আমার প্রিয় পোস্ট

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

স্পর্শের বাইরে : ভালবাসার স্পর্শ কোথা পাই ....

৩০ শে মে, ২০০৮ দুপুর ১:৫১

শেয়ারঃ
0 1 0

শিশির কণা ঘাস ছুঁয়ে থাকে
বৃষ্টি ঝরে ছুঁতে মাটি
নদী যে সাগর ছোঁয় মোহনায়
আঁধারে চাঁদ-আকাশ মাখামাখি।

নীলাকাশ ছুঁয়ে এক ঝাঁক পাখি
উদয়াস্তে নিতি সাগর ছুঁয়ে রবি
অলি হামেশাই কলি ছুঁয়ে যায়
ক্যানভাসে রং ছুঁয়ে দিলেই ছবি।

দিগন্ত দেখো প্রান্তকে ছোঁয়
পাহাড় ছুঁয়ে ঝরণা ধারা
অঙ্গুরি তোমার সেতার ছুঁলে
মন ছোঁয় সুর পাগলপারা।

মাতাল হাওয়া বন ছুঁয়ে বয়
তীর ছুঁয়ে আসে ঢেউ
সুখ আসে শেষে দু:খ ছুঁয়ে
কবিতা, কাগজে কলম ছোঁয়ালে কেউ।

নয়নে বারি কপোল ছুঁয়ে
অধর ছুঁয়ে হাসি
হংস-মিথুন ছোঁয়াছুঁয়ি খেলে
ছোঁয়াতেই বাজে বাঁশী।

দরিদ্রতা অভিশাপ ছুঁয়ে
দূর্নীতি ছোঁয় লোভ
স্বাধীনতা ছুঁয়ে পতাকা ওড়ে
তবু জনতাকে ছোঁয় ক্ষোভ।

রোদের ছোঁয়াতে পোড়া দেহ
ছায়া ছুঁয়ে দিলে সজীব
জন্ম কিন্তু মৃত্যুকে ছুঁয়ে
নিয়তি ছুঁয়ে আছে দশ-দিক।

তবুও কারো ছোঁয়া পেতে
স্বপ্নকে ছোঁয় তৃষিত আঁখি
শুধু হাতটি ছোঁবে ভালবাসায়
তাই কপাট ছুঁয়ে দাঁড়িয়ে থাকি।


** পু্নশ্চ : কালপুরুষ'দার ব্লগে ( Click This Link ) মন্তব্যস্বরূপ প্রথম চার লাইন লিখেছিলাম । উনার উৎসাহব্যঞ্জক পাল্টা মন্তব্যে চেষ্টা করলাম আরো কিছু লাইন যোগ করার ।

 

প্রকাশ করা হয়েছে: কাব্যমালা : এলোমেলোমন্তব্য থেকে নেয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে মে, ২০০৮ দুপুর ১:৫৮
এফ আই দীপু বলেছেন:

তবুও কারো ছোঁয়া পেতে
স্বপ্নকে ছোঁয় তৃষিত আঁখি
শুধু হাতটি ছোবে ভালবাসায়
তাই কপাট ছুঁয়ে দাঁড়িয়ে থাকি।

ভালো লেগেছে এই চারটি লাইন।
২. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:০০
পথিক!!!!!!! বলেছেন: প্রকৃতি দেখেছো কত সহজ সুন্দর চরম, গরল, কঠিন কিন্তু সহজাত স্বাভাবিক
কিন্তু শালার এই মন , মানবের মাঝেই যত প্যাচ আর অপূর্ণতা পূর্ণতা .....
ভালবাসা চায় আবার চায়না এই মনই যেন......
৩০ শে মে, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন:
প্রকৃতি সহজ কিন্তু জগত কঠিন; মনের সরল আকাঙ্খাগুলোর প্রকাশের পরই যত জটিলতা ....

৩. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:১৫
পাপী বলেছেন: ছয় ছপে ছিপিয়াল, ছ টাকার ছিনে জোক
ছন্নছাড়া মন খুঁজে পায় ছুতো সব..।
......খালি ছোঁয়াছুয়ি.. এটা একটু কম হলে আরো ভাল্লাগতো
৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন:
এখানে ছোঁয়াছুয়ি নিতেই কথাবার্তা, কম করার স্কোপ নাই । তবে পরে কোন লেখাতে খেয়াল রাখবো আপনার মতামত ।

৪. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:১৬
কালপুরুষ বলেছেন: এক কথায় চমৎকার! ভেতরে তোর কি পরিমাণ কাব্য আছে সেটা কোনদিন ডুব দিয়ে দেখিসনি মনে হয়। তুই কলম ছুঁলেই কবিতা, তুই সুর ছুঁলেই গান, তুই কথা বললেই কাব্য- তুই লিখলেই সেটা দারুন একটা পোষ্ট। সবার মন্তব্যের মাঝে আমার কথার সত্যতা খুঁজে পাবি।
৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: ওরে বাপরে ..:)

৫. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:২৩
একরামুল হক শামীম বলেছেন:
জীবনটা যদি হয় একটা নদী
তবে বলো তার লক্ষটা কী?
হারিয়ে যেতে চায় সে অজানায়
তবু বারবার মেশে মোহনায়
জোয়ার ভাটার জয় পরাজয় সয়ে
আমিও সেই নদী হতে চাই
বিন্দু বিন্দু স্বপ্নগুলো গড়ে
সবার মন স্পর্শ করে যাই.
ভালোবাসার স্পর্শ কোথা পাই?
ভালোবাসার স্পর্শ কোথা পাই?
৩০ শে মে, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: সেই তো প্রশ্নই করলে, উত্তর কোথায় ??

৬. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৩৪
মোসতাকিম রাহী বলেছেন: ভালো লাগার মতো একটি কবিতা। দোলা দিয়ে যায়।

ওলি'র জায়গায় 'অলি' হবে। ওলি শব্দের আভিধানিক অর্থ হচ্ছে, দরবেশ বা অধ্যাত্মসাধক।
'দারিদ্রতা' হবেনা, হয় 'দারিদ্র্য' নয় 'দরিদ্রতা'।

চোখে পড়লো তাই বললাম। রেগে যাবেন না যেন!
৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৫০

লেখক বলেছেন: আরে !! রাগ করবো কেন ভাই ।

ভুল ধরেছেন, তারমানে অন্তত পড়েছেন কিছু লাইন...

ঠিক করেছি ।

৭. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৩৫
কালপুরুষ বলেছেন: শামীম, টিএসসি চত্ত্বরে, কিংবা বই একুশের মেলায়। রমনা বটমূলে নয়তো বৈশাখী মেলায়।
৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন:
হাহাহাহাহাহাহহাহাহ.....শামীম এর তো এই উত্তর জানার কথা ....;)

৮. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৫৪
পাপী বলেছেন: জীবনটা যদি হয় একটা নদী
তবে বলো তার লক্ষটা কী?
হারিয়ে যেতে চায় সে অজানায়
তবু বারবার মেশে মোহনায়
জোয়ার ভাটার জয় পরাজয় সয়ে
আমিও সেই নদী হতে চাই
বিন্দু বিন্দু স্বপ্নগুলো গড়ে
সবার মন স্পর্শ করে যাই.
ভালোবাসার স্পর্শ কোথা পাই?
ভালোবাসার স্পর্শ কোথা পাই?

===>ভালোবাসা আছে তবে স্পর্শগুলো নাই..
ভালোবাসার স্পর্শ কোথা পাই?
৯. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৩:১৪
সঞ্জিব বলেছেন: কবিতাটি বেশ ভালো লাগলো.....
১০. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৩:১৯
পাপী বলেছেন: ক্র্যাপ।এক রিপ্লাই এতবার আসলো ক্যান? সরি ।
৩০ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: বাড়তিগুলো মুছে দিলাম ।

১১. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৫:০০
এরশাদ বাদশা বলেছেন: দরিদ্রতা অভিশাপ ছুঁয়ে
দূর্নীতি ছোঁয় লোভ
স্বাধীনতা ছুঁয়ে পতাকা ওড়ে
তবু জনতাকে ছোঁয় ক্ষোভ।


তবুও কারো ছোঁয়া পেতে
স্বপ্নকে ছোঁয় তৃষিত আঁখি
শুধু হাতটি ছোবে ভালবাসায়
তাই কপাট ছুঁয়ে দাঁড়িয়ে থাকি।


পুরো কবিতাটাই অপূর্ব! তবে এই দুই প্যারা তার চাইতেও কিছু বেশি!:D
+
১২. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৫
পথিক!!!!!!! বলেছেন: মনের আকাঙ্খা কে সরল ভেবই তো আমারা ভুলের প্রাথিকম যাত্রা টা করে ফেলি...
১৩. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৫:৫৩
মাহমুদুল হক ফয়েজ বলেছেন: তবুও কারো ছোঁয়া পেতে
স্বপ্নকে ছোঁয় তৃষিত আঁখ

কখনো কখনো স্বপ্নটাওতো ঠিকঠিক ধরা দেয়..

ভালো পোষ্ট
৩০ শে মে, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৫. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
আইরিন সুলতানা বলেছেন: কেন কিছু কথা বল না.........

কারা কারা জানি + দিয়ে গেল কিছু না বলেই...

অবশ্য লিস্টে নাম দেখলুম....:) ....ধন্যবাদ
১৬. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
ত্রিভুজ বলেছেন: সব কবিদের মিছিল ....


ভাল লাগছে... +
৩০ শে মে, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: :)

১৭. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
অদ্ভুত আঁধার এক বলেছেন: দিগন্ত দেখো প্রান্তকে ছোঁয়
পাহাড় ছুঁয়ে ঝরণা ধারা
অঙ্গুরি তোমার সেতার ছুঁলে
মন ছোঁয় সুর পাগলপারা

ভাল লাগল কবিতাটা......
১৮. ৩০ শে মে, ২০০৮ রাত ১১:৪৯
সেকেতুরে বলেছেন: দারুন একটা কবিতা লিখেছেনতো! ভালো লাগলো।...............( + )
১৯. ৩০ শে মে, ২০০৮ রাত ১১:৫০
চিকনমিয়া বলেছেন: বিরাট আবেগী কোবতে
তয় পুরা বুজি নাই:( ভালাই হইচে মনে হয়

পেলাচ দিচি
৩১ শে মে, ২০০৮ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: ভালাই হইচে মনে হয়
--------------------------

হাহাহা...হাসতেই আছি...:)

২০. ৩১ শে মে, ২০০৮ সকাল ৯:০২
চিটি (হামিদা রহমান) বলেছেন: তবুও কারো ছোঁয়া পেতে
স্বপ্নকে ছোঁয় তৃষিত আঁখি
শুধু হাতটি ছোবে ভালবাসায়
তাই কপাট ছুঁয়ে দাঁড়িয়ে থাকি.................চমৎকার আপু

ভালো লাগলো
শুভেচ্ছা রইল।
২১. ৩১ শে মে, ২০০৮ সকাল ৯:২০
পথিক!!!!!!! বলেছেন: প্রাথিকম মানে কি জান.......
৩১ শে মে, ২০০৮ সকাল ৯:২৫

লেখক বলেছেন: ?

২২. ৩১ শে মে, ২০০৮ সকাল ১০:০১
প্রচেত্য বলেছেন:
যথাসম্ভব ভাল লাগার ক্ষেত্রে বরাবরই আপনার কবিতাগুলি আকর্ষিত হয়
২৩. ৩১ শে মে, ২০০৮ দুপুর ১২:৫৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
+

মন্তব্যের জন্মস্থান! আরেকটি মন্তব্যের জন্ম....! কঠিন, কঠিনতর!
দীর্ঘতা সূত্রতায় এতোটা দীর্ঘ
যেন মন্তব্য থেকে
আরেকটি কবিতার জন্ম!



স্পর্শের বাইরে : ভালবাসার স্পর্শ কোথা পাই .....!

যেথা খুঁজে ফিরি সেথা
তোমাতে আমাতে জড়সড়
তিলতাল এক প্রান্তে
যে প্রান্তের ঠাঁই নাই!


স্পর্শের কতটা বাইরে! কতটুকু বাইরে! কতটুকু সীমাবদ্ধ!
যেখানে ভালবাসাবাসি
এক হয়ে রয়!
যেখানে ভালবাসার স্পর্শগুলো
জমাট বাঁধে
বাঁধে অষ্ঠেপৃষ্ঠে!


স্পর্শের ব্যাখাটি বোধহয় গরল, কিছুটা কঠিন, জটিল হয়ে গেলো। ভালবাসার স্পর্শ কোথা পাই...সেথা খুঁজতে খুঁজতে জটিল হয়ে যায়!


২৪. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আইরিন... তোমার জিমেইল আইডি প্রয়োজন... দয়া করে একটা মিস মেইল দেও...
৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: Hello! you have new mail…

২৫. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আরে তাই নাকি? তুমি জানলা ক্যামনে? তাইলে কি আমার পাস হ্যাক হৈছে :(

থ্যাংকু... এণ্ড
Hello! you have new mail…;)
২৬. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:০৩
চিকনমিয়া বলেছেন: খাইচে!!! আফায় কি হ্যাকিং শিকচে নিকি? ওরেরেরে:)
২৭. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:০৬
মুহিব বলেছেন: যদি কবিতা বুঝতাম আমিও মন্তব্য লিখতাম।
৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: ব্যাপার নাহ ! আমি যেমন না বুঝেই লিখি, আপনিও তেমন না বুঝেই মন্তব্য করে দেন ....:)

২৮. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৫:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর কবিতা ........।

"মাতাল হাওয়া বন ছুঁয়ে বয়
তীর ছুঁয়ে আসে ঢেউ
সুখ আসে শেষে দু:খ ছুঁয়ে
কবিতা, কাগজে কলম ছোঁয়ালে কেউ। "................খুব ভালো লাগলো।ভালো আছেন আশাকরি।শুভেচ্ছা।
৩১ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ অনেক সাজি আপু ।

ভাল নেই । আজকে নতুন বাসায় উঠেছি । ফার্নিচার টানাটানি করছি
:( আর ফাঁকে ফাঁকে ব্লগিং :)

২৯. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: গোছানো শেষ হলেই ভালো লাগবে.......
তো গৃহবরণ উৎসব হচ্ছে কবে?:)
দাওয়াত পাই যেনো।
শুভেচ্ছা..........।
৩০. ৩১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:০২
আবু সালেহ বলেছেন:
কাব্য আর কবির সমারোহে
বইছে মেলা এই অঙ্গনে....
গেলি কই তোরা সবে?
আয় যোগ দেই এই মিলনমেলাতে...


আইরিন সুলতানা
নতুন বাসায় উঠলেন ...একটা পার্টি দিলেই তো পারেন....
৩১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: এখন ধুলোবালি ছাড়া কিছুই খাওয়ার নেই যে ভাই :) হ্যাচ্চোহ দিতে দিতে কাহিল, হাত জ্বলছে ,বুঝুন অবস্থাটা

৩১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: Terima Kasih

৩২. ৩১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
স্ট্যানলি কুবরিক বলেছেন: সারওয়ার চৌধুরীরে মিস করতেছি :(
৩১ শে মে, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: আসলেই, আমার পোস্টে উনার মন্তব্য ...কেমন সামথিং ইজ মিসিং :(

৩৩. ৩১ শে মে, ২০০৮ রাত ৮:১১
স্ট্যানলি কুবরিক বলেছেন: হ, কালপুরুষদার মন্তব্যের পর মনে হইলো সাচৌ থাকলে সে কি লিখতো
৩৪. ৩১ শে মে, ২০০৮ রাত ১১:৩৩
মৈথুনানন্দ বলেছেন: ঘুমিয়ে ঘুমিয়ে লিখছস? :-*

উদয়াস্তে নিতি সাগর ছুঁয়ে রবি > নিতি মানে?

ক্যাসভাসে রং ছুঁয়ে দিলেই ছবি > ক্যানভাসে

পাহাড় ছুঁয়ে ঝরণা ধারা > ঝর্ণা

শুধু হাতটি ছোবে ভালবাসায় > ছোঁবে


পুনঞ্চ : কালপুরুষ'দার ব্লগে > পুনশ্চ
০৩ রা জুন, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন:
হাহা..ভাল বলেছ মৈথু'দা ...

বানানগুলো ঠিক করলাম..

নিতি বলতে এখানে নিত্য/প্রতিদিন বোঝানো হয়েছে...

৩৭. ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:১৫
মাহবুব সুমন বলেছেন: আপনার বাড়ী কি ঠাকুরগাঁও ???????????
৩৮. ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:১৯
রন্টি চৌধুরী বলেছেন: ঠাকুরগাও আপনার বাড়ি হলে
শুভ জন্মদিন।
০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: আর যদি না হয় তাইলে শুভেচ্ছা ফিরায় নিবেন !!!!!

৩৯. ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:২৩
অনি বলেছেন: ঠাকুরগাঁত্ত আমি একবার গিয়েছিলাম
০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: আমার বেশ কয়েক বছর হলো যাওয়া হয়না :(

৪০. ০৪ ঠা জুন, ২০০৮ দুপুর ১২:৩০
ক্যামেরাম্যান বলেছেন:
শুভ জন্মদিন আইরিন সুলতানা।
০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: রঞ্জু ভাইয়া, অ-নে-ক ধন্যবাদ ....:) :) :)

৪১. ০৪ ঠা জুন, ২০০৮ দুপুর ১:০৫
মাহবুব সুমন বলেছেন: ঠাকুরগাঁও নামটা শুনে অন্যরকম লাগে , আমার বাড়ীও ঠাকুরগাঁও যে
০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: ঠিক, আমার গ্রামের বাড়ী ঠাকুরগাঁও .....:) ব্লগে দেখি অনেক দেশী

০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: এইযে আপনি, আমি , আরো দু'এক জনের মন্তব্য পড়ে মনে হচ্ছে তারাও .....

৪৫. ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৫:৫৭
আইরিন সুলতানা বলেছেন: রাশুউউ আর টারটুউউ - থ্যাংকুউউ
৪৬. ০৪ ঠা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
কালপুরুষ বলেছেন: আজ ভোরে
ঘুমের ঘোরে
হেঁটেছি বহুদূর।
পথের ধারে
দেখি অনাদরে
ফুটেছে ফুল।
লজ্জাবতী লতা
বলছিল কথা
ঘাসফুল শুনে হাসে।
আমায় বলে
যেওনা চলে
সাথে নিও মোরে।
জন্মদিনে আজ
হবো তার সাজ
সঁপে দিও তারে।
ঘুম ভেঙ্গে দেখি
ফুলে ফুলে একি
ভরে আছে টব।
আজ শুভ ক্ষণে
ভাবি মনে মনে
তোমারই সব।

.........................শুভ জন্মদিন.....................।
০৪ ঠা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: আমি মুগ্ধ , শব্দহীন...
অন্যরকম আজকের দিন
ধন্যবাদের ভাষা নেই
শুভেচ্ছা রুপে আশীর্বাদ
বুঝে নিলাম নীরবেই ।

ধন্যবাদ দাদা ।

৪৭. ০৪ ঠা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
ভাস্কর চৌধুরী বলেছেন:


শুভ শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য।

হেপি বাড্ডে!
৪৮. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৮:৫৪
এই আমি বলেছেন: HAPPY BIRTHDAY APPUUUUUUUUUUUUUUUUU


BE HAPPY ALWAYS
০৪ ঠা জুন, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন:
থ্যাংকুউউউউউউউ

৪৯. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৯:৩৫
মৈথুনানন্দ বলেছেন: :( ভালো করে কিচ্ছু শোনা যাচ্ছিল না :(
০৪ ঠা জুন, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: তারপরও থ্যাংকসসসস.....এস.এম.এস পেলে তো ??

৫০. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৯:৫৫
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: রোদের ছোঁয়াতে পোড়া দেহ
ছায়া ছুঁয়ে দিলে সজীব
জন্ম কিন্তু মৃত্যুকে ছুঁয়ে
নিয়তি ছুঁয়ে আছে দশ-দিক।

- দারুণ লাগল..............ভাল আছ আপুনি?
শুভ জন্মদিন!
০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: খাসা আছি দিদিমনি । ধন্যবাদ । ওকালতি চলছে তো ঠিক মত ? ;)

৫২. ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:১৬
আসম বলেছেন: শুভ (প্রায় শেষ) জন্মদিন। ভালো থাকুন।
০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: আপাতত শুভ জন্মরাত বলা যায় । ধন্যবাদ

৫৩. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৪২
এম জেড আই ডাল্টন জহির বলেছেন: আমাদের দেশে ভালই কবিতার বুনন হচ্ছে, আমরা আশাবাদী , কোন দিন আমরা কবিতায় প্রথম হব.সেই দিন বহুদূরে নয়......................

http://www.daltonzahir.multiply.com
http://www.daltonzahir.blogspot.com
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: এক ঝলক দেখলাম লিংকগুলো, পরে সময়মত দেখে নেব । ধন্যবাদ ।

৫৪. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:১৩
শত রুপা বলেছেন: সাজিদি
ভাল লাগলো সুরের ছোঁয়া.............
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: ভুল হলো বোধহয়...আমি তো সাজি আপু না ...তবে ভাল লাগার জন্য ধন্যবাদ ।

৫৬. ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬
আইসিস বলেছেন: অনেক ভালো লাগলো ।
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫৭. ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫
অন্যরকম বলেছেন: খাইছে...! কি কোবতে!!!!!
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: আমিও তো বলি ..এটা কি কোবতে !!!

৫৮. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৮
সায়েম মুন বলেছেন:

ছোঁয়াছুঁয়ি কমিয়ে দিলে কেমন হয় দেখি:


আঁধারে চাঁদ-আকাশ মাখামাখি।
ক্যানভাসে রং ছুঁয়ে দিলেই ছবি।
মন ছোঁয় সুর পাগলপারা।
কবিতা, কাগজে কলম ছোঁয়ালে কেউ।
ছোঁয়াতেই বাজে বাঁশী।
তবু জনতাকে ছোঁয় ক্ষোভ।
নিয়তি ছুঁয়ে আছে দশ-দিক।
তাই কপাট ছুঁয়ে দাঁড়িয়ে থাকি।

 

মোট সময় লেগেছে ১.০৪৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন***...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ