হে হে, মামুরা। বেয়াপক ১খান মজা পাইলাম। জাউকগা, আসল কাহিনী ডা কই।
আমার ১ আঙ্কেল রে লেপ্টপ কিন্না দিলাম আইডিবি থিকা ২৪ তারিখে।
এসার লেপটপ, আসলে নোটবুক। কেনার পর জানতে পারলাম সাথে ১টা গামলা লায়ন ওয়াইমেক্স মডেম ফ্রি আছে।
আমি মাগ্না পাইলে আলকাতরা ও খাইতে রাজি
আঙ্কেল রাজী হইলেন, মডেম এর সাথে ২ গিগার ৪৫ দিন ৫১২ কেবিপিএস এর ১টা পেকেজ ফ্রি আছিল। বাসায় আইসা আমার টায় ট্রাই করলাম, কানেকশন পায় না।
যাউকগা, কিন্তু ইউজার নেম/ পাস তখন ও জানি না।
২৬ তারিখে হট লাইনে ফুন দিয়া এইটা পাইলাম। মডেম এর মেক এড্রেস টা কইতেই তারা আইডি/পাস দিয়া দিল।
তারপর রাতের বেলা টাঙ্কির উপর বইসা লাগাইলাম নেট।
উফ কি মজা রে !!!!
যাক, ৩০০ মেগার মত ডাউনলোডাইছি। ডাউন স্পীড ৬০ থাকে (বড় কেবি)।
আসল কথা,
আজকে সারা দিন গাজীপুরের বাজারে বাজারে ঘুরলাম এক্সটেনশন কেবল এর লাইগা, যেইটা ছাদের উপর এন্টিনা বসাইয়া আমি ঘরের ভিতর বইসা ওয়াইমেক্স ইউজ করুম। গাজীপুর শহরের সব কম্পুর দোকান এবং প্রায় সব ইলেক্ট্রিক ও মোবাইলের দোকান খোজা শেষ। কিন্তু, কেবল পাইলাম না।
সবাই মডেম দেইখা আমাকে ভোদাই বললেও , যখন শুনলো আমি ছাদে উইঠা ওয়াইমেক্স জয় করছি, তখন বেশ বাহ বাহ দিল। মনে হইতাছে, আমিই প্রথম বেক্তি যিনি গাজীপুরের মাটিতে ওয়াইমেক্স ইউজ করছি !!
(টঙ্গীর কথা আলাদা, টঙ্গীতে নাকি ভালই সিগ্নাল পাওয়া যায়।আমি ডিসি অফিসের সাথে থাকি)
এখন আমার ফিলিংস এমন, মনে হইতাছে বাংলাদেসযহে পরথম ওয়াইমেক্স বেবহারকারী আমি ই
অফ টপিকঃ এক্সটেনশন কেবল কই পামু ? কত দাম হইতে পারে?
কেউ কেউ নোটবুক এর দাম জিগাইতে পারেন, তাদের লাইগাঃ
১৪ ইঞ্চি এলইডি, ২ গিগা রেম, ৫০০ হডড্রাইভ, ২.১৩ গিহা ইন্টেল ডুয়েল কোর (মানে পেন্টি ডি) প্রসেসর। আর সাথে যা যা থাকে আর কি -- ৩৪ হাজার টাকা। ১ বছর ওয়ারেন্টি। সেম দাম এ আসুসের ওয়ারেন্টি ২ বছর আর কনফিগ সেম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

