এলোমেলো কল্পনায় : হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে, সুরের ডানা মেলে, তোমার মনের উঠোন লেপে দেব, সাজিয়ে দেব ফুলে, তুমি এসো তবু এসো ভালবেসে....
২১ শে মে, ২০০৮ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফের যদি মুখোমুখি দাঁড়াই মোরা
কি করবে সেই ক্ষণে ?
হেঁটে চলে যদি পা দু’জোড়া
হাতদুটো উষ্ণতা ভাগাভাগি করে,
অনুভব ভাঙে আড়মোড়া
শীতল রাতের মাতাল সমীরণে
জাগবে কি শিহরণ অনুরণে !
যদি ফের গাই কোন গান
এক তারে বেঁধে নিয়ে প্রাণ
তুমিও কি সাধবে সুর ?
দখিনা বাতাসে হিল্লোল তুলে
ছড়াবে সেই তান বহুদূর
আবেগী ডিঙ্গি হবে বহমান
স্বপ্ন কি তবে ছোবে আসমান !
চোখ তুলে চাই যদি ফের
সিক্ত হয়ে উচ্ছ্বাসে ঢের
তোমার উজ্জ্বল বাদামী চোখে
একরাশ রক্তিম আভা মেখে
আমারি মত হয়ে উন্মুখ
ভুলে গিয়ে ক্লেশ¬
পরশিবে কি সুডৌল চিবুক!
তুমি আর আমি মুখোমুখি হলে
সুনীল সমুদ্র জোয়ারেতে দোলে
তুমি আমি যবে চোখ রাখি চোখে
নীলাকাশ জেনো রংধনু আঁকে
হাতে হাত রেখে হেঁটে চলি যদি
সাগরে মেশে যে মাতাল নদী
ছুঁয়ে যাও যবে মায়ায় ভীষণ
তাপদাহ মাঝে ঘন বরিষণ।
সত্যি কি তুমি আসবে
একসাথে কি হাঁটবে
তাকাবে কি
এই মুখপানে
ধরবে কি বল হাত...?
এখানে প্রতীক্ষারত দিন-রাত ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৮ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন