আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

আল্লাহর দোহাই এই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে

০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৫

শেয়ারঃ
0 0 0

এই দুধের বাচ্চাটার নাম জনি। আজ কয়দিন ধরে নিউমনিয়ায় আক্রান্ত, অনাহারে আছে। ওর কথা বলেছেন ভাস্কর চৌধুরী ওর জন্য লিখেছেন মানবী । বন্ধুরা আল্লাহর কসম এই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে, নইলে আমরা মানুষের খাতা থেকে খারিজ হয়ে যাবো।

এ মুহূর্তে এই দুধের বাচ্চাটার দরকার একটু সু চিকিৎসা। এটা কোন ব্যাপারই হবার কথা না। আপনারা কেউ নিশ্চই কোথাও না কোথাও কাউকে না কাউকে চিনেন একটু ক্ষমতাবান একটু হৃদয়বান। দয়াকরে একটু খোজ লাগান। এখন এ মুহূর্তটা কোন চান্দা তোলার সময় নাই, বাচ্চাটার বাঁচার জন্য অল্প একটু চিকিৎসা প্রয়োজন।

আমি জানি বিজ্ঞাপনের জন্য হউক বা না হউক কোন না কোন ক্ষমতাবান কোথাও না কোথাও আছেনই আছেন। খবর পৌছুলে তিনি বা তার প্রতিষ্ঠান এ মানবিক কাজে এগিয়ে আসবেনই আসবেন। আসুন। ক্ষতি নাই, আমরা আপনার প্রতিষ্ঠানের কাছে চির দিন রিনি থাকবো।

দয়া করে দয়া করে কোন হাসপাতাল এই বাচ্চাটাকে একটু চিকিৎসা করে দিন

 

প্রকাশ করা হয়েছে: বিভিদ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৮
রুবেল শাহ বলেছেন: কেউ এগিয়ে আসবে না............

যদি মন চায় তাহলে এগিয়ে আসুন আমি সাথে আছি..............

০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: ভাইরে আমি ত ডাক্তার কবিরাজ কিছু না । এ মুহুর্তে বাচ্চাটারে আগে বাঁচাইতে হবে ইমিডিয়েট। পরের সাহায্য বহুত আসবে আমি আপ্নে সবাই করতে পারবো। এখন রকেট গতিতে একটু চিকিৎসার ব্যাবস্থা করতে হবে ইমিডিয়েট।

২. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
মিলটন বলেছেন: কোন প্রতিষ্ঠান এগিয়ে আসুন। আমরা ব্যাক্তিগত ভাবে সাথে আছি।
৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০
সাদাকালোরঙিন বলেছেন: আমি দেশের বাইরে আছি এখন। কিন্তু কিছু সাহায্য করতে চাই । একটু জানাবেন কিভাবে সাহায্য করতে পারি ?

কোন ফোন নং হলেও আমি চেষ্টা করে দেখতে পারি
০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: ভাস্করের ফোন নাম্বার ০১৭১২৫২৯৫৬৭ ও সবচেয়ে দ্রুত ব্যাবস্থা করতে পারবে মনে হয়। জানি না কল করে দেখুন না

৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭
রাজামশাই বলেছেন:
আমারেও সাথে রাখিস
৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৯
ফয়সল নোই বলেছেন: আমার বন্ধু বিকুল চক্রবর্তী আজ গিয়েছিলেন জনির কাছে। ও কিছু টাকার ব্যবস্থা করে দিয়ে এসেছে। কাল সকালে পৌঁছবে। ওর কিছু খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা জরুরী।
৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০
ইসতিয়াক আহম্মেদ বলেছেন: সামইন সাইটরে নিলামে তোলা হোক........
আর সেই ট্যাকা দেওয়া হোক......................
৮. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫১
গিয়াস আহমেদ বলেছেন: ব্লগে নিশ্চয়ই ঢাকার সরকারি হাসপাতালের কোনো ডাক্তার ভাই-বোন আছেন, সবার আগে তারাই পারেন ওর পাশে দাঁড়াতে। হাসপাতালে নিয়ে ওর চিকিৎসা শুরু করা দরকার। আর একটু সময় পেলে অন্যসবও পাওয়া যাবে। আমরা তো আছি।
৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
শওকত হোসেন মাসুম বলেছেন: ব্লগে নিশ্চয়ই ঢাকার সরকারি হাসপাতালের কোনো ডাক্তার ভাই-বোন আছেন, সবার আগে তারাই পারেন ওর পাশে দাঁড়াতে। হাসপাতালে নিয়ে ওর চিকিৎসা শুরু করা দরকার। আর একটু সময় পেলে অন্যসবও পাওয়া যাবে। আমরা তো আছি।
১০. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৭
রাতমজুর বলেছেন:
মেসবাহ য়াযাদ ভাই ল্যাবএইডের সাথে আছেন, উনার সহায়তা পেলে ভালো হয়। মিলটন ভাই উনার কনট্যাক্ট দেন দয়া করে, আমার সেল ফরম্যাটেড, নিজেও চরম জ্বরে আছি।

ওর জন্যে কিছু টাকার দিতে চাই।
১১. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০২
মেসবাহ য়াযাদ বলেছেন: বাচ্চাটা কোথায় আছে ? ওর সাথে যোগাযোগের ব্যবস্থাটা বলবেন, হেলাল ? আমি চেষ্টা করে দেখতে পারি...
০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ভাস্করের ফোন নাম্বার ০১৭১২৫২৯৫৬৭ কল হিম প্লিজ

০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার

১২. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০২
মিলটন বলেছেন: @ রাতমজুর

আপনাকে মোবাইলেই মেসবাহ ভাইয়ের নাম্বার দিলাম, আপনি কথা বলতে পারেন।
১৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
মেসবাহ য়াযাদ বলেছেন: আমি বাইরে যাচ্ছি। ফোনে জানান @হেলাল
১৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
রাতমজুর বলেছেন:
ধন্যবাদ মিলটন ভাই, কম্যুনিকেশন স্ট্যাবলিশড :) লিংক ডেপ্লয়েড :)
আশা করছি ছেলেটা সুস্থ হয়ে উঠবে :)
১৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
মেসবাহ য়াযাদ বলেছেন: ভাস্করের সাথে মাত্র কথা হলো। বাচ্চাটা মৌলভীবাজার জেলার কমলগন্জ উপজেলাতে আছে। কিছু সাংবাদিক টাকা পয়সা নিয়ে বাচ্চাটাকে দেখতে গেছে। রাতে ফিরবে। ফিরলে ভাস্কর বিস্তারিত জানাবে বলেছে...
১৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
লাল দরজা বলেছেন: কমলগঞ্জ টমলগঞ্জ নয় অবস্থাদৃষ্টে যা অনুভব করলাম বাচ্চাটার একটা ভাল চিকিৎসা আশ্রয় জরুরী হয়ে পড়েছে। ওরত বয়স মাত্র ৮ মাস, হয়েছে নিউমেইনয়া খাচ্ছে না কিছুই।

ভাবতে পারি না সারাটা রাত শিশিরের শীতল এমন বিরানায় মৃত মায়ের ঠান্ডা দেহের পাশে একলা পড়ে ছিল!

ওরে মানুষ, আমরা আর কত অমানুষ হব
১৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
ভাস্কর চৌধুরী বলেছেন:

বাচ্চাটার জন্য কিছু করা এখন সময়ের ব্যাপার। তবে সময়টা বিলম্ব হলে একটি মৃত্যুর মাধ্যমে আরেকটি মৃত্যুর সূচনা হতে পারে।

আমরা চাই বাচ্চাটা বেঁচে থাক। ও হাসবে , খেলবে......হয়তো ওর মা নেই। কিন্তু কারো ছায়াতলে ও বেড়ে ওঠবে....কিন্তু সেটা পড়ের বিষয়। এখন জরুরী হচ্ছে ওর সু-চিকিৎসা।

এই চিকিৎসাটুকু জরুরী ভিত্তিতে প্রয়োজন। আমি আশা করছি সবাই হাত বাড়িয়ে দিবেন.....


ধন্যবাদ লাল দরজা ভাই। অসংখ্য ধন্যবাদ ।
১৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫২
ফারুক আহেমদ রনি বলেছেন: কিছু বলার নেই.. ভাষা নেই
তবে বাচ্চাটাকে সাহায্যের জন্য কি ভাবে, কাদের সাথে যোগাযোগ করতে হবে.. দয়া করে কি কোন লিংক দেবেন
অনেক ধন্যবাদ আপনারা যারা বিশয়টা নিয়ে লেখালেখি করছেন...
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২০

লেখক বলেছেন: ভাস্করের ফোন নাম্বার ০১৭১২৫২৯৫৬৭

২১. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
ফারহান দাউদ বলেছেন: সম্ভব হলে কিছু সাহায্য করতে চাই। যেভাবেই হোক।
২২. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
ফারহান দাউদ বলেছেন: আর এই পোস্ট টারে কি স্টিকি করা যায়?
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: ভাস্করের ফোন করেন ০১৭১২৫২৯৫৬৭

২৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮
একরামুল হক শামীম বলেছেন: আপডেট কি?

এ্ই পোস্টটাকে স্টিকি করা হোক।
২৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৮
আরিফ জেবতিক বলেছেন: এই মেয়েটিকে আমাদের বাঁচাতেই হবে , যেকোন মূল্যে ।
চিকিৎসায় খুব বেশি টাকা লাগবে বলে মনেও হচ্ছে না । যেটুকু লাগবে , সেটুকু জোগাড় করা এই ব্লগের ব্লগারদের কাছে খুব কষ্টসাধ্য নয় ।


এই মাত্র ভাস্করের সাথে কথা হয়েছে আমার ।
ভাস্কর খুব দ্রুতই একটি আপডেট দিচ্ছেন । সেই আপডেট পাওয়ার পরে আমরা পরবর্তী চিন্তাভাবনা শুরু করে দিতে পারব আশা করছি ।




(এই পোস্টটি এইমাত্র চোখে পড়ল । আম্মার অপারেশন নিয়ে ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত চোখ রাখা হয়নি । )
২৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭
মানবী বলেছেন: "ভাইরে আমি ত ডাক্তার কবিরাজ কিছু না"

- ডাক্তার হতে হবেনা, দেশে অবস্থান করছেন এমন কেউ একটু গিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করার ব্যস্থা করতে পারলে খুব ভালো হয়।

ফয়সল নোই, ভাস্কর চৌধুরী ও তাঁদের কয়েকজন বন্ধু আন্তরিক ভাবে চেষ্টা করছেন, তাঁদের সাথে আরো কজন স্বক্রিয়ভাবে সামিল হলে ভালো হয়।


সিলেটবাসী বা যাঁদের বাড়ি সিলেট, সেসব ব্লগাররা হয়তো অনেক ভালো সাহায্য করতে সক্ষম হবেন।


সকলের প্রতি অনুরোধ, দুধের শিশু জনিকে বাঁচাতে এগিয়ে আসুন প্লিজ!
২৬. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
ফারুক আহেমদ রনি বলেছেন: আমার বিশ্বাস এ বিষয়ে অনেকে এগিয়ে আসবেন...
দয়া করে আপনারা বিশেষ করে, ভাস্কর চৌধুরী, আরিফ জেবতিক, ফয়সল নোই, লাল দরজা, মানবী এ রকম যারা দেশে শিশুটির জন্য কাজ করছেন তাদের সবার সাথে যোগাযোগের জন্য নাম, নাম্বার, ইমেল পোষ্ট করার অনুরোধ করছি..
আমরা যারা বাহিরে আছি তাদের জন্য সামান্যতম চেষ্টার বড় রকমের স্পন্সর হতে পারে..
ক্ষুদ্র ক্ষুদ্র দান থেকে অনেক বড় ফান্ডও হতে পারে..
আপনারা এগিয়ে আসুন..
আমি আছি আপনাদের সাথে...
জয় হোক মানুষ ও মানবতার
২৭. ০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১
ভাস্কর চৌধুরী বলেছেন:

আমরা গতকাল রাতে দেখতে গিয়েছিলাম সেই জনিকে......!
দেখে এসেছি ও কেমন আছে। কিভাবে কাটছে জনির সময়। কিভাবে দিনাতিপাত করছেন জনির পরিবারের সদস্যরা। তাদের ভাগ্যে কি ঘটেছিল। কি ঘটতে যাচ্ছে।

একরাশ অভিজ্ঞতা, কষ্ট, দুঃখভারাক্রান্ত মন নিয়ে মাঝ রাতে বাড়িতে ফিরেছি।

লেখার সময় ও সুযোগ হয়নি বলে আপডেট দিতে পারেনি।

আমাদের ব্লগার শেখ রহিম সেই ঘটনার প্রাঞ্জল বর্ণনা দিচ্ছেন। আজ বিকেলেই লাস্ট আপডেট দিয়ে পোস্ট দিচ্ছে ।
২৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৫
ভাস্কর চৌধুরী বলেছেন:



সীতারা বেগমের পরিবারের উপর হয়রানী মূলক মামলা ব্লগারদের সুবিদার্তে সর্ম্পন তুলে দেওয়া হল

মাননীয়,
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার।

দং- ছায়া বেগম, পিতা মৃত আবদুন বারী, সাফিনঃ মরিচা, থানাঃ রাজনগর, জেলাঃ মৌলভীবাজার। ..................................বাদী

বনাম
১। মহসীন মিয়া
২। আলতা মিয়া
৩। মুকুল মিয়া, সর্ব থানাঃ কমলগঞ্জ, মৌলভীবাজার।
অজ্ঞাতনামা ঃ ৩/৪ জন। ...........................................বিবাদীগন।

ধারাঃ ৩০২/৩৪ বাঃদঃবিঃ
------------------------------
------------------------------

ঘটনার তারিখ, সময় ও স্থানঃ- ৯/১০/০৮ইং রোজ বৃহস্পতিবার, দিবাগত রাত ১২ ঘটিকা হইতে ১০/১০/০৮ইং তাং সকাল অনুমান ৭.৩০ ঘটিকা পর্যন্ত।

নিবেদন এই,
বিবাদীরা সন্ত্রাসী, অত্যাচারী লোক বটে। ঘটনার পুর্বদিন আমার ভাবী মৃত রোবি বেগম বিকাল ৩.০০ ঘটিকার সময় তাহার পিতার বাড়িতে বেড়াইতে যান।
এই দিন দিনগত রাত ভোর বেলা লাঘাটা নদীর পূর্বপাড়ে বাঁশ ঝাড়ের নীচে মৃত রোবি বেগমের লাশ পাওয়া যায়। আমরা খবর পাইয়া ঘটনাস্থলে গিয়া মৃতার লাশ দেখি। আমি সন্দেহ করিতেছি যে, ১/২/৩ নং বিবাদী আরও অজ্ঞাতনামা বিবাদীর সহায়তায় আমার ভাবী মৃতা রোবি বেগমকে খুন করিয়া লাশ ফেলিয়া রাখিয়াছে। ঘটনাস্থল থেকে আমার ভাবীর পিতার বাড়ী ১ কিঃমিঃ দুরে বাড়ী। আমার মৃতা ভাবীর স্বামী বিদেশ থাকেন। ১নং বিবাদীর সহিত আমার ভাবীর টাকার লেনদেন ছিল। ২ নং বিবাদী সব সময় ১ নং বিবাদীর সংগে থাকিতেন। ৩নং বিবাদী প্রায় সময় আমার ভাবীর ভাড়ীতে বিনা কারনে যাতায়াত করিত। এতে আমাদের সন্দেহ হইতেছে ১/২/৩ নং বিবাদীগন আরও অন্যান্য বিবাদীগনের সহায়তায় আমার ভাবিকে খুন করিয়া লাশ ফেলিয়া রাখিয়াছে। আমার সাক্ষী আছে। সাক্ষীগন ঘটনা প্রমান করিবেন। অসুস্থতার জন্য মামলা দায়ের করিতে বিলম্ব হইল।
অতএব প্রার্থনা যে, দয়া বিতরনে বিবাদীগনকে হাজতাবদ্ধ রাখিয়া ন্যায় বিচার করিতে মর্জি হয়।
ইতি-
তাং- ২৮/১০/০৮ ইংরেজী।




(নিহত রুবির বিবাহীত ননদ ছায়া বেগম এই অভিযোগ এনে হত্যাকান্ডের ১৮ দিন পর রুবি চাচা ও মামাত্ব ভাইয়ের উপর মামলা দায়ের করে।)
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকল কিছুর জন্য।

২৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১১
শেখ রহিম বলেছেন:

জনিকে বাঁচাতে তহবীল গঠন

জনিকে বাঁচাতে তহবীল গঠন ও রুবী হত্যা মামলার সহযোগিতা করার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জে একটি তহবীল গঠন করা হয়েছে। যারা সাহায্য করতে ইচ্ছুক তাদেরকে নিন্ম ঠিকানায় সাহায্য পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
একাউন্ট নং- s 91, এসকে দাস, সোনালী ব্যাংক, মুন্সিবাজার শাখা, উপজেলা -কমলগঞ্জ, জেলা -মৌলভীবাজার।

তাছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এস কে দাস কে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট জনিকে বাচাঁতে তহবীল গঠন নামে একটি কমিটি করা হয়েছে।

৯ সদস্যের কমিটির মধ্যে রয়েছেন ।

১. এস কে দাস, সাংবাদিক, আমার দেশ-০১৭১১-১৬৪১০৫
২. ব্লগার ও সাংবাদিক ভাস্কর চৌধুরী, বাংলাভিশন ও আমাদের সময়- ০১৭১২-৫২৯৫৬৭
৩. মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক, প্রথম আলো, কমলগঞ্জ-০১৭১৪-০৯৩৮৮৩
৪. আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক, যুগান্তর, কমলগঞ্জ, ০১৭১২-৭১৭৪২৯
৫. ব্লগার শেখ রহিম, সাংবাদিক, বাংলাদেশ সময়-০১৯১২-১৫৭৪৪৭।
৬. ব্লগার হামীম, ব্যবসায়ী, শ্রীমঙ্গল-০১৬৭৩-৯০৬৩৭৭।
৭. ব্লগার ড.বিবেক, ডাক্তার এন্ড ব্যবসায়ী-০১৭১১-৪৬০০৬৯।
৮. ব্লগার আমার আমি, (আহমেদ ফারুক মিল্লাদ), সাংবাদিক, যুগান্তর, শ্রীমঙ্গল-০১৭১৫-১৫৯৩৯৩।
৯. ব্লগার বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক, একুশে টিভি, মৌলভীবাজার-০১৭১২-৯৪০৫৭৮।

 

মোট সময় লেগেছে ১.০৫৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ