somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মা'য় আমার ব্লগ পড়ছে :!>

১৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আম্রিকা দেশের মা বানিজ্য দিবসের সকালে মাকে নিয়ে কয়টা বাংলা গান শুনে নিজের মায়ের কথা মনে পড়তে ছিল খুব। ছোট্ট একটা ব্লগ লিখছিলাম সে দিন। আমার আম্মা এই শিরোনামে। তেমন কিছুই না, এমনি এমনিতে মনে যা এসেছিল লিখে ছিলাম। তেমন কোন উদ্দেশ্য নিয়ে নয়, সারাক্ষন লগইন করা থাকে বিধায় যখন যা মন চায় ফাক পেলেই লিখি। মন চাইলে আবার সব মুছে ফেলি ড্রাফ্ট করি। তেমনি একটি পোষ্টে আমার কিছু সরল স্বীকার। কথা কয়টা স্বীকার করতে ইচ্ছা করছিল তাই লিখা। আম্মার সাথে যে কথা দ্বিধা সংকোচের কারনে কোন দিন হয়ত বলাও হতো না সেই রকমের কিছু অনুভব! ব্লগের পাবলিক পড়ুকগা ঐ সব আমার তাতে কোন লজ্জা নাই। এরা সবাই আমার ভাইবেরাদর।

সকালে যে ফোনটা পেয়ে আমার ঘুম ভাংল সেটা ছিল আমার মায়ের ফোন কল।

আম্মা সালাময়ালাইকুম, কি খবর কেমন আছেন শরীর ভালো?

ফোনটা রিসিভ করতে করতে মুখস্ত ডায়লগটা ডেলিভারি দিয়ে হাই তুললাম আমি। ফোনের ঐ পাশ থেকে হাসি হাসি গলায় আম্মা বলেন,

বাবা আমি ঠিক আছি। তুমি ভালো আছ?


আমি বিছানা ছেড়ে উঠতে উঠতে চার্জার থেকে ফোনটা ছাড়িয়ে বলি,

আর কি অবস্তা আম্মা?

আম্মা তখন হাসতে হাসতে বলেন,

তোমার লেখাটা আমি পড়ছি বাবা। ভুলে গেছিলাম অনেক কিছু মনে হয়ে গেল তোমার লেখাটা পড়ে!

ওরে খাইছেরে, লজ্জায় আমার চেহারা লাল হয়ে যাচ্ছিল! আম্মা আমার ব্লগ পড়ছেরে! :#> কি লজ্জা কি লজ্জা!

ছোট ভাই কে ঐ দিন অপরাজেয় বাংলা নিয়ে লেখাটার লিংন্ক পাঠিয়ে ছিলাম। সে ঐ খান থেকে আমার ব্লগের খোজ পাইছে। তার পর আম্মারে ডাইকা আমার লেখা পড়াইছে! কি ডিজিটাল দুনিয়ায় আইসা পড়লামরে আমার মায়েও আইজকাল ব্লগ পড়া শুরু করে দিসে!

যাক এই লেখার কারনে মায়ের কাছে জীবনের কিছু দোষ অকপটে স্বীকার করার একটা সুযোগ পেলাম। সে জন্য টুপি খুলে সাম হয়্যার ইন ব্লগ ডট নেট কতৃপক্ষ ও এর সংস্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই।

ব্লগিং করাটা অনেক সময় সময়ের নিরেট অপচয় পর্যায়ে চলে যায়, সে দিনের ব্লগ লিখাটি নিঃসন্দেহে সে রকম কোন অপচয় ছিল না। সে কারনেই বুঝি কবি গাহিয়া ছিলেন,

যেখানে দেখিবে ছাঁই উড়াইয়া দেখ তাই! পাইলেও পাইতে পার...


আমার ব্লগে আমার মায়ের পাড়া পড়ছে, এরচে আনন্দের সংবাদ আর কি হইতে পারে এই দুনিয়ায়?

আই লাভ ব্লগিং ম্যান, আই লাভ ব্লগিং!!!

:P
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫০
৬২টি মন্তব্য ১৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×