somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ার কর্তৃপক্ষকে কিছু বলতে চাই।। আমার দেশ পত্রিকা বন্ধ'র আমার প্রতিক্রিয়া

০২ রা জুন, ২০১০ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্লাস-মাইনাস রেটিং এর মুখে ঝাটা মেরে এ পোস্ট খানা লিখলাম। প্রথমেই বলে নেই কর্তৃপক্ষের কাছে আমার কথা গুলো। আমার এসব বলা ব্লগারদেরও জানা উচিত বলে আমি এটি পোস্ট আকারে দিলাম। সম্প্রতি ফেসবুক বন্ধ নিয়ে বহু পোস্ট এসেছিল। তার আগে বুয়েটের এক ছাত্রের গাড়ি দূর্ঘটনা নিয়ে বহু পোস্ট একাধারে আসছিল। এখন আমার দেশ নিয়ে একাধারে বহু পোস্ট আসছে। তাই আমার প্রস্তাব কর্তৃপক্ষ যখন এরকম একটি পরিস্থিতি দেখবেন ব্লগে ঘটছে তখন একটি লিংক পেজ তৈরি করে দিবেন সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে। অর্থাৎ যে বিষয়ের ওপর ঘন ঘন পোস্ট আসছে সেটির জন্য প্রথম পেজের কোনো এক জায়গায় ওই বিষয়ের লিংক থাকবে। ব্লগারগণ সে লিংকে ক্লিক করে সেখানে তাদের পোস্ট গুলো প্রকাশ করবে। এর ফলে প্রথম পেজ একই বিষয়ের ওপর ঘন ঘন পোস্ট থাকবে না। বিভিন্ন বিষয়ের ওপর পোস্ট থাকবে।

তাছাড়া একই বিষয় নিয়ে যারা পোস্ট দিতে চান এবং অন্য ব্লগারদের অভিমত জানতে চান তাদেরও অনেক সুবিধা হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর কার কি অভিমত। সিএনএন,রয়টার্স, ইয়াহু মত ওয়েব সাইট গুলো এরকম করে থাকে। আমার আইডিয়াটা সেখান থেকেই এসেছে।

এবার আসি আমার দেশ পত্রিকা নিয়ে। কি কারণে পত্রিকাটির ওপর সরকারের খড়গ নেমে এসেছে তা পরিস্কার করে না জানলেও বিষয়টি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করা সমীচিন নয় হয়ত এ নিয়ে পড়ে একটি পোস্ট দিব। আমার দেশ পত্রিকা সরকারের বিরুদ্ধে লেখুক। কিন্তু তা হতে হবে ভিত্তি যোগ্য তথ্যর এর দ্বারা। এর আগে পত্রিকাটি জয়ের দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করেছিল। কিন্তু যে রিপোর্টার এর সহায়তায় সংবাদটি প্রকাশ হয়েছিল তিনি আদালতে না গিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সরকার পক্ষ
তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে না কেন? তার কাছে প্রমাণ যদি থাকে তবে সে বিদেশি মাধ্যমে প্রকাশ করুক। সংসদের বিরোধী দলের নেতা জয়নাল আবেদীন ফারুক একই ভাবে দূনীর্তি অভিযোগ এনেছেন। তিনি তো জামিন পেয়ে বহাল তবিয়তে দিন গুজরান করছেন। বিদেশ সফরে যাচ্ছেন। মামলা তো তার বিরুদ্ধেও হয়েছিল। কিন্তু আমার দেশ পত্রিকার সংশ্লিষ্টরা কেন রহস্যময় আচরণ করছে। তা আমার বোধগম্য নয়।

দৈনিক সংবাদ,দৈনিক প্রথম আলো এমনকি দৈনিক ইত্তেফাক সরকারের সমালোচনা করছে। কই তাদের কি গ্রেফতার করছে। ছাত্রলীগের রামদা ক্যাডার পত্রিকার পাতায় প্রকাশ করল প্রথম আলো সে রিপোর্টার কে তো গ্রেফতার করেনি? বিদুৎ এর দূনীর্তি নিয়ে সচিত্র প্রতিবেদন ছাপানো হলো তার জন্য তো কোনো মামলা হয়নি। সমালোচনা হতে হবে যৌক্তিক। নিরপেক্ষতার দাবি সেই তুলতে পারে যিনি নিজে নিরপেক্ষ আচরণ করেন। দলবাজদের কাছে নিরপেক্ষতা আশা করা বোকামি।
আমার দেশ পত্রিকা এমনই একটি পত্রিকা যেটি দলবাজিকেও হার মানায়।

এ পত্রিকার হেডিং এর একটি নমুনা দেখুন। প্রশাসনে সংখ্যালঘুরা পদোন্নতি ও গুরুত্ব পাচ্ছে। এমন সাম্প্রদায়িক শিরোনাম মনে হয় দৈনিক ইনকিলাম ও দৈনিক সংগ্রামের মত চরম মৌলবাদী ডানপন্থী পত্রিকাতেও ছপানো হয়নি কোন কালে হেডিং আকারে। নিউজ আকারে হতে পারে। কিন্তু লাল কলমে হেডিং আকারে? যেখানে বিসিএস এ সংখ্যালঘুদের সংখ্যালঘু হওয়ার কারণে বাদ দিয়ে দেয়। হাত গোনা ২% হবে না সংখ্যালঘু প্রশাসনে । সেখানে এ বিষয়টিকে হাইলাইট করে নিউজ এক মাত্র আমার দেশই লিখতে পারে।

আমি যতদূর জানি দিনকাল বিএনপির মুখপত্র ছিল। যায়যায়দিন বিএনপি এর পক্ষে লিখত। আমার দেশ বিএনপিরে পক্ষে লিখতে গিয়ে এদেরকেও ছাড়িয়ে গেছে।

যাইহোক, আমার শেষ কথা পত্রিকা বন্ধ করে দেয়া উচিত নয়। কোনো মিথ্যা রিপোর্ট লেখার জন্য পত্রিকার অনুতপ্ত হওয়ার রেওয়াজ চালু আছে। রিপোর্টের ব্যাখ্যা বাং সংশোধন করার সুযোগ যেহেতু আছে। তাই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিন। এবং সরকারের উচিত পত্রিকাকে বন্ধ না করে দিয়ে তাকে সংশোধনের সুযোগ দেয়া।
পাশাপাশি চ্যানেল ওয়ান সরকার খুলে দিক। এবং অন্যান্য চ্যানেল কে লাইসেন্স দেয়া হোক। যমুনা টিভি,সিএসবি,ওয়ান সবগুলোকে আবার প্রচারে আনা হোক। কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সরকার থেকে না করা হয় সেটাই আমার দাবি।






২৭টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×