আমায় একটু বুঝিয়ে বলবেন কি আপনারা কিভাবে ঢাকায় বাস করেন। আর কেনই বা আপনারা ঢাকায় পড়ে আছেন। যাদের নিজস্ব গাড়ি নেই তাদের বলছি-পকেটে টাকা থাকলেও তো আপনারা তো সবসময় সিএনজি পান না। আর যারা বাসে যাতায়াত করেন তারা কি মানুষের মতো গাড়িতে ওঠেন নাকি কোন বস্তাভর্তি মালের মতো ঠাসাঠাসি করে থাকেন। আর যাদের গাড়ি আছে তাদের কত মজা তাইনা। লক্ষ কোটি টাকা দিয়ে গাড়ি কিনে হাজার হাজার টাকা রোড পারমিট আর ট্যাক্স দিয়ে আপনাদের কি নিদারুনভাবে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয় তাইনা? এই ধরুন কিছু খাবেন আপনি। কোথায় খাবেন? এই মস্তবড় শহরে কি ভেজাল এড়াতে পারবেন? কিছু কিনবেন, সেখানেও...। একটু রাত হয়েছে, আপনার গাড়ি নেই, এবার কি মোবাইল ফোন মানিব্যাগ ও নোটবুক বাচিয়ে বাসায় নিয়ে যেতে পারবেন। ধরুন একটা মধ্যম মানের ভুমিকম্প হলো। অফিসে বা বাসায় যেখানেই থাকুন বেচে থাকবেন তো? আর গ্যাস বা পানি সরবরাহ না থাকলে কেমন লাগে তা আপনারাই ভাল বুঝেন। এখন বলুনতো কেন আপনারা ঢাকায় থাকেন?
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।