আমার প্রিয় পোস্ট

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো...

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১২:৫০

শেয়ারঃ
0 0 0

তোমাকে বলা হয়নি -
একদিন খুব উচ্ছ্বাসে, কবিতার বদলে
দূরালাপনীতে ইচ্ছের লম্বা ফর্দে
সাগর দেখার যে বায়না ছিল
আজ তা মুছে ফেলেছি নোনা জলে।
ভয় নেই,
বরাবরের মত আর
তোমাকে কোন দোষারপ নয়;
সাগরের সাথে এতো প্রবল অন্তঃমিল
লুকায়িত ছিল আমারই মাঝে-
কেবল বুঝলাম সেদিন।

তীরে দাঁড়িয়ে হয়ত দেখা যেত
রাশি রাশি জল,
শোনা যেত ঢেউয়ের তীব্র গর্জন;
তবে আমার চোখেও আছে অসীম সমুদ্র
কখনো তোমার হেলাফেলায়
তোমারই অগোচোরে তা ছলকে উঠে
অব্যক্ত কথামালা আছড়ে পরে অনুক্ষণ।

নুড়িগুলো ঢেউয়ের আঘাতে ভাসে, ডুবে
ক্রমাগত এক সময় দুরে চলে যায়
আমি সেই ছোট্ট নুড়ি যেন
বারংবার আঘাতে ক্ষয়ে
অণূ থেকে পরমাণু -
তোমার হেঁয়ালিতে নিশিদিন।

সাগর থেকে সমুদ্র, ঢেউ থেকে ঊর্মি -
সুনীল জলের কত নাম !
একসময় আমারো নাম ছিল কত!
এক তুমি ছাড়া
এখনো কেউ ডাকেনি সে নামে
যদিও বা আজ বালুকা বেলার মত
বিবর্ণ সে সব বিশেষণ।

থমথমে আকাশ দেখে দেখে
সমুদ্র রুদ্র হয়ে ওঠে কখনো
ঠিক যেমন ফুঁসে উঠি আমি
কোন এক দূর্বল ক্ষণে
জমে থাকা, চাপ চাপ ক্ষোভ
শুধু তোমার জন্য
জোয়ারে ভাসায় দু'কূল
আনে বাঁধ ভাঙা প্লাবন।

ওই যে কাঁকড়াগুলো
সরসর করে হেঁটে যায়-
জীবনে নানা রঙের
মানুষের আনাগোনা বুঝি;
সূর্যোদয় আর সূর্যাস্ত হলো
আশা-নিরাশার খেলা ;
নীলাকাশ বুঝি আজ
সান্ত্বনার আচ্ছাদন ।

তাই কি হবে বল আর সমুদ্র দেখে !
কি হবে একঘেয়ে ছন্দে নয়তো সুরে,
মিথ্যে স্বপ্নালয়ে নিজেকে ভুলিয়ে -
শুধু শুধু ছেলেমানুষি আহ্লাদে;
কি হবে আর,
আজ এতটা পথ পাড়ি দিয়ে এসে
সুনীল সমুদ্র দেখে !
যখন অথৈ সাগর
আপন বলয়েই করেছি ধারন ।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ১১:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১২:৫৫
সারওয়ারচৌধুরী বলেছেন:


হুমমম ...

হইয়াছে একখান বটে!
+
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন:
কিন্তু কি হয়েছে !!!

২. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১২:৫৬
আকাশচুরি বলেছেন: অনেক বড়ো.....পরে পড়বো
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন:
অনেক বড় হয়ে গেছে না ?? দু:খিত ... :(

৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১২:৫৮
নিবেদীতা বলেছেন: একসময় আমারো নাম ছিল কত!
এক তুমি ছাড়া
এখনো কেউ ডাকেনি সে নামে
যদিও বা আজ বালুকা বেলার মত
বিবর্ণ সে সব বিশেষণ।

মনটা খারাপ হয়ে গেলো।
+++++
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন:
ওহ ! নেক্সট টাইম ভালো কিছু লিখে মন ভাল করব আশা করি ...

৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:০০
স্ক্রু লুজ Screw Loose বলেছেন: কি দরকার আছিলো এন্টার মাইরা মাইরা বড় জায়গা দখল করার? এভাবে লিখলে কি অইতো না?
- মাইনাশ -

তোমাকে বলা হয়নি - একদিন খুব উচ্ছ্বাসে, কবিতার বদলে দূরালাপনীতে ইচ্ছের লম্বা ফর্দে সাগর দেখার যে বায়না ছিল আজ তা মুছে ফেলেছি নোনা জলে। ভয় নেই, বরাবরের মত আর তোমাকে কোন দোষারপ নয়; সাগরের সাথে এতো প্রবল অন্তঃমিল লুকায়িত ছিল আমারই মাঝে- কেবল বুঝলাম সেদিন। তীরে দাঁড়িয়ে হয়ত দেখা যেত রাশি রাশি জল, শোনা যেত ঢেউয়ের তীব্র গর্জন; তবে আমার চোখেও আছে অসীম সমুদ্র কখনো তোমার হেলাফেলায় তোমারই অগোচোরে তা ছলকে উঠে অব্যক্ত কথামালা আছড়ে পরে অনুক্ষণ। নুড়িগুলো ঢেউয়ের আঘাতে ভাসে, ডুবে ক্রমাগত এক সময় দুরে চলে যায় আমি সেই ছোট্ট নুড়ি যেন বারংবার আঘাতে ক্ষয়ে অণূ থেকে পরমাণু - তোমার হেঁয়ালিতে নিশিদিন। সাগর থেকে সমুদ্র, ঢেউ থেকে ঊর্মি - সুনীল জলের কত নাম ! একসময় আমারো নাম ছিল কত! এক তুমি ছাড়া এখনো কেউ ডাকেনি সে নামে যদিও বা আজ বালুকা বেলার মত বিবর্ণ সে সব বিশেষণ।

থমথমে আকাশ দেখে দেখে সমুদ্র রুদ্র হয়ে ওঠে কখনো ঠিক যেমন ফুঁসে উঠি আমি কোন এক দূর্বল ক্ষণে
জমে থাকা, চাপ চাপ ক্ষোভ শুধু তোমার জন্য জোয়ারে ভাসায় দু'কূল আনে বাঁধ ভাঙা প্লাবন। ওই যে কাঁকড়াগুলো সরসর করে হেঁটে যায়- আমার জীবনে নানা রঙের মানুষের আনাগোনা বুঝি; সূর্যোদয় আর সূর্যাস্ত হলো আশা-নিরাশার খেলা ; নীলাকাশ বুঝি আজ সান্ত্বনার আচ্ছাদন । তাই কি হবে বল আর সমুদ্র দেখে ! কি হবে একঘেয়ে ছন্দে নয়তো সুরে, মিথ্যে স্বপ্নালয়ে নিজেকে ভুলিয়ে - শুধু শুধু ছেলেমানুষি আহ্লাদে; কি হবে আর, আজ এতটা পথ পাড়ি দিয়ে এসে সুনীল সমুদ্র দেখে ! যখন অথৈ সাগর আপন বলয়েই করেছি ধারন ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন:
এভাবে ভাবি নাই ...মাথায় রাখলাম ...নেক্সট টাইম ;)

৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:০১
পলাশমিঞা বলেছেন: তন্ময় হয়ে পড়ে বিমনা মন চনমনে হয়েছে,
শুধ একটি প্রশ্ন,
সে কি আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে???


অসাধারণ কবিতা। আমি সবার আস্ত কবিতা পড়িনা। তবে আপনার কবিতার মাঝে আমি আমার মানসীকে খুঁজে পেয়েছি।

কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন:
কবিতাটা আস্ত পড়ে ফেলার জন্য ধন্যবাদ

৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:০৯
পথিক!!!!!!! বলেছেন: মেডাম , সমুদ্র দেখার সাধ কি কখনও শেষ হবার গো..শে যে চিরন্তন অন্তত যে সত্যি ভালবাসে নোনা জল সুনীল ।

কবিতায় এত এত ছ্যাকামাইসিন ভাব কেন?...
কোনো সমস্যাএকান্ত?



স্ত্রু,

মজা পাইলাম ...... তবে আকৃতি কোন বিষয় না...শব্দ আর বিষয়ই কবিতার প্রাণ
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন:
স্যার !!!!! আমার ব্লগে এসে আরেকজনের কমেন্টে মজা পাওয়া হচ্ছে না !!!!!!!!!

৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:১১
চিকনমিয়া বলেছেন: কোবতে, পুরা মাথার ২ ইঞ্চি উপর দিয়া গেচে:(

বি:দ্র: আমার কুনো শাখা নাই(অন্য কাউরে চিকনমিয়া বলিয়া বিভ্রান্ত হবেন না)
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন:
চিকুউউ , বলেছিলাম না, এরপর কবিতা দিব .. :)

একটা নতুন নিক আসছে দেখলাম... "মাইনাচ"

৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:১১
শাব্বির আহমদ বলেছেন: দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো..

মজাতো, আমি সুমন আর আনিলার এই শিরোনামের গানটি শুনছি।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন:
কাকতালীয় দেখি :)

৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:২১
উদাসী স্বপ্ন বলেছেন: আড়চোখে তাকাইয়া দেখি
সুর্য মাথার উপর কি নাচানাচি
বললাম আজকে বেজায় শীত
চরাইলাম জ্যাকেট পুরা ফিট!
এখন ছোটে ঘাম টিপটাপ
গরমে শরীর চুলকায় বাপরে বাপ!
হাতে একখান ফুলের গোছা
পকেট থিকা খসলো ৮৭ টাকা!
হাতে তুইলা দেবো বসের হাতে
এ যাত্রায় চাকরি বাচবে!
কি আর করুম বয়সের দুষ
সুন্দরী দেইখা হারাইলাম হুশ!
নাম্বার নিয়া ৭ দিন কথা
৮ দিনের দিন হইলো দেখা!
৯ দিনের দিন গেলাম বাড়ী
বসরে দেইখা খাইলাম ঝাড়ি!
জিগায়," কি কারনে ছুটি নিছি?
শোকজ নোটিশ পাঠাইয়া দিছি!"
এইটাই হইলো আজকের হাল
নালা শুকাইয়া হইলো খাল!


(আম্মাআআ)
০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ৯:৩৮

লেখক বলেছেন:
কারা কারা জানি কাদের কাদের ফেলে রাজবাড়ীর দোতালায় ফটোসেশন করসে বলে শুনলাম, দেখলাম .....................

X(

১০. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:২২
সারওয়ারচৌধুরী বলেছেন:



হয়েছে ওই যে কি বলে না কি বলে না ওই যে ওই যে সুন্দর কি একটা যেনো কি জানি নাম হুমমমম .........মনে পড়ছে না, তাই হয়েছে!
১১. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:২৩
চিকনমিয়া বলেছেন: "মাইনাচ" এইডারে অবজারেশনে রাকচি
কি এক ক্যাচাল:(
আমার কুনো শাখা নাই
১২. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: তুমার তো দেখি শাখা প্রশাখা গজাইয়া শিরায় শিরায় পৌছাইয়া গেছে। মানুষ একটারে সামলাইতে পারে না, টুমি এতগুলারে সামলাইবা কেমনে চিকনা?
১৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৩৭
চিকনমিয়া বলেছেন: আমি কিচু করি নাইতো:(
এডি কেডা, চিনিনা:(
১৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৪২
নাজিরুল হক বলেছেন: শিরোনামের গানটায় আনিলা চমৎকার কন্ঠ দিয়েছে।

বার বার শুনি।

০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ৯:২৯

লেখক বলেছেন:
হুমম, শামীম খালি টাইটেল পড়েছ মনে হচ্ছে; কোবতের কথা কিছু বলনাই !! তারমানে কোবতে পড়নাই !!! মাইনাচ...মাইনাচ

১৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৫৪
রাগ ইমন বলেছেন: দারুন ভালো লাগলো কবিতা ।


সাগরের সাথে এতো প্রবল অন্তঃমিল
লুকায়িত ছিল আমারই মাঝে-


সুপার্ব !
০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ৯:৩২

লেখক বলেছেন:
প্রতিষ্ঠিত কবিরা নব্য কবিদের এমনেই উৎসাহ দেয় বলেই জানতাম ;)

এইটা এমন কিছু লিখি নাই ! পাবলিক উৎসাহ বেশী দিয়ে ফেলতেছে ক্যান জানি !!!

১৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:০৪
নাঈম বলেছেন: কোবতে মাথার ৬ ইঞ্চি উপর দিয়া গ্যাছে....তয় পেলাচ
১৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:০৬
ফেলুদা বলেছেন: বহুত খুব সিস্টার। +
০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ৯:৩২

লেখক বলেছেন:
থ্যাংকস ব্রাদার :)

১৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:৪০
হোসেইন বলেছেন: এইটা যদি আপনার কবিতা হয় ( হা:হা:হা: ), তাইলে কসম কিরা কাইটা কই আপনে বহুত ভালো কবিতা লিখেন ।
একটু নিয়মিত চালাইয়া যান , আমরা পড়ি ।
০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ৯:২৫

লেখক বলেছেন:

:) আমারই লেখা ভাই এটা ...কিন্তু এটা লিখে আমি নিজে সন্তুষ্ট ছিলাম না...তাই সবার কমেন্ট দেখে অবাক হচ্ছি !!!

২০. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:৫২
পুতুল বলেছেন: জলেতে জন্ম যার জলেই বিনাষ
হয়তঃ তাই, পানি জীবনের
আরেক নাম।
সুন্দর কবিতা।
২১. ০৪ ঠা মার্চ, ২০০৮ ভোর ৬:০২
শফিউল আলম ইমন বলেছেন: সুন্দর কোবতে।
ভালো লাগল।+++++
২২. ০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ৯:৩১
আলী আরাফাত শান্ত বলেছেন: সংগ্রহে রাখলাম।ছ্যাকাটেকা খাইলে কামে দিবো!
আমিতো মনে করলাম সুমন&আনিলার গানটাই পোষ্ট দিছো।পরে দেখলাম স্বরচিত কবিতা।+
২৩. ০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ১০:৫২
উধাও ভাবুক বলেছেন: কি হবে আর,
আজ এতটা পথ পাড়ি দিয়ে এসে
সুনীল সমুদ্র দেখে !
যখন অথৈ সাগর
আপন বলয়েই করেছি ধারন ।

অসাধারন জেনারেল। +
০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন:
জেনারেল !!!!!!!!!!!!!!!!!! হায়! হায় ! এ-টিম মাইন্ড করবে কিন্তুক আমার উপর !!!!!!!!!!!!

:( :(

;) ;)

২৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ১১:১০
সমালোচনাকারী বলেছেন: এ্যাই আইরিন!! তুমার কোবতে বড়ই সৌন্দয্য!! পিলাচ+
০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ১১:৩৯

লেখক বলেছেন:
হুমমম..ধইন্যা পাতা ....কিন্তুক খেয়াল করস, গন্ডুউউ এখন পর্যন্ত কোন কমেন্ট করে নাই !!! এই প্রথম এমন হলো

:( :(



ওওও গন্ডুউউউ, তুমি শুনতে কি পাও ??? .............................

২৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ১১:৪৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: তোমাকে বলা হয়নি -
একদিন খুব উচ্ছ্বাসে, কবিতার বদলে
দূরালাপনীতে ইচ্ছের লম্বা ফর্দে
সাগর দেখার যে বায়না ছিল
====================
সখি... ক্যামনে কি? কাহার কাছে তোমার এই বায়না ছিলো? ঝাথি ঝান্তে ছায়...
০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১২:০৮

লেখক বলেছেন:
আসলে লিখতে চাইসিলাম -

একদিন খুব ক্ষুধার্থ দুপুরে, ম্লান মুখে
খাসীর কাচ্চির সাথে
আচার খাওয়ার যে সাধ ছিল
তা আর পূরণ হয়নি পিকনিকে ;

ভয় নেই,
বরাবরের মত আর
তোমাকে কোন দোষারপ নয়;
"আচারের বয়ামের" সাথে এতো প্রবল অন্তঃমিল
লুকায়িত ছিল "তোমারই" মাঝে-
কেবল বুঝলাম সেদিন।

;)

২৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১২:০২
উধাও ভাবুক বলেছেন: আসলে ওটা ভুলক্রমে আইরিন। একই সাথে জেনারেলের ব্লগও দেখছিলামতো তাই। আন্তরিকভাবে দুঃখিত।
০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন:
ব্যাপার নাহ ...

২৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১২:১৯
স্করপিয়ন্স বলেছেন:
ছবিটা সুন্দর, ছবির জন্য প্লাস
০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন:
মনের কথা বলস গন্ডুউউউ...আমার ধারনা সবাই ছবির জন্যই + দিসে ।

তবে তুমি আজকে ঠিকঠাক বাংলা কমেন্ট দিয়েছ, বানান ভুল নাই , আই লাইক দিস ...থ্যাংকস..

২৮. ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হাহাহাহাহাহা
হো..হো..হো..হো..
ঝাক্কাস হৈছে...


"আচারের বয়ামের" সাথে এতো প্রবল অন্তঃমিল
লুকায়িত ছিল "তোমারই" মাঝে-

বুঝতার্লামনা ... :(

কারে কৈলা? ফটুওয়ালারে?




০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন:

এই ফুটুক টা চিনতে পারো নাকি দেখতো , প্রত্যুউউউ .... ;)


৩০. ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৩
সারওয়ারচৌধুরী বলেছেন:

'আমার ধারনা সবাই ছবির জন্যই + দিসে । '


থেবরো প্রতিবাদ:)

আমি ফুটুক দেইখা পেলাস দেই নাই! (চিৎকার)




উপরের বৈয়াম ছবির পাবলিকরে চিনছি;)
০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন:
বৈয়াম নিয়ে আরো মানুষজন ছিল ...দেখেন তো ভাইয়া উপরে তাকায়..এইবার চিনেন কিনা ... ;)

৩১. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: উনি কি অচেনা বাঙালী / হোসেন / গন্ডু হৈতারে... ;)
৩২. ০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৭:০৭
পিয়াল বলেছেন: কবিতা ভালো হইছে।
কিন্তু পড়লে মনে হয়- নায়কের অপরাধে নায়িকা আজ দুখী! ব্যাপারটা হয়তোবা এতটা সরল না।

একসময় সাগর দেখার ইচ্ছায় মনটা উদাস হইতো। এখন হ্য় না। মাসে কমপক্ষে দুইবার সাগরে পাশে Resort-এ থাকতে হয়। What's so great about seeing the sea!!
০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৯

লেখক বলেছেন:

* কবিতা ভাল হইছে ।
---------------------------
!!!!! আই ওয়াজ রিয়েলী নট স্যাটিসফাইড আফটার রাইটিং দিস ....

* নায়কের অপরাধে নায়িকা আজ দুখী!
-----------------------------------
অপরাধের কিছুই নাই এখানে ...

* What's so great about seeing the sea!!
------------------------------------------------
নাথিং গ্রেট...নাথিং গ্রেট...

৩৩. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: "আমি সেই ছোট্ট নুড়ি যেন
বারংবার আঘাতে ক্ষয়ে
অণূ থেকে পরমাণু -
তোমার হেঁয়ালিতে নিশিদিন।"

ভালো লেগেছে।
৩৪. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৯
মৈথুনানন্দ বলেছেন: BON VOYAGE!



এবার পল্লু মারা খেতে ভুলো না যেন - কেমন?
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন:
পাল্লু মেরেছি...লোড হচ্ছে...তা কেমন আছেন দাদা ?

৩৫. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩০
আরিফ জেবতিক বলেছেন: আইরিন ,
কবিতাটা আসলেই সুন্দর , ছবিটাও । দুইটা প্লাস দেয়া গেলা না , নিয়মে নেই ।









বই পড়েছেন জেনে খুশী হলাম । আরেকটু বিস্তারিত কমেন্ট করলে ভবিষ্যতের জন্য উপকৃত হতাম ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন:
দুইটা প্লাস দেয়া গেলা না , নিয়মে নেই ।
-------------------------------------------------
থ্যাংকসসস .....তবে নিক দু'ইটা হইলে দু'টা প্লাস দেয়া যায় কিন্তুক ;) ;) ;) (মাইন্ড করেন না আবার , জাস্ট এ জোক্ )....


আমার একটা জায়গাতেই এখনো ধাক্কা খাই, ডেথ অফ দীপু....আই ওয়াজ এক্সপেকটিং সামথিং মোর ইন রাইটিং এ্যাবাউট হিজ ডেথ, এ্যাজ এ রিডার...তাছাড়া স্টুডেন্ট লাইফ, ক্যাম্পাস - "উচ্ছ্বাস" ভালই ... আর পরবর্তী সংস্করনে কিছু বানান নিরীক্ষণ করে নেয়াটা জরুরী...

৩৬. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৫
আবু সালেহ বলেছেন: "নুড়িগুলো ঢেউয়ের আঘাতে ভাসে, ডুবে
ক্রমাগত এক সময় দুরে চলে যায়
আমি সেই ছোট্ট নুড়ি যেন
বারংবার আঘাতে ক্ষয়ে
অণূ থেকে পরমাণু -
তোমার হেঁয়ালিতে নিশিদিন। "



হেয়েছ একখান....+
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন:
তুমারেও আচারের বয়াম সহ দেখলাম !!!!!!!!!

৩৭. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:১০
অ্যামাটার বলেছেন: কোবতে ভালা,

কিন্তুক আনীলা আবার আগলা পুষ্টে মিথিলা-র গানকে শিরোনামে মেরে দেওয়ার জইনে ইশপিসাল 'মাইনাচ' !
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন:
"মাইনাচ" খাইতে খারাপ লাগেনা মাঝে মাঝে ;)

৩৮. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:৫৫
আরণ্যক যাযাবর বলেছেন:
কবিতার সেইরকম!
টাইটেলটা মৌলিক হলে আরো একটা প্লাস দিতাম।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন:
কোনরকম ? কি রকম ?

৪০. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৮
পথিক!!!!!!! বলেছেন: আরে প্রশংসা তো আপনারেই করলাম ...স্ক্র রে তো ....ফান
৪১. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:২৩
মৈথুনানন্দ বলেছেন: আমি তো এটার কথা বলেছিলুম গো - তুমি আবার কি বুzলে কে zaনে! পেত্থমবার য্যাকোন গিসলে তখন খাওনিকো?
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন:
মনে হয় ভুল বুঝেছি; পল্লু মারা কি খাওয়ার জিনিস ? নাকি কোমর বেঁধে খেতে বলছ ?

০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন:
জিভে পুরো জল এসে গেল যে :-P

৪৩. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:৫৪
বহুরূপী মহাজন বলেছেন: কবিতা পড়েছি, বুঝেছি, মনটা একটু খারাপ হয়েছে, কাউকে সমুদ্র দেখাতে নিয়ে যেতে ইচ্ছা করছে। কিন্তু কাকে দেখাবো?

কবিতার আলোচনা করতে আরও ভাবনা চিন্তা করতে হবে। প্রত্যু আচারের বয়ামের দিকে যেভাবে লোভী লোভী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তা দেখে খিদে পেয়ে গেল। পরে আলোচনা হবে।
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন:
কাউকে সমুদ্র দেখাতে নিয়ে যেতে ইচ্ছা করছে। কিন্তু কাকে দেখাবো?
--------------------------
কঠিন প্রশ্ন ; উত্তর এখন জানা নেই ...


পরে আলোচনা হবে।
-------------------------
আপাতত পর্যালোচনা চলুক তাহলে ...

৪৪. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:০১
অনিক বলেছেন: ব্লগে পড়া অন্যতম সেরা কবিতা। লিখতে থাকো।
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন:
ধন্যবাদ দাদা ; এটা সবাই এতো ভাল বলল কেন !! আমি তো এবার লজ্জা পাচ্ছি ; অবাক হচ্ছি !

৪৫. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০৫
একরামুল হক শামীম বলেছেন:
কোবতেটা এখন মনু + দিয়া পড়লাম। ভালা লাগছে। পেলাচ :)


তয় একখান গানের লাইন মনে পইড়া গেল...

গাইবো না কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমিহীনা কবিতা।

সুমন ও আনিলার গাইবো না গানটি থেকে।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন:
এইটা লেখার সময় আমারো মাথায় গানটা ঘুরতেছিল...

৪৬. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩১
এলোমেলো বলেছেন: আদ্ভুদ সুন্দর কবিতা +++
৪৭. ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৯
মৃন্ময় আহমেদ বলেছেন: প্রতিক্ষণ জীবনের, হৃদয়ের মননশীল মানবের সংজ্ঞায় অসংজ্ঞায়িত হোক মন্তব্যের ঘরে আমার অক্ষরাচরণ।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন:
অনেকদিন পর আমার ব্লগে আপনার বিচরণ ...

০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন:

থ্যাংকস

৪৯. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৪
মানুষ বলেছেন: জীবনানন্দের গন্ধ পাইলাম।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন:
ধুর ! কি বল !!!

আচ্ছা , সত্যিইই!!!!!

৫০. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৫
নিলা বলেছেন: খুব মন খারাপ করা কবিতা :(

+++++++
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন:
:(

৫১. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৭
রাতমজুর বলেছেন: প্রতিশ্রুতি মোতাবেক প্লাস
০৭ ই মার্চ, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন:
হুমমম...আপনার মত এরকম নিষ্ঠার সাথে আজকাল আর কেউ প্রতিশ্রুতি পালন করেনারে ভাই !!!

৫২. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৮
অনিক বলেছেন: অনেক সময় নিজের কাছে নিজের লেখা সাধারণ মনে হলেও অন্যের কাছে তা অসাধারণ হয়ে উঠতে পারে।
৫৩. ০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১৯
সুনীল সমুদ্র বলেছেন:

যখন তিন চার দিন পার করে ব্লগে ঢুকি, তখন কেবলই মনে হতে থাকে, হয়তো সুন্দর কোন লেখা - আমার পড়ার তালিকা থেকে বাদ পড়ে গেল... হয়তো মহামূল্যবান কোন ঝিনুক অনাবিস্কৃত থেকে গেল, একটু পথের দেরী, একটু অনিচ্ছাকৃত সময়ের হের ফেরে।....

থ্যাংকস গড, আইরিনের এ লেখাটি পড়ার তালিকা থেকে বাদ পড়েনি। তার এ অসাধারণ লেখাটি পেয়ে গেলাম ঠিকমতোই....
কয়েকদিন পরে হলেও.....।

হয়তো এই অমূল্য ঝিনুক- বহুকাল পরেও স্বাচ্ছন্দ্যে কুড়ানো যায় বলেই...।

আইরিনের এই কবিতা কেবল আবেগ-স্পর্শী বলেই এতোটা ভালো লেগেছে, তা কিন্তু নয়। তার কবিতার যে বিষয়টি আমাকে সবচেয়ে চমৎকৃত করেছে- তা হচ্ছে, আবেগ বা বিষয়বস্তুকে উপস্থাপিত করতে গিয়ে গদ্য কবিতার আঙ্গিকগত নির্মাণশৈলী তথা গঠনগত সৌকর্য্যের সাথে আইরিন একটুও আপোষ করেননি।

তার কবিতা একইসঙ্গে ছন্দ, আবেগ আর বিষয়বস্তুর প্রতি বিশ্বস্ত থেকে তার অপরূপ বেদনার সাথে একাত্ম করেছে আমাদের। আর সেই সঙ্গে একাত্ব করেছে শিরোণামের ছবির দুর্লভ নিঃসঙ্গতা, অপূর্ব নির্জনতার সাথেও...।

সামহয়্যারইনব্লগে কোন কবিতাকে এভাবে একইসাথে শব্দ, ছবি, অনুভব, ছন্দ আর বিষয় মিলিয়ে এতোটা বিশেষায়িত হয়ে উঠতে দেখে ভীষণ ভালো লাগলো...।

এ কবিতা ঘিরে অনেকেরই বিষ্ময় ও ভালবাসা- হয়তো সেকারণেই।


শুভেচ্ছা, আইরিন । লিখতে থাকুন, এমন অপরূপ ভালো।

০৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন:
সত্যি বলছি, একেবারে চোখে পানি এনে দিলেন দাদা...ধন্যবাদ..ধন্যবাদ

৫৪. ০৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
ব্লাডি ডে বলেছেন: Hey, it's nice to see one of my post is in your favourite list!

i'm not such good at this, perhaps i need to try now.


You must write good things in Bengali and i will try to read it out soon!

Time is becoming very rare to me!
৫৫. ০৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
মানব মানিক বলেছেন: প্রিয় আইরিন

একেবারে মনের কথা বলে দিলেন । কতকাল ধরে এমন একটি নিখাদ ভালোবাসার কবিতা লিখতে চাচ্ছি অথচ পারছি না। আসলে আমার হয়তো ভালোবাসার অভাব আছে। সেটা যখন পূর্ণতা না পাবে ততক্ষণ বোধ হয় লেখা হবে না। জানি না আর কতদিন আমাকে আরো অপেক্ষা করতে হবে।

এমন কষ্টের , এমন বেদনার , এমন ভালোবাসার মহান সৃষ্টির জন্য ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করার দুঃসাহস দেখাব না।

আজও ভালোবাসি তাকে ...
ভালোবাসি সা..ইনের সব প্রতিশ্রুতিশীলদের .........
শ্রদ্ধা জানাচ্ছি সকল নারীদের

নারী দিবসের শুভেচ্ছা আপনাকে...
০৮ ই মার্চ, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন:
ভাল লেগেছে জেনে ভাল লাগল; আপনার লেখাও বেশ মৌলিক, অর্থবহ...

নারী দিবসের শুভেচ্ছা আপনাকেও...

৫৬. ০৮ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৪
মৈথুনানন্দ বলেছেন: কথাটা কালকে বলবো না ভেবেছিলুম এই কবিতাটা পড়ে, কারণ তাতে বিপদ আমারই, সিরিয়স কথা বল্লে লোকে জ্ঞানী ভেবে নেয় - দৌ দ্য কন্ভ্যার্স ইসন্ট ট্রু ওলোয়েজ! তা সে যাই হোক, যদি সত্যিই বড়ো কবি হতে চাও তালে এই ইন্ট্রস্পেকশ্নের গুণটাকে ধরে রাখবে - অর্থাত কি না ভেতর থেকে গ্রো করা। আগের কি একটা কবিতায় কাঁকড়া নিয়ে লিখেছিলে, তাপ্পর আর কোন একটা যেন অভিমানী কবিতা যেটায় দু জন মিললো না, তো পুরনো সব কবিতা পড়ে বুঝলাম তোমার অন্তর্দৃষ্টি আছে - সেই ইশকুলে পড়েছো ওয়র্ডসওয়র্থের ইন্যার আইয়ের কথা। কিন্তু ধরে রাখতে হবে। মাইক্রো-লেভেলে তোমায় সব কিছু, জীবনের সব খুঁটিনাটি আর সাটলেটিস দেখতে হবে, তালেই কেল্লা ফতে। যাক গে, এই সব শক্ত শক্ত কথা বাদ দ্যাও, মুন্ডু নামিয়ে গান শোনো পেট পুরে! আমাদের এখানে অবশ্য ভিস্যুয়্যাল রেডিও দিচ্ছে নকিয়্যা - তবে বদলি হিসেবে এইটেও মন্দ নয়।
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন:
তোমার কমেন্ট (শব্দগুলোকে যেভাবে লেখো) করার প‌্যাটার্নটা আমার কাছে জটিল লাগে দাদা...জোসসসসস..এটা অবশ্যই তোমার স্থানীয় প্রভাবের কারনেই হয়েছে :)

৫৭. ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৫
নবজন্ম বলেছেন: "একসময় আমারো নাম ছিল কত!
এক তুমি ছাড়া
এখনো কেউ ডাকেনি সে নাম-"--------------------------------------
একেবারে মন ছুঁয়ে গেল। + , + , পেলাচ।

৫৮. ২২ শে মার্চ, ২০০৮ রাত ২:১০
সারিয়া তাসনিম বলেছেন:
আমি হন্যে হয়ে ভালোবাসা খুঁজে ফিরি
সে এমনই , আমায় দেখলেই পালায় পরি কি মরি !

নুড়ি হয়ে তাই ডুবতেই থাকি , ডুবতেই থাকি ।
৫৯. ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৭
রুবেল শাহ বলেছেন: অসহ্য দারুন হয়েছে---------
৬২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৭
অ্যামাটার বলেছেন: ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:১০
comment by: অ্যামাটার বলেছেন: কোবতে ভালা,

কিন্তুক আনীলা আবার আগলা পুষ্টে মিথিলা-র গানকে শিরোনামে মেরে দেওয়ার জইনে ইশপিসাল 'মাইনাচ' !

Click This Link
৬৩. ১২ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
নীল আকাশ‌‌ বলেছেন: আমি কি বলব,সবাই তো বলে দিল...
৬৪. ২৭ শে মে, ২০০৯ বিকাল ৫:১৭
ডট কম ০০৯ বলেছেন: এমন কষ্টের , এমন বেদনার , এমন ভালোবাসার মহান সৃষ্টির জন্য ধন্যবাদ .
৬৫. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৯
সায়েম মুন বলেছেন: অনেক দিন পর কবিতার দেখা!

অনেক ভাল লাগল!

 

মোট সময় লেগেছে ১.০৪২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন***...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ