জানা-অজানায় পাশ কাটিয়ে যাই
তোমার ভাইব্রেশন শুধু হৃদ নেটওয়ার্কে ধরা পরে;
আমি লিখে চলি বিরামহীন
কোন পাঠকের মন জয়ের জন্যে নয়
আমার শব্দগুলো বড় লোভী
তোমাকে স্পর্শ করবে বলে
অক্ষরগুলো অবগাহন করতে চায়
তোমার প্রতিটি শিহরনে ;
তোমার পদ চিহ্ন ধুলিতেও গভীর
আত্মবিশ্বাসের চিহ্ন রেখে যায়
বাতাসে তখনও তোমার
গমনাগমনের খুশবু
ফ্ল্যাশব্যাকে দেখি
শীতের সকালে
মাটিতে লুটানো শিউলী।
হয়ত তুমি শতাধিক চাঁদের কোন সদ্য আবিস্কৃত গ্রহ;
এ্যালিয়েনদের পাঠানো দুর্বোদ্ধ সিগন্যাল-
ইন্টারপ্রিটেশনে সাড়া ফেলে দেবে নাসা
আমি দাবীহীন থাকবো সেদিনও;
আমার কবিতাগুলো ব্ল্যাকহোল গ্রাস করবে জেনেও।
পুনশ্চ : কিছু লিখবনা লিখবনা করেও একটু হুট করে লিখেছিলাম সারওয়ার চৌধুরীর ব্লগে কমেন্ট করতে গিয়ে; সংরক্ষনের প্রচেষ্টায় নিজের ব্লগে জমা রাখলাম ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



