বড্ড ভালবাসি
১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ ছিল
চাঁদ ছিল তাই
মিষ্টি মেয়ের মনে কিছু রং ছিল
রং ছিল তাই
ফুল বাগানে হরেক রকম ফুল ছিল
ফুল ছিল তাই
সেই মেয়েটির অল্প-স্বল্প ভাব ছিল।
২
সেই মেয়েটি ঘুমিয়ে আছে
সোনার পালংকে
বাতাস পরী বাতাস দিচ্ছে
অল্প নেড়ে নেড়ে।
জোনাকীরা আলো জ্বেলে
দিচ্ছে কেবল পাহাড়া
ঠিক তখনই জেগে ওঠে
মরুভূমি সাহারা।
৩
ঘুম ভাঙ্গানী পরীরাসব
আকাশ হতে নেমে
সোনার কাঠি মাথায় দিয়ে
রূপার কাঠি পায়ে
ঘুম ভাঙ্গিয়ে দিল পরী
মিষ্টি গান গেয়ে।
৪
হঠাৎ একটি প্রজাপতি
রঙ্গিন ডানা মেলে
বলে মেয়েটির কানে
তোমার তরে আসছে ধেয়ে
সুন্দর একটি ছেলে ।
৫
চাঁদ হাসে তাই ফুল হাসে
ঘুম ফেলে সব পাখি আসে
কণ্ঠে ধরে গান
পান পরীরা নিয়ে আসে
মিষ্টি খিলি পান।
৬
ফুল পরীরা ঢুকলো ঘরে
নিয়ে কতক ফুল
সাজিয়ে দিল ফুলে ফুলে
ভাঙ্গিয়ে দিয়ে ভুল।
৭
সেই ছেলেটি অবশেষে
কাছাকাছি আসি
একটি কথা বলে শুধু
’’বড্ড ভালবাসি তোমায়
বড্ড ভালবাসি’’।
৮
চোখ মেলে সেই মেয়েটি
বলে লাজুক হেসে
’’দিলটি তোমার খাসা
তোমার তরে জমিয়ে রেখেছি
সকল ভালবাসা।
( আজ বিশ্ব ভালবাসা দিবসে সকল সম্মানীয় সহব্লগারদের উদ্দেশ্যে এই কবিতাটি উৎসর্গ করলাম। অফিসে বসে মাত্র ১০ মিনিটে যা মনে হয়েছে তাই লিখে পোস্ট করেছি। জানি কবিতার ’’ক’’ হয় নাই। তারপরও কেন যেন আজ লিখতেই ইচ্ছে হলো)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন