somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো শ্রদ্ধায় মাথা নত হয় দীর্ঘ-ঈ-কার -এর কাছে ...এবং একটি ডিজিটাল ভুল

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

***
হাতেখড়ির সময় থেকেই 'ঈ' লিখতে বিরক্ত হতাম। কি এক প্যাঁচানো প্যাঁচানো অক্ষর! এরপর যখন শব্দ পড়তে-লিখতে শুরু করি তখন তো বানানের আরেক হ্যাপা! ই-কার আর ঈ-কার মিলে কত যে নাকানি-চুবানি খাওয়ালো! কোন মতে বামে চাপিয়ে লিখতে শিখলাম একটাকে, এরপর দেখি ওটা আবার ডানে সটকে পড়লো! দুটোই যখন ’ইইইইইই’ ধ্বনিত হচ্ছে তবে এমন বামপন্থি, ডানপন্থি গল্প কেন তা নিয়েও ক্ষোভের কমতি ছিল না! কোন সন্দেহ নেই হাতে-পায়ে বেড়ে ওঠা বড় বড় ডিগ্রীধারিদেরও ি আর ী -তে মিলে এখনো সমান তালে ভোগায়।

যদিও আধুনিক ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে 'ঈ' স্বরধ্বনিটির লিখিত রূপ থাকলেও বাংলা ভাষার উচ্চারণগত তারতম্যে এই স্বরটির আলাদা বিশেষত্ব পাওয়া যায় না তথাপি হ্রস্ব-ই-কার (ি) -এর নামে বোঝা যায় এর উচ্চারণ হ্রস্ব এবং দীর্ঘ-ঈ-কার (ী) -এর উচ্চারণ তুলনামূলকভাবে দীর্ঘ।

যা দীর্ঘ তা হয়ত গভীর হয়। গভীরতার সাথে আবেগ জড়িত। আবেগের সাথে চেতনা। চেতনা মানে আমাদের মুক্তিযুদ্ধ। চেতনা মানে আমাদের ভাষা। ভাষা মানে টগবগে একুশ। একুশ মানে ফেব্রুয়ারি। আমরা শ্রদ্ধাবনত হই। শ্রদ্ধা প্রকাশের সুযোগ খুঁজি। পুষ্পে পুষ্পে সাজানো শব্দের আশ্রয়ে শ্রদ্ধাঞ্জলি জানাই। অতি উচ্ছ্বসিত আবেগে অন্ধ হয়ে অতি যত্নের সাথে বহু বছর ধরেই গড়পড়তা এক ভুলকে লালন করে চলি। তাই একদিকে যখন সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিয়ে অঙ্গীকারাবদ্ধ হই, সেসময়ই ব্যানারে, নয়তো পোস্টারে ভুল বানানে লিখিত 'শ্রদ্ধাঞ্জলী' আমাদের অঙ্গীকারকে প্রত্যাহ্বান করে।



ভাষা-সৈনিকদের প্রতি শ্রদ্ধা প্রকাশে গভীর প্রীতিতে ভাষার মাস ফেব্রুয়ারির সাথে 'ী' জুড়ে ফেব্রুয়ারির সেই অমর একুশের গানের প্রথম দু’টি চরণ দিয়ে আমরা আবারো ব্যানার, পোস্টার সাজিয়ে ফেলি -আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী / আমি কি ভুলিতে পারি!

দু’দিন আগে একুশের চেতনায় উদ্বুদ্ধ এক তরুণের টি-শার্টের বুকে ঝকঝকে ছাপায় শহীদ মিনার আর শহীদের নিয়ে ছন্দময় চরণ দেখলাম। পংক্তিমালা ভুলে গেছি তবে ঝকঝকে ছাপায় 'ফেব্রুয়ারী' চোখে আটকে আছে এখনো।

১৯৫২ থেকে ১৯৭১...অতঃপর আজ ২০১০। এ পর্যন্ত কতবার এ জাতি শহীদ মিনারে প্রভাত ফেরিতে নাঙ্গা পায়ে হাজির হয়েছে! স্মৃতিসৌধতে ফুল বিছিয়ে দিয়েছে! অথচ প্রতি বছরই বিশেষত এই দুটো বানান ভুল নিয়ে একবার না একবার কথা বলতেই হয়। তারপরও ভুল হচ্ছেই ...। আমাদের এই বাড়তি দীর্ঘ-ঈ-কার প্রীতি কাটিয়ে উঠতে আর কতটা দীর্ঘ সময় লাগবে?

***



তুমুল করতালির মধ্য দিয়ে দুনিয়া কাঁপানো ৩০ মিনিট -এর মঞ্চে উঠে এলেন ভাষা সৈনিক আহমদ রফিক। স্মৃতিচারণে আপ্লুত হলেন। ভাষার সঠিক ব্যবহারের স্লোগান দিলেন। আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে ”৫২” -কে ঘিরে আমাদের এতো আয়োজন, সেই ৫২' সাল কি করে ১৯৫৩ হয়ে যায়! তিনি এর নাম দিলেন অমনোযোগ। বললেন, এই অমনোযোগ কাটিয়ে উঠতে হবে আমাদের।

আমরা কি সত্যিকারের মনোযোগী হবো আমাদের চেতনার প্রতি?

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৫
২২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×