আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

ধুমপান বিষপান ঃ প্রমান চান, এইযে প্রমান

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৭

শেয়ারঃ
0 2 0


একজন ধূমপায়ীর শ্বাস তন্ত্রে(ট্রাকিয়া, ব্রংকাই, ফুসফুস) অবধারিত ভাবে কিছু ক্ষতের সৃষ্টি হয়, যার ফলে সেসব অংশের লাইনিং টিস্যু ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘদিন ধূমপান অব্যাহত রাখলে সেই ক্ষতের কারনে টিস্যুর ক্যারেক্টার পারমানেন্টলি চেন্জ(ইররিভার্সেবল চেন্জ) হয়ে যায়, যা ধীরে ধীরে ক্যান্সারে পরিনত হয়। একজন ধূমপায়ী আর অধমুপায়ীর শ্বাসনালীর ডাইসেকশন করে মাইক্রস্কোপের নীচে ধরলেই প্রমান চোখের সামনে হাজির হয়ে যায়। - মানবী

* কানাডা'র একটি হেল্থ সেন্টারের জন্য করা ধুমপান বিরোধী জন সচেতনতা মুলক ভিডিও। এক মিনিট দৈর্ঘের এ ভিডিওটি লোড হতে বেশী সময় নিবে না। একটু ধৈর্য্য নিয়ে দেখুন, এক জন ভুক্তভোগীর করুন পরিনতি! নির্মাণ কাল: এপ্রিল ২০০৩, ভিডিও নির্মাণ: সাইফুল ওয়াদুদ হেলাল

 

প্রকাশ করা হয়েছে: ভিডিও  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৮
লাল দরজা বলেছেন: -------সতর্কবাণী ঃ তামাক সেবনে আপনি যৌন ক্ষমতা হারাতে পারেন--------
সতর্কবাণীঃ তামাক সেবনে আপনি যৌন ক্ষমতা হারাতে পারেন। সিগারেট সেবনে যৌনাঙ্গে রক্ত প্রবাহ কমে যায় সে কারনে ব্যাক্তি যৌন-অক্ষম হয়ে যেতে পারেন।
এর কারনে আপনার বীর্যপাত রহিত হইতে পারে। - হেল্থ কানাডা

ধুমপানে ধন/সম্পদ/স্বাস্থ্য সবই খরচ হয়ে যায় ঃ বাঁচতে হলে, জানতে হবে। জানাতে হবে
২. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৪
পুংটা বলেছেন: এসব ছবি এখন বিদেশে সিগারেটের প্যাকেটে ছাপা হচ্ছে। হালে আমাদের দেশেও সংবিধিবদ্ধ সতর্কীকরণ ছাপা হচ্ছে। খোররা এসব দেখে টেনশনে পড়ে গিয়ে তাড়াতাড়ি এটা সিগারেট ধরায়। যেমন আমি। ধন্যবাদ ভয় দেখানোর জন্য।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: পুংটায় না শোনে ধর্মের কাহিনী;)

৩. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৫
মুকুল বলেছেন: আপ্নে সিগারেট টানেন না?
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: ছাড়ি দিসি;)

৪. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৬
মুকুল বলেছেন: ফুসফুসের ফটুক দেইখা ডরাইছি!
৫. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: @ লাল দরজা: অতি ভয়াবহ..................

আর মুকুল ভাইকে অনেকদিন পর দেখলাম.........কেমন আছেন? আমার ব্লগে তো শুনলাম আপনাদের নিয়ে অনেককিছু হয়ে গেল। আমি আর আগ্রহ করে ব্যপারটা জানার চেষ্টা করি নাই।

ভালো থাকবেন।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: ভয়াবহ মানে, ভীষন ভয়াবহ!

৬. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২২
মুকুল বলেছেন: আমি কালকে সন্ধ্যার দিকে ঢাকা পৌছুবো আশা করছি। দিন তিনেক থাকবো। আপনি আছেন কোথায়? আমার নাম্বার আছে?
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: না, নিউইয়র্কের ফোনে ছিল এইখানে নাই। ই-মেইল করে দেন। কালত পাবলিক লাইব্রেরীতে আড্ডা আছে, ঐখানে আসতেছেনত?

৭. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৯
মুকুল বলেছেন: কালকের আড্ডায় আসতে পারবো না মনে হয়। পৌছুতে ৭/৮টার বেশি বেজে যাবে মনে হয়!
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: ঠিক আছে, তাইলে পৌছাইয়া কল কইরেন।

৮. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০০
পুংটা বলেছেন: ওই..আড্ডার গন্ধ পাইতাছি(!) কাল কয়টায়, কোথায় হইবো? আমার দাওয়াত কই?
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: Click This Link

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: কিন্তুক কানে দিয়া ধুমা ছাড়ন লাগবে কইলাম :)

১০. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:২০
নিঃসঙ্গ বলেছেন: একটা জিনিষ আমি নিজেই বুঝছি।

আমি রমজানের ২০-২২ দিন আগে সিগারেট খাওয়া অফ করছি (ছাইরা দেই নাই কইলাম) পুরা রমজান সিগারেট খাইনাই ঈদের দিন আমি ইচ্ছা করেই একটা সিগারেট খাইলাম আর টের পাইলাম পার্থক্য :)

পার্থক্য কি টের পাইছি ঐটা আপনারা ট্রাই করে দেখেন নিজেই বুঝবেন ;)
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৩

লেখক বলেছেন: খুব আরাম পাইছেন, তাই না? :) আচ্ছা আমার কথা পানিত ফেলেন। আপনি নিজেরে নিজে বলেনত, আপনে কার দলে? আপনি কি আপনের নিজের জীবনের দলে না ঐ বিশাক্ত নিকটিন দন্ডটার দলে! আপনি কি একটা ফ্রেশ ব্রেথ চান না ব্যাড ব্রেথ! পছন্দ একেবারেই আপনার নিজস্ব, কারো কিছু বলার নাই।

১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: বিশাক্ত = বিষাক্ত

১১. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৭
রাশেদ বলেছেন: দুন্নিয়াত্তে কি আর কুনো টপিক নাই! :-P
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৬

লেখক বলেছেন: আছেত, রাজাকাড়। :P

১২. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১১
অক্ষর বলেছেন: আমিতো আর ধুম পান করি না, আমি সিগারেট পান করি

আমার তাইলে কোন সমস্যা হইবো না
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৭

লেখক বলেছেন: ও সিগারেট খাইলে ত ডাবল ক্ষতি, জানেন না!

১৩. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৭
খিলালী বলেছেন: আমি তো ধুম পান করি না। ধুমা কি পেটের ভিতরে যায়?
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৯

লেখক বলেছেন: হ্যা গো সান্তা বুড়ো, কেন আপনি নিজের পেটটি দিয়ে টের পাননি! :P

১৪. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৩
রাশেদ বলেছেন: হা হা! আর কিছু নাই!

নিজে কেম্নে কেম্নে ছাইড়া দিছে একন আমাদের পিচে লাগছে। :(
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: আমারে একজন বুঝাইছে তাই আমি ছাইড়াদিসি। তাই এখন আমি মাইসেরে বুঝাইতেছি :P

১৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: লালুদারে সোলাইমানি বান মারনের কাম।
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০০

লেখক বলেছেন: সিগারেট খাওয়া খুবই খারাপ কাম, বিয়াশাদী করনের সখ থাকলে আস্তে আস্তে ছাইড়াদেন। একটা কথা কইলাম উপকার না পাইলে কমেন্ট ফেরত। :)

১৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৫
মানুষ বলেছেন: টেনশনে পইড়া গেলাম :D
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০১

লেখক বলেছেন: টেনশন লেনেকা নেহি, দেনেকা হ্যায় :P

১৭. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৭
রাশেদ বলেছেন: আপ্নে বুঝাইলে তো আর ছাড়া যায় না! হে হে!
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০২

লেখক বলেছেন: আনিকারে আপ্নের কথা কইছি, সে আপ্নেরে একখান হাসি গিফ্ট করছে। :)

১৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৯
বিষাক্ত মানুষ বলেছেন: এরপর থিকা বিড়ি ধরাইলে লালুদার ব্লগে আইসা ফু দিয়া যামু
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৬

লেখক বলেছেন:

১৯. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০২
রাশেদ বলেছেন: এখনি একটা ধরাইলাম।
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৮

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ! এখন ভাইসাবের কেমন লাগতাছে, আরাম পাইতেছেন নিশ্চয়!!

২০. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০২
রাশেদ বলেছেন: ফুহ! ফুহ! ফুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ!
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন: ফুয়াইতে থাকেন, ফুয়াইতে থাকেন। ফুয়াইতে ফুয়াইতেই বুঝবেন, কি ফুয়াইলেন! ফুউউউউউউউ.............................

২১. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৩
মানুষ বলেছেন: আমার বিড়ি শেষ হইয়া গেছে। দোকানও বন্ধ
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:১১

লেখক বলেছেন: বাইচ্চা গেছেন! আল্লাহপাক আপ্নেরে সন্দর দেইখা একটা স্ত্রী দান করুন, আমীন। :)

২২. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৪
দূরন্ত বলেছেন: বুঝতেছি, এতো ভয়ঙ্কর জিনিস খাইতে বুকের পাটা লাগে। আবোল তাবোল পাবলিকের জন্য এসব জিনিস না B-)

এতোদিন উৎসাহের অভাবে বিড়ি ধরা হয়নাই। এখন ধরে ফেলবো কিনা ভাবতেছি....
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:১৩

লেখক বলেছেন: মাছে আবার বিড়ি খায়, ভীজ্জাযায় না! জীবনে প্রথম হুনলাম, আচানক কথা! B-)

১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:১৫

লেখক বলেছেন:
মাটির দেহ খাইব ঘুনে, প্রতি দমে দমেরে
প্রতি দমে দমে...

২৪. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:১৯
রাশেদ বলেছেন: হ! বউয়ের ঝাড়ি খেয়ে বিড়ি ছাইড়া একন বড় বড় কথা! B-)
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৭

লেখক বলেছেন:

সংশোধনঃ বউ না, গর্ল ফ্রেন্ড ;)

১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৯

লেখক বলেছেন: সিগ্রের খাইলে এমু্নই কাশন লাগব :)

১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৯

লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক

২৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪০
মানবী বলেছেন: মন্তব্য করবো কিনা বুঝতে পারছিনা, পোস্ট আবার ড্রাফ্ট হবে যাবে এই আশংকায়!!



নাহলে, এই পোস্ট পড়ে আতংকে আর ডরে যেসব প্রিয় ব্লগারদের দাঁত বের হবে যাচ্ছে তাঁদের উদ্দেশ্যে ড্রাফ্টকৃত পোস্টটির মন্তব্য আবার পেস্ট করে দিতাম!!!!


ধূমপান নিয়ে রোমান্টিসিজম, ক'দিন আর বাঁচবো, হুকেয়ার্স টাইপ এ্যাটিচুড সব নিমেষেই উবে যায় নিকোটিন যখন ধূমপায়ির দেহে তার আসল খেলা শুরু করে!!! সেই অসহায়ত্ব লক্ষ লক্ষ টাকা দিয়ে দূর করা সম্ভব হয়না অধিকাংশ ক্ষেত্রে।



গুড লাক এভরিবডি। সবাই সুস্থ সুন্দর ও আনন্দিত থাকুন সারা জীবন। :-)
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৫

লেখক বলেছেন: মানবী বলেছেন: পোস্টটিকে হাল্কাভাবে নেবার কোন কারন নেই, এটা মেডিকেল সায়েন্সের কথা। দেরীতে হলেও কোন দেশে কারো মাঝে বোধদয় ঘটেছে যে ধুমপানের ক্ষতিকর দিকে হিসেবে শুধু ফুসফুসের ক্যাস্নার বা পাকস্থলির ক্যান্সারের কথা তুলে না ধরে এধরনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা উচিৎ, তা দেখে ভালো লাগলো।


শুধু এই দিকটি কেনো, অনেকেই জানেননা ধূমপান শ্বাসনালীর বিভিন্ন রোগ, বিভিন্ন অরগ্যানের ক্যান্সার ছাড়াও মাথার চুল পড়ে যাওয়া, অপটিক নার্ভ শুকিয়ে দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে আসা এধরনের খুব কমন কিছু সমস্যার সৃষ্টি করে। মুখে ঘা, শ্বাসে দুর্গন্ধর কথা অনেকেও জেনেও অগ্রাহ্য করে যান।



"কিন্তু সিগারেট খাইলেই যে ক্যান্সার হইবো, ফুসফুস ঝাঁঝড়া হয়া যাইবো, হৃদরোগ হইবো, ব্রেন স্ট্রোক হইবো, যৌন-ক্ষমতা কইমা যাইবো - এইসবের কোনো অকাট্য প্রমাণ নাই। যা আছে, তা হইলো কতোগুলা ভুয়া পরিসংখ্যান।"

- খুব ভুল কথা। প্রচুর প্রমান আছে। একজন ধূমপায়ীর শ্বাস তন্ত্রে(ট্রাকিয়া, ব্রংকাই, ফুসফুস) অবধারিত ভাবে কিছু ক্ষতের সৃষ্টি হয়, যার ফলে সেসব অংশের লাইনিং টিস্যু ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘদিন ধূমপান অব্যাহত রাখলে সেই ক্ষতের কারনে টিস্যুর ক্যারেক্টার পারমানেন্টলি চেন্জ(ইররিভার্সেবল চেন্জ) হয়ে যায়, যা ধীরে ধীরে ক্যান্সারে পরিনত হয়।
একজন ধূমপায়ী আর অধমুপায়ীর শ্বাসনালীর ডাইসেকশন করে মাইক্রস্কোপের নীচে ধরলেই প্রমান চোখের সামনে হাজির হয়ে যায়।
তবে, যত দ্রুত সম্ভব ধূমপান ত্যাগ করা উচিৎ। টিস্যুর ক্ষত রিভার্সেবল স্টেজে থাকা অবস্থায় ধূমপান ত্যাগ করলে তা সময়ের সাথে সাথে স্বাভাবিক সুস্থ টিস্যুতে ফিরে আসার সম্ভাবনা বেশি।


অনেকেই যুক্তি দেখাতে চেষ্টা করেন, ধূমপান না করলেও ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, আলসার, ক্ষীণ দৃষ্টি শক্তি, বিভিন্ন শারিরিক ক্ষমতা হ্রাস পেতে পারে... অবশ্যই পারে তবে ধূমপানে তার সম্ভাবনা অবধারিত ভাবে বেড়ে যায়।
বিষপান না করলেও তো মৃত্যু ঘটে সেজন্য কি কেউ শখ করে বিষ পান করেন???



পোস্টটির জন্য আন্তরিইক ধন্যবাদ লাল দরজা।

২৭. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৩
রাশেদ বলেছেন: আম্মাআআআআআআআ! মানবী আপু ভয় দেখায়! :((
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: দেহাইবইত, বদ পুলাপান কুনহানকার বিড়ি খায় :(

১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: বাবারে, এইবার ত আমিই ডরাইয়া গেলাম!

২৯. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:০২
মানুষ বলেছেন: আমার বড় চাচার বয়স ৭০। উনি ১৫ বছর বয়স থেকে বিড়ি খান। আমার দাদা বিড়ি খাইতেন না কিন্তু উনি মারা গেছেন ৬০ বছর বয়েসে।

উপরোক্ত পরিসংখ্যান থেকে আমরা বলতে পারি হায়াত মঊত আল্লাহর হাতে। যদি না মানেন তাইলে কলাম আপনি মুরতাদ।
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:১৫

লেখক বলেছেন: জন্মের তিনদিনের মাথায় যে বাচ্চা মারা যায় সেও জীবনে কোন দিন সিগ্রেট খায় না হেও মরে। আল্লাহর মাল আল্লায়ই নেয় তয় সাইজ কইরা নেয়। আল্লাহর রহমতে সাইজ হইতে থাকেন। ফি আমানিল্লাহ্। :)

৩০. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:১৯
রাশেদ বলেছেন: হে হে!

বিড়ি দিবস পালন কর্তে হইবে বল্গে। :P
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৯

লেখক বলেছেন: কবে কর্রেন জানাইয়েন, প্রেদিবাদ সভা ডাকুমনে। এখন যাই একটু ন্যাপ নেওন লাগবে। ঠাঠা...

 

মোট সময় লেগেছে ১.০৪৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ