মন চায় প্রতিদিন, তুমি আমি একদিন, হাত রেখে, দুটি হাতে; দূর কোথাও, উধাও হতে, যেথায় পৃথিবী রঙিন...
এ্যাই শোনো না, লাগছে আজ বোরিং ভীষণ
শুনতে পাচ্ছো ? কি এ্যাত্তো কাজ যখন তখন !
গোমড়া মুখে, চশমা চোখে, সারাটা দিন আছো বসে
জালের ফাঁদে জড়িয়ে আছো, কথা কি আর কানে পশে !
ল্যাপটপটাই তোমায় খাবে, করনা প্লিজ শাট ডাউন
জিন্সে আমি কেমন বল? হাসছ কেন ? আমি ক্লাউন !
আচ্ছা না হয় পরব শাড়িই; নীল জমিন, সোনালী পাড়
এবার চল বেরিয়ে পরি, লগ আউট কর ম্যাসেঞ্জার ।
ফুচকা খাব, চটপটিও, ভীষণ ঝালে চোখে জল
আজ হাসব তবু বাঁধনহারা, বলব কথা অনর্গল ।
শহর থেকে দূরে যাবে ? মৃদুমন্দ হাওয়ায় ভেসে,
মেঘমল্লা গাইব আমি, থাকো যদি আমার পাশে।
নীল পাহাড়ের চূড়ায় চল, ডাকবে আমার নাম ধরে
না হয় চল সাগর বেলা, যেথা গাংচিলেরা যায় উড়ে ।
আলো ছায়ার মাতামাতি, গহীন বনে দেবে উঁকি ?
ছোঁয়াছুঁয়ি খেলব দু'জন, হোকনা কিছু কাজে ফাঁকি ।
মেঠো পথে ছুটব জোরে, থামব যেথায় আকাশ নূয়ে
সাত জনমেই চাইবে আমায়, শপথ কর আমায় ছুঁয়ে।
আর কিছু নয়, হাঁটব না হয়; তোমার আমার মিষ্টি খেলা
মনে আছে ? সেই রবিবার, এক বৃষ্টি ধোয়া বিকেল বেলা ।
পুনশ্চ : লেখার কোন ইচ্ছা ছিল না আসলে; কিন্তু আজকে বিকেলে একটা টিভি অনুষ্ঠানে রুনা লায়লার গাওয়া ভুলে যাওয়া, পুরোন এই গানটা(মন চায় প্রতিদিন.........যেথায় পৃথিবী রঙিন ) শুনে কিছু একটা লিখতে ইচ্ছে হল ।
আজকাল

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন
সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প
আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।