মুক্তি চাই নিজামীর, মুজাহিদ, সাঈদীর
মুক্তি চাই নির্দোষ সব কারাবন্দির।
বাম-রাম চক্রেরা করে শত ফন্দি
নির্দোষ নেতাদের করেছে যে বন্দি।
ভালোবাসে আল্লাহকে, মেনে চলে ইসলাম
সে দোষেই আজ তারা হয়েছে গো মজলুম।
দূর্নিতী মুক্ত মন্ত্রী দু জনা
এ রকম নেতা দেশে, খুজে দেখ পাবেনা।
মানবাধিকার নেই, আছে দানবাধিকার
বিচারের নামে দেশে হচ্ছে তো অবিচার।
নির্দোষ তবু তারা কারাগারে বদ্ধ
ন্যায় বিচারের পথ হয়েছে যে রুদ্ধ।
মানবতা আজ কাদে চারিদিকে হাহাকার
মজলুম খুজে ফিরে কোথা পাবে সুবিচার।
দেশ প্রেমী নেতাদের করে রেখে বন্দি
করিডোর-ট্রানজিট দিতে করে সন্ধি।
আল্লাহর নাম মুছে দেশ করে সেক্যুলার
অপব্যাবহার করে তারা আজ ক্ষমতার।
ফাকা মাঠে গোল দেবে- এই করে মতলব
আনে দেখ যত সব আজগুবি অভিযোগ।
মিথ্যার বেসাতি ছড়িয়ে আর লাভ নেই
জালিমের বিরুদ্ধে জনগন জাগবেই।
দেশ-মাটি রক্ষায় আয় গড়ি প্রতিরোধ
বাকশালী দৈত্যের করে দেই গতিরোধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

