আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধ আর শস্যপোড়া ছাই হতে উত্থিত হোক বিদ্রোহী মধুপূর্ণিমা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান
প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

তিনটি সমকালীন বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতার অনুবাদ
০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৯
ধনঞ্জয় রাজকুমার
প থ
পথকে মালা পরিয়ে দাও
ওই পথের গর্ভ থেকেই আমাদের জন্ম হয়েছিল ।
রঞ্জিত সিংহ
আ জ ও সে আ সে...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩১বার পঠিত
আজ ১৬ই মার্চ । শহীদ সুদেষ্ণা দিবস ।
১৬ ই মার্চ, ২০০৮ রাত ১২:০০
আজ ১৬ই মার্চ। শহীদ সুদেষ্ণা দিবস। ১৯৯৬ সালের এই দিনে মাতৃভাষার অধিকার চাইতে গিয়ে রাষ্ট্রের নৃশংস বন্দুকের গুলিতে প্রাণ দেন বত্রিশ বছর বয়স্কা এই মহিয়সী ভাষাবিপ্লবী। দুনিয়ায় এ যাবত দু’জন নারী ভাষার লড়াইয়ে প্রাণ দিয়েছেন। কমলা ভট্টাচার্য আসামের বাংলাভাষা আন্দোলনে শহীদ হন এবং সুদেষ্ণা সিংহ শহীদ হয়েছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬৫বার পঠিত
ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ?
১২ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৩
বরাক-ব্রহ্মপুত্র উপত্যকায় শুরু হয়েছিল মাতৃভাষার দাবী ...
ভারতের উত্তর পূবাঞ্চলীয় রাজ্য আসামের দুটি প্রধান উপত্যকা, একটি ব্রহ্মপুত্র অপরটি বরাক। পার্বত্য কাছাড়, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ এই চারটি জেলা নিয়েই আসামের বরাক উপত্যকা। আর এই বরাক উপত্যকার নীচেই বাংলাদেশের সুরমা উপত্যকা। উভয় উপত্যকার এক নির্ভীক প্রান্তিক জাতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী। ভারতে আসাম রাজ্যের...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৮৬বার পঠিত
বিষ্ণুপ্রিয়া মণিপুরী মুক্তিযোদ্ধা শহীদ গিরীন্দ্র সিংহ
০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:১২
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি ছাড়াও অন্যান্য জাতিসত্তার সক্রিয় অংশগ্রহণ ছিল অনেকেই বিষয়টা প্রায় ভূলে থাকতে চান ৷ ফলে ইতিহাসের পাতা থেকে বাদ পড়ে যায় তারা৷ হিসাব-নিকাশ না করে কেবল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষ কীভাবে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল, ইতিহাসের পাতা থেকে বাদ পড়ে যায় সেই...
- ৪৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৯০বার পঠিত
এবার নবম ও দশম শ্রেণীর পাঠ্যবইতে আদিবাসীদের জীবনধারা নিয়ে মশকরা!
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৮
পঞ্চম শ্রেনীর সমাজ বিজ্ঞানের পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুষ্তক বোর্ড এবার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মনোরঞ্জনের মহান উদ্যোগ গ্রহন করেছেন। 'উপজাতি' হলেই যথাসম্ভব বিচিত্র ও কিম্ভূত হতে হবে এরূপ স্বতঃস্বিদ্ধ ধারনার আলোকে নবম ও দশম শ্রেণীর ‘English for Today’ পাঠ্যবইটির ১৭৮ ও ১৭৯ নং পৃষ্ঠায় মণিপুরীদের বিবাহ অনুষ্ঠান নিয়ে...
- ৩৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৩৪বার পঠিত
আদিবাসীদের কাছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড-এর ক্ষমা প্রার্থনা: কে কী ভাবছেন?
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৪
বড় শহরগুলোর রাস্তায়, রেস্তোরায় আর খেলার মাঠে বিগ স্ক্রীণে সরাসরি সম্প্রচার হয়েছে কেভিনের বক্তৃতা। ক্যানবেরায় পার্লামেন্ট হাউজের বাইরে অপেক্ষায় ছিলেন শত শত এবঅরিজিন, বক্তৃতার এক পর্যায়ে যখন কেভিন উচ্চারণ করলেন 'আই এপোলোজাইজ', অনেকেই আবেগে কেঁদে ফেলেন।
পার্লামেন্টে দাঁড়িয়ে কেভিন রাড- এই দেশের আদিবাসীদের উপর গত ২২০ বছর ধরে যে অন্যায় ও...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০০বার পঠিত
মাতৃভাষার মাসে শিখুন বিষ্ণুপ্রিয়া মণিপুরী (প্রথম পাঠ)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪১
বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাংলাদেশের প্রায় ষাট হাজার মানুষের মাতৃভাষা। এ ভাষায় যারা কথা বলে তাদের কাছে ভাষাটি ‘ইমার ঠার’ নামে পরিচিত যার অর্থ হলো ‘আমার মায়ের ভাষা’। বাংলাদেশের মৌলবীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সিলেট জেলার বিভিন্ন জায়গায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠির মানুষ বাস করে। ভাষাটি উত্তরপূর্ব ভারতের মণিপুর রাজ্যে সৃস্ট এবং এর ব্যাকরন...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৪৭বার পঠিত
বাংলা ভাষা আন্দোলন সংক্রান্ত একটি অজানা তথ্য
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫০
তৎকালীন বৃটিশ ভারতে মাতৃভাষা হিসাবে বাংলাকে মর্যাদা দেয়ার দাবী জানানো হয় সর্বপ্রথম ১৯২৭ সালে। ঐ বছর আসাম প্রাদেশিক পরিষদের সদস্য সিলেটের গোলাপগঞ্জ থানার রণকেলী গ্রামের আবদুর হামিদ চৌধুরী (সোনা মিয়া) একটি মামলার আসামী দারোগার শাস্তি সম্পর্কে জানতে চেয়ে বাংলা ভাষায় প্রশ্ন করেন। মামলাটি ছিল ১৯২২ সালে গোলাপগঞ্জ থানার মাইঝভাগ গ্রামে...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪৫বার পঠিত
ভাষার জন্য শুধু বাংলাদেশের বাঙালীরাই প্রাণ দিয়েছে একথা সত্য নয়
২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৩
এই ভুল তথ্যটি বাচ্চাদের পাঠ্যবইতে এখনো শেখানো হয়, গর্বিত সুশীল সমাজ এনিয়ে পত্রপত্রিকার সম্পাদকীয় উপসম্পাদকীয়ের পাতা ভরিয়ে ফেলেন এবং এই ব্লগেও কিছু সংখ্যক পোষ্টে এধরনের প্রবনতা লক্ষ করছি। প্রকৃতপক্ষে পৃথিবীতে বাংলাদেশের বাঙালীরাই একমাত্র জাতি নয় যারা আপন মাতৃভাষার জন্য জীবন দিয়েছে এবং বুকের রক্ত ঝরিয়েছে।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি...
- ৬১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৮২বার পঠিত
দুইটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতার অনুবাদ
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৭
জীবনকথা • বিচ্ছিন্ন
যেদিন পালায় প্রথম গাইবো,সেদিন খুব ভালো হবে
কার এবং কিসের ভালো হবে, তা’ আর তলিয়ে দেখিনি
চলে যায়, চলে যাচ্ছে, মন্দ লাগে না। আগোছাল
ভাললাগায় সারাদিন ভরে যায়। অজা রামসিং হলে
বলতেন সকাল-রাত্র দুইবেলা শুকনো গোবর নিয়ম
করে চালিয়ে যা, না-হলে মাথা খুলবে না।......
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০৯বার পঠিত




