আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

সিগারেটের গন্ধে মাথা ধরে গেছে X(( ধুমপান নিষেধ

১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬

শেয়ারঃ
0 1 0

সিগারেট পানে আমার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও গত বাইশ বছরে কখনো ঘরের ভেতর সিগারেট খাই নি। সিগারেট ফুকেছি রাস্ত ঘাটে ক্লবে রেষ্টরেন্টে কিন্তু ঘরে নয়। যখন ছোট ছিলাম তখন ত লুকিয়ে চুপিয়ে সিগারেট খেয়েছি ঘরে খাবার ত প্রশ্নই আসে না, আর যখন বড় হয়ে নিজের মত থাকা শুরু করেছি তখন ঘরের ভেতর বসে বিড়ি ফুকবার আর অবস্থা ছিল না। আমার যে জীবন ধারা তাতে ঘরের ভেতর ধুমপান এই ব্যাবস্থাটাই গ্রহনযোগ্য ছিল না।

অামি সিগারেট খাই না। আমার বাড়ীতে কোন বন্ধু এলে তাদের কে মুখের উপর বলতে হয় ঘরে সিগারেট খাবেন না দয়া করে। এতে প্রত্যেক কে ই দেখেছি ভীষণ ভাবে অফেন্ডেড হতে।

আশ্চর্য্য, আমার বাড়ীতে এসে আমার আপ্যায়নে মুগ্ধ হয়ে মনের অজান্তেই বন্ধুরা যে কাজটি প্রথমেই করেন তা হলো ফস্ করে সিগারেট একটা ধরিয়ে কাঠিটা হতে নিয়ে চোখের সামনে ছাইদানী না দেখে বিশ্মিত হয়ে যান! আমাকে ডেকে এ্যাশট্রে টা আনতে বলেন! আমি মুখের ওপর সিগারেট খেতে না করলে বিরক্ত বোধ করেন, অসম্মানিত হন। অথচ আমার ঘরে এসে ফুশ ফাশ সিগারেট ফুকে ধোয়া গন্ধে ঘরটার পরিবেশটাই পাল্টে দিলেন তার বিন্দু মাত্র কোন ভ্রুক্ষেপ নাই! কারো বাড়িতে যেয়ে এমন ধোয়া উড়িয়ে ঘর বাড়ি গন্ধ করে দিলাম কোন অনুভব নাই?

একবার ছবির হাটে এক বন্ধুর সিগারেটের ধোয়ায় টিকতে না পেরে শুধু পাশ থেকে উঠে জায়গা বদল করে ছিলাম তাতেই বন্ধুটি ভীষন রাগ হয়ে যান। বিরক্তি নিয়ে বললেন, আরে ভাই সিগারেট খাই কোন অপরাধ ত করি নাই?

একি আশ্চর্য্য, আমি কি একটু সরেও যেতে পারবো না!

আজ বিকেলে বাড়ীতে ক'জন বন্ধু এসে ছিলেন, আমর এপার্টমেন্টে তাদের সাথে সুন্দর একটা বিকেল কেটেছে। আশা করি তারা সহিসালামত বাড়ী ফিরে গেছেন। শুধু আমার আর সহি সালামতে থাকা হবে না আজ রাতে! লিভিং রুম, ডাইনিং স্পেস, বেডরুম, আমার স্টুডিও গন্ধে কোথাও বসতে পাছি না। বাইরে থেকে এলে জ্যাকেটে সিগারেটের গন্ধ লেগে থাকলে জ্যাকেট টা বারান্দায় ঝুলিয়ে রাখি এখন ত পুরা বাড়িই গন্ধে ভরপুর একে ঝোলাব কোথায়?

আমি সিগারেট খাই না, আমার ঘরে ঢুকে প্রথম কাজটিই বন্ধুরা যা করেন তা হলো প্রশান্ত মনে একটি সিগারেট ধরান। এটা কি ধরনের কথা!

বাইরে গিয়ে ছিলাম এখন ঘরে ঢুকে সিগারেটের গন্ধে নিঃশ্বাস নিতে পারছি না। মাথা ধরেছে ভীষণ।

* দোস্তরা এই ব্লগটা পড়ে মনে কিছু নিয়েন না, সত্যি বলছি বাইরে থেকে ঘরে ঢুকেই সিগারেটের গন্ধটা ভীষন বাজে লাগছে। :(

 

প্রকাশ করা হয়েছে: বিভিদ  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১
মদন বলেছেন: আমার মনের কথাটা লিখে ফেলছেন।
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: আর কইয়েন্না, দরজা জানালা খুইরা দিসিলাম অবস্থা বেগতিক হইছে। এখন ত প্যাচ লাগছে আরো বেশী মশার লাইগা এরোসল সিগারেটের গন্ধের লাইগা এয়ারফ্রেশনার সব মিলাইয়া বিষাক্ত অবস্থা হইয়া গেছে :((

২. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৭
হরিদাস পাল বলেছেন: ক্ষমতা থাকলে একখান মাইনাস দিয়া ্যাইতাম আফসুস .........
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: এইটা কি শুনাইলেন আপনের মাইনাস দেয়ার ক্ষমতা নাই! +/- এর অধিকার ত মানবাধিকারের পর্যায়ে পরে আপনেরে এই অধিকার থেকে বঞ্চিত করল কে?

১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আইচ্ছা

৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেডিং দেখে আমার মাদা ধরে গেছে:):)
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: 'মাদা' টা শরীরের কোন অংশ কে বলে ভাইজান? :-B

৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
পৃথীবি বলেছেন: আমিও আপনার মত!!! সিগারেট একদম পছন্দ করি না।
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: হুম

৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৪
সায়েম মুন বলেছেন: পছন্দ করিনা আবার না খেয়ে থাকতেও পারিনা:)
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: তার মানে আপনি পারবেন। অপছন্দ আর না খেয়ে না পারা অবস্থা আমারো ছিল। খেলে বিচ্ছিরি লাগত আবার খেয়েও ফেলতাম। ওয়ান ফাইন মর্নিং মার্লবরোর আস্ত প্যাকেটটা দুমরে মুচড়ে গার্বেজ করে দিয়ে শুধু বলে ছিলাম খাইলাম না ব্যস আর খাইনি। আপনি এক দিন হুট করে ছেড়ে দিন দেখবেন পেরে গেছেন। অগ্রিম শুভ কামনা থাকল।

৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮
হামদান বলেছেন: প্রথমেই জিগায়া লইবেন

ভাই, আপনি কি ভদ্রলোক নাকি ধূমপায়ী?

Click This Link
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: আপনের পোস্টটা পছন্দ হইছে তাই কয়টা লাইন এখানে পেস্ট করে রাখলাম। ধন্যবাদ আপনাকে।

হামদান বলেছেন: আপনি একজন ভদ্রলোক হলে সবার সামনে কি বায়ু নির্গত করতে পারবেন? নাকি মনে করবেন যে এটা অসভ্যতা/অভদ্রতা হবে? সেক্ষেত্রে সিগারেট খেয়ে আশেপাশের পরিবেশ বিষাক্ত ও দুর্গন্ধময় করে ফেলাটা কি ধরনের ভদ্রতা বলে মনে করেন?

৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩১
হরিদাস পাল বলেছেন: আর বলিবেন না এক অদৃশ্য মর্কট আমার হাত পা বাধিয়া রাখিয়াছে ...আমার ক্ষমতা ও লোপ করিয়া দিয়াছে ...।তাহারে যদি পাইতাম ...।
১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: পাল ব্রাদর আপনার জন্য সহানুভুতি, অচিরেই আপনি ক্ষমতা ফিরেপান এই দোয়া করি। :)

৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



'মাধা'টা শরীরের কোন অংশকে বলে ভাইজান? :-B
১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: :-B :-B :-B খেয়ালই করি নাই। তবে ধরা মাথারেই মনে হয় মাধা বলে। এইটা মনে হয় মাথার ভিত্রে থাকে। ;)

১০. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
বড় বিলাই বলেছেন: আমিও আপনার দলে আছি।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: হুম :)

১১. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
জটিল বলেছেন: একমত এবং + :)
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: :)

১২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
অন্যরকম বলেছেন: সহমত! +

আমিও ছাড়ছি প্রায় ৫ বছর হল। যদিও আগে নিয়মিত ছিলাম না। তার পরও ছাড়ার পর গতবছর একবার একটা ধরাইছিলাম। ২ টান দিতেই মাথা ভনভন করে ঘুরা শুরু করল। এরপর পুরাই বাদ!

আর গন্ধ আমি সহ্য করতে পারি না!
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ধুমপান নিষেধ।

 

মোট সময় লেগেছে ১.০৪৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ