আমার প্রিয় পোস্ট
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- :::: বনের নাম রাজকান্দি :::: - সৌম্য
- দেশের সবচেয়ে বড় আম গাছ ( ছবিব্লগ ) - অবিশ্বাসী
- ৪০০ না ঢাকার বয়স ৮০০ বছর!!! - নুরুজ্জামান লাবু
- রাজা আরবাজ খান ও শিল্পী ইভা রহমান - কাক নং ৭৯৯
- আর আমি শালা শুওরের বাচ্চা কগজে কলমে মানবতা আঁকছি। - মিছিল
- [ফিরে দেখা] শহীদ বুদ্ধিজীবী কন্যা রীমা হত্যা মামলা (১৯৮৯-১৯৯৩) - রাইসুল জুহালা
- আল জাজিরার রিপোর্ট - ইন্টারনেটের মাধ্যমে আদিবাসীরা প্রকাশ করল সত্য - সুদিনের বার্তা
- যদি খুন করতে হয় - কৌশিক
- ক্ষমা কর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল!! সীমাহীন জাতীয় অধঃপতনের অনন্য উদাহরণ হয়ে গেলে তুমি!! - বেঙ্গল মাসুদ
- বেগম খালেদা জিয়া: সাধারণ থেকে অসামান্য একজন হয়ে উঠা- (ফটোব্লগ-১) - রায়হান রাহী
- হিলসাইড রির্সোট-বান্দরবন, পাহাড়ের কোলে ঘুমালাম দু'রাত (ছবি ব্লগ) - মোঃ আমিন
- আমরা আবার প্রমাণ করলাম আমরা আসলেই পারি - আসিফ আহমেদ মামুন
- ক্রিকেট স্লেজিং! মজার মজার সেইসব বিখ্যাত উক্তি - নিস্প্রান আমি
- 'মেহেরজান' : ভুল পরিপ্রেক্ষিত ও ভুল ভালোবাসার গল্প - একরামুল হক শামীম
- সোমালিয়ান জলদস্যুর গল্প এবং ২৬ টি নাবিক পরিবারের পক্ষ হতে প্রধানমন্ত্রীর নিকট একটি খোলা চিঠি - জাহাজী পোলা
- ফটোগ্রাফিতে মুক্তিযুদ্ধ এবং একজন কিশোর পারেখ - কাঊসার রুশো
- শত দুঃসংবাদের ভীড়ে একটি মন ভাল করা খবর: বিশ্বে প্রথম কৃত্রিম কিডনি তৈরি করলেন বাংলাদেশি বিজ্ঞানী - shapnobilash_cu
- ভারতীয় জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- বড় কোন পরিবর্তনই আপনাকে ভালো কিছু এনে দিতে পারে - অং সান সু চি - শেরিফ আল সায়ার
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- এই রমজানে ঢাকায় তৈরি হয়ে যাক আরো কিছু মন্দির - ফরিদ
- এবার থেকে বাংলায় লিখতে আর সমস্যা হবে না। এসে গেল শাব্দিক... - অমিত কুমার সরকার
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- গুলশান-বনানী, ফ্যাশন-মডেলিং কিংবা একজন কাঁচা কিশোরীকে ঘষে-মেজে 'পণ্য' বানানো - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- আলব্দি গণহত্যার দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ - ক্যামেরাম্যান
- যারা উবুন্টু-লিনাক্সে মবিডাটা মডেম ব্যবহার করতে চান তাদের জন্য। - আজম মাহমুদ
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- ৩৩টি বাংলা ফন্ট একসাথে ডাউনলোড করুন!!! - মুকুট
- পোড়া গলিতে, পোড়া চোখে, পোড়ো মনে - অন্যমনস্ক শরৎ
- ওরে পতাকা, নারে পতাকা, কিরে পতাকা, ক্যান?? - অন্যমনস্ক শরৎ
- কাজী নজরুল ইসলাম - মাহবুব মোর্শেদ
- প্রসঙ্গ বিজয় বনাম অভ্র :ডা. আব্দুন নূর তুষারের প্রতিক্রিয়া এবং প্রতু্যত্তর - 'লেনিন'
- অভ্রের বিরুদ্ধে শাব্দিক টিমের অভিযোগ এবং জব্বার কাগুর ইউনিবিজয়ের মিল প্রসঙ্গে - 'লেনিন'
- বাংলা কম্পিউটিং এর পুনর্জন্ম এবং এর খল নায়কেরা। কিছু বিষয়ে জবাব সংযুক্ত। - মু আ হাকিম নিউটন
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- কেসলারের ল'অব কোয়েন্সিডেন্ট: বাংলাদেশের বর্তমান নারী এবং সামাজিক অবক্ষয়! - শেরিফ আল সায়ার
- বৈশ্বিক উষ্ণতার অবদান-মুছে গেছে দক্ষিণ তালপট্রি দ্বীপ (নিউমুর আইল্যান্ডস) - সুমিন শাওন
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- আমেরিকান আদিবাসী নেতা 'চিফ সিয়াটল' এর একটা চিঠি - জাতিষ্মর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- সাকরাইন!সাকরাইন!! ঐ ঘুড্ডি বাকাট্টা : এ ফটো স্টোরী - অন্যমনস্ক শরৎ
- নববর্ষের সম্ভাব্য উপাধি
- ক্যামেরাম্যান
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- সামহোয়ারইনব্লগের জন্মদিনে কিছু বর্ণিল মুহূর্তাচারণ - কৌশিক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দালাল শিক্ষক - ক্যামেরাম্যান
- বুদ্ধিজীবীদের নিধন এবং বিচার প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সামহয়ারের যে লেখাগুলো ড্রাফট্ থেকে এখনও পোষ্ট করা হয়নি। - অ্যামাটার
- আমার ভাইয়ের মৃত্যূ ও সৌদিদের ক্ষমার অযোগ্য বর্বর আইন ও হাহাকার - পারভেজ রবিন
- বাঙ্গালী জাতীয়তাবাদ কি ইসলাম বিরোধী চেতনা? - তাজা কলম
- গ্ল্যাডিয়েটর - মাহবুব লীলেন
- একান্ত ব্যক্তিগত শোকনামা "পিতা" তোমার জন্যে - কারো অতিপ্রচার বা অপপ্রচারের ধার না ধেরে - মেঘ
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আর্কাইভ : আমার কিছু খুচরো লেখালেখি - আইরিন সুলতানা
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- ওরা সবাই বাই সাইকেল বালিকা......./ ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ব্লগারদের সঙ্গে আমার স্মৃতি এবং আমার কথোপকথন - একরামুল হক শামীম
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- চলুন,প্রাপ্তিকে আবারো ভালবাসা দিয়ে প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি - মোসতফা মনির সৌরভ
- জীবনটাকে উপভোগ করে চলে গেল বন্ধু সঞ্জীব চৌধুরী - নিজেরআয়না
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- কেন যাব - কালপুরুষ
- disgusting attack on blog moderator - আরিল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উঠোন
১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৪
আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উঠোনে
এক সময় সাত কোটি আদম বেড়াতো হেঁটে
সেই একাত্তরে দুরন্ত কিছু প্রাণ
সীমানা আগলে রাখবে বলে
বীর দর্পে সমাহিত হল আমারি বুকে ।
আজ উঠোন গেছে ক্ষয়ে, কোণে কোণে
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা রূপে ভাটা
সুন্দরবন নগ্ন দাঁড়িয়ে দখিনে
আজ পনের কোটি লোক ছুটছে
আমার উঠোনের এমাথা থেকে ওমাথা ।
সম্ভ্রম লুটেছিল কিছু অবাঞ্ছিত সারমেয়
ঢেকেছিল নশ্বর দেহ বীরঙ্গনা-চাদরে
শকুনেরা আজো খুবলে খায়
লোহিত কণা নহরে বয়ে যায়
আমার উঠান দলিত পাপী পদাভারে ।
উঠোনে রুগ্ন শিশুটা থেবড়ে বসে কাঁদে
ছানি পরা, ফ্যালফ্যালে চোখে বুড়ো বাবা
বৃদ্ধাশ্রমে ফেলে যাওয়া মা
ওরা চকচকে ডলার দেখেনা
উঠোন সীমানায় শুধু চতুরতার থাবা ।
আজ টগবগে প্রাণগুলো মরণ নেশায় বুঁদ
উঠোন-কাব্য জুবুথুবু কাটা-ছিঁড়া, আঁচড়ে
নিতি ঠোঁকাঠুঁকি মূল্যবোধে
অসংলগ্ন লোভে, ক্রোধে
জারজের আস্ফালন আমার উঠোন জঠরে ।
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উঠোন আমি
বয়ে বেড়াই বীরঙ্গনার অভিশাপ কত শত
লাখো বীরের দীর্ঘশ্বাস
কিছু ভন্ড প্রতিচ্ছবি,
বিস্তির্ণ উঠোন আমার আদমই করে খন্ডিত।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুহিব বলেছেন:
যা লিখছেন গুরু
কৌশিক আহমেদ বলেছেন:
আরে, এতো ফ্যানটাসটিক!
আন্ধার রাত বলেছেন:
"শকুনেরা আজো খুবলে খায়লোহিত কণা নহরে বয়ে যায়
আমার উঠান দলিত পাপী পদাভারে ।"
দারুন! দারুন!! দারুন!!!
এতো সুন্দর করে কিভাবে লেখেন গো! বড় ৫
কালপুরুষ বলেছেন:
চমত্কার লিখেছো। দুখীনি জন্মভূমি আর অসহায় মানুষের নিখুঁত লেখনীচিত্র।
ভাস্কর চৌধুরী বলেছেন:
চমৎকার হয়েছে লেখনী। ফুটে উঠেছে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জন্মভূমির অসহায় মানুষের নিখুঁত।৫
খোলাচিঠি বলেছেন:
আপনাকে ছাপ্পান্ন হাজার সাধুবাদ।
আইরিন সুলতানা বলেছেন:
বৈদ্যুতিক গোলযোগের কারনে ব্লগে আসাই হচ্ছিলনা; কাল একবার একটুক্ষনের জন্য সুযোগ পেলেও তারপর পরই আবার সব 'অন্ধকার'...যারা যারা পড়েছেন তাদের ধন্যবাদ।
বিজয় দিবসের শুভেচ্ছা।
প্রচেত্য বলেছেন:
জেনারেটরের সাহায্যে ইউপিএসের সহযোগিতায় পড়েছি, কিন্তু কমেন্ট করলাম দিনের আলোয় ফুল ভোল্টেজে একটি হাই রেটের পোষ্ট
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দারুন কবিতা আইরিন।"ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উঠোন আমি
বয়ে বেড়াই বীরঙ্গনার অভিশাপ কত শত
লাখো বীরের দীর্ঘশ্বাস
কিছু ভন্ড প্রতিচ্ছবি,
বিস্তির্ণ উঠোন আমার আদমই করে খন্ডিত"।
অসাধারন..........।বিজয় দিবসের শুভেচ্ছা আপনার এবং সবার জন্য।
'ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উঠোন আমি'
অসাধরণ চিত্রকল্প!
৫
আইরিন সুলতানা বলেছেন:
@ সারওয়ারচৌধুরী - ধন্যবাদএকটু আগে সম্মেলন থেকে ফিরলাম...শীতের সন্ধ্যায়, আলো ছাড়া আলোচনা, সাথে ইংরেজী কেক এবং দেশী ভাপা পিঠা.............দারুন !!!!!!!
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
৫
বিহংগ বলেছেন:
"ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উঠোন আমিবয়ে বেড়াই বীরঙ্গনার অভিশাপ কত শত
লাখো বীরের দীর্ঘশ্বাস
কিছু ভন্ড প্রতিচ্ছবি,
বিস্তির্ণ উঠোন আমার আদমই করে খন্ডিত।"
দারুন, একেই বলে কবিতা।৫
বিহংগ বলেছেন:
আইরিন সুলতানা আছেন কেমন?
আইরিন সুলতানা বলেছেন:
@ বিহংগ - কাল সম্মেলনে অচেনা ব্লগারদের দেখে মেজাজটা ফুরফুরেই ছিল....সাধারণ তবে একটা অন্যরকম শীতের সন্ধ্যা ছিল...আর আজ থেকে সেই কর্ম ব্যস্ততা...
`হাসান বলেছেন:
আমার লগে তো কতাই কইলেননা সম্মেলনে @ আইরিন
আইরিন সুলতানা বলেছেন:
@'হাসান - গন্ডুউউ, তুমি আমার এই পোস্ট দেখস কিন্তু কমেন্ট দাওনাই !!!!!! ১ দাও নাই....৫ -ও দাও নাই...আমি দিলে চোট খাইসি :-( তাই কথা বলি নাই
`হাসান বলেছেন:
আমিতো কবিতা পড়িনা তাই কবিতার পোস্টে কমেন্ট তেমন একটা করা হয়না। তয় আমি কিনতুক ছিলাম সম্মেলনে ছদ্মবেশে
আইরিন সুলতানা বলেছেন:
@'হাসান(গন্ডুউউউ) - আমি তুমারে যে খুঁজাখুঁজি করসি....চারুকলার সিরামিক বিল্ডিং সাক্ষী....তুমি দেখা করো নাই তাই তুমারে '১'
উদাসী স্বপ্ন বলেছেন:
বাংলাদেশরে কে বাশ দেয় নাই? সেইটা সবাই জানে স্বাধীনতা পক্ষ বিপক্ষ বিরোধী সবাই বাশ দিলো।তবে আমরা মনে হয় সহনশীল জাতি। যেই কারনে হাসিনা খালেদারে গুলিস্তানের মোড়ে ইটা মাইরা মারি নাই, ২৮ শে অক্টোবরের মতো মুজাহীদ-সাঈদী গং দের মাফ কইরা দিছি। পুরা হাজী মোহাম্মদ ঘসীন জাতী, মাফ বিলায়া বেড়াই পরে মূলি মাশ খাই!
তবুও এইটা জানি একদিন এদের বিচার হবে আইন দিয়ে হউক অথবা আইন ছাড়া হউক, একদিন বাংলাদেশ মাথা তুলে দাড়াবেই!৫!
অন্যরকম বলেছেন:
"....সাধারণ তবে একটা অন্যরকম শীতের সন্ধ্যা ছিল..."আমি কইলাম আমি যাইতে পারি নাই, তবুও আমারে লইয়া সবাই টানাটানি করে! (খাইয়ালামু)
কই যে যাই!
নিঃশব্দ শিশির! বলেছেন:
আইরিন , অনেক দিন পর ! ভালো তো! কত দিন দেখা হয়নি! কেমন কথা!
রুবেল শাহ বলেছেন:
৫
নিঃশব্দ শিশির! বলেছেন:
কোথায় গেলেন! হারিয়ে!
দ্বিধা বলেছেন:
কবিতা অতি কঠিন বস্তু । যান ৫ দিলাম ।
লেখক বলেছেন: আপনার ৫ সাদরে ঝুলিতে দিলুম ।
আহমাদ মুজতবা বলেছেন:
আপু,একটা মিস্টেক।
পুতুল আপি কে ব্যান করেছেন মনে হয়।
এইটা কি ভুলে করেছেন?
এট্টু দেখেন না, আপি মনে কষ্ট পাইছে।
লেখক বলেছেন: লিটিল ব্রাদার, আমার ব্যান লিস্টে তো কখনই কারো নাম ছিল না !! আমিও ওই অপশনটা নিয়ে তেমন মাথা ঘামাই নাই...কিভাবে কি হলো এইটা ?? এইটা নিয়ে কি একটা জ্বালাময়ী পোস্ট দিব ???? তুমি সেইটা ৩-৪ বার পড়বা কিন্তু কিছুই বুজবানা ... 
পুতুল বলেছেন:
বিস্তির্ণ উঠোন আমার আদমই করে খন্ডিত। ভাল লাগল।আপনার ব্লগে আমি ব্যান ছিলাম কয়েকদিন। কিন্তু কোন কারন বুঝতে পাড়লাম না।
পরলে বলবেন একটু?
আইরিন সুলতানা বলেছেন:
কি বলেন এইটা পুতুল ??? আমি এখন পর্যন্ত কাউকেই ব্যান করি নাই !!!!! আপনাকে কেন ব্যান করব !!!! হায় ! হায়...! আমি কিছুই করি নাই কিনতু ....
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
"ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উঠোন আমিবয়ে বেড়াই বীরঙ্গনার অভিশাপ কত শত
লাখো বীরের দীর্ঘশ্বাস
কিছু ভন্ড প্রতিচ্ছবি,
বিস্তির্ণ উঠোন আমার আদমই করে খন্ডিত।"
চিন্তাশীল ভাবনার চমৎকার প্রকাশ ।
মৃন্ময় আহমেদ বলেছেন:
চমৎকার।
পুতুল বলেছেন:
আইরিন সুলতানা, আমি আমার ব্লগে আপনার মন্তব্য দেখেছি। ছাপাখানার ভূতের মত, কোন ভুলবাটনে চাপ লেগে থাকবে হয়ত। যাই হোক এখন আমরা হ্যাপি ব্লগিং করতে পারি। আবারো ধন্যবাদ।
অহেতুক অকারণ বলেছেন:
সুন্দর লেখা।।
লেখক বলেছেন: আমার হাতের লেখা কিনতু সুন্দর না !!!
পুতুল বলেছেন:
ঈদ মোবারক।
আশরাফ মাহমুদ বলেছেন:
দারুণ লিখেছেন। আরো লিখবেন আশায় আছি।৫।
দেবদারু বলেছেন:
অদ্ভুত আবেগ ভরা, অথচ প্রতিবাদী প্রতি পংক্তিতে............++
রাতমজুর বলেছেন:
প্রতিশ্রুতি মোতাবেক প্লাস
সাইফুর বলেছেন:
হু...এটা অনেক দিন আগের লেখাটা
আইসিস বলেছেন:
দারুন হয়েছে ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















বয়ে বেড়াই বীরঙ্গনার অভিশাপ কত শত
দারুণ ৫