আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

এক দিন লেইখা ছিলাম রে: ইরানী ছবি ও আমার কিছু চলচ্চিত্র ভাবনা

০৭ ই মে, ২০০৮ সকাল ১১:০০

শেয়ারঃ
0 2 0


অনেক দিন পর বাড়ী বদল করবার সময় পুরোনো কত কিছুই খুজে পেলাম! পুরোনো কিছু পত্র পত্রিকা ঘেটে নিজের কিছু লেখালিখি পড়ে ভাঙ্গা গলায় গেয়ে উঠলাম, "এক দিন লেইখা ছিলাম রে..."

বার বার শহর বদলাই দেশ বদলাই, পুরোনো কাগজের স্তুপ গুলো কি কারনে যেনো ফেলতে পারি না সাথে করে বোঝা বাড়াই! এবার বাড়ী বদলের সময় রাগ করে পুরোনো অনেক কিছুই ফেলে দিয়ে ছি। লেখা লিখি, কাগজের ক্লীপিং, ভিডিও টেপ, জীবনে প্রথম কেনা ম্যাক অল ইন ওয়ান জি-থ্রী কম্পিউটার, বিশ বছর আগে নিজের পয়সায় কেনা সস্তা ক্যামেরার আউট অব ফোকাস ছবি, দোকানের পুরোনো রশিদ আরো কত কি!
তবুও কিছু কিছু স্মৃতি কিছু কিছু তৈজস কিছু কিছু শীষ কলমের লেখা রয়ে যায় সাথে! ঝেড়ে ফেললেও ফিরে আসে হারানো বেড়ালের মতো।

তেমনি এক স্মৃতি মাখা রচনা তেমন কোন প্রসঙ্গিকতা নেই তবু কেন যেনো ইচ্ছে হলো ব্লগের বন্ধুদের সাথে শেষার করবার। আমার ব্যাক্তিগত কিছু ফিল্মী ভাবনা, কারো যদি আগ্রহ জন্মে যদি পারেন এই পিডিএফ ফাইল টা (সামিরার সাথে চার কদম) ডাউন লোড করে পড়তে পারেন। না পড়লে ও কোন ব্যাপার না। ;)

সকলের জন্য শুভ কামনা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইরানী ছবি ও আমার কিছু চলচ্চিত্র ভাবনা ;
প্রকাশ করা হয়েছে: বিভিদবিষয় চলচ্চিত্র  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই মে, ২০০৮ সকাল ১১:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: নতুন লেখাটা কি হলো?
তাড়াতাড়ি লেখ।
লেখাটা লেখ নাইলে কিন্তু আমি লিখে ফেলবো।
দশ্যটা ভাবাচ্ছে।
ভালো থাক।
শুভেচ্ছা নিস।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন:

"ভালো আছি।
শুভেচ্ছা নিছি।" ;)

২. ০৭ ই মে, ২০০৮ সকাল ১১:৪৬
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

পুরোনো জিনিষের প্রতি আমারো খুব মায়া। পুরোনো কাগজপত্র, পুরোনো ইলেক্ট্রনিকস্ ও নানা কিসিমের একগাদা যন্ত্রপাতি, সাউন্ডবক্স থেকে সার্কিট বোর্ড, অকেজো টেপরেকর্ডার থেকে ডিভিডি প্লেয়ার, কাঠের টুকরো থেকে লোহালক্কর কিছুই বাদ নেই। ভিডিও ক্যাসেট আর ভিসিআর-এর যুগ শেষ তবুও ঘরের একটা কেবিনেট প্রায় শ'পাঁচেক ভিডিও ক্যাসেট ২/৩টা ভিসিআর সহ দখল করে আছে। কেজি দরেও কেউ নিতে চায়না। আমার কাছে যা অতি প্রিয় বউয়ের কাছে তা এক আস্ত জঞ্জাল। আর এই দজ্জাল (জঞ্জাল) সতীন নিয়ে আমার বউ সারাটা জীবন ঘর করে গেল। আমি মহা ভাগ্যবান বলতেই হবে।
০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: হাতের কাছে কিছু নাপেয়ে কাগজের কাপে ও দু'টি শব্দ টুকে রেখে ছিলাম মহা মূল্যবান ভেবে। অনেক বছর পর সে পুরোনো শব্দ ক'টি কেন লিখে ছিলাম সেটিই আর মনে করতে পারছিলাম না! সে এক কষ্টদায়ক অনুভুতি। সে যাই হউক, পুরোনো চালে'র কথা জানি যে ভাতে বাড়ে। আর আজ কাল নতুন আরেক উপলব্ধী হয়েছে, পুরোনো প্রেম ও আদরে বাড়ে। অন্তত আমারতো তাই হয়েছে ;)

৩. ০৭ ই মে, ২০০৮ সকাল ১১:৫১
খান সাহেব বলেছেন: @কালপুরুষ

আমার আর আপনার অবস্থা একই বলে মনে হচ্ছে।
৪. ০৭ ই মে, ২০০৮ দুপুর ১২:২১
ফারহান দাউদ বলেছেন: নারী নেতৃত্বের স্বপ্ন মাথায় নিয়ে আমাদের তরুণেরা ডাইল খায়,হরতাল করে,হরতাল ভাঙে,ইরানীদের মত সিনেমা নিয়ে স্বপ্ন দেখবে এমন মানুষ আমাদের কই?
বস্,লেখাটা অন্তরে লাগসে,পিডিএফ না দিয়া কষ্ট কইরা এইখানেই আপনের দেয়া দরকার ছিল।
০৯ ই মে, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান, অনেক আগের লেখা নতুন কইরা টাইপ করতে ভয় লাগে ;) আমার এক আঙ্গুলের দক্ষতা, ব্যাস্ততার পাশা পাশি রয়েছে দুনিয়ার আলস্য। কষ্ট করে ডাউন লোড করে পড়বার জন্য আবারো ধন্যবাদ আর শুভ কামনা :)

৫. ০৭ ই মে, ২০০৮ দুপুর ১২:৩২
মৃদুল মাহবুব বলেছেন: আপনার পিডিএফটা ভালো লাগলো।
০৯ ই মে, ২০০৮ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১ ই মে, ২০০৮ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: পইরেন না, উঠেন ;)

১১ ই মে, ২০০৮ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: ডাউন কইরেন না, পইরা যাইবেন!

৮. ০৮ ই মে, ২০০৮ সকাল ৯:২৩
রুখসানা তাজীন বলেছেন: পড়লাম, অনেক ভালো লাগলো। আমাদের চলচ্চিত্র গুটি গুটি পায়ে এগুচ্ছে একদল স্বপ্নবাজের হাত ধরে। আমি আশাবাদী।
১০ ই মে, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: আমিও আশাবাদী মানুষ। কষ্ট হইল দুনিয়া যখন উড়াল পাড়ে আমরা তখন ও হাটি! তা ও আবার যেই সেই হাটা না এক্কেবারে গুটি গুটি পায়ে হাটা;) শুভেচ্ছা থাকলো আপনার জন্য।

৯. ০৯ ই মে, ২০০৮ বিকাল ৪:০১
মুকুল বলেছেন: হেলাল ভাই, পড়েছি। :)

ব্যাকআপ থাকলে আলাদ পোস্ট করে দিলেই ভালো হতো। তাহলে সবাই আলোচনায় অংশ নিতে সুবিধা হতো।
০৯ ই মে, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: পাঁচ বছর আগের লেখা, ম্যাক এ সম্পোজ করা, ব্যাকঅপ ফাইল অটোয়ার কম্পিউটারে, ম্যাক এর লেখা এই খানে কাজ করে না, ব্যাপার না দাদা ভাই এমনি মন চাইছিল সামিরা'র ছবিটা সুন্দর তাই পোষ্টাইছিলাম এখন। আলোচনা ফালোচনা'র তেমন দরকার ও নাই ;) ব্যাস্ততা'র কারনে কিছু লিখতে পারিও না নিজে নিজেই কইতে ছিলাম, 'এক দিন লেইখা ছিলাম রে'। সে কারনেই এই পোষ্ট। রাশেদের চিল্লাচিল্লিতে জীবিত থাকার ব্যার্থ প্রয়াস আরকি। আর কিছু নয় :)
শুভ কামনা।

১১. ০৯ ই মে, ২০০৮ বিকাল ৪:১২
মুকুল বলেছেন: আমি অবশ্য চেষ্টা করেছিলাম ইউনিকোডে কনভার্ট করার। ম্যাকএ লেখা বলেই ব্যর্থ হয়েছি। নইলে আপনাকে মেইল করে দিতাম। ;)
১১ ই মে, ২০০৮ সকাল ৮:৩১

লেখক বলেছেন: থ্যাংন্স আ লট ভাডি আমার ;)

১৪ ই মে, ২০০৮ ভোর ৫:২৫

লেখক বলেছেন: হুমম...? হোয়াই হুমম!!!

২২ শে মে, ২০০৮ সকাল ১১:২১

লেখক বলেছেন: :-P :-P :-P

১৮ ই মে, ২০০৮ সকাল ৮:০২

লেখক বলেছেন: আবার এইটাতে যান Click This Link

১৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৪
মইন বলেছেন: ছোট বেলায় যখন ইরানী ছবিগুলো বাংলায় দিত, দেখে খুবই মজা পেতাম।
ছবিগুলো এখনো খুজি, কেমন যেন আলাদা একটা বৈশিষ্ট লেগে থাকে এই ছবিগুলোর মাঝে।
খুবই ভালো লাগলো আপনার লেখাটা পড়ে।
কবে যে আমাদের ছবি গুলো উন্নত হবে। কবে যে বের হবে সেই পুরনো ধাঁচের বেড়াটি ভেঙ্গে ফেলে নতুনের দিকে হাটার জন্য।
অপেক্ষায় আছি।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: মইন আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। লেখাটি কষ্ট করে ধৈর্য্য নিয়ে ডাউনলোড করে পড়বার জন্যে। আর ভালো লাগল ছায়াছবির প্রতি আপনার নিবিড় আগ্রহ জেনে। আবারো ধন্যবাদ, শুভেচ্ছা ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ১.০৩১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ