আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ: ব্লগার লাল দরজার ডকুমেন্টারী - অপরাজেয় বাংলা - দারাশিকো
- হেলাল হাফিজের ১২ টি প্রিয় কবিতা - রু আদে
- প্রিয় অগ্রজ - অগ্নিকোণ
- মোটর সাইকেল ডায়েরী – এক তরুনের বিপ্লবী হয়ে ওঠা - আরিফ রুবেল
- চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি
- বল্টু মিয়া
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- গ্যালারী মঞ্চ ( শেষ পর্ব) - জিকসেস
- ব্লগে ৫ বছর : পেছন ফিরে দেখা - একরামুল হক শামীম
- ১৪ ফেব্রুয়ারি "স্বৈরাচার প্রতিরোধ দিবস" পালন করুন - প্রপদ
- ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
- চে’ গুয়েভারাঃ একটি বিপ্লবী জীবন - বিপ্লবী স্বপ্ন
- ম্যাকে বাংলা লিখা - জাকির সজিব
- হিপি: উদ্ভব, ইতিহাস ও দর্শন - ইমন জুবায়ের
- ঘুণপোকা এবং অনুভূতির ভুভুজেলা - রাজসোহান
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- রুবেল ভার্সেস রুবেল... - ওয়াচডগ৫৭
- গাড়ি ছারা এদেশে সমাজে ওঠা যায় না, সরকারী গাড়ি আসলে কোন কাজে আসে না। - সহজ পৃথিবী
- ঢাকাই চলচ্চিত্র (১৯৫৬-১৯৭১) (প্রথম ভাগ) - সজল শর্মা
- একটি চলচ্চিত্র সমালোচনার প্রতিক্রিয়া প্রসঙ্গে - নাদির জুনাইদ
- হুদাই কোপেনহেগেন সম্মলনে , বাংলাদশে ডুবছে না !!! [ একটি কপি-পোষ্টিপোষ্ট ] - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা - আশরাফ শিশির
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে - দূরন্ত
- ইউ-টিউব: এক - কৌশিক
- রঞ্জনা, আমি আর আসবনা... - শিশিরবিন্দু
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- রবি ঠাকুর রচিত একটি বিশ্বব্যাপী প্রচারিত মিউজিক ভিডিও - 'লেনিন'
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ক্রসফায়ার - অচেনা সৈকত
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- ফটোশপ টিউটোরিয়াল: স্টারগেট ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্ল্যাক আউট: সাহসী ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র (২) - ফাহমিদুল হক
দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

উপচে পড়া জীবনঃ ৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫
আমার ক্রেডিট কার্ড ঘষে মন্ট্রিয়লের এক গ্যাস ষ্টেশন থেকে বেশ কিছু ডলার উধাউ করে দিয়েছে চোরেরা। একটা চিঠি পাঠিয়েছে কার্ড কম্পানী, সইকরে ফ্যাক্স করতে বলেছে কানাডায়। কলাবাগান থেকে পান্থ পথ হয়ে ধানমন্ডি ৭ পর্য্যন্ত খুজ লাম কোথাথেকেও ফ্যাক্স করতে পারলাম না। এক যায়গায় তিরিশ টাকা মিনিট বলে কয়বার ট্রাই করে বলল যাবে না। পরে সুন্দর বন কুরীয়ারের এক দোকানে গিয়ে শুনলাম ফ্যাক্স করার লোক একটু বাইরে আছে। আমি ও বাইরে দাড়ালাম, পাশেই বিশাল এক এপার্টমেন্ট টাওয়ার। হুশ করে এক দলা কফ আমার জিন্সের প্যান্টের বা পায়ের গোড়ালির কাছে লেপ্টে গেল। উপরের দিকে তাকিয়ে মনটা যার পর নাই খারাপ হয়ে গেল। একি তাজ্জব কান্ড! এই বিশাল ইটের ভাটার ভেতর থেকে কার যেন মনে হইল ওয়াক করিয়া এক দলা থুতু এমন ফেলে দিতে!
সাতটার মধ্যে ভেবেছি বাংলা একাডেমিতে যাবো অপর বাস্তবের প্রকাশনায়, মনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল। এক পান সিগারেটের দোকান থেকে কাগজ চেয়ে নিয়ে পথের পাশে বসে বসে ঢাকার আসমান থেকে বর্ষিত এই কংক্রিট জাহান্নামের কফকাশ পরিস্কার করলাম।
ফ্যাক্স অলা আইসা আয়েশ কইরা ফ্যাক্স মেশিনের প্লাগ লাগাইল, কাঁচের ঢাকনার ভেতর থেইকা ফ্যাক্স মেশিন বের করে স্টার্ট দিয়া কইল কই করবেন? আমি কইলাম কানাডায়। সে বলল মিনিট চল্লিশ ট্যাকা। আমি বললাম আরেক যায়গায় ত তিরিশ ট্যাকা কইল। ফ্যাক্স অলা ধমকের সুরে কইল তাইলে আরেক যায়গায় যান। আমি মনের দুঃখে দুইশ টাকা দিয়ে পাঁচ মিনিট লাগিয়ে দুইটা পাতা পাঠালাম। ঠিক মত গেল কিনা বুঝতে পারি নাই। প্রিন্ট আউট যেটা দিল সে খানে যে যায়গায় পাঠাইলাম সেই যায়গার নাম্বার কোন উঠে নাই। কি তর্ক করব বুঝতে পারলাম না। দোকানি আমাকে কি কি সব অর্থহীন বোঝাচ্ছে, বেকুবের মত ঐখান থেকে বেরিয়ে এলাম। আর ত পারি না এই ধুরন্দর শহরে...
দুই টা রিক্সা পাল্টে ঢাকার অসহ্য জানজট ঠেলে মোটামুটি ঠিক সাতটার মধ্যেই বই মেলায় পৌছাতে পারলাম। নজরুল মঞ্চে মোড়ক খোলা হবে অপরবাস্তব ৩ এর। সবাই লোকাল টক কে লোকাল টক কে করছে, কৌশিক মশয় বক্তিমা দিচ্ছেন। আমি এমন একটা আনন্দ মুহুর্তের একটা সুন্দ ছবি তুলতে নজরুল মঞ্চের ঘেরায় দাড়িয়ে হাত যতটা উচু করা যায় তাই করে ছবি তুলবার চেষ্ট করছি। আমার পাশে শান্ত দাড়িয়ে ছিল। ও আমাকে ইশারা দিয়ে দেখাল আমার বা কাধ বরাবর বটগাছের কোন এক বাসিন্দা হাগিয়া দিয়াছেন!
এই শহরে এমন বিকেল আমার একার নয় আরো অনেকেরই হয়ত কাটে এই বলে মনকে শান্তনা দেবার একটু চেষ্টা করলাম।
আজ বিকেলটা কোন ক্রমেই আর ভালো কাটল না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): া ;
প্রকাশ করা হয়েছে: উপচে পড়া জীবন বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরিফুর রহমান বলেছেন:
লোকাল টক কে লোকাল টক কে?
লেখক বলেছেন: কে কে কে...
কালপুরুষ বলেছেন:
কোন কোন বিকেল আসলেও অন্যরকম হয়- কারণ মনটাও থাকে অন্যরকম।
লেখক বলেছেন: হয়ত!
লেখক বলেছেন: কি আর করবো!
...অসমাপ্ত বলেছেন:
ব্যাপার না....। নাগরিক হয়েছেন ... নগরের এই সুবিধাগুলোই বা ছাড় দেবে কেন?আরো কিছু ফটু দেন পারলে ..."এদের কে ধরিয়ে দিন" টাইপ বর্ণনা সহ ....।
লেখক বলেছেন: ব্যাপার না। এপার্টমেন্টের এই জঙ্গলে আসমান থেকে বাসন ধোয়া পানি ঝড়বে, ঘর ঝাড়ু দেয়া ময়লা পড়বে, সর্দি কাশি পানের পিক যা ই পড়ুক আল্লাহর নেয়ামত বলিয়া মাথা পাতিয়া লইব। ব্যাপারই না! ![]()
![]()
![]()
আতিকুল হক বলেছেন:
নীলক্ষেত চলে যাইতেন। ওখানেই তো ফ্যাক্স করতে সবচেয়ে সুবিধা। অনেক দোকান, অন্য খানে যাওয়ার ধমক দিতে পারতো না দোকানি।
লেখক বলেছেন: আজকে যাবো দেখি, ফ্যাক্সটা আবার পাঠাইতে হবে ![]()
লেখক বলেছেন: কি আর করা?
লেখক বলেছেন: ছবি দিয়া কি হইব ভাইজান?
লেখক বলেছেন: হয়াট এ জীবন! আকলেই তাই ![]()
দারুচিনি বলেছেন:
আমার ক্রেডিট কার্ড ঘষে মন্ট্রিয়লের এক গ্যাস ষ্টেশন থেকে বেশ কিছু ডলার উধা...হুশ করে এক দলা কফ আমার জিন্সের প্যান্টে..
বটগাছের কোন এক বাসিন্দা হাগিয়া দিয়াছেন...
কি করবি,,,
আইয়া পড় Moosehead আছে ..।
লেখক বলেছেন: দোস্ত নাকি! Moosehead মানে কিরে ভাই?
তনুজা বলেছেন:
এতো খারাপ একটা দিন গেল আপনার এখন কটা প্লাস দিয়ে দুঃখ একটু কমাই
++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: হুমম ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
এই পুতুল কোন পুতুল? যিনি সম্ভবত জার্মানীতে থাকতেন।
লেখক বলেছেন: কামের সময় ত ধারে কাছে একটাও পাইলাম না!
পারিবারিক কারনে কাম একটু পিছাইয়া পড়ছে, চিন্তা নাই আবার চালু হয়ে যাবে। আপনের কি অবস্থা, ব্যাস্ত ব্যাস্ত!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হ মনটা খারাপ হইয়া গেছিল ![]()
নিবিড় বলেছেন:
ছবিতে কে কোনটা একটু বলবেন কি ??
লেখক বলেছেন: আমি সবাইরে চিনি না ভাই ![]()
লেখক বলেছেন: মন কি এতই খারাপ দেখা গেছে নাকি! কেন জানি কিছুতেই ঠিক যুইত পাইতে ছিলাম না। একটু পেরেশানি ও আছে। সব মিলাইয়া আর কি। ও কিছু না, ভাল হইলে ঠিক হইয়া যাইব।
নুশেরা বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ।এই পুতুল কোন পুতুল? যিনি সম্ভবত জার্মানীতে থাকতেন।
ব্লগার শিরোনামহীন ওরফে পুতুলের কথা বলেছি।
লেখক বলেছেন: ও আচ্ছা ওর নাম ও পুতুল বুঝি? আমি অন্য আর এক জনের কথা ভাবছিলাম। মেয়ে পুতুল না ছেলে পুতুল ![]()
লেখক বলেছেন: আর ফোন, এক চরম পত্র পাঠাইয়াছেন তিনি ওবামার দেশ হইতে। এই জীবন ছারখার হইতে আর বেশী দেরী নাইরে দাদা। আপনি ছহিসালামতে পৌছিয়াছেন মালুম হয়। শুভকামনা থাকল সকল সময়ের জন্য। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ মাই ব্রাদার। শুভেচ্ছা। ![]()
লেখক বলেছেন: ![]()
বাংলাদেশ-ফয়সাল বলেছেন:
ফ্যাক্স করতে হলে আমাকে আওয়াজ দিয়েন, ফ্রি পাঠাইয়া দিমুনে। আমার নাম্বার 01818399201
লেখক বলেছেন: অনেক দিন পরে আপনের কমেন্টটা চোখে পড়ল, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন। বুঝতেই পারছেন এত দিনে আমার ফ্যাক্স করা হয়েগেছে
ভালো থাকুন শুভ কামনা।
ফিউশন ফাইভ বলেছেন:
এই পোস্ট খুঁজে পেলাম গুগল সার্চ থেকে।
লেখক বলেছেন: কি লেইখা সার্চ দিসিলেন বাঘ মামা, জানতে মন চায়! ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















