somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেরাও বয়স লুকায় !!!!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল আমি একজন মেডিসিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার আগে ডাঃ আরেকজনকে দেখা শুরু করলেন। ডাঃ এর সামনে রুগী এবং রুগীর স্ত্রী বসা ছিলেন। ডাঃ বললেন,’ আপনার নাম কি? আপনার বয়স কত? রুগী তার নাম বলার পর বয়স এর কথা উল্লেখ করলেন। তিনি বললেন তার বয়স এখন ২৫ বছর। ডাঃ ভ্র“ কুছকে জিজ্ঞাসা করলেন,’ আপনি কি করেন? রুগী বললেন, আমি কাতারে থাকি। ডাঃ বললেন, কত বছর হলো বিয়ে করেছেন? রুগী বললেন, ’ আমি ১৮ বছর হলো বিয়ে করেছি। তিনি রুগীকে বললেন,’উনি আপনার কি হয়? বললেন,’ আমার স্ত্রী’। তিনি তখন তাকে জিজ্ঞাসা করলেন,’আপনার বয়স কত?” স্ত্রী তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় ১৮-২০ বছর হবে। ডাঃ হাসলেন এবং বললেন আপনারা কেন ডাঃ এর কাছে বয়স লুকাচ্ছেন??? আসল বয়স বলেন। তখন লোকটি একটু ঘাবড়ে গেল এবং বললো, আসল বয়স মনে নাই। ডাঃ তখন বললেন, স্বাধীনতার যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল তার মানে আমি বলতে চাচ্ছি আপনি কি স্বাধীনতার যুদ্ধ দেখেছেন বা ঔ সময় আপনি কত বড় ছিলেন??? নাকি স্বাধীনতা যুদ্ধের পর আপনার জন্ম হয়েছে। লোকটি তখন বলল,’ স্বাধীনতা যুদ্ধের সময় আমি ছোট ছিলাম। আমি লুঙ্গি পিন্দা দৌড় ঝাপ করতাম। ডাঃ এবার আর হাসি বন্ধ করে রাখতে পারলেন না,,,,,,,আমার দিকে তাকিয়ে বললেন,’কিছু বঝতে পারছেন? আমি মুচকি মুচকি হাসতে লাগলাম। ভাবলাম লোকটির চুলে পাক ধরেছে, চামড়াও কিছুটা কুচকে গিয়েছে,,,,,,,,হয়তো সংসারের ঝামেলা আর চিন্তার কারনে। কিন্তু লোকটি কেন বয়স গোপন করলো??? মাথার ভিতর নানা প্রশ্ন আমাকে বিদ্ধ করতে লাগলো।
:|:|:|
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৪
২০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×