
ব্লগের কেউ কি জানেন বর্তমানে বাংলাদেশের কোন প্রত্যন্ত অঞ্চলে বিয়েশাদীতে কলের গান বাজে কিনা? আমার ছোট বেলায় দেখেছি বিয়ে বা কোন উৎসবে গ্রামে/ শহরে মাইকের দোকান থেকে গানের কল ভাড়া করে আনা হতো। গ্রামে গঞ্জের বিয়ে বাড়িতে রঙ্গিন কাগজের সাজ সজ্জার সাথে বাঁশ দিয়ে স্থাপন করা হতো মাইক। রিক্সায় চেপে গ্রাম্য মেঠো পথ পেরিয়ে মাইক, ব্যাটারী, প্রয়োজনীয় সরঞ্জাম, এক গাদা লংপ্লে রেকর্ড আর সেই অবাক যন্ত্র কলের গানের মেশিনটি কোলে করে বিয়ে বাড়িতে ঢুকতেন রশিক মাইক অলা ভাই(আধুনি সময়ে আমরা যদেরকে
ডি.জে বলে হয়ত চিনি)। বাড়তি কিছু নগদ খরচা হয়ে গেলেও বিয়ে বাড়ির সকলের জন্য এ যেনো বর আগমনের আনন্দের আগে বোনাস এক প্রাপ্তি! বাড়ীর মুরব্বী কেউ এতোটা কাল যাকে ভীষন রাশ ভারী বলেই জানত সবাই হঠাৎ শোরগোল করে বলে উঠলেন, বিয়ে বাড়ী এমন চুপচাপ কেন মাইকঅলা মিঞা আর দেরী কিসের গান বাজাও! মাইক অপারেটর বাড়ীর উঠোনের সুবিধা জনক কোন স্থান থেকে গ্রামোফেনের চাকায় দম দিয়ে হয়ত ততক্ষনে বাজিয়ে দিয়েছে সেই বিক্ষাত গানটি, "ওঠ ছুড়ি তোর বিয়া লাইগাছে..."
ছোট বেলায় বার্ষিক পরীক্ষার পর নানী বাড়ী বেড়াতে গেলে রাতের বেলায় বাতাসে ভেসে আসত এমন সব আবহ সংগীত। দিনের বেলায় বিলের মাঝ দিয়ে সেই যে কাগজের রঙিন পতাকায় সাজানো নৌকার ছইয়ে মাইক বাজাতে বাজাতে নতুন বৌ নিয়ে ফিরত কোন বড় যাত্রী দল। কখনো পষ্ট কখনো বা হাওয়ায় মিইয়ে যাওয়া সেই গান রাতের আধারে অথবা কোন মন উদাস করা বেলায় কানে এলে কি যে ভালো লাগত...
বন্ধুরা, এই জিনিস কি এখন বাংলাদেশের কোথাও খুজলে পাওয়া যাবে? আমার ভীষন প্রয়োজন এমন এক জন গান ওয়ালার খোজ আমার পরবর্তী প্রজেক্টের জন্য। দরদী কারো কাছে খোজ থাকলে দয়া করে একটু জানাবেন কি!
* দুদিন আগে করা পোষ্টটি ড্রাফ্ট করে পুনরায় নতুন করে পোষ্ট করলাম। উদ্দেশ্য আরো কিছু ব্লগারের দৃষ্টি আকর্ষন। এর ফলে যদি কোন গান ওয়ালার খোজ পাওয়া যায়! দয়া করে কারো কাছে কোন খোজ থাকলে বলবেন প্লীজ। ইমেইল করলে এই ঠিকানায়
[email protected]
ছবি সৌজন্য:
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯