ইন্দ্রধনুর সাজানো সাতটি রঙ দিয়েছি মুছে।
নীলাভ আকাশ, ছিটেফোঁটা ধূসর জলধর-
সরিয়েছি সযতনে।
স্বহস্তে মুছে দিয়েছি একে একে-
বৃক্ষের সবুজ,
কুঁড়ির আভা,
কাশ ফুলের শুভ্রতা আর
সূর্যোদয়, সূর্যাস্তের লালিমা।
শব্দের মায়া এড়াতে দিয়েছি দোহাই-
"চুপ...চুপ"!
কণ্ঠের আর্দ্র-কম্পন তবু তাড়িয়ে বেড়ায় অণুক্ষণ,
তাই দু’হাতের তলে চাপা পড়েছে দু’কান!
অতঃপর-
প্রকৃতি বিবর্ণ!
তুমি মূক!
আমি বধির!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


