somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও...

০৬ ই আগস্ট, ২০০৭ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।। ১ ।।

এখন রাত বারটা পার হয়ে গেছে। গত দু'য়েকদিন ব্লগে আসা হয়নি। ভাবলাম ঘুমাতে যাবার আগে একটা ঢুঁ মেরে যাই। ভেবেছিলাম বন্ধুদিবসকে নিয়ে একটা পোস্ট দিব, সেটা আর হলোনা। সময়ের অভাব নাকি ভেতরের তাগিদটাতে কমতি ছিল ! যাই হোক, এখন মাঝরাতে মনে হলো, দেখি আর সব ব্লগারদের কি অবস্থা...

শাওন এর পোস্টে একটা ফটো দেখলাম--- লম্বা পথ, ইচ্ছে হল একজন সত্যিকারের বন্ধুর হাত ধরে হেঁটে যাই...

কালপুরুষ এর লেখা বরাবরই হৃদয়গ্রাহী, 'প্রিয় বান্ধবী' পুরোটা পড়লাম; বন্ধু দিবসের কবিতাটিও পড়তে ভূললামনা। একটু অন্যরকম, তবে অনুভূতিটুকু পরিস্কার নিঃসন্দেহে...

।। ২ ।।

জানতে চাওয়া যেতে পারে আমার বন্ধু দিবস কেমন গেল ? নাহ্, সেই উদ্দীপনা আমার ভেতরে থাকলেও তাতে সাড়া তেমন পাইনি। দেখলাম অনেকে মনেই রাখেনি আজকের দিনের কথা ! আমরা কি বুড়ো হয়ে যাচ্ছি নাকি যান্ত্রিক ? নাকি আমি ছেলেমানূষ রয়ে গেলাম এখনো ! দূরের কাউকে কাউকে ম্যাসেন্জারে শুভেচ্ছা জানালাম। দেশে কাউকে কাউকে মোবাইলে এস.এম.এস করলাম। রিপ্লাই পাওয়া গেল, কেউ আবার ফোন করে খোঁজ খবর নিল। মেঘ না চাইতেই জল - যার কাছ থেকে শুভেচ্ছাবার্তা আশা করিনি, সেই দেখি ফোনে শুভেচ্ছাবার্তা জানাল।

।। ৩ ।।

আমার কলিগ হাসানের বন্ধুদিবস বেশ কেটেছে...স্পেশাল বন্ধুর সাথে। হাসান একবার এস.এম.এস করল দেরী হবে অফিসে আসতে। অনেক পরে জানিয়ে দিল যে আসতেই পারবেনা, আমি যাতে ম্যানেজ করি। আমি বাধ্যগত 'বস্' হয়ে ওকে আস্বস্ত করি। তবে টিপ্পনী কাটতে ভুলিনি; বলেছি, 'ঠিক আছে, ম্যানেজম্যান্ট জানতে চাইলে বলব যে হাসানের আজ সকালে হার্ট স্ট্রোক, থুক্কু হিট স্ট্রোক হয়েছে ' ।

।। ৪ ।।

আজকাল আবার ওরাকল ডিবিএ -এর কোর্স শুরু করেছি। ত্রাহি ত্রাহি অবস্থা- অফিস এর পর দৌড়তে হয় ক্লাসে। আজ এক কোর্সমেট বলল, কি ব্যাপার , আপনার হাতে কোন ফ্রেন্ডশীপ ব্যান্ড নেই যে। ও ইশারায় আরেক কোর্সমেটের হাত দেখাল; দু'হাতে দু'তিনটা করে রঙিন ব্যান্ড। ফ্রেন্ডশীপ ব্যান্ডের কথা ভূলেই গিয়েছিলাম !!! একটু শুকনো মুখে হেসে বললাম, তাইতো, আমার বন্ধুরা কেনো আমাকে কোন ফ্রেন্ডশীপ ব্যান্ড দিলনা !!

।। ৫ ।।

দুটো চমতকার বাণীই বলা চলে, বন্ধুত্বকে নিয়ে, ব্লগারদের সাথে শেয়ার না করে পালামনা।

F = Few
R = Relations
I = In
E = Earth
N = Never
D = Die

That relation is FRIENDship.

এবং

Old friends are gold, new friends are diamond. If you get diamond, don't forget the gold, because gold only holds diamond.


।। ৬ ।।

বন্ধু কিনবা বন্ধুত্ব নিয়ে আমার মাঝে কোথায় জানি একটা চাপা ক্ষোভ আছে। সম্পর্কগুলোকে আমি এখন অনেকটা পরিমীত করে দিয়েছি। একটা অদৃশ্য সীমারেখা টেনে দিয়েছি; কিছু আশা করিনা এখন কোন সম্পর্ক থেকে। তবে আমাকে ডাকলে আমি কিন্তু মুখ ফিরিয়ে থাকিনা - এটুকু বলতে পারি...
৩৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×