ঐ আলোর মিছিল ডাক দিয়ে যায়, তোরা কে কে যাবি আয়
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছবি: সাইফুল ওয়াদুদ হেলাল
এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়ঃ শুক্রবার বিশ্ববিদ্যালয় এলাকায় ভাষ্কর্য্য মিছিল ও গানের মিছিল
সচেতন শিল্পী সমাজের উদ্দোগে শিল্প চর্চার মুক্ত পরিবেশ আন্দোলনের আজ ছিল চতুর্থ দিন। আজ চারুকলার বকুল তলায় ছিল প্রামান্য চিত্র প্রদর্শনী। গত তিন দিন যাবত প্রতিবাদ হয়েছে গানে, কবিতায়, অভিনয়ে। আগামী কাল থেকে শিল্পীদের আন্দোলন পেতে যাচ্ছে এক নতুন মাত্রা। কাল বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে মুক্তির গান গেয়ে সচেতন শিল্পী সমাজ বের করবে গানের মিছিল এর সাথে যুক্ত হবে চারুকলার ছেলে মেয়েদের প্রতিকী ভাষ্কর্য্য মিছিল। পরিকল্পনা করা হচ্ছে শুক্রবার দিন ব্যাপী সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক কর্মসূচীর। এতে গানের মিছিল, ভাষ্কর্য্য মিছিলের সাথে যুক্ত হচ্ছে নাটকের মিছিল ও চিত্রাঙ্কন মিছিলের। এবং এ কার্য্যক্রম চলবে সমস্ত দিন ব্যাপী।
আসুন এ সমস্ত অনুষ্ঠানে প্রণের তাগিদে আপনি আমি সকলে নিজ নিজ সামর্থ অনুযায়ী যুক্ত হই।
মুক্ত প্রাণের জয় হউক।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন