বিয়ে হলো বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি সুজার। বর একই ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা রিতেশ দেশমুখ। ৩ ফেব্রুয়ারি শুক্রবার মুম্বাইয়ের পাঁচ তরকা হোটেল গ্র্যান্ড হায়াতে বিয়ের আয়োজন করা হয়। মারাঠা হিন্দু প্রথা মেনে বিবাহ সম্পন্ন হয়।
বিয়েতে রিতেশ দেশমুখ পরিবারের সকলে উপস্থিত থাকলেও জেনেলিয়ার পরিবারের কাউকে দেখা যায়নি। বর ভিন্ন সম্প্রদায়ের হওয়ার কারণে জেনেলিয়ার পরিবারের আপত্তি ছিলো প্রথম থেকেই। রিতেশ দেশমুখ এর বাবা মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখ। আট বছর প্রেম করার পরিনতি এ বিয়ে। রিতেশ এর বর্তমান বয়স ৩২ আর জেনেলিয়ার ২৪ বছর। অগ্নি ছুঁয়ে শপথ করে বর ও কনে একে অপরের সাথে বিবাহ বন্ধনে বাধা পড়ে। বিয়েতে রিতেশের গায়ে ছিলো সাদা শেরওয়ানি লাল পাগড়ি। অন্যদিকে জেনেলিয়ার পড়নে ছিলো লাল ও সোনালী রঙের তৈরি লেহেঙ্গা। পোশাকের ডিজাইন করেছে রিতু কুমার।
বিয়েতে শাহরুখ খান সহ নামী দামী বলিউড তারকাদের দেখা গেছে। ক্রীড়া জগতের তারকা লিয়েন্ডার পেসকে সস্ত্রীক দেখা গেছে। বিয়ের আগত বলিউড অভিনেতা ও অভিনেত্রীরা হলেন, অক্ষয়কুমার, বচ্চন পরিবারের জয়া বচ্চন ও অভিষেক বচ্চন, সস্ত্রীক অজয় দেবগন কাজল, শহীদ কাপুর, জ্যাকি শ্রুফ,রাহুল দেব, সুনীল শেট্টি, জন আব্রাহাম, । পুরানো অভিনেতাদের মধ্যে জিতেন্দ্রকে দেখা গেছে। পরিচালকদের মধ্যে করন জহর মা হিরু জহর ও আশুতোষ গোয়ারিকর ছিলো। খবরের লিংক ও ছবি দেখুন এই লিংকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


