somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলো বৈশাখ এলো রে...

১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধুই অবাক হতে হয়- কোথা থেকে যে এত লোক আসে !!! বইমেলা, একুশে ফেব্রুয়ারী আর পহেলা বৈশাখ -এই প্রজন্ম নাকি বাঙালী সংস্কৃতির চেয়ে ভিন দেশী প্রভাবে প্রভাবিত বেশী; প্রতি বছর এই যে জনসমাগম, পিল পিল করে টি.এস.সি. , গিজ গিজ করে চারুকলা, রমনার বটমূল; এমনকি ধানমন্ডি লেক এলাকার দিকও গুঞ্জরিত হয় কোন সাংস্কৃতিক গোষ্ঠির নান্দনিক পরিবেশনায়, মুখরিত হয় আবাল-বৃদ্ধ-বণিতার পদচারণায়- শত্রুর মুখে ছাই , এমন প্রাণের মিলন মেলা , আর কোথা পাই ! শুধুই অবাক হতে হয়; আমি সামান্য, ক্ষুদ্র, সীমিত জ্ঞান আমার, এই যে এত প্রাণের উচ্ছ্বাস, প্রকাশের ভাষা একদমই জানা নাই !

আজ বাসা থেকে বের হয়ে কোন স্কুটার, নীল কিনবা হলুদ ক্যাব শাহবাগ এমনকি নিউ মার্কেট এলাকার দিকে যেতেই চাইলনা। আমি জানতে চাইলাম, "যেখানেই যাবেন এই দুই পয়েন্টই তো ক্রস করতে হবে, সারাদিন তো আর বসে থাকবেন না... এই দুই জায়গায় না গেলে কই যাবেন আর !" ক্যাবওয়ালা সুন্দর করে উত্তর দেয়, "ফ্যান্টাসি কিংডম যাবো ..."।

আমরা পরিবহন ব্যবস্থার কাছে চরমভাবে জিম্মি । বিশেষ দিনগুলো এলে অযথা হয়রানি আমাদের তা অনেক ক্লান্তিকরভাবে অনুভব করায়, কিন্তু আমরা জানি, "উপায় নেই, গোলাম হোসেন"; তাই মেনে নেই। কারণ, বলেই বা কি হবে ! আর বলবেনই বা কোথায়! সারাবছর রাজনীতিবিদদের পেঁচাল, আর এখন রাজনীতির জঞ্জাল সরানোর চেষ্টাতেই দিন,মাস, বছর কেটে যায়। সেখানে আমাদের কথা ? মানে জনগনের চাওয়া , স্বপ্ন অথবা প্রয়োজন কিনবা দাবী ? কে শুনবে ! শুধুই অরণ্যে রোদন, পন্ড শ্রম।

যে সব মিলনমেলা গুলোতে মানুষের ঢল নামে সেখানে একটু বসার মত সুন্দর, মনোরম, পরিস্কার-পরিচ্ছন্ন কোন জায়গা নেই; পাবলিক টয়লেট আছে কিনা জানি না, এমনিতেও ঢাকা শহরে খুব কম পাবলিক টয়লেট চোখে পরে, যেগুলো আছে সেগুলো কতটা পরিচ্ছন্ন তা জানিনা তবে চোখ বুঁজে হাল-হকিকত আন্দাজ করে ফেলা যায় । এখন যদি আমি মহিলাদের জন্য পাবলিক টয়লেট দাবী করি তাহলে হয়ত আমাকেই পাগল ঠাউরাবে সবাই। অথবা যদি ধরেই নেই আমার এই দাবী অনতিবিলম্বে বাস্তবায়িত হলো, তাহলেও তার মান এবং যথোপোযুক্ত ব্যবহার সংক্রান্ত ব্যপারে খোঁজ নিতে গেলে জানা যাবে, খুব ঠেকায় পড়লেও কেউ হয়ত ব্যবহারে উৎসাহী হবেনা।

উৎসবের এইসব কেন্দ্রগুলোতে যেতে যেমন ধকল পোহাতে হয়, ফেরার সময়ও একই দশা। গরমকাল বলে রোদে ও তাপে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় একটু পরপরই, সেই সাথে ধুলাবালি। তবুও অন্ততঃ হাঁটা যায়, যদি ঝড়-বৃষ্টি এসে পরে তাহলে এই এত্তো এত্তো লোক কোথায় যাবে পলকে ! কোন ব্যবস্থা নেই !!!

বোশেখের ঐতিহ্যবাহী খাবার বলতে পান্তাভাত আর ইলিশ । গতকাল এক দোকানে লেখা দেখলাম- ১১০ টাকায় দু'টো ইলিশ! ইলিশ মাছ কেনা হয়েছে কিনা জানতে চেয়ে তাড়াতাড়ি বাসায় ফোন দিলাম। বাসা থেকে জানালো ইলিশ আগেই কেনা হয়েছে। এবার একটু হিসেবে নামি আমি । আজকাল এই "জাতীয় মাছ" পাতে পাওয়া মানে পূর্ব জন্মের কোন পূণ্যের ফল। সেখানে এই দুর্মূল্যের বাজারে ১১০ টাকায় এক জোড়া মানে দু'দুটো ইলিশ !!! "জাটকা" নয়তো !!!

কর্তৃপক্ষ কিনবা সরকার, যেই নামেই ডাকি - তেনারা উদ্দ্যোগহীন বরাবর কিনবা উদ্দ্যোগী হয়ে করার মত কিছু আছে বলে মনেই করেন না হয়ত। কারণ চালের দাম বেড়েছে, ইলিশ ধরা ছোঁয়ার বাইরে তারপরও চাল কিনবা ইলিশের বিক্রি কি বন্ধ হয়ে গেছে ? পান্তা-ইলিশের সংস্কৃতি কি বিলুপ্ত হয়ে গেছে ? এসি-নন এসি বিপণীবিতানগুলোতে চৈত্রের শেষক্ষণটি পর্যন্ত চলেছে বিকিকিনি, মিষ্টির দোকানে খরিদ্দার সামলাতে হিমশিম ছিল দোকানীরা । অথচ জিনিসপত্রের দাম বেড়েছে বলে বর উঠে গেছে। সবই তো ঠিক আছে ; জনগণ খাচ্ছে-দাচ্ছে, উৎসব পালন করছে । সরকারের আসলে কিছুই করার নেই । মাঝে মাঝে বাজারদর পরিদর্শন এবং শুভেচ্ছা বানী দেয়া ছাড়া ।

আর তাই হয়ত আমাদের এইসব ঐতিহ্যবাহী দিবসগুলো পালনে সরকারী সরাসরি ভুমিকা পরিলক্ষিত হয়না । তেনারা বোধহয় ভাবেন যেমন চলছে চলুক না, লোকজন তো ঘরে বসে নেই! বোমা হামলা হলো- তাও তো লোক ভয় পায়নি ! RAB দিয়ে এক সময় কত চেকিং হলো, পাবলিক লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলো রোদ-বৃষ্টি মাথায় নিয়ে- তবুও তাদের উৎসাহ কমে না ! প্রতি বছর লোক বাড়ছে, ভিড় বাড়ছে !

আবারও ফিরে আসি একই কথায়
ব্যবহার করি কিছু আশ্চর্যবোধক চিহ্ন
আমি প্রতি বছর হারিয়ে যাই
ভিড়ের মাঝে- লাল, সাদায়
গানে, ছন্দে, তারুণ্যের উদ্দামতায়
তরুণীর চিবুক কিনবা বাহুর আলপনায়
বাঁধ ভাঙা জোয়াড়ে, শেকড় খুঁজে পাই
এতো আবেগ, অসীম বৈরীতার মাঝেও,
যেন সব অনুযোগ আজ গৌণ
যেন বঙ্গ জন্ম ধন্য
আজ বড় বেশী বাঙালী হয়ে উঠি
প্রভাত সুর্য্যের রক্তিমতায়
শুভ হোক আগামী
শুভ নববর্ষ ১৪১৫
পহেলা বৈশাখে আজ এই কামনায় ।

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩১
৩০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×