আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

সিগারেট ছাড়ছি আজ পাক্কা ১ বছর হইছে

১৩ ই মে, ২০০৯ রাত ২:২০

শেয়ারঃ
0 2 0

গত বছর এই দিনে মার্লবরো'র আস্ত প্যাকেট টা দুমরাইয়া গার্বেজ করে কইছিলাম, যা তরে আর টানলাম না। সেই থেইকা আর খাই নাই, গুড ফর মি।

বন্ধুরা সিগারেট খাওয়া ভাল না, পারলে আজকের থেইকাই এই বাজে জিনিসটা খাওয়া বাদ দেন।

সিগারেটের খারাপি নিয়া আগে পোষ্টাইতাম খুব। সেইখান থেইকা কিছু তুইলা দিলাম আবার,

একজন ধূমপায়ীর শ্বাস তন্ত্রে(ট্রাকিয়া, ব্রংকাই, ফুসফুস) অবধারিত ভাবে কিছু ক্ষতের সৃষ্টি হয়, যার ফলে সেসব অংশের লাইনিং টিস্যু ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘদিন ধূমপান অব্যাহত রাখলে সেই ক্ষতের কারনে টিস্যুর ক্যারেক্টার পারমানেন্টলি চেন্জ(ইররিভার্সেবল চেন্জ) হয়ে যায়, যা ধীরে ধীরে ক্যান্সারে পরিনত হয়। একজন ধূমপায়ী আর অধমুপায়ীর শ্বাসনালীর ডাইসেকশন করে মাইক্রস্কোপের নীচে ধরলেই প্রমান চোখের সামনে হাজির হয়ে যায়। - মানবী



* কানাডা'র একটি হেল্থ সেন্টারের জন্য করা ধুমপান বিরোধী জন সচেতনতা মুলক ভিডিও। এক মিনিট দৈর্ঘের এ ভিডিওটি লোড হতে বেশী সময় নিবে না। একটু ধৈর্য্য নিয়ে দেখুন, এক জন ভুক্তভোগীর করুন পরিনতি! নির্মাণ কাল: এপ্রিল ২০০৩, ভিডিও নির্মাণ: সাইফুল ওয়াদুদ হেলাল

 

প্রকাশ করা হয়েছে: বিভিদভিডিও  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই মে, ২০০৯ রাত ২:২৭
তনুজা বলেছেন: গৌরবের ৩৬৫ দিন -----------

অ ভি ন ন্দ ন
১৩ ই মে, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: ঠিক তাই, আই ফিল মাচ বেটার নাও। ঢাকার বাতাসের এমনেই মা বাপ নাই তার উপর সিগারেট! অন্তত অর্ধেক ভালো থাকি! ;)

২. ১৩ ই মে, ২০০৯ রাত ২:২৮
জয় সরকার বলেছেন: দিলেন তো নির্মম সত্য মনে করাইয়া।একটা খাইতে ইচ্ছা করছিল কিন্তু এই জিনিস দেইখা খাইতেও ভয় লাগতেছে।কী করি...মহা বিপদ।
১৩ ই মে, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: খাইয়েন না, না খাইলে কিচ্ছু হয় না। এইটা এমন মহার্ঘ কিছু না যে টানতেই হবে। বৌয়ের কথা বা গার্ল ফ্রেন্ডের কথা ভাইবা ও এ জিনিস ছাড়ান দেয়া উচিত। আর বাচ্চা থাকলে ত ইউ মাস্ট কুইট দি হ্যাবিট। এইটা সকলের জন্য খারাপ। ইট স্টিংক্স ম্যান!

৩. ১৩ ই মে, ২০০৯ রাত ২:২৯
নাজিম উদদীন বলেছেন: আমি ছাড়ছি আরও আগে। এখন আর কিনে খাই না, ভাল কথা মনে করছেন, মাশারে ডাকতে হইব, বাইরে গিয়া টেনে আসি।:)
১৩ ই মে, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: খান খান খাইয়া মরেন। ভাই না ভালা খাইয়েন না দাদু, এইটা খুবই খারাপ একটা জিনিস!

১৩ ই মে, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: থ্যাংন্ক ইউ :)

৫. ১৩ ই মে, ২০০৯ রাত ২:৩৯
জনৈক আরাফাত বলেছেন: অভিনন্দন।

তয়, আমি ছাড়তে পারুম না। কারণ আজ ২৭ তম জন্মদিনে এসেও কোনদিন সিগারেট ধরা হলোনা।
১৩ ই মে, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: গুড গুড, আরে আজকে আপনের জন্মদিন নাকি! শুভ জন্মদিন ব্রাদার, শুভ হোক এই সুন্দর দিন!! :)

৬. ১৩ ই মে, ২০০৯ রাত ২:৫১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমিও আপনের মত মার্লবোরোর প্যাকেটটা ডাস্টবিনে ফালাইয়া দিসিলাম একদিন স্কুলে যাওয়ার সময়। প্রতিজ্ঞা করছিলাম আর খামু না। কিন্তু স্কুল থিকা হোস্টেলে আসার সময় এমন তৃষ্ণা লাগল যে আরেক প্যাকেট না কিনা পারলাম না। দেখি ছারতে পারি নাকি।
+
১৩ ই মে, ২০০৯ রাত ৩:০০

লেখক বলেছেন: ট্রাই করেন দেখবেন পারবেন। এখন ত আমি আরো খাব না, যে খানেই যাই সিগারেট খাই না দেখে আলাদা কদর পাই। আর ধুমপায়ীরা যখন শোনে তখন ঘুরে দাড়ায়! েদখে লোকটা কেমন যার এম মনের জোর যে সিগারেটের মত এমন একটা নেশাকে ছাড়তে পারে! সোসাল গ্যাদারিংএ বরং সিগারেট না খাওয়ার জন্য মানুষ ভ্রু উঁচু করে বরং তাকায়! ধুমপানে কোন কৃতিত্ব বা বীরত্ব নাই, বরং আজকালে সিগারেট না খেলে বরং অনেক কুল লাগে ;)

১৩ ই মে, ২০০৯ রাত ৩:০২

লেখক বলেছেন: হুম, ওজন ইকটু মনে হয় বাড়ছে। বরং তাতে ভালই হইছে, আমার স্বাস্থ্যটা বরং একটু ভালো দেখা যায়;)

৮. ১৩ ই মে, ২০০৯ রাত ২:৫৭
অনুপ্রবেশ বলেছেন: আমি ধুমপান ছেড়েছি আজ সাত বছর।
১৩ ই মে, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: গ্রেইট গ্রেইট, খুবই ভাল খুবই ভাল কথা। শুভেচ্ছা।:)

১৩ ই মে, ২০০৯ রাত ৩:০৪

লেখক বলেছেন: থ্যাংক্স :)

১০. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:০১
ফারহান দাউদ বলেছেন: এই বিড়ি জিনিসটা, আমরা যারা ধোঁয়া টানি না তাগো লাইগা সবচেয়ে খারাপ আর বিরক্তিকর,কিন্তু লগে খাড়ায়া ধোঁয়া টানা ধোঁয়াখোররা এইটা বুঝবার চায় না, আফসোস!
১৩ ই মে, ২০০৯ রাত ৩:০৫

লেখক বলেছেন: আর কইয়েন না :(

১৩ ই মে, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: থ্যান্কু থ্যাংন্কু:):)

১২. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:১৪
বিবাগী পুরুষ বলেছেন: অভিনন্দন।

তয়, আমি ছাড়তে পারুম না। কারণ আজ ২৮+ এসেও কোনদিন সিগারেট ধরা হলোনা।
১৩ ই মে, ২০০৯ রাত ৩:১৭

লেখক বলেছেন: গুড গুড, খুবই ভাল কথা। সিগারেট একটা খাচ্চইরা জিনিস, ওয়াক ওয়াক..

১৩ ই মে, ২০০৯ রাত ৩:১৯

লেখক বলেছেন: হ্যা!

১৪. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:১৮
মদনকুমার বলেছেন: গান্জা খাইতেছেন তো ঠিকমতো /:)
১৩ ই মে, ২০০৯ রাত ৩:২১

লেখক বলেছেন: না ভাই গাঞ্জা আমার কোন কালেও ভাল লাগত না, গন্ধ হুনলে উগলাইয়া উগলাইয়া আসে সব। ইয়াক্কি /:)

১৫. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:৪০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
জন্মদিন মোবারক....................:)
খুব ভালো ছেলে হইছো।

ভালো থাক...........
শুভেচ্ছা।
১৩ ই মে, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: হ্যা তুমি জানো না আমি যে ভালো ছেলে হইছি! ;)

১৩ ই মে, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: :) ধন্যবাদ।

১৭. ১৩ ই মে, ২০০৯ সকাল ৭:১৫
ঘাসফুল বলেছেন: সেই যে জন্মের পর থিকা ছার্ছি, আর ধুমপান করা হৈলো না ;)
১৩ ই মে, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: এই জন্যইত এমন নির্মল ফুলের মত আছেন নইলে ত ফুসফুসটা তামাতামা হইয়া যাইত;)

১৮. ১৩ ই মে, ২০০৯ সকাল ১১:১৮
শ।মসীর বলেছেন: অভিনন্দন ।
কিন্তু আমি কেমনে। অপছন্দের এই জিনিসটা কেমনে যে এত ডিপেনডেন্ট করে ফেলেছে টেরই পায়নি। প্রথম দিকে ছিল এমনি এমনি খাওয়া আর এখন ..............ছেড়ে দিব কোন একদিন।
১৩ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: ছাইরা দেন ভাইনা ভালা :)

১৯. ১৩ ই মে, ২০০৯ সকাল ১১:৪৬
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ছিরগেট খাইয়া মইরা যান, ভাতের উপর চাপ কমান। একটু আগেও ৬টা বেনসন কিন্না আনলাম। হয়তো ছেড়ে দিব কোনো এক দিন। দেখা যাক।
১৩ ই মে, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: হাঁসের ছানাও যে সিগারেট খায় ঝানতাম না! ভাইনা ভালা খাইয়েন না, ছাইড়া দ্যান। নিজের ফুসফুসটারে আর কুচ্ছিত বানাইয়েন না, দাদা ভাই আমার। :)

২০. ১৩ ই মে, ২০০৯ সকাল ১১:৪৮
অক্ষর বলেছেন: শিরোনাম ভালো লাগে নাই। ভালো লাগতো যদি দিতেন, "এক বছর সুখ থেকে দূরে আছি"
১৩ ই মে, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: এক বছর বড় ধইরা বাঁচা বাইচ্চা গেছি ভাইডু ;)

২১. ১৩ ই মে, ২০০৯ সকাল ১১:৫১
কাক ভুষুন্ডি বলেছেন: পোলাপানদের বদ বুদ্ধি দেওনের্লিগা মাইনাস
১৩ ই মে, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন:

সিগারেট খাইলে FOOL
সিগারেট না খাইলে COOL!

;)

১৩ ই মে, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: থ্যাংক্স ব্রো, আছেন কিরাম? :)

২৩. ১৩ ই মে, ২০০৯ সকাল ১১:৫৭
দূর্ভাষী বলেছেন: দলত্যাগীরে মাইনাস। (সত্যি সত্যি দেই নাই)
১৩ ই মে, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: খাইয়েন না ভাই, জিনিসটা কোন অর্থেই ভালো না(সত্যি সত্যি ভালো না) :)

২৪. ১৩ ই মে, ২০০৯ দুপুর ১২:০২
যীশূ বলেছেন: অভিনন্দন! চালায়া যান।
১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: সিগারেট ছাড়ান দিয়া মনে করলাম, আমি ও পারি! :)

২৫. ১৩ ই মে, ২০০৯ দুপুর ১২:১০
রোহান বলেছেন: চমৎকার... আমার আগে দিনে দেড় প্যাকেট যাইতো :) তিনবার ট্রাই মারছি ছাড়নের, পরথম দুই বারে পারি নাই তয় থার্ড টাইমে পারছি... অহন পেরায় চাইর বছর হইতে চললো... বিড়ি ছাইড়া ভালোই আছি :) তয় অহনও শীতের রাইতে রিক্সায় বাড়ি ফিরতে ফিরতে একটা বেনসনের লিগা আফসোস লাগে :(
১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: সিগরেটের লাইগা কোন আফছোস নাই, ঐ বদ জিনিসরে ছাইরা বেডার কাম কর্সেন ভাইজান। আপনেরে চারগুন অভিনন্দন! :)

২৬. ১৩ ই মে, ২০০৯ দুপুর ১:২৯
মাহবুব সুমন বলেছেন: আমি ছেড়ে দেবার চেস্টা করছি। আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি ......... একেবারে ছেড়ে দিলে সমস্যা হয়, পারি না ( আগে এভাবে চেস্টা করেছি )।
গতকাল এখানকার বাজেটে ট্যোবাকোর উপর ট্যাক্স বাড়িয়েছে। সিগারেটের দামও বাড়বে। যে টাকার সিগারেট খাই সে টাকা দিয়ে অনেক ভালো কাজ করা যাবে।
দোয়া কইরেন লাল ভাই :)
১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ছাড়লে এক বারেই, দুম্ কইরা কইবেন যা বেটা তরে আর পুছলাম না! ব্যাস, আর কিছু কওনের দর্কার নাই। এইটারে লাই দিলেই মাথায় উঠবে, এর লগে কোন ভদ্র ব্যাবহার নাই। ফালতু জিনিস একটা।X((

দোয়া করি যেন তারাতারি ছারতে পারেন। অগ্রীম শুভকামনা :)

২৭. ১৩ ই মে, ২০০৯ দুপুর ২:৩৫
মেসবাহ য়াযাদ বলেছেন: আমিও প্রায় এক ঘন্টা ধইরা সিগারেট খাইতাছি না (আসলে সুযোগ পাইতাছি না)... যাই একখান খাইয়া আসি...কিমুন আছেন ব্রাদার ??
১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: এর মধ্যে কয়টা ফুকাইলেন ব্রাদার? ভাল হইয়া যান, ভাল হইয়া যান ভাল হইতে সিস্টেম লাগে না ;)

২৮. ১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৯
অপরাজিতা ০০৭ বলেছেন: দূর্ভাষী আপনারে দলত্যাগী ক্ল, সে কি, আজ পাঁচ বছর ছাড়ছে,


আজ বাসায় আসুক কোনটা সত্য তা বলা লাগবে।
১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: :-*

২৯. ১৩ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৫
তায়েফ আহমাদ বলেছেন: সিগারেট ছাড়াটা সহজ।
কিন্তু এই ছাড়াটা ধরে রাখাই কঠিন!
ধরে রাখতে পেরেছেন, সেজন্য অভিনন্দন!
১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: ঠিক বলেছেন। এখন আর তেমন অসুবিধে হচ্ছে না। আর যখন দেখি সিগারেট ছাড়তে পেরেছি দেখে সবাই ভ্রুতুলে তাকায় তখন আরো মজা লাগে ;)

৩০. ১৫ ই মে, ২০০৯ সকাল ৯:৪৬
তনুজা বলেছেন: মিনু আসে নাই ? দেখিনা তো :( :(
১৫ ই মে, ২০০৯ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: কি ব্যাপার কোথাকার কমেন্ট কোথায় এসে গড়াচ্ছে! ;)

৩১. ১৫ ই মে, ২০০৯ সকাল ১০:০১
তনুজা বলেছেন: কোথাকার কমেন্ট না -------মাথা খাটান -------------আচ্ছা বলে দিলাম এবারের মত

একটু ইন্টেলিজেন্ট হতে হবে

আমাদের প্রতিদিনের অতিথি যে আসলেই আমরা টের পাই ---------------

"মিনেসোটা!
একটি মাইনাস তুমি ফেলে গেছো আঙিনার পরে ....."
১৫ ই মে, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: ওরে কি বোকা আমি দেখরে! :) মনে হচ্ছে কোন কারনে মিনু'র মন উদাস, তাই সে আসে নাই করে নাই হা হুতাস! ;) মজার ব্যাপার কি জানেন, আমার আম্ম এই পোষ্টে মিনেসোটা এসেছিলেন। তিনি মাইনাস ত দেনই নাই দিয়েছিলেন একটি প্লাস। আমি ত পুরা থ! ব্যাপারটা বুঝতে পেরে তাকে একটা ধন্যবাদও দিয়েছিলাম ঐ পোষ্টে। :) মা সম্পর্ক কি তা আবারো উপলব্ধিতে আসল!

৩২. ১৫ ই মে, ২০০৯ সকাল ১০:২৩
তনুজা বলেছেন: একমত না , আমার একটা পোস্ট ছিল 'আপনার সংসার ' নামে , বন্ধুর মা কে নিয়ে লেখা -----সম্প্রতি প্রয়াত

লেখাটা ব্যক্তিগত হলেও প্রত্যেকে খুব আবেগ নিয়ে পড়েছে --------ওখানে মাইনাস------------সে নিজ মুখে বলেছে -----------অন্যদের দেশ নিয়ে এমনকি মৃত্যু, এমনকি সাহায্যের আবেদন সব পোস্টেই মাইনাস-----------আজ অবধি শুধু আপনার কাছে শুনলাম সে + দিয়েছে

এমনকি মজার ব্যাপার আমরা কেউ কেউ তাকে ব্লগে গিয়ে সহমর্মিতা জানাই , নিয়মিত + দিই
সে বলেছে মন খারাপ থেকে সে _ দেয় এবং দিয়ে যাবে --------প্রতিবাদ


যাহোক আমি আপনার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারলাম না
১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৩২

লেখক বলেছেন: তাই নাকি! তাহলে ত বুঝতে পারলাম না। তবে ঐ পোষ্টে তিনি মাইনাস যে দেন নাই এটাত নিশ্চিত। সে পোষ্ট তিনি এসে পড়ে গেছেন সেটা আমি টের পেয়েছি এবং সম্ভবত ১টি + প্রদান করেছেন। কি আচানক ব্যাপার বলেন ত, এ দুনিয়া পানা হতে বেশী আর বাকী নাই! :):):)

১৫ ই মে, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: কিরে!!! :):);)

১৫ ই মে, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ও সিগারেটের পরিনতি দেখে বলছিলেন ( আহারে!!:(:(:(:( ) ! তাইলেত আহারেই হবে। সরি সরি।

৩৪. ১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৪৪
চিলে কোঠার সেপাই বলেছেন: ভাই আমি সিগারেট ছারসি আজ প্রায় ৩ মাস।এর মধ্য একটা পাফও দিই নাই...।আশা রাখি সারাজেবনে এই জিনিস আর মুখে লমু না...
১৫ ই মে, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: গুড জব ব্রো, খুবই খুশী হইলাম। দয়া কইরা ভুলেও ঐ ছাতা মুখে তুলবেন না আর। দেখবেন এক সময় আশেপাশের মানুষই বলেবে, দেখ দেখ চিলে কোঠার ঐ সেপাইটার কি মনের জোর দেখ! বলেছে সিগারেট খাব না ব্যাস, ছেড়ে দিয়েছে। দেখবেন শুনতে তখন কত ভালো লাগে, তা ছাড়া আপিনি ক'দিন বাদেই খুব ভালো ফিল করবেন দেখবেন। নিঃশ্বাসে দেখবেন কি দারুণ প্রশান্তি থাকে!

ভালো থাকুন, ঐ ছাইপাশ আর যেন মুখে তুলতে না হয়। শুভ কামনা।

:)

৩৫. ১৫ ই মে, ২০০৯ দুপুর ১:২০
চাঙ্কু বলেছেন: আপ্নে সিগারেট ছেড়ে দিছেন ??
আমি সিগারেট খাওন শুরু করুম কিনা ঠিংকিং করতাছি :)
জীবুনে এখন পর্যন্ত সিগারেট খাইলাম না । আফসুস ।
১৫ ই মে, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: :):):) আদরের চান্কু খবরদার সিগারেট খাওন ভাল না, গিারেট খাইলে জীবনের তিনশটা তার ছিড়াযাইব খবরদার মনে থাকে যেন!

৩৬. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:২৬
চিলে কোঠার সেপাই বলেছেন: দেখ দেখ চিলে কোঠার ঐ সেপাইটার কি মনের জোর দেখ!:):):)



অসংখ্য ধন্যবাদ।
১৬ ই মে, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: অবশ্যই, আজকে বিকেলেও ছবির হাটের এক দল বন্ধু সিগারেট ফুকছিল দেদারসে। আমাকে দেখে বলছিল, তুমি বন্ধু জব্বর দেখাইলা! পারবা, তুমিই পারবা! নিজের সম্পর্কে এমন এমন প্রশংসা কার না শুনতে ভালোলাগে বলেন? ;)

শুভকামনা আপনার জন্য। :)

৩৭. ১৬ ই মে, ২০০৯ রাত ১২:২৮
সোজা কথা বলেছেন:

সিগারেট ছেড়ে কি ভুল করলেন নাকি । এই লিংকটি দেখেন Click This Link
১৬ ই মে, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: ভুল যে করিনাই তা ঐ লিংন্কে যেয়ে আবারো টের পেলাম। ধন্যবাদ লিংন্কের জন্য। :)

৩৮. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১:২৮
অপ্‌সরা বলেছেন: খুবই ভালো কাজ করেছো। বর্ষপূর্তি অভিনন্দন ভাইয়া।
১৬ ই মে, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: :০) ধন্যবাদ অপ্‌সরা। এত জীবন সিগারেট ফোকার জন্য আফসোছ লাগে! তবুও ছাড়তে যে পারছি সেই আনন্দেই বাঁচি না :P

৩৯. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১:৩৭
~স্বপ্নজয়~ বলেছেন: পৃথিবীতে সব চাইতে সহজ কাজ হইলো সিগারেট খাওয়া ছাড়া, আমি ২/১ সপ্তাহ পর পরই ছাড়ি ;) ;)
১৬ ই মে, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: দোয়া করি এক্কেবারে ছেড়ে দিন, তা না হলে অকালে জীবনের অনেক সুখ আনন্দ ছেড়ে থাকতে হবে। আর তা হবে জীবনের এক দূর্বিসহ যাপন।

স্বপ্ন জয়ের জন্য সুস্থ একটা জীবন নিয়ে বাঁচাটা একান্ত জরুরী।

শুভেচ্ছা, শুভ কামনা।

:)

১৬ ই মে, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার চলে যাচ্ছে এক রকম। আপনি কেমন আছেন? অনেক দিন পর দেখলাম। ভাল থাকবেন। শুভেচ্ছা। :)

১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন:

কাগু'র পাট্ঠি হবে সেরাম,
সবাই মিল্লা খেলবে ক্যারাম!

পেটে হইব গন্ডোগোল,
খাইয়া সাধের কিরিম রোল।

তবুও সবাই কেককুক খাবো,
পাট্ঠিতে কইলাম আমিও যাবো।

;)

৪২. ১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: একখান কামের কাম করছেন, তয় আপনের সাগরেদ গো (ছুডু ভাই বেরাদর) রে ছাড়াইতে না পারলে কেমনে কি?
১৭ ই মে, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: সকলের মঙ্গল হেদায়েত কল্যান সুস্বাস্থ্য কামরা করি। :)

৪৩. ১৯ শে মে, ২০০৯ সকাল ৯:২৬
প্রদীপ নাথ বলেছেন: আপনার জন্য শুভ কামনা। আশাকরি আপনার কথায় অনুপ্রানিত হয়ে সকলেই ধুমপান থেকে বিরত থাকবে।
১৯ শে মে, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: আপনার জন্যও শুভ কামনা। :)

 

মোট সময় লেগেছে ১.৩২১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ