আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ: ব্লগার লাল দরজার ডকুমেন্টারী - অপরাজেয় বাংলা - দারাশিকো
- হেলাল হাফিজের ১২ টি প্রিয় কবিতা - রু আদে
- প্রিয় অগ্রজ - অগ্নিকোণ
- মোটর সাইকেল ডায়েরী – এক তরুনের বিপ্লবী হয়ে ওঠা - আরিফ রুবেল
- চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি
- বল্টু মিয়া
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- গ্যালারী মঞ্চ ( শেষ পর্ব) - জিকসেস
- ব্লগে ৫ বছর : পেছন ফিরে দেখা - একরামুল হক শামীম
- ১৪ ফেব্রুয়ারি "স্বৈরাচার প্রতিরোধ দিবস" পালন করুন - প্রপদ
- ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
- চে’ গুয়েভারাঃ একটি বিপ্লবী জীবন - বিপ্লবী স্বপ্ন
- ম্যাকে বাংলা লিখা - জাকির সজিব
- হিপি: উদ্ভব, ইতিহাস ও দর্শন - ইমন জুবায়ের
- ঘুণপোকা এবং অনুভূতির ভুভুজেলা - রাজসোহান
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- রুবেল ভার্সেস রুবেল... - ওয়াচডগ৫৭
- গাড়ি ছারা এদেশে সমাজে ওঠা যায় না, সরকারী গাড়ি আসলে কোন কাজে আসে না। - সহজ পৃথিবী
- ঢাকাই চলচ্চিত্র (১৯৫৬-১৯৭১) (প্রথম ভাগ) - সজল শর্মা
- একটি চলচ্চিত্র সমালোচনার প্রতিক্রিয়া প্রসঙ্গে - নাদির জুনাইদ
- হুদাই কোপেনহেগেন সম্মলনে , বাংলাদশে ডুবছে না !!! [ একটি কপি-পোষ্টিপোষ্ট ] - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা - আশরাফ শিশির
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে - দূরন্ত
- ইউ-টিউব: এক - কৌশিক
- রঞ্জনা, আমি আর আসবনা... - শিশিরবিন্দু
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- রবি ঠাকুর রচিত একটি বিশ্বব্যাপী প্রচারিত মিউজিক ভিডিও - 'লেনিন'
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ক্রসফায়ার - অচেনা সৈকত
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- ফটোশপ টিউটোরিয়াল: স্টারগেট ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্ল্যাক আউট: সাহসী ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র (২) - ফাহমিদুল হক
দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

"গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা 
০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩১
আধ্যাপক গোলাম আজম: একাওরে বাঙালি বুদ্ধিজীবী হত্যার অন্যতম রূপকার, তথাকথিত শান্তি কমিটির হোতা ও জামায়েতে ইসলামী'র তত্কালীন প্রধান ছিলেন এই গোলাম আজম। জামায়েতে ইসলামী ও গোলাম আজমের নির্দেশেই গঠিত হয়ে ছিল কুক্ষ্যাত আল-বদর বাহিনী। যারা হত্যা করে ছিল বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে অবস্থা বেগতিক দেখে গোলাম আজম প্রান ভয়ে এবং জনতার আক্রমন থেকে নিজেকে বাঁচানোর জন্য পাকিস্তান পালিয়ে যান। স্বাধীনতার পরে বাংলাদেশ সরকার গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করে।
বাংলাদেশের আপামর মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে বীরশ্রেষ্ঠ হামিদুররা যখন নিজের জীবন বাজী রাখছিলেন তখন জামায়াতে ইসলামী নামের দলটি কি করে বেরাচ্ছিল তার কিছু ফিরিস্তি এখানে দেয়া হলো। আমাদের মহান মুক্তিযুদ্ধ যাদের কাছে বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা সৃষ্ট গৃহযুদ্ধের গন্ডগোল তাদের মহান নেতা প্রফেসর গোলাম আজম সাহেরে ১৯৭১ সালের কিছু কর্মের এক ফিরিস্তি এখানে হাজির করা হলো। ৬৮ পৃষ্ঠার এ পিডিএফ ফাইলটির প্রথম ১৪ পৃষ্ঠা ইংরেজীতে বাকী ৫৪ পৃষ্ঠায় বাংলায় লেখা। এখানে মুক্তিযুদ্ধের সময় জামায়েতে ইসলামী'র তত্কালীন প্রধান গোলাম আজম এর প্রাত্যহিক কিছু কর্মকান্ডের ফিরিস্তি দেয়া হয়েছে।
* পড়ুন গোলাম আজমের একাওর নামা, মোট ৬৮ পৃষ্ঠা*
সকলের কাছে আবেদন দয়াকরে এ ফাইলটির প্রিন্টআউট নিয়ে পড়ুন ও অন্যদের ও পড়তে দিন আর একটিবার শুধু ভাবুন যারা বাংলাদেশের জন্মই চায় নাই সেই বাংলাদেশে তারা আজ কেন মুক্ত ভাবে থাকবে! যাদের রাজনৈতিক আদর্শ বিশ্বাস বাংলাদেশ বিরোধী তারা কি করে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার লাভ করে! কেন আজ ও বাংলাদেশের জন্ম ইতিহাস নিয়ে তারা স্পর্ধা দেখাতে সাহস পায় বাংলাদেশের মাটিতে? অথচ রাষ্ট্রযন্ত্র বরাবরই কেমন করে এমন অদ্ভুত আচরনে প্রকাশ পায়!
আমরা কি কোন দিন এ রাষ্ট্রদ্রোহীদের বিচার করতে পারবো না, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি করেছে ষড়যন্ত্র আর বিরোধীতা। হত্যা করেছে আমাদের!
* ২৫শে মার্চের গন হত্যার সাফাইগেয়ে গোলাম আজমের বক্তব্য!
* বাংলাদেশের মুক্তি সংগ্রামকে জামায়াত সবসময়ই মনে করে বিচ্ছিন্নতাবাদীদের কর্ম! এবং গো.আজমে ও আল-বদর।
কেন এই পোষ্টঃ ২০০৫ সালের ২১শে ফেব্রুয়ারীতে কেন্দ্রীয় শহীদ মিনারের কয়েকশ গজ দূরে এক দৃশ্য দেখে আমি অবাক মেনেছিলাম! সে দৃশ্য তক্ষুনি আমি নিজ ক্যামেরায় ধারন করে ফেলি। সেই ফুটেজের কিছু অংশ ব্যবহার করে ব্লগে আমার যাত্রার প্রথম দিকে একটি পোষ্ট দিই "মুক্তি যোদ্ধা শিবির!" শিরোনামে।
কিছুদিন আগে কে এক জন যেন গোলাম আজমের ছবি সম্বলিত একটা পোষ্ট দিয়ে ছিলেন। ছবিটি দেয়ার পর পরই ব্লগ জুড়ে শুরু হয়ে যায় সে কি তোলপাড়! রাজাকারের ছবি এখানে কেন, চরম ঘৃনা গালাগালিতে উওপ্ত হয়ে যায় পরিস্থিতি। যাই হউক সেই পোষ্টের ছবিটা আমি ডেস্কটপে সেদিন নামিয়ে রাখি। আমি ভীষন অবাক হয়ে দেখলাম ছবিটিতে গোলাম আজম সাহেব বসে আছেন হয়তো তার পড়বার ঘরে, পেছনে একটা বইয়ের সেল্ফ তার পাশেই বিশাল এক বাংলাদেশের পতাকা ঝোলানো! গায়ে পাঞ্জাবী ও টুপী।
আজকে বাংলাদেশের যে নাগরিকের বয়স ধরুন ৩৬/৩৭ তিনি ত আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেন নি কেবল শুনেছেন। যে শিশুটি জন্মে ছিল ১৬ ডিসেম্বর ১৯৭১ এ তার কি নাম! জয় কিংবা মুক্তি। সেই শিশুটি আজ ৩৬ বছরের ব্যবধানে একজন পরিনত মানুষ। তাকে জিজ্ঞেস করলে অন্তত জানা যাবে, ১৬ ডিসেম্বর ফজরের আজানের সময় আমার জন্ম হইছিল। নানী জানের কাছে হুনছি সে দিনের সকালটা নাকি ছিল কি ভীষন ফকফকা! নানা বাড়ীর টিনের চাল থেইকা ছোট মামার গিরিবাস কৈতর গুলান যখন আসমানে উড়াল দিয়া ডিগবাজি দিবার লাগছিল তখন ঠিক তখন আমার জন্ম।
আমি লাল দরজার লালু হইলাম এই মুক্তি/জয় দের সমসাময়িক প্রজন্মের মানুষ। বিজয় আমি তেমন অর্থে না দেখলেও কোন না কোন ভাবে স্বাধীনতার সূর্যের আলোর প্রত্যক্ষ্য ছোঁয়া আমি পেয়েছিলাম বলেই আজও বাংলাদেশের জন্ম ইতিহাস আমার কাছে অবিকৃত থাকে। আমি জানি কে আমি, কে আমাদের আপন কে পর। কিন্ত যে তারুন্যের বয়স আজ ১৬ কিম্বা ২১ তার জন্য গোলাম অজমের লাল সবুজ পতাকার সামনে ছবি তোলা আর শিবিরের মুক্তিযুদ্ধ যে কত বড় নীল নক্সার সঙ্গোপন আয়োজন তা চিন্তা করে আমি অস্থির হয়ে উঠি!
স্বাধীনতার যে সূর্য রশ্মির কাছে আমি ঝৃনী সে সূর্যের আলো আমাকে আমার আলোহীনতার অশঙ্কার কথা জানান দিয়ে যায়। আমি শঙ্কিত হয়ে পরি, যখন আজকের সময়ের অনেককেই বলতে শুনি সব কিছু ভুলে যেতে হবে দেশ গড়তে হবে। শঙ্কিত হই যখন শুনি ৩৭ বছর আগে কি হইছে না হইছে ঐ সব নিয়ে পড়ে থাকলে আর সামনে যাওয়া যাবে না(!) শঙ্কিত হই যখন দেখি বর্তমান বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও তার ইতিহাস নিয়ে জামাতীদের নিঃসংকোচ দুঃসাহসিক আস্ফালন! অথচ কোথাও কেউ বাংলাদেশের জন্ম বিরোধী এ মানুষ গুলোকে কিছুই করতে পারছে না। করতে দেয়া হচ্ছে না! যারা বাংলাদেশ কে তখন স্বীকার করেনি আজ তাদের এ ছল চাতুরির আসল উদ্দেশ্য কি আমার সবাই কেন আজ বুঝেও কিছু করতে পারছি না!
কোন কারনে গত পাঁচ বছর তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ের পাওয়া বাংলাদেশের পতাকাকে এই বাংলাদেশ বিরোধীরা অপমানিত করতে পেরেছে। কেন আজো তারা ঠিক তাই বলতে পারে যা তারা বলে হত্যা করেছিল আমাদের, টুটিচেপে রাখতে চেয়েছিল বিজয়, মুক্তি আর স্বাধীনতার! কেন তারা আমার আপনার প্রাণের বাংলাদেশে এখনো রাজনীতি করবার অধিকার পাবে, কেন তারা আজো আমাদের মাঝে থাকবে! যারা সুযোগ পেলেই স্বীকার করেনি, করে না, করবে না আমাদের দেশ, সংস্কৃতি, মানুষ কোন কিছুকেই।
এ দেশ বিরোধীদের নিয়ে প্রশ্ন করলে রাষ্ট্র আজো কেন আমাদের কোন সদউওর দেয় না। আমরা আর কতকাল এ বিষ হজম করে যাবো...
প্রকাশ করা হয়েছে: বিভিদ বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নরাধম বলেছেন:
লাল দরজা, তাড়াতাড়ি করেন বস্, তর সইছেনা। তয় পাকিস্তানি মিলিটারীর গে'রা গোআ'র গোয়ায় লাগাইছে কিনা সেটা নিয়ে কিছু থাকতে হইবেক।
এস্কিমো বলেছেন:
আগেও বসাইয়া রাখছেন ...
বিষাক্ত মানুষ বলেছেন:
লালুদাআআআআআআ তর সইছে না ...
রাশেদ বলেছেন:
লালুদাআআআআআ! এইডা ঠিক না!!!! 
ট্রেলার চাই না!! এরপর থাইকা ট্রেলার মারলে ১ দাগামু কইলাম!
লাল দরজা বলেছেন:
এখন আমার যত রকমের হাসি আছে সব পাইতাছে, আগে হাইসা লই। লেট মি লাফ বেইবী
(ক্লোজআপহাসি)
(আম্মাআআ)
(বাঁচাওওও) (খাইয়ালামু)
রাশেদ বলেছেন:
☻☻☻☻☻
লাল দরজা বলেছেন:
হাসতে হাসতে কান্দা আইয়া পড়ছে, ক্যায়া সিন হ্যায়!!!(ক্লোজআপহাসি)
এস্কিমো বলেছেন:
কই?
বিষাক্ত মানুষ বলেছেন:
লালুদাআআআআআ .... কৈ !!
লাল দরজা বলেছেন:
ওয়েট করেন হপায় প্রচ্ছদ ছাপাইছি, মগবাজারের লগে দেনদরবার চলছে রেট বেশী পাইলে বই আর ছাপামু না
(ক্লোজআপহাসি)
এক্কেবারে সিনেমা বানাই হালামু। সুস্থ ধারার ছিনামা
(ক্লোজআপহাসি)
লাল দরজা বলেছেন:
নরাধম, স্বপ্নডানা, এস্কিমো, ফারহান দাউদ, বিষাক্ত মানুষ, কানা বাবা, রাশেদ, ভাইয়েরা আমার আমার কোন দোষ নাই, এখন আমার কাছে কোন পিসি'র এক্সেস নাই ম্যাক দিয়া আমি যে পন্থায় বাংলা লিখি তা দিয়া রাজাকার কেন একটা তেললাচোরা ও ধরা যাবে না। কি করুম বুঝতে পারতেছি না আমারে একটা ভালো দেইখা ল্যাপটপ কিনা দেন কেউ। কথা দিলাম রোজ সকাল বিকাল চাইর বেলা আইচ্ছা কইরা ঝামাত ধোলাই করমু।
(ক্লোজআপহাসি)
লাল দরজা বলেছেন:
আমি কি জানি দাম
আমি পিসি ভালা পাই না। দাম জিগান কে কিনা দিবেন নিহি
ঝামাতরে গাইলাইতে পয়সা লাগে না
বিষাক্ত মানুষ বলেছেন:
আহারে লালুদা আপনে মগবাজারের পার্টি হইলে এত চিন্তা করতে হত না ...
লাল দরজা বলেছেন:
আচ্ছা ব্যপারটা তাইলে বলি, কথা হচ্ছে আজকে গোয়া চাচার ছবিটা লইয়া বিতলামী করতেআছিলাম আরকি আর আসল ছবিটা এক ঝামাতী ভাইয়ার এক পোষ্ট থেকে ছিনতাই করে রাখছিলাম এক দিন। ছবিতে ছিল উনি কি সম্দর কইরা বাংলাদেশের পতাকার সামনে বইসা রইছেন। আমার ব্যাপারটা আর সবার মতোই অসম্ভব অসয্য লেগেছিল, যে মানুষ টি বাংলাদেশ নামক ভূখন্ডে বিশ্বাসই করেন নাই কোন দিন তার কেন বাংলাদেশের পতাকার সামনে নিজেকে সফেদ করে তুলে ধরা! সে কারনেই প্রথম আমার জন্মভূমীর পতাকাটা আমি গোলাম হুজুরের ছবি থেকে তুলে নিয়ে ফেলি। তার পর মনে হলো ইনি ত মনে প্রানে স্বপনে পাকিস্তান অর্থাত চান তারা চেয়ে ছিলেন। সে জন্য ওনার হৃদয়ে আর কপালে চানতারা মাইরা দিলাম। তার পর ভাবলাম ইনি ত পাকিস্তানীদের দোসর হয়ে মুক্তি সংগ্রাম কে প্রতিহত করে ছিলেন! রাজাকারদের আব্বাহুজুরের তো এ দেশের মানুষ ফাঁসি চায়, তাই আমি ওনাকে ফাঁসির কালো পোষাক পরিয়ে দিলাম। এ সব করতে করতে ভাবলাম আপনাদের কথা, তখন সঙ্গে সঙ্গে এটা পোষ্ট করে দিলাম একটা পোষ্ট কার্ডের মতো...এর পর কি? বাকীটা লিখছি।
গন্ডার' বলেছেন:
চুদির ভাই গুয়ারে জুতা পিডা কইরা মারা হোক
লাল দরজা বলেছেন:
ছাইরা দিসি, পোষ্ট।
লাল দরজা বলেছেন:
গোলাম ছাড়িয়াছি
মদনবাবু বলেছেন:
পড়তাছি । ৫ ।
আরণ্যক যাযাবর বলেছেন:
৫ এ কুলায় না।
লাল দরজা বলেছেন:
ধন্যবাদ @ গন্ডার', সামী মিয়াদাদ, মদনবাবু, আরণ্যক যাযাবর সহ সবাইকে।"স্বাধীনতা বিরোধীরা নিপাত যাক"
"যারা এক দিন বাংলাদেশের প্রতিষ্ঠা চায় নাই
সে দেশে তাদের কোন রাজনৈতিক অধিকার নাই।"
কানা বাবা বলেছেন:
নামাইছি; দেহুমনে পইড়া...অ্যাপলের লুকজন আফনেরে পাইলে কিন্তুক ম্যাক আফনের মাথায় ভাঙ্গবো...
@লালুদা
কোবরা বলেছেন:
৫
রাশেদ বলেছেন:
☻☻☻☻☻
শাহাদত হোসেন বলেছেন:
☻☻☻☻☻
নরাধম বলেছেন:
প্রিয়তে জোগ করলাম।
শাহাদত হোসেন বলেছেন:
দিলাম ঠেলা হেইও!!
জেনারেল বলেছেন:
প্প্ব্নপ্প্ব্বপ্প্ম প্প্ব্বপ্প্ব্ত্রপ্প্বক্ষ্ম!!!!!!!!!!
লাল দরজা বলেছেন:
জেনারেল কি লিখছেন, পড়তে ত পারি না!!!
প্রশ্নোত্তর বলেছেন:
সবাই ৫ দেও। যেই হালার পুতে কম দিছে হালারে.... (কিছু কইলাম না, বাঁশে তেল দিতাছি)।
রাশেদ বলেছেন:
এমুন পুস্টে এতো কম রেটিং কেন!! মানুষ পরে না নাকি?
বিষাক্ত মানুষ বলেছেন:
লালুদা ... তারপরেতে কি হইলো !!
লাল দরজা বলেছেন:
প্রশ্নোত্তর, রাশু, বিষাক্ত মানুষ, ভাইেয়রা অামার এই েপাষ্টিট জনস্বার্থে ঠেলিয়া চলিয়াছি, অাপনােদর ধন্যবাদ অান্তিরকতা েদখাইবার জন্য। সবাই েরজাকােরর লেগ দুিস্ত পাতাইেছ েহর লাইগা মেনহয় এইখােন অােহ না।
(ক্লোজআপহাসি)
জনস্বার্থে ঠেলিয়া চলিয়াছি, মারো ঠেলা হেইঁও...
প্রশ্নোত্তর বলেছেন:
হেঁইও
রাশেদ বলেছেন:
লালুদাআআআর পেটে ফুটাগুলা আসলো কই থাইকা!! কেডা গুতা দিলো!!
লাল দরজা বলেছেন:
ধন্যবাদ প্রশ্নোত্তর, সবাই মনেলয় গোলাম চাচ্চুরে ভালোপায়
গোলেমালে গোলেমালে পিরিত কইরো না
গোলেমালে গোলেমালে ঝামাত কইরো না
ঝামাতী কাঠালের আঠা
এ আঠা, হায় আঠা লাগলে আঠা ছোডে না
গোলেমালে গোলেমালে ঝামাত কইরো না
গোলেমালে গোলেমালে ঝামাত কইরো না...
(খাইয়ালামু)
রাশেদ বলেছেন:
হা হা!
প্রশ্নোত্তর বলেছেন:
@লালুদাচান্দুর কপালের ট্যাটুখান জোশ হইচে! হালার কপালে আছে চান-তারা, অভাগাডায় বাংলাদেশে শান্তি পাইবো কেমতে!
লাল দরজা বলেছেন:
হ্যা ঠিক তাই
ধরেন ধরেন আবার ধরেন, 'ঝামাতী কাঠালের আঠা...এ আঠা, হায় আঠা লাগলে আঠা ছোডে না
গোলেমালে গোলেমালে ঝামাত কইরো না...'
প্রশ্নোত্তর বলেছেন:
হোকে..."এ আঠা, হায় আঠা লাগলে আঠা ছোডে না
গোলেমালে গোলেমালে ঝামাত কইরো না
গোলেমালে গোলেমালে ঝামাত কইরো না..."
লাল দরজা বলেছেন:
হায় হায় হায় হয়হায় হায় হায় হয়
কিউঁ তোমহারা ইত্না হায় হায়
মুক্তির বাচ্চারা সব
জেগে যায় জেগে যায়
ঝামাতী চোরেরা সব
ভেগে যায়, ভেগে যায়...
বাংলার মুক্তিরা আবার জাগিয়া যায়।
প্রশ্নোত্তর বলেছেন:
মারচো দাদা, তুমি দেহি উর্দু-হিন্দি-বাংলা-কামলা বেবাক বাহাষা এক কইরালাইতাচো!
লাল দরজা বলেছেন:
আমি করি নাই, শাওনের জামাই হুমায়ুন করছে। আমিত ছিল্পী মানুষ, আমার কোন জাত কুল নাই, আমি সকল মানুষের আমি জগতের
লাল দরজা বলেছেন:
গোলাম আজম: একাওরে বাঙালি বুদ্ধিজীবী হত্যার অন্যতম রূপকার, তথাকথিত শান্তি কমিটির হোতা ও জামায়েতে ইসলামী'র তত্কালীন প্রধান ছিলেন এই গোলাম আজম। জামায়েতে ইসলামী ও গোলাম আজমের নির্দেশেই গঠিত হয়ে ছিল কুক্ষ্যাত আল-বদর বাহিনী। যারা হত্যা করে ছিল বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের।
ফাহমিদুল হক বলেছেন:
আগে ৫ তারপরে কথা। এইরকম লিঙ্কেষণামূলক পোস্টের জন্য আপনার ভক্ত হয়ে পড়েছি।
আমারও জন্ম একাত্তরের নভেম্বরে। বয়স ৩৭ এ।
বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বিচার চাই।
লাল দরজা বলেছেন:
ফাহমিদুল হক, আপনি ত আমাদের স্বাধীনতার ফসল আলোকিত একাওররে ভাই। বাংলাদেশের আগামী আপনাদের মতোইত আলোকিত দেখতে দেখতে চেয়ে ছিল নিশ্চই আমাদের বীর শহীদেরা। আমরা কি সে সপ্নের বাংলাদেশ পুরোপুরি তৈরী করতে পারবো না কোন দিন? ধন ধান্য পুষ্প ভরা বাংলাদেশ আমরা কি দিয়ে যেতে পারবো আমাদের সন্তানদের? যে দেশটি রক্ত দিয়ে অর্জন করে দিয়ে গেছেন আমাদের জন্য আমাদের পূর্ব পুরুষেরা।
মৃদুল মাহবুব বলেছেন:
খুব ভালো পোষ্ট। অনেক কিছু পেয়ে গেলাম এক সাথে। অসংখ্য ধন্যবাদ।
সপ্ন পুরন বলেছেন:
দিলাম ঠেলা হেইও!!
লাল দরজা বলেছেন:
হেইও!
লেখক বলেছেন: হেইও...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















