আমার প্রিয় পোস্ট
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- :::: বনের নাম রাজকান্দি :::: - সৌম্য
- দেশের সবচেয়ে বড় আম গাছ ( ছবিব্লগ ) - অবিশ্বাসী
- ৪০০ না ঢাকার বয়স ৮০০ বছর!!! - নুরুজ্জামান লাবু
- রাজা আরবাজ খান ও শিল্পী ইভা রহমান - কাক নং ৭৯৯
- আর আমি শালা শুওরের বাচ্চা কগজে কলমে মানবতা আঁকছি। - মিছিল
- [ফিরে দেখা] শহীদ বুদ্ধিজীবী কন্যা রীমা হত্যা মামলা (১৯৮৯-১৯৯৩) - রাইসুল জুহালা
- আল জাজিরার রিপোর্ট - ইন্টারনেটের মাধ্যমে আদিবাসীরা প্রকাশ করল সত্য - সুদিনের বার্তা
- যদি খুন করতে হয় - কৌশিক
- ক্ষমা কর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল!! সীমাহীন জাতীয় অধঃপতনের অনন্য উদাহরণ হয়ে গেলে তুমি!! - বেঙ্গল মাসুদ
- বেগম খালেদা জিয়া: সাধারণ থেকে অসামান্য একজন হয়ে উঠা- (ফটোব্লগ-১) - রায়হান রাহী
- হিলসাইড রির্সোট-বান্দরবন, পাহাড়ের কোলে ঘুমালাম দু'রাত (ছবি ব্লগ) - মোঃ আমিন
- আমরা আবার প্রমাণ করলাম আমরা আসলেই পারি - আসিফ আহমেদ মামুন
- ক্রিকেট স্লেজিং! মজার মজার সেইসব বিখ্যাত উক্তি - নিস্প্রান আমি
- 'মেহেরজান' : ভুল পরিপ্রেক্ষিত ও ভুল ভালোবাসার গল্প - একরামুল হক শামীম
- সোমালিয়ান জলদস্যুর গল্প এবং ২৬ টি নাবিক পরিবারের পক্ষ হতে প্রধানমন্ত্রীর নিকট একটি খোলা চিঠি - জাহাজী পোলা
- ফটোগ্রাফিতে মুক্তিযুদ্ধ এবং একজন কিশোর পারেখ - কাঊসার রুশো
- শত দুঃসংবাদের ভীড়ে একটি মন ভাল করা খবর: বিশ্বে প্রথম কৃত্রিম কিডনি তৈরি করলেন বাংলাদেশি বিজ্ঞানী - shapnobilash_cu
- ভারতীয় জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- বড় কোন পরিবর্তনই আপনাকে ভালো কিছু এনে দিতে পারে - অং সান সু চি - শেরিফ আল সায়ার
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- এই রমজানে ঢাকায় তৈরি হয়ে যাক আরো কিছু মন্দির - ফরিদ
- এবার থেকে বাংলায় লিখতে আর সমস্যা হবে না। এসে গেল শাব্দিক... - অমিত কুমার সরকার
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- গুলশান-বনানী, ফ্যাশন-মডেলিং কিংবা একজন কাঁচা কিশোরীকে ঘষে-মেজে 'পণ্য' বানানো - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- আলব্দি গণহত্যার দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ - ক্যামেরাম্যান
- যারা উবুন্টু-লিনাক্সে মবিডাটা মডেম ব্যবহার করতে চান তাদের জন্য। - আজম মাহমুদ
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- ৩৩টি বাংলা ফন্ট একসাথে ডাউনলোড করুন!!! - মুকুট
- পোড়া গলিতে, পোড়া চোখে, পোড়ো মনে - অন্যমনস্ক শরৎ
- ওরে পতাকা, নারে পতাকা, কিরে পতাকা, ক্যান?? - অন্যমনস্ক শরৎ
- কাজী নজরুল ইসলাম - মাহবুব মোর্শেদ
- প্রসঙ্গ বিজয় বনাম অভ্র :ডা. আব্দুন নূর তুষারের প্রতিক্রিয়া এবং প্রতু্যত্তর - 'লেনিন'
- অভ্রের বিরুদ্ধে শাব্দিক টিমের অভিযোগ এবং জব্বার কাগুর ইউনিবিজয়ের মিল প্রসঙ্গে - 'লেনিন'
- বাংলা কম্পিউটিং এর পুনর্জন্ম এবং এর খল নায়কেরা। কিছু বিষয়ে জবাব সংযুক্ত। - মু আ হাকিম নিউটন
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- কেসলারের ল'অব কোয়েন্সিডেন্ট: বাংলাদেশের বর্তমান নারী এবং সামাজিক অবক্ষয়! - শেরিফ আল সায়ার
- বৈশ্বিক উষ্ণতার অবদান-মুছে গেছে দক্ষিণ তালপট্রি দ্বীপ (নিউমুর আইল্যান্ডস) - সুমিন শাওন
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- আমেরিকান আদিবাসী নেতা 'চিফ সিয়াটল' এর একটা চিঠি - জাতিষ্মর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- সাকরাইন!সাকরাইন!! ঐ ঘুড্ডি বাকাট্টা : এ ফটো স্টোরী - অন্যমনস্ক শরৎ
- নববর্ষের সম্ভাব্য উপাধি
- ক্যামেরাম্যান
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- সামহোয়ারইনব্লগের জন্মদিনে কিছু বর্ণিল মুহূর্তাচারণ - কৌশিক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দালাল শিক্ষক - ক্যামেরাম্যান
- বুদ্ধিজীবীদের নিধন এবং বিচার প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সামহয়ারের যে লেখাগুলো ড্রাফট্ থেকে এখনও পোষ্ট করা হয়নি। - অ্যামাটার
- আমার ভাইয়ের মৃত্যূ ও সৌদিদের ক্ষমার অযোগ্য বর্বর আইন ও হাহাকার - পারভেজ রবিন
- বাঙ্গালী জাতীয়তাবাদ কি ইসলাম বিরোধী চেতনা? - তাজা কলম
- গ্ল্যাডিয়েটর - মাহবুব লীলেন
- একান্ত ব্যক্তিগত শোকনামা "পিতা" তোমার জন্যে - কারো অতিপ্রচার বা অপপ্রচারের ধার না ধেরে - মেঘ
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আর্কাইভ : আমার কিছু খুচরো লেখালেখি - আইরিন সুলতানা
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- ওরা সবাই বাই সাইকেল বালিকা......./ ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ব্লগারদের সঙ্গে আমার স্মৃতি এবং আমার কথোপকথন - একরামুল হক শামীম
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- চলুন,প্রাপ্তিকে আবারো ভালবাসা দিয়ে প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি - মোসতফা মনির সৌরভ
- জীবনটাকে উপভোগ করে চলে গেল বন্ধু সঞ্জীব চৌধুরী - নিজেরআয়না
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- কেন যাব - কালপুরুষ
- disgusting attack on blog moderator - আরিল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
একটি আবেদন : বলো কি তোমার ক্ষতি, জীবনের অথৈ নদী, পার হয় তোমাকে ধরে, দূর্বল মানুষ যদি...
৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫২
সর্বশেষ সংযোজন : ৩০শে এপ্রিল ২০০৮, রাত ৮:২৪
শাইহান মোরশেদ - ব্যক্তিগতভাবে আমার পরিচিত নয় কোনভাবেই। মাত্র কয়েক সপ্তাহ আগেই নাম শুনলাম আমার এক সহকর্মীর কাছ থেকে। সাথে খুবই সংক্ষিপ্ত কিছু কথা। এখনও যে খুব বেশী কিছু জানি তা নয় । তবে যেটুকু জানি , মনে হলো এখন তা আরো অনেকের জানা উচিত ।
ছবির এই হাস্যোজ্ঝল যুবকটিই শাইহান মোরশেদ। গোল্ড মেডেল প্রাপ্ত মেধাবী ছাত্র, ভাল প্রোগ্রামার। AIUB - তে পড়াশুনা [AIUB ID #03-04377-3] এবং সেখানকার IT ডিপার্টমেন্টে কর্মরত।
এই হাসি এখন বোধহয় অনেকটাই মলিন; কারণ এক মারাত্মক দূর্ঘটনা শাইহান এর spinal cord -কে ভীষণ ক্ষতিগ্রস্থ করে। স্বাভাবিক জীবনধারা এখন পুরোপুরি ব্যাহত বলাই বাহুল্য।
চিকিৎসা চলছে। কিন্তু প্রচুর অর্থ প্রয়োজন । NATIONAL UNIVERSITY HOSPITAL SINGAPORE এর হিসেব অনুযায়ী ৮০ লাখ টাকা; অপর দিকে MOUNT ELIZABETH HOSPITAL OF SINGAPORE চিকিৎসা খরচ প্রায় ৪ কোটি টাকা !!!
আমাদের অফিসে কয়েকজন একটু উদ্যোগী হয়ে নিজেদের মাঝে ফান্ড করেছি। খুব শীঘ্রই তা আমরা যথাযথোভাবে হস্তান্তর করব। আমাদের এই ফান্ড অবশ্যই প্রয়োজনের চেয়ে খুবই সামান্য। তবে বিন্দু থেকেই সিন্ধু হয়।
আগেই বলেছি শাইহানকে আমি ব্যক্তিগতভাবে চিনিনা; অফিসে আমরা যারা ফান্ড জমা করছি তাদেরও খুব দহরম মহরম ছিলনা শাইহান এর সাথে । কিন্তু আমার সহকর্মীকে দেখেছি অফিসে সবার কাছে গিয়ে ব্যাপারটা বলছে। একটা যোগসূত্র হয়ত চাইলে বের করা যায়। অফিসে যারা ফান্ড জমা করতে বেশী উদ্যোগী, সবাই আমরা AIUB –র প্রাক্তন ছাত্র-ছাত্রী। যোগসুত্র যাই হোক কিনবা যেভাবেই হোক, বিষয়টি আমাদের নাড়া দিচ্ছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশাল অংকটা আমাদের ভাবিয়ে তুলছে।
এই মুহুর্তে এই অনুভুতির সাথে আরো অনেকের একাত্মতার অনেক বেশী প্রয়োজন। আমি জানি এখন মন্তব্যে সবাই সহমর্মিতা প্রকাশ করবেন। ’সাথে আছি’ জানাবেন । আমরা ব্লগাররা প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াই এর নজিরও আছে। তাই মনে হলো , শাইহানের কথা আপনাদের একবার জানিয়ে যাই।
উদ্দেশ্য একটাই, একক বা সমষ্টিগত সাহায্য প্রয়োজন এবং খুব দ্রুততার সাথে। এখানে অনেক ব্লগার আছেন যারা AIUB -তে পড়াশুনা করেছেন । তারা যদি এই লেখাটি পড়েন তো অনুরোধ থাকলো, দ্রুত একটি উদ্দ্যোগ নিন ফান্ড জমা করার , নিজস্ব পরিচিত গন্ডির (বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন) মাঝ থেকেই। কেউ চাইলে ব্যক্তিগতভাবেও, নিজে গিয়ে ফান্ডের জন্য অর্থ সরাসরি AIUB -তে দিয়ে আসতে পারেন। পদ্ধতি যেভাবেই হোক, কোন ছোট্ট সমবেদনাও যেন বেখেয়ালে, দ্বিধায় পিছিয়ে না যায় ।
ফান্ড জমা দেয়ার জন্য যোগাযোগ করুন :
1.
Ehsan Uddin Ahmed
Director, Student Affairs
AIUB
Email #
2.
Mashiour Rahaman
Assistant Professor
Co-ordinator, CS Department
AIUB
Phone # 9887934-5 Ext: 422
Email #
3.
AIUB VUES Team
Phone # 9887934-5 Ext: 419, 414
Email #
এছাড়াও বিস্তারিত জানুন –
Click This Link
পরিশেষে বলছি, শুধু মৌখিক সমবেদনা নয়, সমবেদনার বাস্তব প্রতিফলন এখন খুব জরুরী।
যারা ব্যাংক একাউন্টে ফান্ড জমা দিতে চান তাদের জন্য -
SB Account No. 1734002459
SB Account Name: MD. MAQBUL MURSHED
IFIC Bank
SWIFT Code- IFICBDDH017
Karwan Bazar Branch, DHAKA
এই লিংকে বিস্তারিত তথ্য দেয়া -
Click This Link
প্লিজ, কেউ কি এগিয়ে আসবেন ???
------------------------------------------------------------------------------
সংযোজিত তথ্য :
-------------------------------------------------------------------------------
***৩০শে এপ্রিল ২০০৮ ***
>> ব্লগার গিফার বেশ কিছু আগে এই ব্যাপারে পোস্ট দিয়েছিলেন । তখন হয়ত কারো কারো দৃষ্টিগোচরে আসেনি । আপনাদের সুবিধার্থে এবং ব্লগার গিফারকে সাধুবাদ জানিয়ে সেই লিংকটি দিলাম এখানে - Click This Link
>> আজকে ব্লগার গিফার এর মন্তব্য থেকে এবং আমার এক সহকর্মীর কাছ থেকে জানতে পারলাম যে সিঙ্গাপুরে কিছুদিন চিকিৎসা করিয়ে শাইহান এখন ঢাকাতে সেন্ট্রাল হসপিটাল (গ্রীণ রোড, ঢাকা; কেবিন নং -৪১০) -এ চিকিৎসাধীন রয়েছে ।
>> যতদূর জানলাম, তথ্যগত বিভ্রান্তি না হলে, শাইহান এর শরীরের অর্ধেক বোধশক্তিহীন । টানা বছর খানেক বা তারও বেশী সুচিকিৎসার প্রয়োজন । তার জন্য প্রতিদিনই খরচ যোগাতে হচ্ছে । এখনও কোন নির্দিষ্ট অংক হিসেব করে বলা কষ্টকর। তাই সব রকম সহযোগীতা বজায় রাখাটা জরুরী ।
>> যে দূর্ঘটনায় শাইহানের শারীরিক ক্ষতি হয়, সেই দূর্ঘটনা কেড়ে নিয়েছিল AIUB -র আরেক ছাত্র পার্থ -র প্রাণ।
প্রকাশ করা হয়েছে: আমার ভাবনা: দৈনন্দিন বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩০
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম; কোন তথ্যের প্রয়োজন হলে আমাকে বলতে পারো...আর যতটুকু পারো কিছু করতে চেষ্টা করো ।
নিসর্গ পথিক বলেছেন:
এ ধরনের সমস্যার ক্ষেত্রে সবার উদার মানসিকতা নিয়ে এগিয়ে আসা উচিত....সবার একটু একটু সহযোগিতাই সহজ করে দিতে পারে কঠিন বিষয়টিকেও....
লেখক বলেছেন:
সত্যি কথা ...
সাইফুর বলেছেন:
এই পোষ্টটা স্টিকি করা হলে রেসপন্স বেশী হতো....
লেখক বলেছেন: রিকোয়েস্ট করে দেখা যায়...অনেকেই বল্লে হয়ত স্টিকি করতে পারে ...
ওহহো! এমাউন্ট তো ভেরি বিগ!! সকলের এগিয়ে আসা উচিত।
প্রবাস থেকে পাঠানোর জন্যে কোনো একাউন্ট নাম্বার দিলেন না যে?
আমি কিছু পাঠাবো।
লেখক বলেছেন:
হয়ত ইউনিভার্সিটি এ ব্যাপারে কোন ব্যবস্থা রেখেছে ..এই ব্যাপারটুকু আমি জানি না আসলে...তবে আমি কাল আমার সহকর্মীর সাথে কথা বলে দেখব সে কিছু জানে কিনা...আপনার আগ্রহের জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: এ্যাকাউন্ট নাম্বার দিয়েছি ভাইয়া...
রুবেল শাহ বলেছেন:
সুলতানা একটা একাউন্ট নাম্বার দরকার ছিলআমার এক ফোটা রক্তের বিনিময়ে ও হয়তো আরো একদিন এই সুন্দর পৃথিবীর আলো বাতাসে ঘুরে বেড়াবে--------- হয়তো আমিই থাকবো না।
ধন্যবাদ দেনা সুলতানা একাউন্ট নাম্বারটা জরুরী।
লেখক বলেছেন: আমি কথা বলে দেখব ...শীঘ্রই জানাব আপডেট ।
অ্যামাটার বলেছেন:
পোষ্ট টা আর কিছুক্ষনের মধ্যেই হয়ত প্রঠম পাতা থেকে সরে যাবে,কর্তৃপক্ষের প্রতি অনুরোধ অন্তত ৪৮ বা ৭২ ঘন্টার জন্য হলেও স্টিকি করা হউক।
লেখক বলেছেন:
কোন সমস্যাতে গিয়ে স্টিকি রিকোয়েস্ট করুন ।
কালপুরুষ বলেছেন:
সামর্থানুযায়ী কিছু করার ইচ্ছা রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা...সবার একটু একটু সামর্থ আর অনেক বেশী ইচ্ছাটাই জরুরী ।
লেখক বলেছেন:
কোন সমস্যাতে গিয়ে স্টিকি রিকোয়েস্ট করুন ।
জেনারেল বলেছেন:
চারকোটি টাকা দিয়ে একজন লোক কে বাঁচানোটা আমার পছন্দ নয়। এই চারকোটি টাকা দিয়ে এই দূর্ভিক্ষের সময়ে ৪০০ পরিবার বাঁচানো উচিত।
একজনকে মেরে ১০০০ জনকে বাঁচানো গেলে আমি একজনকে মারার পক্ষে।
লেখক বলেছেন:
বড় বেশী যুক্তিবাদী(খানিকটা অমানবিকও শোনালো আমার কাছে) কথা হয়ে গেল....তবে যা বলছেন সেটার বাস্তবায়নও এতটা সহজ নয় । আর একজন একজন মানুষ মিলিয়েই কিন্তু এক সময় কোটি কোটি মানুষে দাঁড়াবে .....কোন একজনকে ফেলে দিবেন ?...
একজন মেধাবী,সুস্থ, সবল মানুষ আর একজন মানসিক/শারীরিক ভারসাম্যহীন মানুষের মাঝে কার বেঁচে থাকাটা জরুরী বেশী ? যুক্তি বলবে মেধাবী জন এর...কিন্তু এই হিসেবটাকি আসলেই এতটা সরল ?
সব জীবনই মুল্যবান ভাইয়া...
রুবেল শাহ বলেছেন:
সুলতানা একাউন্ট নাম্বার পেয়েছি এড করে দাওSB Account Name: MD. MAQBUL MURSHED
SB Account No. 1734002459
IFIC Bank
Karwan Bazar Branch, DHAKA
লেখক বলেছেন: আপনি শিওর এটাই শাইহান এর এক্যাউন্ট নাম্বার ? আমি একবার কথা বলে নিয়ে তারপর আপনাদের আপডেট দিব ।
লেখক বলেছেন: রুবেল, অনেক ধন্যবাদ....পোস্টে এ্যাকাউন্ট নাম্বারটি আপডেট করে দিলাম ...
আরিফ জেবতিক বলেছেন:
সাধ্যানুযায়ী যুক্ত থাকব ।
লেখক বলেছেন: সবার যুক্ত হওয়াটা জরুরী, সাধ্য যতটুকুই হোক না কেন ...
রাশেদ বলেছেন:
ধন্যবাদ।
মুহিব বলেছেন:
একটা online bank account no দিলে ভাল হয়
লেখক বলেছেন: এ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এখন, পোস্টে দেখুন এবার...
চির সবুজ বলেছেন:
নিজের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী আছি। চেষ্টা করবো।
কোলাহল বলেছেন:
জ্বি, ভাবছি।
আইরিন সুলতানা বলেছেন:
আমি এ্যাকাউন্ট নাম্বার এর তথ্য পোস্টে এই মাত্র আপডেট করে দিলাম । আপনারা অনেকেই প্রতিশ্রুতি দিচ্ছেন, আশা করি তার প্রতিফলন থাকবে বাস্তবেও - সামর্থ্য যত অল্পই হোক না কেন ...আপনার বন্ধু-বান্ধবদেরও এগিয়ে আসতে বলুন ....
লেখক বলেছেন: টার্গেট সাহায্য...চিকিৎসা খরচ....চিকিৎসা চলছে...ফান্ড যোগাড়ের অন্যান্য ব্যবস্থাও আছে... যথা সম্ভব ভাবেই চেষ্টা চলছে...৮০ লাখ নাকি ৪ কোটি এভাবে কি টার্গেট বলা যায় !!!
নিয়ান্দার্থাল বলেছেন:
সামর্থানুযায়ী কিছু করার ইচ্ছা রইলো।পোস্টটা স্টিকি করা হোক।
সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।
লেখক বলেছেন:
পোস্ট কিন্তু স্টিকি করা আছে...সামহোয়্যার -কে অনেক ধন্যবাদ এজন্য...
আশা করি প্রতিশ্রুতি রাখবেন এবং সেটা চেষ্টা করুন একবার ব্লগে এসে জানিয়ে যেতে....তাতে অনেকেই উৎসাহিত হবে...
নেমেসিস বলেছেন:
আহা প্লিজ টেক ইট পজিটিভলি । এসব ব্যপারে একটা টার্গেট অবশ্যই থাকে । আর পোস্টটের থেকেই দুইটা ফিগার জানতে পারলাম । ফিগার দুইটা কনফিউজিং লাগলো তাই বুঝতে চাচ্ছি । পোলিও এফেকটেড অমিতের কথা খেয়াল আছে নিশ্চই । ওর বেলাতেও একটা টার্গেট বলা হয়েছিলো । আপনি আরও বলেছেন ফান্ড রাইজিং এর আরও ব্যবস্থা রয়েছে । এ প্রসংগে প্রশ্ন সবগুলোর সমন্বয় কে করছে ?
লেখক বলেছেন: সমন্বয় অবশ্যই ইউনিভার্সিটি এবং তার পরিবার করছে । সাথের লিংকগুলো দেখলে বুঝতে পারবেন । এখানে আমার এই পোস্ট , কিনবা আমাদের অফিস সহকর্মীদের উদ্যোগ শুধু পাশে এসে কিছুক্ষণ দাঁড়ানোর মত...
লিংকে যোগাযোগের তথ্যও দেয়া আছে...আপনি প্রয়োজনে সেখান থেকেও বিস্তারিত জানতে পারবেন ....আগেই বলেছে আমার এখনে ব্যক্তিগত পরিচিতি নেই শাইহান কিনবা তার পরিবারের সাথে...
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
পারলে শাইহানকে একদিন সহকর্মীরা মিলে দেখে এস... তাহলে অনেকের কৌতুহল নিবারন করতে পারবা... যেটা এই পোস্ট এর জন্য সহায়ক... যে কোন মানবিক আবেদন এর সাথে থাকি সামর্থ অনুযায়ী...
লেখক বলেছেন: ইচ্ছের বাস্তবায়ন করবেন আশা করি ।
শুভেচ্ছা । ভাল থাকুন, সুস্থ থাকুন ।
ব্লুজ বলেছেন:
আমি চেষ্টা করছি।
িদদারুল আলম বাননা বলেছেন:
শুধু মৌখিক সমবেদনা নয়, সমবেদনার বাস্তব প্রতিফলন এখন খুব জরুরী।
এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমার পক্ষ থেকে আমি কিছু করবো। তবে সবার এগিয়ে আসা জরুরী।
আলফ্রেড খোকন বলেছেন:
সবার উচিত সামর্থ্য অনুযায়ী হাত বাড়ানো। আমি চেষ্টা করব আমার সাধ্যমত..
মাইনুল বলেছেন:
যতটুকু পারা যায় করবো। প্রবাসী ব্লগাররা প্রত্যেক দেশে একসাথে ফান্ড কালেক্ট করলে পাঠাতে সুবিধা হবে । প্রত্যেক দেশে কি একজন কে প্রতিনিধি রাখা যায়না ?
লেখক বলেছেন: প্রতিনিধির ব্যাপারটা নিজের পরিচিত, বিশ্বস্ত গন্ডির মাঝে, নিজেরাই ঠিক করে নেয়া যায়..দেশ থেকে এভাবে অফিসিয়ালী এরকম টিম করা হয়ত সময় সাপেক্ষ, আবার সবার সাথে যোগাযোগও সম্ভব নয়....তাই একটু নিজস্ব উদ্যোগও আশা করছি ....
প্রত্যাশা এতটুকু, সবার প্রতিশ্রুতিগুলো শুধু যেন ব্লগের পাতাতেই সীমাবদ্ধ না থাকে....
আপনাকে ধন্যবাদ এমন আবেদনের জন্য....
কিছু করার চেষ্টায় থাকলাম
চিটি (হামিদা রহমান) বলেছেন:
ইচ্ছা রইল। ধন্যবাদ
লেখক বলেছেন: ইচ্ছের বাস্তব প্রতিফলন হোক, এই আশা করছি...
আসম বলেছেন:
কিছু করার ইচ্ছা রইল। আইরিন বা কেউ যদি আই. এফ. আই. সি ব্যাংকের SWIFT টা জোগাড় করতেন (ওয়েব সাইটে নাই), প্রবাসীদের পাঠানো সুবিধা হত। মানিগ্রাম বা ওয়েস্টার্ন ইউনিয়নে অবশ্য পাঠানোর খরচ তুলনামূলক কম।
লেখক বলেছেন: ব্যাংকে ফোন দিয়ে কারওয়ান বাজার ব্রাঞ্চের SWIFT কোড যোগাড় করলাম মাত্র - IFICBDDH017
পোস্টে আপডেট করে দিলাম ।
যারা প্রবাসে থাকেন তারা ঝামেলা মুক্তভাবে, কম খরচে কি কি ভাবে ফান্ডের জন্য সহযোগীতা করতে পারেন জানাতে পারেন ।
মাহবুবা আখতার বলেছেন:
ইচ্ছা থাকল কিছু করার, আমার এক ফ্রেন্ড AIUB তে পড়ে তার মাধ্যমে যতটা পারা যায় চেষ্টা করার ইচ্ছা আছে।
আপনাকে ধন্যবাদ পোস্ট লেখার জন্য আর পোস্ট স্টিকি করায় কর্তৃপক্ষকেও ধন্যবাদ।
শওকত হোসেন মাসুম বলেছেন:
অর্থের পরিমান বেশি বলে বিষয়টি কঠিন। আমার এক পরিচিত একই ধরণের দূর্ঘটনায় পড়ার পর অনেক জায়গায় চিকিৎসা করিয়েও ভাল হতে পারে নি। তবুও চেষ্টা চালাতেই হবে।
সারিয়া তাসনিম বলেছেন:
আমি একটেলে থাকা অবস্থায় ছেলেটির জন্য অফিসিয়ালি আমরাও এক হয়েছিলাম।
কেন এমন হয় ?
লেখক বলেছেন: কেন এমন হয় আমি জানি না । হয়ত সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমাদের পরীক্ষা করে দেখেন আমরা কতটুকু মানুষ হতে পেরেছি, মানবতাবোধ লালন-পালন করছি ...
সারিয়া আপু , আপনার ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি ভাল বলে মনে হয়েছে আমার কাছে, পরিচিতিও ভাল; আপনি খানিকটা গাইড করতে পারেন আমাদের, এই ব্যাপারে কিভাবে সবাই একত্রিত হতে পারি...
মুকুট বলেছেন:
ধন্যবাদ সবাইকে এটা জানানোর জন্য! আমরা যে যা পারি তা তো করবই, কিন্তু সামহোয়ারের পক্ষথেকে আমরা যারা ইউজার আছি, তারা যদি সিডরের মত এসএমএস থেকে নূন্যতম ১০টাকা দেবার ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় সবার অংশগ্রহন হত!
লেখক বলেছেন: এটা ভাল বলেছেন...হয়ত কর্তৃপক্ষ বিবেচনা করতেও পারে যদি না কোন জটিলতা থাকে ...
লেখক বলেছেন: পোস্ট অলরেডী স্টিকি । ইচ্ছাটা পূরণ করবেন আশা করি ।
শরিফ রনি বলেছেন:
কমিটমেন্ট করছি, আমার সাধ্যানুযায়ী শাইহানের জন্য কাজ করবো।
রাজীব আহমেদ বলেছেন:
সাধ্যমত পাশে দাড়াবো তাকে হেল্প করার। পোষ্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন:
মাত্র দেখলাম আপনার পোস্ট, হয়ত ব্যাপারটা কেউ খেয়াল করেনি । দেখা যাক আরেকবার চেষ্টা করে , সবার দৃষ্টি যতটুকু সম্ভব আকর্ষণ করার ।
িক েশা৩০েম বলেছেন:
শাইয়ান ভালো থাকো ভাই আমার। আমার সাধ্যে যা কুলায় করবো। আইরিন আপু তোমারে সাধুবাদ।
গিফার বলেছেন:
Shaihan is now in BD. He returns 22 April. He is now hospitalized in Central Hospital, Green Road. Dhaka. Cabin No # 410. He is better than b4 but not much..এটা ফেসবুকে এক জনের কাছ থেকে শুনলাম..
গিফার বলেছেন:
আপনার ফেসবুক থাকলে জয়েন করুন এই গ্রুপে যদি আপনি আগে না করে থাকেনhttp://www.facebook.com/group.php?gid=9910872547
গিফার বলেছেন:
যদি ও গ্রুপ টায় তেমন কোন আপডেট নাই..http://www.facebook.com/group.php?gid=9910872547
নািজয়া ফরহাত েজবীন বলেছেন:
আমাদের শায়ান ভাee,eto ভাল মানুষটার সাথে কেন emon holo বুজলাম না...হয়তো আললাহ ভাল মানুষ গুলোকেe বেশী কষট দেয়,বেশী ভালোবাসে....
আমাদের সবার uchit vaia r পাশে দাড়ানো...
গোটা AIUB vaia r পাশে আছে,থাকবে সবসময়....
ektai দোয়া,খুব তাড়াতাড়ি vaia কে আমরা পাশে পাব আমাদের........
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সাধুবাদ আপনার উদ্যোগের জন্য ।
লেখাজোকা শামীম বলেছেন:
আপনাকে সাধুবাদ জানাই। চেষ্টা করব ওর জন্য।
প্রবাস কন্ঠ বলেছেন:
আমি এখান থেকে EuroPhil-এর মাধ্যমে পাঠাবো, একজনের নাম, পাসপোর্ট নাম্বার ও মোবাইল নাম্বার লাগবে।দয়াকরে দিবেন কি ?
লেখক বলেছেন: পোস্টে যে ব্যাংক এ্যাকাউন্ট এর তথ্য দেয়া আছে সেখানে পাঠালে বোধহয় ব্যাপারটাতে স্বচ্ছতা থাকে । কারণ এখনও আমরা সেইভাবে একত্রিত হয়ে কোন ফরমাল টিম করিনি । তবে আমি দেখি আপনার অনুরোধের ব্যাপারে কি করা যায় ।
এক-দেড় মাস আগে কে যেন একটা পোষ্ট দিয়েছিল শাইয়ানের জন্য একটা কনসার্ট আয়োজনের খবর দিয়ে। তখন সামান্য কিছু সাহায্য করার চেষ্টা করেছিলাম। এবারও করবো যতটুকু পারি।
ধন্যবাদ আইরিন সুলতানা এবং সা.ই. কর্তৃপক্ষ।
লেখক বলেছেন:
ঠিক বলেছেন ভাইয়া, ব্লগার গিফার এর আগে একটি পোস্ট দিয়েছিল; আপনাকে ধন্যবাদ কারণ সেই সময় পোস্টটি অনেকের চোখ এড়িয়ে গেলেও আপনার নজরে এসেছিল এবং আপনি তাতে সাড়াও দিয়েছিলেন।
রিজভী নেয়াজ খুলনা বলেছেন:
অবশ্যই সাথে আছি
নাঈম বলেছেন:
অর্থের পরিমাণটা যদিও অনেক বেশী, তারপরেও আমার অন্তরের অন্তস্খল থেকে শাইয়ানের জন্য দোয়া রইল।সাধ্যমত এই উদ্যেগের পাশে আছি...........
শাহবাজ বলেছেন:
অবশ্যই কিছু করা আমার কর্তব্য , সাধ্যানুযায়ী কনট্রিবিউট করবো
লেখক বলেছেন:
আপনারা যে যতটুকুই সাহায্য করেন না কেন, এই সংবাদটি যদি জানিয়ে যান, তাহলে অন্যেরাও উৎসাহিত হবে ।
শেখ জলিল বলেছেন:
সাধ্যানুযায়ী চেষ্টা থাকবে।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ মুন্না ।
রণদীপম বসু বলেছেন:
জানি না আমি কতটুকু কী করতে পারবো। তবু সদিচ্ছা রইলো এর সাথে যুক্ত থাকতে।
শিশু বলেছেন:
আমার অভিজ্ঞতা বলে ৪ কোটি ওঠানো কঠিন। ভারতে কি প্রায় একই মানের চিকিৎসা সম্ভব ? হলে নাগালের আরো কাছে চলে আসবে।টাকা সংগ্রহের সব চেয়ে সহজ পদ্ধতি আজকাল হল এস, এম, এস। মোবাইল কোম্পানীগুলোর , বিশেষ করে গ্রামীনের, সাহায্য পেলে তারা সব গ্রাহককে একটা ফিরতি এস, এম,এসের অনুরোধ করতে পারে, যাতে প্রিমিয়াম রেটে (যেমন ১০ টাকা) গ্রাহকের একাঊন্ট থেকে কাটা হবে। এর পুরোটাই ওঁর একাউন্টে কোম্পানী জমা দেবে।
পথিক!!!!!!! বলেছেন:
খুব ব্যস্ত ...তবুও যুক্ত থাকার ইচ্ছা অদম্য.......একটা ব্লগ আড্ডা র ডাক দিন.....সেখানে একটা কালেকশন করা যেতে পারে। ......
ত্রিভুজ বলেছেন:
ধন্যবাদ আইরিন।
মানবী বলেছেন:
দুঃখজনক খবর! একটি বিষয় উল্লেখ করতে চাইছি, অপ্রিয় মনে হলেও বাস্তব।
আমরা যখন কারো চকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করি তখন দুটো বিষয় স্পষ্ট হয়,
-একটি রুগীর জীবন রক্ষায় জরুরী এবং উন্নতমানের চিকিৎসা প্রয়োজন
- দ্বিতীয়টি হলো রুগী বা তাঁর পরিবারের আর্থিক সীমাবদ্ধতা।
দুঃখজনকভাবে কোন একটি পয়েন্টের সাথে সেন্ট্রাল হসপিটালের অবস্থান মেলানো সম্ভব হচ্ছেনা। ঢাকার ব্যয়বহুল প্রাইভেট ভালো ক্লিনিকের মাঝে সেন্ট্রাল হসপিটাল কে গণ্য করা হলেও, ক্ষতিগ্রস্থ স্পাইনাল কর্ডের চিকিৎসার জন্য কোন ভাবেই একে আদর্শ বা সেরা বলা যাবেনা।
যেটুকু জানি এসব ক্ষেত্রে পিজি হাসপাতাল/বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এখনও বাংলাদেশের সেরা চিকিৎসা প্রদান করে থাকে।
শুধু তাই নয়, সেখানে স্থানান্তর করা হলে চকিৎসার মান যেমন বহুগুনে বেড়ে যাবে চিকিৎসার খরচও কমে যাবে বহুলাংশে!
পিজি হাসপাতালে আই.সি.ইউ এ বেড পাওয়া কিছুটা কষ্ট সাধ্য হলে সেকেন্ড চয়েস হিসেবে বারডেম,সিএমএইচ(অবশ্যই সকলের জন্য নয়), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষাকৃত উন্নতমানের এবং স্বল্পব্যয়ে চিকিৎসা সম্ভব!
শাইহান মোরশেদের দ্রুত আরোগ্য কামনা করছি।
পোস্টের জন্য ধন্যবাদ আইরিন সুলতানা।
লেখক বলেছেন: "let him die ........"
Very disappointing statement. Even if a miracle brings 4 crore at a time just in hand, he might not become like before (healthy, normal like you and me ) but he could be better from the worse. That's why a persistent treatment is required ...
নীল েঢউ বলেছেন:
সহমত @ মানবী আপু
জাতক বলেছেন:
এখানে অনেকেই দেখছি পেসিমিষ্ট।বড় স্বপ্ন দেখতে দোষ টা কি ? নয় মাসে যদি একটা দেশ স্বাধীন হতে পারে, তবে শাইহানের জন্য চার কোটি কি খুব বেশী টাকা?
আমাদের বর্তমান দুর্দশার মূল কারন- অনৈক্য, বিশ্বাসের অভাব। সঙ্গবদ্ধতা খুব বেশী প্রয়োজন আজ।
কিছু করতে না পারি, অন্তত কাউকে পিছটান ও দিবনা ।
পরম করুণাময়ের বিশেষ রহমতে শাইহান সম্পুর্ণ সুস্থ্য হয়ে উঠুন।
লেখক বলেছেন:
সুন্দর মন্তব্য ...ধন্যবাদ । সাহায্য মানে শুধু আর্থিক লেনদেনই না...অনেক সময় তা সবার পক্ষে সম্ভব হয়না...কারণ সবারই ব্যক্তিগত জীবনে সুবিধা-অসুবিধা আছে...সেক্ষেত্রে নিজে না পারলেও অন্যকে উৎসাহিত করাটা পাশে থাকার মতই ।
কেএসআমীন বলেছেন:
প্যাশেন্ট এখন কোথায় আছেন। দেশের সেরা হাসপাতালে প্রথমে চেষ্টা করা উচিত। ট্রমা সেন্টার এর নাম উল্লেখ করা যেতে পারে...মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালও ভাল অর্থোতে...
এরশাদ বাদশা বলেছেন:
এই মানবিক আবেদন সম্পন্ন পোস্টেটিতেও একজন অভাগাকে পাওয়া গেলো, যে কিনা মাইনাস রেটিং করেছে। তার জন্য সহানুভূতি রইলো। আর আপু আপনাকে শ্রদ্ধা। শাইহান মোর্শেদের রোগমুক্তি কামনায়...
লেখক বলেছেন: 'মাইনাস' দেখেছি আমি....এটা যার যার অভিরুচি...হয়ত সেই মাইনাস প্রদানকারীর কাছে এর চেয়ে ভাল কোন সমাধান আছে (???) তাই এই বালসুলভতাকে (!!!) উনি মাইনাস দিলেন...তবে বলে কয়ে দিলে হয়ত সবার জন্য সুবিধা হতো ।
যাই হোক, আরেকটা ব্যাপার হলো, এখানে +/- হিসেব করে সমস্যার সমাধান হবেনা । শুধু "+" কাউকে সুস্থ করে তুলবে না..আবার কোন "-" এর কারণে কারো চিকিৎসা আটকে থাকবে না আশা করছি ।
কে কিভাবে উদ্যোগ নিচ্ছেন এটা জানতে পারলে ভাল হতো...আমরা কিছু ব্লগাররা সবাই মিলে বসবো বলে ঠিক করেছি এই ব্যাপারে ।
এরশাদ বাদশা বলেছেন:
প্রবাস থেকে আমরা কি করতে পারি, আপু? আমাদের জন্য কোন ব্যবস্থ্যা আছে কি?
লেখক বলেছেন:
আপনারা প্রবাসীরা একক বা সম্মিলিতভাবে সাহায্য করতে পারেন । পোস্টে ব্যাংক এ্যাকাউন্টের তথ্য দেয়া আছে ।
এরশাদ বাদশা বলেছেন:
সম্মিলিত ভাবেই করতে হবে। তবে সেজন্য উদ্যোগ দরকার। এখানে আবুধাবীতে থেকে যারা ব্লগিং করেন, তাদের দু' একজনের সাথে পরিচয় আছে। তাদের সাথে কথা বলে দেখি। ধন্যবাদ।
ফেল্টুস বলেছেন:
@ জেনারেল: মানুষ যদি হেল্প করে তাতে আপনার সমস্যা কোথায়??? আপনার ইচ্ছা না হলে আপনি সাহায্য করবেন না কিন্তু অন্যদের নিরুৎসাহিত করাটা কি ধরণের মনমানসিকতা???সিডরে আক্রান্তদেরও আমরা হেল্প করেছি এবং করবো। তিনি যদি আপনার মায়ের পেটের ভাই হতেন তাহলে কি আপনি এই কথা বলতে পারতেন???
@ hasan: you said 'let him die'. can you say the same thing when your brother is ill??
whats your problem if some of the blogers want to help a human being. it was a request to raise money for his treatment...so if you dont have that mentality than why dont you just get away.....rubbish.
স্যরি আইরিন, যারা এখানে এতটুকু নির্মম হতে পারে, সেসব মানুষদের করুণা করতেও ইচ্চা করে না।
আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকুন।
আমি হেল্প করার চেষ্টা করছি।
let him die in peace, his illness cannot be cured, waste of time and energy.
কথাটা বার বার কানে বাজছে। আসলেই ঠিক সব মানুষের ভেতরে মানবতা থাকলে কোন মানুষ তো আর আরেকজন মানুষ কে মেরে কেটে টুকরা টুকরা করতে পারতো না। আর মৃত্যু যন্ত্রনা দেখে ভয় পেলে কেউ জল্লাদ হইতে পারে না।
লেখক বলেছেন: ধন্যবাদ গন্ডুউউ..আমি কিন্তু আগেও বোধহয় তোমার কোন এক কমেন্টে বলেছিলাম....মাইনাস আমার কাছে কিন্তু কোন ব্যাপার না ![]()
`হাসান বলেছেন:
লেখক বলেছেন: 'মাইনাস' দেখেছি আমি....এটা যার যার অভিরুচি...হয়ত সেই মাইনাস প্রদানকারীর কাছে এর চেয়ে ভাল কোন সমাধান আছে (???) তাই এই বালসুলভতাকে (!!!) উনি মাইনাস দিলেন...তবে বলে কয়ে দিলে হয়ত সবার জন্য সুবিধা হতো ।
মোটা হরফে দেয়া শব্দটাতে চোখ আটকে গেলো,
এটা কি টাইপিং মিসটেক না ইচ্ছাকৃতভাবে বক্তব্যকে জোরালো করার জন্য বলা!
লেখক বলেছেন: প্রশ্নটা কি এ্যাঙ্গেলে করা আমি ঠিক বুঝিনি আসলে ....তাহলে জবাব দিতে সুবিধা হতো....শব্দটার মানে আশা করি জানা আছে...আর সাথের ব্র্যাকেটে দেয়া চিহ্নটা কি খেয়াল করা হয়েছে ??
শব্দটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা ... একটু কটাক্ষ করার জন্যই আসলে......যিনি মাইনাস দিলেন তার ভাবনাকে যদি জ্ঞানী, যৌক্তিক ধরে নেই তাহলে আমাদের এই আগ্রহ, প্রচেষ্টাকে আর কি বা বলা যায় ...
একটা অনুরোধ, এখানে এরকম কথার মারপ্যাচে জড়িয়ে পরার কোন মানে আছে কি ??? বিতর্ক প্রতিযোগীতা চলছে না এখানে কোন..অনুরোধ আছে কিন্তু জবরদস্তী নেই ...
আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন:
বুয়েটের পোলা পানের ঠ্যাং ভাঙ্গলে হুলস্থুল পড়িয়া যায়। সারা বিশ্বব্যাপী চাদা উঠিতে থাকে দেদারসে। ৮০ লক্ষ টাকার প্রয়োজন পড়িলে, চাদার পরিমাণ দুই কোটি ছাড়িয়া যায়।এক কোটি টাকা দিয়া চিকিৎসা করাইবার পর, বাকি এক কোটি টাকা পিতা তার পুত্র ধনের ফান্ডে জমা করিয়া থাকে।
বুয়েটের লোগো ধুইয়া মানবতা বিরোধী এহেন ব্যবসা চলিতেছে।
অন্য শিক্ষালয়ের হইলে মানবতার বাণী নিভৃতে কাঁদে
Impaired spinal cord, for example disrupted .....I wonder how the function can be restored......!!!!
জাতীয় বিশ্ববিদ্যালয় পাশ হোমিও কবিরাজির ডাক্তার হিসেবে জানিবার খুব শখ আমার।
লেখক বলেছেন:
আমি ডাক্তার না..কবিরাজও না...আপনি এককাজ করেন...পোস্টে তো হসপিটালের নাম দেয়া আছে...সরাসরি কথা বলে দেখেন...আপনার পেশাগত জ্ঞানভান্ডার সম্মৃদ্ধ হবে ।
আর অচেনা একজনের জন্য এতটা ত্যাগ স্বীকার করায় , আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো
লেখক বলেছেন:
আমি ত্যাগ স্বীকার করলাম কোথায় আবার ! ব্লগ একটা প্লাটফর্ম এক সাথে অনেক মানুষে দরজায় টোকা দেয়ার ..সেটুকুই করলাম শুধু...
আশা করি যারা আশ্বাস দিচ্ছেন তারা কথা রাখবেন...এখন পর্যন্ত কেউ কিছু পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে পারলে ভাল হতো...অন্যরাও উৎসাহিত হতো...
জয়িতা বলেছেন:
দেরীতে দেখলাম, ইচ্ছে আছে দেখি কিছু করা যায় কিনা।
বন্যার পানি বলেছেন:
আমার খুব কষ্ট লাগছে। কি করি বলুন তো। সবার এগিয়ে আসা উচিত।
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন:
`হাসান বলেছেন: let him die in peace, his illness cannot be cured, waste of time and energy
কি পাগলের মতো কথা! এই চিন্তা নিয়ে চললে চিকিৎসাবিদ্যা বলে কিছু থাকতো না।
আশা ঠিক রাখেন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমরা বুয়েটের হৃদয়ের জন্য এক কোটি টাকারো বেশি তুলেছিলাম যা আমাদের প্রত্যাশারও বাইরে ছিল। এখন হৃদয় সুস্থ্য আছে, ভালো আছে। আশা করি শাইহান মোরশেদের বন্ধুরা সবাই মাঠে নামবে (যেটা প্রাইভেট ভার্সিটির পোলাপান মোটেই করতে চায় না, কিন্তু এসব ভাবলে হবে না)।
কিন্তু ভাই শুধু ব্লগে লিখলে হবে না। ব্যপক মিডিয়া কাভারেজ লাগবে (যেটা হৃদয়ের ক্ষেত্রে হয়েছিল)।
at first let the people know about it.
অনেকেই জানে না। যেমন আমিও যানতাম না।
বিবর্ণ বলেছেন:
কিছু অন্তত করার ইচ্ছা রইল।
মাহিরাহি বলেছেন:
শেষ যে জিনিষটার মৃত্যু ঘটে তা হল আশা।আশাহত হওয়া মানে সব কিছু হারানো। নিরাশ হওয়ার কিছু নেই।
শাইহান মোরশেদের জন্য রইল আন্তরিক সমবেদনা আর শুভ কামনা।
শেষ পর্যন্ত লড়ে যাওয়াটাই মানুষের ধর্ম।
শাইহান মোরশেদকে ঘিরে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রত্যয়ী হব ভাল এবং মহত কিছু করার উদ্যোগে।
হিমু রুদ্র বলেছেন:
আমরা চারকোটি মানুষ 'এক টাকা' করে দিলেও কিন্তু শাইহান মোরশেদ বেঁচে যাবেন ।তাঁর বাঁচার অধিকার আছে। সে দেশের একজন সম্পদ।
এই ব্লগে অহেতুক মাইনাস দেয়াটা উচিত বলে মনে হচ্ছে না আমার...
চেষ্টা করবো তাকে সাহায্য করতে।
সিহাব চৌধুরী বলেছেন:
আহত হই যখন দেখি আশে পাশে এতগুলো অমানুষ । সবচেয়ে বেশি ভালবাসি মানুষ, সেটাই আমার সবচেয়ে প্রিয় গালি । মাইনাস প্রদানকারীদের অসুস্থ হৃদয়ের প্রতি করূণা ।
গিফার বলেছেন:
এই পোস্টেও যারা মাইনাস দেয় এদের কি কোন মানবতা আছে?৯ টি মাইনাস তার মানে ৯ জন অমানুষ...এদের কোন মায়া দয়া নেই।
@ আইরিন সুলতানা
কিন্তু আমি যতদুর খোজ নিয়েছি aiub এর ছাত্রদের কাছ থেকে সায়হান ভাইয়া এখন আগের থেকে অনেক সুস্থ আছেন এবং বাংলাদেশের সেন্ট্রাল হাসপাতালে আছে...
আশা করি উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।
আসম বলেছেন:
আপনার পোস্টে ১২৯ জন জন মন্তব্য করেছে এবং সবাই এই মানবিক আবেদনের সাথে একাত্মতা জানিয়েছে। কিন্তু সমন্বিত প্রচেস্টার অভাবে, ফলাফল আশাব্যাঞ্জক নাও হতে পারে। প্রাপ্তির জন্য সারিয়া একটি সমন্বিত উদ্যোগ নিয়েছে, আইরিন বা কেউ কি উদ্যোগটি নিবেন? আবার সারিয়ার প্রাপ্তি উদ্যোগের মধ্যেও এই প্রচেস্টাকে সমন্বিত করা যায়। তাকে কি অনুরোধ করা যায়?























এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমার পক্ষ থেকে আমি কিছু করবো। তবে সবার এগিয়ে আসা জরুরী। ধন্যবাদ।