শিশুদের অতিরিক্ত টেলিভিশন দেখা থেকে এখনি বিরত রাখার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন চিকিত্সা বিজ্ঞানীরা। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ৬/৭ বছর বয়সী শিশুরা যদি অতিরিক্ত টেলিভিশন দেখে তাহলে তাদের পরবর্তী জীবনে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়।
অস্ট্রেলিয়ার ‘ওয়েস্টমিড মিলেনিয়াম ইনস্টিটিউট’-এর সেন্টার ফর ভিশন রিসার্চ-এর বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে এ তথ্য। সিডনির ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিশুর ওপর গবেষণাটি পরিচালিত হয়েছে। এসব শিশুর বয়স ৬ থেকে ৭ বছর। এরা গড়ে প্রতিদিন প্রায় দুই ঘণ্টা করে টিভি দেখেছে। আবার কেউ প্রতিদিন গড়ে ৩৬ মিনিট করে শারীরিক পরিশ্রম করেছে। গবেষণায় দেখা গেছে, যারা এক ঘণ্টার
বেশি পরিশ্রম করেছে তারা এক ঘণ্টার কম পরিশ্রম যারা করেছে তাদের চেয়ে সুস্থ, সুন্দর জীবনযাপন করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের হৃদরোগ বিষয়ক একটি সাময়িকীতে এ গবেষণাটির বিস্তারিত প্রকাশিত হয়েছে।
গবেষক দলের প্রধান ড. বামিনি গোপীনাথ বলছেন, বাবা-মা’র উচিত তাদের সন্তানকে বেশি বেশি খেলাধুলায় উত্সাহিত করা। টিভি বেশি দেখার অর্থ হলো কম পরিশ্রম আর অস্বাস্থ্যকর খাবার খাওয়া। ফলে শরীরের ওজন বেড়ে যায়। যার পরিণতি হৃদরোগ আর উচ্চ রক্তচাপ। কারণ, টিভি বেশি দেখায় শিশুদের চোখের পেছনের ধমনিগুলো সরু হয়ে যায়।
তিনি বলেন, প্রতিদিন দু’ঘণ্টা করে টিভি দেখার বদলে যদি একঘণ্টা অনুশীলন করা যায় তাহলে সেটা ভালো ফল দেবে। তাই মুক্ত খেলাধুলার প্রতি শিশুদের উত্সাহিত করতে হবে। এজন্য প্রতিটি স্কুলে সপ্তাহে দু’ঘণ্টা করে বাচ্চাদের শারীরিক পরিশ্রম করানো বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন ড. গোপিনাথ।
তথ্যসূত্র: দ্য বেঙ্গলি টাইমস ডটকম
শিশুদের অতিরিক্ত টেলিভিশন দেখায় স্বাস্থ্যঝুঁকি বাড়ে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।