আমার হল শুরু
১১ ই মে, ২০১১ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর লোভ সামলানো গেলনা । কিছুদিন ঘুরঘুর করে শেষটায় একটা নিক নৌকো নিয়ে নেমেই পড়লাম সামুসমুদ্রে । কিন্তু শুরুতেই একটু হোঁচট খেতে হল । প্রিয় বন্ধুকে যেই না বললাম একথা, হেসেই সারা হল । জিজ্ঞাসু চোখে তাকাতেই হাসিমুখে ছড়া কাটল-
উঁই চেয়ে আকাশে
পেল দুটি পাখা সে ।
পাখা পেয়ে ভাবে উঁই
সেও হবে তারা-জুঁই ।
মেঘ হয়ে উড়বে
দুনিয়াটা ঘুরবে ।
পাখি- টাখি কিছুনা
সেও কার নিচু না ।
বলেই সে কি হাসি !! একটু ভ্যাবা চ্যাঁকাই খেয়ে গেলাম । বড়ই লবন জনক রিএকশন । কি আর করি, একটু দম নিয়ে বললাম, হলাম ই নাহয় বড় অকবি, তবে শোন -
পথ বলল, হটাৎ ডেকে,-
"আমার সাথে পাল্লা রেখে
ছুটতে পারিস কে ?"
উথাল পাথাল সাগর বলে
"আমার বুকের ঢেউয়ের মালা
গুনতে পারিস কে ?"
চুপ করে সব রইল যখন
কেউ দিলনা সাড়া ,
ছোট্ট তুতুন পথ কে বলে,
"একটু খানি দাঁড়া ।
ছোট্ট দুপায় ছুটবো আমি,
ছোট্ট হাতেই গুনবো ঢেউ, -
ছোট্ট বলেই আমায় কি আর
হারিয়ে দিতে পারবি কেউ !"
আমার রেফেরেন্স কাব্য শুনে ওর হাসি আরও চওড়া হল । বলল, ভালই হল, তোর তামাদি দস্তাবেজ পড়িয়ে এদ্দিন শুধু আমার মাথা খাচ্ছিলি, এবার সংখ্যাটা বাড়বে, বেস্ট অফ লাক ।
প্রিয় ব্লগের বন্ধুরা, আমার এই 'মহতী' (?!) উদ্যোগে আপনাদেরও শুভকামনা আশা করছি ।
সবার জন্য শুভেচ্ছা রইল ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন