somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি না হয় রাজাকারই হলাম, তবু তোরা দেশপ্রেমিক হ : ব্লগে হিট হওয়ার একটা চান্স (মিস করলাম কিনা বুঝতেছিনা)

১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যাপারটা আমার নজরেই পড়ে নাইক্যা !!! ব্লগার ললিতা আমার এক পুস্টে একখানা কমেন্ট মারিলেন যে ব্লগার লাইটহাউজের এক পুস্টে জনৈক রোকন নামক এক ব্লগার তার ব্লকড লিস্টের ফিরিস্তিতে আমার নাম মোবারক অন্তভ’ক্ত করছেন । উল্লেখ্য, লাইটহাউজ তার পুস্টে নিজামীর চেহারা মোবারকের ছবি দিয়া উদাত্ত আহ্বান জানাইছিল - এবারের সংগ্রাম ব্লগিয় রাজাকারের লিস্ট তৈরীর সংগ্রাম - অনেকটা এই ধরনেরই ।

আমার মাথা পুরা ৩৬০ ডিগ্রী ঘুইরা আবার জায়গা মত আসল । ব্যাপারখানা কি ? আমি ঘিলুতে অনেক জোর-জবরদস্তি চালাইয়াও মফিজের মত বইস্যা থাকলাম । কি হইল ? কেমনে হইল ? কখন হইল ? অনেক টেরাই দিয়াও স্বরণে আনতে পারলাম না রোকন আমার বলগে আর আমি রোকনের বলগে কয়বার আসা যাওয়া করসি! আম্মা অনেকদিন হরলিকস বানায় দেয় না; নাইলে হরলিকস জিনিয়াসের জন্য এইটা মুনে করা মাত্র ২ সেকেন্ড ...।

কমেন্ট থেইক্যা লিংক নিয়া জায়গা মত গ্যালাম; অপারেশন রোকন ব্লগ ; ওই সময় তার শ্যাষ পোস্ট যেইটা ছিল, ঈমানে বলতেছি, হরলিকসের কসম, আমি ওইটার টাইটেল দেইখাই চক্ষু সরায় নিসি; ডানদিকে চক্ষু নড়াইয়্যা দেখলাম রোকন সাহেব নিজের সর্ম্পকে কিছুই কইবার চায়না। রোকন সাহেবের এই পর্যন্ত ১০ খানা পুস্ট দিসেন। আমি উনার আর্কাইভ খুঁচাইলাম; দেখলাম অক্টোবরে উনি জ্বালাময়ী পোস্ট দিসেন ! একখান লিংকে খোঁচা দিলাম; পড়লাম; উনার সাথে সহমত হইলাম; মুনে "সহমত" লেখার খায়েশ আইল; ভাবলাম এইবার তো আসল খেলা; আমি জানতাম না কেউ ব্লক করলে ঘটনাটা কেমুন হইতে পারে। আমি আমার মুনের কথা টাইপ করার জন্য লগইন করলাম ; উফফফ ! মুবাইলে ফুন করার সময় লাইন না গ্যালে সুললিত কন্ঠের মাইয়্যারা যেমনে ওই পাশ থেইক্যা তাগো গন্ডগোলের জন্য মাফ চায়, এইখানে তেমন একখান ডায়লগ 'দুঃখতি, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই' । দিলে পুরা পেঁয়াজু ভাজার ত্যালের ছ্যাঁকা খাইলাম । আমার মত হরলিকস খাওয়া পাবলিকের উপর কেউ এত্তো ক্ষ্যাপা হইতে পারে এইটা জানতাম না ! তয় কমেন্ট না করলেও আমি কিনতুক ৫ জোরসে দাগাইছি।

এক্ষন ঘটনা হইল, এইসব ফেলুদাগিরি হইল বিকালের পরের ঘটনা। অফিস থেইক্যা চুপে-চাপে বলগাইছিলাম। তারপর এদিক-সেদিক ঘুইরা বাসায় আইস্যা পরথমেই বলগে আইলাম । ওওওওওমাহ !!! আমার চোখ দেখি ঠিকমত কাম করেনা; বয়স হইসে; "পপাই দা সেইলান ম্যান ...পপ পপ " এর মত পালং শাক খাইতে হবে বেশী বেশী। আমি লাইটহাউজের বলগের সেই পুস্টে বাত্তি লইয়া টেকনাফ থেইক্যা তেঁতুলিয়া বিছরাইয়া ফালাইলাম; মাগার রোকনের লিস্টি সহ কমেন্ট পুরা গায়েব ! মাজেজা কি ? বুজবার পারলাম না ! রাজাকার আমি ; গায়েব হমু আমি তানা ...(!!!)

আমি কিছুই বুছতাছিনা; পুরা মাথা আউলা, বিলা,
চউখে দিখি নাই, রাস্তায় পইরা ছিল কলার ছিলা ।
লাইটহাউজ ঘটনা কি ? রোকন, কিছু তো কও,
আমার কমেন্ট আর পুস্টের উত্তর তো দেও ।
ব্লক কমান্ড - ওইটা কি আসিল স্লিপ অফ হ্যান্ড ?
বলগে আমার নতুন পরিচয়- লনচিং পুরাই গ্রান্ড।
আমি কি ? বুঝি নাই আগে-দেশ প্রেমিক না রাজাকার
কথা ঠিকই, আমি বিদেশী পন্য কিন্যা পুরা একাকার !
কবে, কখন, ক্যামনে তুমার সাথে আড়ি হইল রোকন ?
পরেনা মুনে এখনও, আমি মাথা চুলকাই যখন-তখন ।
তয় শান্তি এইখানেই, কেউ তো আছে দেশরে ভালা পায়
রাজাকারের ফুটুক দিয়া কেউ আবার লিস্টি করবার চায়!
তয় যতই খাই ছ্যাঁকা দিলে, জাগুক যতই বেদনা-বিরহ,
আমি না হয় রাজাকারই হলাম, তবু তোরা দেশপ্রেমিক হ ।


সূত্র :

লাইটহাউজের পোস্ট- Click This Link

রোকনের ব্লগ - Click This Link

আমার পোস্টে ললিতার কমেন্ট - Click This Link

১৮১টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×