জ্বর কাব্য
১৯ শে মার্চ, ২০১২ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
যখন আমার জ্বর আসে
চাঁদ-তারা ভেংচি কাটে
সূয্যি মামা লেজ গুটিয়ে
তাপগুলো সব আমায় দিয়ে
তারাতারি যায়যে পাটে !
‘উহ্’
২
যখন আমার জ্বর আসে
ঝিঝি পোকা শুধুই কাঁদে,
মগজগুলো লাভা হয়ে
গড়িয়ে পড়ে জটিল ফাঁদে।
‘মাগো’
৩
যখন আমার জ্বর আসে
নিম পাতারা শুধুই হাসে
স্বাদগুলো সব পানশে হয়ে
পানতা বুড়ীর কাছে বসে।
‘উফ্’
৪
যখন আমার জ্বর আসে
গানগুলো সব বেসুরো ধাচে
কানে আমার শুধুই বাজে,
ফুলগুলো সব হলদে হয়ে
চোখের সামনে শুধুই নাচে।
‘ওহ্’
৫
যখন আমার জ্বর আসে
আকাশ-বাগান হয়যে খালি
দুষ্ট একটা চড়ইপাখি
চোখে আমার দেয়যে বালি।
‘ইস্'
৬
যখন আমার জ্বর আসে
বাতাসগুলো হয়যে মেঘ
মেঘগুলো সব চোখে নেমে
বৃষ্টি হয়ে গড়িয়ে গালে
ঝর্ণা হয় সব পানির বেগ।
‘আহ্’
৭
যখন আমার জ্বর আসে
তার কথা মনে পড়ে
দৃষ্টিগুলো ঝাপসা হয়ে
স্মৃতিগুলো শুধুই নড়ে।
‘হুম’
৮
যখন আমার জ্বর আসে
মা আমার পাশে বসে,
মাথায় ঢালে ঠান্ডা পানি
ঔষধ খাওয়ায় গন্ডাখানি,
দোয়া করে থেমে থেমে
কত মমতায় ভালবেসে।
‘আরাম’
(নোট: এই কয়দিন জ্বর আমার জীবনটাকে একেবারে ঝালাপালা করে ফেলেছে। তাই জ্বর নিয়ে কিছু লিখে নিজেকে কিছুটা হালকা করার চেষ্টা করলাম)
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১২ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন