আস্থা ভোট ডেকেছেন গিলানি
১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা কমাতে সংসদে আস্থা ভোট ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সোমবার এই আস্থা ভোট অনুষ্ঠিত হবে।
আদালত ও সামরিক বাহিনী নিয়ে পাকিস্তান সরকার চরম বিপাকে রয়েছে। একদিকে আদালত বলছে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে হবে। রাজনীতিবিদদের দুর্নীতির মার্জনা কোনো ভাবেই করা যায় না। অন্যদিকে সামরিক বাহিনী পাক সরকারের মেমোগেট কেলেঙ্কারি নিয়ে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে আড়ালে। এতে দেশটির মিডিয়া সামরিক ক্যু’র আশংকা করছে।পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি দুবাই সফরে গেলে সামরিক ক্যু এর গুজব পাকিস্তানে চরম পর্যায়ে পৌঁছে। সফর সংক্ষিপ্ত করে জারদারি পাকিস্তানে ফিরে আসে।
আস্থা ভোট ডাক দেয়ার কারণ হিসেবে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলছেন, দেশের সাংসদদের আজ বেছে নিতে হবে তারা কি চান। তারা গণতান্ত্রিক সরকার চান নাকি স্বৈর-তান্ত্রিক সরকার চান, এটি বলতে হবে সবাইকে।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার একটি সময়সীমা বেধে দিয়েছিলো। সোমবারে আস্থাভোট সেই সময় সীমা অতিক্রম করেই শুরু হচ্ছে। আস্থা ভোটে গিলানি সরকার জিতে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র বিবিসি। খবরের লিংক
এই খানে
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন