আমাদের প্রাণের দাবী, এ আমাদের মৌলিক অধিকারের দাবী!
আমরা কলম ধরেছি, ছুরি/পিস্তল না!
আমরা লেখক, সন্ত্রাসী না!
আমরা বুদ্ধিজীবি, পেশীজীবি না!
চলে আসেন ঘর-অফিস-রেস্টুরেন্ট-বিশ্ববিদ্যালয়-কলেজ-মেডিকেল থেকে। আমরা দেখাবো, শুধু লিখতে নয়, প্রয়োজনে আমরা রাজপথে নামতে পারি।
জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন একটিভিস্ট
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



