কুষ্টিয়ায় ছাত্রলীগের হামলায় দু’সাংবাদিক আহত :এসআই ওবাইদুল ক্লোজড

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

শেয়ারঃ
0 0 0

ছাত্রলীগ ক্যাডারদের হামলায় কুষ্টিয়ায় দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস ও প্রথম আলোর প্রতিনিধি তৌহিদ হাসান গুরুতর আহত হয়েছে। সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ভর্তিতে ছাত্রলীগের ক্যাডারদের বাধা প্রদানের খবর পেয়ে এ দুই সাংবাদিক রবিবার বেলা ১১টায় সেখানে পৌছালো বহিরাগত সন্ত্রাসী মীর সাইফুল ইসলামের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সভাপতি এনামূল বারী সুমন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ অর্ধশত উচ্ছৃংখল নেতা-কর্মী তাদেরকে লাইব্রেরী ভবনের একটি কক্ষে অবরুদ্ধ করে বেধড়ক মারপিট করে। অন্যান্য সাংবাদিকগণ খবর পেয়ে পুলিশের সহায়তায় গুরুতর আহত দু’সাংবাদিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। সাংবাদিক নির্যাতনের সাথে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বেলা সোয়া ৩টায় পুলিশ সুপার শাহাবু্িদ্দন খানের সাথে বৈঠক করেন সাংবাদিকবৃন্দ। এ বৈঠকে পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলা ছাত্রলীগের সভাপতি মাযহারুল আলম সুমনসহ বক্তব্য রাখেন দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক মনজুর এহসান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আল মামুন সাগর, আমাদের সময় প্রতিনিধি সামসুল আলম স্বপন, সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, দেশতথ্য পত্রিকার সম্পাদক এস এম হালিমুজ্জামান। এছাড়াও কুষ্টিয়া থেকে প্রকাশিত সকল দৈনিক, সাপ্তাহিক, জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ সুপার শাহাবুদ্দিন খান ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্তব্যে অবহেলার কারণে ঘটনার সময় কলেজে দায়িত্বরত এসআই ওবাইদুলকে ক্লোজড করা ও জেলা ছাত্রলীগ সভাপতি মাযহারুল আলম সুমন ন্যাক্কারজনক এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের বহিস্কার এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।

 

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
সরল মানুষ বলেছেন: এখন নিজের দলের ভিতরে চিরনী আভিযান চালাইতে পারলে বুঝুম নেত্রীর গদিতে থাকার যোগ্যতা আছে ;) ;)
২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৩
ত্রিভুজ বলেছেন: কি অবস্থা দেশের........
৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪
উচ্ছল বলেছেন: ছিঃ ছিঃ সোনার ছেলেরা এমন কাম করতেই পারে না। ওইটা ছিবির করছে।
৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৭
মৌনোতা বলেছেন: কিন্তু আমাদের সংবাদপত্র এমন মোহে পড়েছেযে এসব নিউজ তারা পত্রিকায় দেয়না। আর দেশ টিভির কথা আর কি বলবো?
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: সব পত্রিকাইতো ভালমতো ছেপেছে খবরটি, আর দেশটিভিও বেশ প্রচার করেছে। প্রথম আলোর লিঙক দিলাম
Click This Link

৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৭
মোবাশ্বের বলেছেন: এসব ছাত্রলীগ নামধারী শিবিরের কাজ্। সোনার ছেলেরা এসব কাজ করতেই পারে না।
৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৫
ওবায়েদ বলেছেন: দেশের অবস্থা এখনো অন্য যে কোন সময়ের তুলনায় অনেক ভালো.......!!
৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৬
কিরিটি রায় বলেছেন: সবাই সব কিয়ে ফেলছে.. মুই আর কি কমু :-B :-B
৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০
জাতি জানতে চায় বলেছেন: আজিব, এস.আই. কেনু ক্লোজড??!! নাকি বেচারা সাংঘাতিকদের সাংঘাতিক মাইর খাওয়ার পর পুলিশ কোন জাশি ধরতে পারে নাই দেখে??!! এই স্বর্ণযুগেও সোনার ছেলেদের আদরের কাছ থেকে দেখি সাংঘাতিকরা রেহাই পাচ্ছে না!
৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
অর্থহীণ বলেছেন: এসব ছাত্রলীগ নামধারী শিবিরের কাজ্। সোনার ছেলেরা এসব কাজ করতেই পারে না
১০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
নষ্ট ছেলে বলেছেন: ছাত্রলীগ করছে তাইলে এসব বিচ্ছিন্ন ঘটনা এটা কোন ব্যাপার না, এমনটি ঘটতেই পারে।
১১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫১
ফাহিম আহমদ বলেছেন: ছাত্রলীগ-যুবলীগ খেয়েছি, আওয়ামীলীগ ও খামু, আমার নাম আমির হুসেন আমু। =p~ =p~ =p~ =p~ :|
১২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৯
হাম্বা বলেছেন: আমলাপাড়া কালি পূজাতে আগুন লাগার খবর কই
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: sorry

১৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৪
কুয়াশা বলেছেন: উচ্ছল বলেছেন: ছিঃ ছিঃ সোনার ছেলেরা এমন কাম করতেই পারে না। ওইটা ছিবির করছে।
১৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৫
ও.জামান বলেছেন: ছাত্রলীগের সোনার ছেলেদের বহিস্কার না করে ওসি কে ক্লোজ করার কারণ কি? উনি কি ছাত্রলীগের ভাইজানদের বাঁধা দিয়েছিলেন?
১৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২৮
দ্বীপবালক বলেছেন: এরপরও এই সাংবাদিকগুলো লীগের দালালী করবো।
১৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
মু. নূরনবী বলেছেন: দেশ টিভি আর আলু পত্রিকার সাম্বাদিকদের সোনার ছেলেরা পিটালেও সমস্যা নাই......দেখেন না অাম্বালীগের পা কি চাটা না চাটতাছে...খিক..খিক

 

মোট সময় লেগেছে ১.০২৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাঝে মধ্যে লিখি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই