এইতো সেদিন পড়ন্ত বিকেলে
বকুল গাছটার তলায়
তুমি আর আমি বসেছিলাম মুখোমুখি
যখন ক্লান্ত পাখিগুলো নীড়ে ফিরছিল।
তোমার মায়াবী চোখ আমার চোখে রেখে
মনের সবগুলো খবর পড়েছিলে যত্ন করে,
যখন ছিল চারদিকে রাজ্যের নীরবতা।
তুমি আনমনা হয়ে দূর্বাঘাসের লতা দিয়ে
বানিয়ে ফেলেছিলে একটা আংটি
তাতে বসিয়ে দিয়েছিল এটি বকুল ফুল।
আমার হাতটিকে পরম মমতায় কাছে টেনে
পরিয়ে দিয়েছিলে সেই আংটি,
যখন বিলে দামাল বাতাস আর পানি
নিত্য খেলায় মেতেছিল।
আমার দুহাতে তুলে দিয়েছিলে বকুল ফুল
বলেছিলে খুব অল্প হেসে- ’তুমি বাস কর আমার অন্তরের গহীনে
যেখান হতে কেউ তোমায় ছিনিয়ে নিতে পারবে না
একেবারেই তুমি আমার, শুধুই আমার’।
আমার দৃষ্টিতে তখন খাদহীন ভালবাসার নাচন
যখন অন্ধকার দূর সীমানায় মিলিয়ে গিয়েছিল।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




