somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামিন পেলেননা বিএনপি-পন্থী আইনজীবীরা

০৭ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুত্র হতে পড়তে এই লিংকে ক্লিক করতে পারেন।

হাইকোর্টে হট্টগোল সৃষ্টিকারী বিএনপি-পন্থী আইনজীবীরা জামিন পেলেননা। পাশাপাশি পুলিশের তদন্ত কাজে বাধা দান মামলায়ও জামিন হয়নি বিএনপিপন্থী আইনজীবীদের। জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হলেও আদালত কোনো আদেশ না দিয়ে আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি রাখে।

৭ আগস্ট রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে বিএনপি পন্থী আইনজীবীরা দুটি পৃথক মামলায় অভিযুক্ত হওয়ায় আদালতের নিকট এন্টিসিপেটরি বেল তথা অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন। অভিযুক্ত বিএনপি পন্থী আইনজীবীদের হয়ে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহাবুব হোসেন শুনানি করেন। শুনানিতে তিনি মামলা দুটোকে জামিন যোগ্য ধারায় হয়েছে বলে আদালতকে অবগত করান। তিনি বলেন, অভিযুক্তরা এই সুপ্রিম কোর্টের আইনজীবী। তাদের পালিয়ে যাবার কোনো কারণ নেই। তাছাড়া পুলিশ অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চান। এতে আমরা আশংকা করছি অভিযুক্ত আইনজীবীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হবে।

আদালত তাদের কথা শোনার পর রাষ্ট্র পক্ষের আইনজীবীদের কথা শোনেন। রাষ্ট্র পক্ষে এটর্নি জেনারেল মাহাবুবে আলম জামিনের বিরোধিতা করে বলেন, জামিনের সাথে আদালতের ভাবমূর্তি জড়িত। এখন জামিন দেওয়া হলে এসব ঘটনাকে প্রশ্রয় দেওয়া হিসেবে বিবেচিত হবে। তারা বিচারপতি এইচ এম শামসুদ্দিণ চৌধুরীকে “কালো মানিক” বলেছে। অভিযুক্তরা স্লোগান দিয়েছে “কালো মানিকের চামড়া তুলে নিবো আমরা” । অভিযুক্ত আইনজীবীরা একজন বিচারপতির সাথে যে আচরণ করেছে তা আইনজীবী সুলভ নয়।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত বিএনপি পন্থী আইনজীবীদের পক্ষে শুনানিকারী আইনজীবী ও বর্তমান সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহাবুব হোসেনকে পুনরায় ডাকেন। বিষয়টি একটি সম্মানজনক উপায়ে সমাধান হবে কিনা, বার ও বেঞ্চ কোনো সমঝোতায় আসবে কিনা এসব জানতে চান। আদালত এই মুহূর্তে কোনো আদেশ দিবেন কিনা সেটাও তার কাছে জানতে চান। জবাবে খন্দকার মাহাবুব হোসেন সিনিয়র আইনজীবীদের নিয়ে আলাপ আলোচনা চলছে বলে জানালেন।

আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করেন।

আদালতে মামলা মুলতবি হবার পর সুপ্রিম কোর্ট বার সভাপতি খন্দকার মাহাবুব হোসেন উপস্থিত সাংবাদিকদের তার অফিস কক্ষে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। তিনি বলেন, আমরা জামিনের জন্য দুটি আবেদন পেশ করেছিলাম। আবেদনের সময় অভিযুক্ত সকল আইনজীবী উপস্থিত ছিলো। কি কারণে জামিন দেওয়া হবে তার সবকিছু বলা হয়েছে। আদালত বিষয়টির ওপর শুনানি কাল পর্যন্ত মুলতবি করেছে।

এটর্নি জেনারেল মাহাবুবে আলম তার অফিসে সাংবাদিকদের একটি সংক্ষিপ্ত সাক্ষাতকার দেন। তিনি বলেন অভিযুক্তরা যে আচরণ করেছে তাতে আদালতের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বার ও বেঞ্চ কোনো সমঝোতায় আসবে কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সাবেক বার সভাপতি থাকার কারণে চিঠি পেয়েছি কিন্তু কি হবে তা এ মুহূর্তে বলতে পারি না। তিনি বলেন বার ও বেঞ্চের মধ্যে আপোষ হলেও হতে পারে কিন্তু পুলিশের ফৌজদারি মামলায় কীভাবে আপোষ হয় তা আমার জানা নাই। তিনি বলেন, তারা জামিনের আবেদন করলে প্রচলিত আইন অনুসারে নিম্ন আদালতে গিয়ে জামিন চাইতে পারে।

একজন আইনজীবী গত দুইদিন যাবত গ্রেফতার এড়াতে বার সভাপতির কক্ষে অবস্থান নিয়ে আছেন । তার ব্যাপারে কি হবে? পুলিশ কি তাকে গ্রেফতার করবে? এর উত্তরে এটর্নি জেনারেল বলেন সেটা পুলিশ বলতে পারে তাকে গ্রেফতার করবে কিনা। কিন্তু গত দুইদিন পুলিশ তাকে গ্রেফতার করেনি বার সভাপতির অফিসে আশ্রয় নেওয়ার কারণে। পুলিশ আদালতের ওপর যে শ্রদ্ধা দেখিয়েছে তা প্রশংসনীয়। সূত্র. নিজস্ব প্রতিবেদক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×