খাওয়া টা শেষ। এবার পয়লা থিকা কই।
খুব ক্ষিদা লাগছিল। প্রতিদিন ই ভোর রাতে ক্ষিদা লাগে, বিস্কিট বা হাবিজাবি খাই। কিন্তু, আজকে দেখি কিচ্ছু নাই। কলা ছিল। কিন্তু, চল্ব না।
মুরি বানামু ভাবলাম। পেয়াজ কাটলাম কাইন্দা কাইন্দা।


শুকনা মরিচ ভাজলাম। লবন দিয়া চটকাইলাম। এখন সরিষার তেল তো খুইজা পাই না ।


কি করি। দেখি টেবিল এ ইলিশ মাছ ভাজি আর মসলা। রাতের জিনিস, তাই নিচে তেল এর পরিমান টা ভালো ই ছিল।
দিলাম মাখানি। মনে মনে কই, খাওয়া ই যাইব না।

কিন্তু, মুখে দিয়া দেখি !!!! ও মা গো !!!! সেইরকম স্বাদ। পুরা হাফ বোল ( ২ প্লেট এর বেশি হবে) মাখাইলাম। তারপর মজা কইরা খাইলাম।
ঝাল লাগছে প্রচুর। ৫ টা বড় বড় শুকনা মরিচ !!!!



সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৪০