somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্টিয়ায় মাথা কাটার নেপথ্য নায়ক ‘লাল’ ভারতে খুন

১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যার নাম শুনলেই পিলে চমকে যায় কুষ্টিয়াবাসীর। ধড় আর মাথা একত্রে থাকবে কি-না তা নিয়ে উদ্বেগের শেষ থাকেনা। সেই ভয়ংকর প্রকৃতির চরমপন্থি মাথা কাটার নেপথ্য নায়ক ওবাইদুল ওরফে লাল ভারতে খুন হয়েছে। খুন হয়েছে নিজের সংগঠন গণবাহিনীরই প্রতিপক্ষ একটি গ্রুপের গুলিতে। পারিবারিক সূত্রে এ খবর নিশ্চিত করা হলেও পুলিশ কিছুই বলতে পারেনি। তার বলেছে আমরাও খবরটি শুনেছি। একের পর এক মানুষের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নতুন বিভীষিকার জন্ম দিয়েছিল এই লাল। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে চরম নির্মমতায় তা বাজার করা ব্যাগে ভরে কয়েক কিলোমিটার দুরে আলাদা করে রাখতো। দুঃসাহসিকভাবে কাটা মাথা রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। কুষ্টিয়া সড়ক ভবনের গেটে একযোগে তিনটি কাটা মাথা রেখে হিম আতঙ্কের জন্ম দেয় লাল। এ বিভৎসতায় সারা দেশ হতবাক হয়ে যায়। কিন্ত চরম ঔধ্যত্ব দেখিয়ে অবলীলায় এসব কাটা মাথার পাশে জাসদ গনবাহিনী (লাল) ও নিজের মোবাইল নাম্বার লেখা চিরকুট রেখে যায়। অল্প ক’দিনেই সে পুলিশ প্রশাসনের মাথা বিগড়ে দেয়। তাকে ধরার জন্য এবং তার বাহিনীকে দমনের জন্য আদাজল খেয়ে নামে পুলিশ। পুলিশ ও র‌্যাবের প্রধানকে আসতে হয় কুষ্টিয়ায়। পরে পুলিশ ও র‌্যাব আক্রমনাত্মক অভিযান চালিয়ে একের পর এক বন্দুকযুদ্ধে চরমপন্থি মারা পড়তে থাকলে লালসহ শীর্ষ চরমপন্থিরা সীমান্ত গলিয়ে চলে যায় ভারতে। সেখানে গিয়েও তারা শান্ত থাকেনি। প্রতিপক্ষকে হত্যার মিশনে লেগে পড়ে। এমনি এক মিশনে লাল অধ্যায়ের যবনিকাপাত ঘটেছে। গণবাহিনীরই প্রতিপক্ষ একটি গ্রুপের ক্যাডাররাই লালকে হত্যা করেছে বলে নিশ্চিত করেছে তার সহযোগী চরমপন্থিরা।
ভারতের আনন্দবাজার পত্রিকায় ছাপা হওয়া এ সংক্রান্ত খবর দেখুন এই ঠিকানায় http://www.anandabazar.com/14south10.htm

আজিবর ও কালুর দায় স্বীকার
ওবাইদুল হত্যাকান্ডের দায় স্বীকার করেছে গণবাহিনীর প্রধান আজিবর চেয়ারম্যান ও সামরিক শাখার প্রধান কালু। ভারত থেকে কুষ্টিয়ার সাংবাদিকদের মোবাইলে শনিবার রাতে ফোন করে তারা এ হত্যাকান্ডের দায় স্বীকার করে। এসময় তারা পার্টির পক্ষ থেকে একটি বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয়, পার্টির নির্দেশ অমান্য করে টেন্ডারবাজি, নিরীহ লোকজনকে ধরে মাথা কেটে হত্যা, সামরিক শক্তি নিজের কাজের ব্যবহার ও অর্থ আত্মসাতের কারনে পার্টির সকল নেতাকর্মির সিদ্ধান্তক্রমে ওবাইদুল ওরফে লালকে সব্বোর্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারন করা হয়। সামরিক শাখার কমান্ডার কালুর নের্তৃত্বে পার্টির একদল গেরিলা রাত ৯টায় গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করে। একই সাথে বিবৃতিতে তারা গনবাহিনীর নতুন কমিটির ঘোষনা দেয়। নতুন কমিটিতে আজিবর চেয়ারম্যানকে পার্টির শীর্ষপদ সম্পাদক ও কালুকে পার্টির সামরিক শাখার সম্পাদক পদ দেয়া হয়েছে। লালের শাস্তি কার্যকরের ব্যাপারে পার্টির কর্মিদের বিভ্রান্ত না হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে ওই বিবৃতিতে আহবান জানানো হয়।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×