আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ: ব্লগার লাল দরজার ডকুমেন্টারী - অপরাজেয় বাংলা - দারাশিকো
- হেলাল হাফিজের ১২ টি প্রিয় কবিতা - রু আদে
- প্রিয় অগ্রজ - অগ্নিকোণ
- মোটর সাইকেল ডায়েরী – এক তরুনের বিপ্লবী হয়ে ওঠা - আরিফ রুবেল
- চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি
- বল্টু মিয়া
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- গ্যালারী মঞ্চ ( শেষ পর্ব) - জিকসেস
- ব্লগে ৫ বছর : পেছন ফিরে দেখা - একরামুল হক শামীম
- ১৪ ফেব্রুয়ারি "স্বৈরাচার প্রতিরোধ দিবস" পালন করুন - প্রপদ
- ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
- চে’ গুয়েভারাঃ একটি বিপ্লবী জীবন - বিপ্লবী স্বপ্ন
- ম্যাকে বাংলা লিখা - জাকির সজিব
- হিপি: উদ্ভব, ইতিহাস ও দর্শন - ইমন জুবায়ের
- ঘুণপোকা এবং অনুভূতির ভুভুজেলা - রাজসোহান
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- রুবেল ভার্সেস রুবেল... - ওয়াচডগ৫৭
- গাড়ি ছারা এদেশে সমাজে ওঠা যায় না, সরকারী গাড়ি আসলে কোন কাজে আসে না। - সহজ পৃথিবী
- ঢাকাই চলচ্চিত্র (১৯৫৬-১৯৭১) (প্রথম ভাগ) - সজল শর্মা
- একটি চলচ্চিত্র সমালোচনার প্রতিক্রিয়া প্রসঙ্গে - নাদির জুনাইদ
- হুদাই কোপেনহেগেন সম্মলনে , বাংলাদশে ডুবছে না !!! [ একটি কপি-পোষ্টিপোষ্ট ] - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা - আশরাফ শিশির
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে - দূরন্ত
- ইউ-টিউব: এক - কৌশিক
- রঞ্জনা, আমি আর আসবনা... - শিশিরবিন্দু
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- রবি ঠাকুর রচিত একটি বিশ্বব্যাপী প্রচারিত মিউজিক ভিডিও - 'লেনিন'
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ক্রসফায়ার - অচেনা সৈকত
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- ফটোশপ টিউটোরিয়াল: স্টারগেট ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্ল্যাক আউট: সাহসী ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র (২) - ফাহমিদুল হক
দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

সনাতন জল ঝলমল
০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৮
চারি দিকে লবন জল েঘরা চিংড়ির ঘের মাঝ খানে ঝলমলিয়া। দূর দূরান্ত হতে মানুষ আসে এই ঝলমলিয়ার ঘাটে। আমরা যখন আমাদের জীবন ও জল একে একে বোতল বন্ধি করে রেখে করছি রাসায়নিক জীবন যাপন তখন পৃথিবীর কোন এক অদ্ভুত কোনায় এখনো মানুষ অবলিলায় পান করে চলে শাপলা ফোটানো মিষ্টি জল, কি নিরাপদ...
নানা অস্থিরতারা ভেতর দিয়ে পার করলাম ২০০৯। বছরের শেষ দিনটায় এসে বিষন্নতা যেনো আকড়ে ধরে ছিল! খুব মন খারাপ নিয়ে বাড়ী বসে ছিলাম। কোথাও যাইনি। হাতে এক গাদা কাজ এলোমেলো অথচ কাজে মন বসাতে পারছিলাম না। যখনি এডিটিং প্যানেলে এসে বসি রাজ্যের ক্লান্তি এসে ভর করে। যথারীতি বছরের শেষ দিনটাও আমার ভীষন খারপ গেছে। কারো ফোন ধরিনি, ফেইস বুকে ব্লগে মানুষের কত আয়োজন! ভালোলাগছিল না কিছুই, আমি রাত জেগে কাজ করেছি।
গত বাইশ তারিখ রামপাল গিয়ে ছিলাম। ১ জানুয়ারী ঝলমলিয়া থেকে ফিরে ছবির হাটে অডিওভিজ্যুয়াল আর্টিস্টদের একটা প্রেজেন্টেশন হবে বছরের পয়লা দিনটা প্রায় পুরোটাই গেছে আমার সেই কাজে। বিকেলে তরিঘরি করে যখন ছবির হাটে পৌছুই প্রতি দিনের পরিচিত যায়গাটা একেবারে ভিন্ন রূপে অপেক্ষা করছিল আমার জন্য। বন্ধুরা ছুটে এসে জিজ্ঞেস করল শেষমেষ কাজটা আমি শেষ করতে পেরেছি কিনা। আমি তাদের আশ্বস্থ করে পকেট থেকে একটা ডিভিডি প্রজেক্শনের দ্বায়িত্বে যে ছিল তার দিকে বাড়িয়ে দি।
ঝলমলিয়া পৃথিবীর অদ্ভুত এক জনপদের নাম। গত ২২ ডিসেম্বর প্রায় ৫০ জনের একটি দল রামপাল বাগের হাটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ি। শুরুতে যাবার তেমন ইচ্ছে না থাকলেও পরে কেমন করে যেনো রওয়ানা দিয়ে দিলাম! ভাগ্যিস ডিসিশানটা নিতে পেরেছিলাম নয়ত জানা হতো না কোন দিন এক দল সাধারন মানুষের অসাধারণ কিছু জীবন কথা।
কাল বিকেলে ছবির হাটে আমার তৈরী একটা প্রামাণ্যচিত্রের রাফকাট প্রেজেন্টেশন ছিল। কাল হয়ত কেউ কেউ ছবির হাটে গিয়ে শাপলা পুকুড় দেখে অবাক হয়ে ছিলেন, সেই শাপলা পুকুড় ঝলমলিয়ার জলে যাদের জীবন গাঁথা লবনাক্ত মাটি আর প্রকৃতির প্রতিকুলতা ভেদ করে টিকে থাকা এক দল মানুষের কথা নিয়ে তৈরি করেছি প্রামাণ্য চিত্র সনাতন জল ঝলমল। ছবিটি কাল উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে দর্শকের মতামত জানতে পেরে আমি যারপর নাই খুশী হয়েছি।
বছরের শুরুতে নিজের তৈরী একটি কাজ দর্শক আগ্রহ নিয়ে দেখেছে দেখে খুব ভালো লাগছে। গত বছরটায় চলতে চলতে কেমন যেনো ফ্যাকাশে হয়ে যাচ্ছিল সব কিছু, ভীষন মন খারাপ হয়ে গেছিল বছরের শেষটায় এসে। যাক সেই খারাপ লাগাটা ঝেড়ে ফেলে বছরটা শুরু করতে পেরেছি একটি কাজ দিয়ে। বছরের প্রথম দিনই নতুন একটা কাজের প্রদর্শনী, এরচে আনন্দের কথা আর কি হতে পারে!
ব্লগ বন্ধুরা, গত রাতে মনটা ভীষন বিষন্ন ছিল। কোথাও ফোন করিনি, কাউকে ই-মেইল করিনি পড়িনি কারো পাঠানো কোন টেক্সট মেসেজ! নতুন বছর সারাটা দিন নাক ডুবিয়ে কাজ করে বিকেলেই যখন তার ফল পেলাম তখন সকল গ্লানী সকল জ্বরা ঝেড়ে ফেলে মনটা ভালো হয়ে গেছে একেবারে। নীচে সদ্য নির্মীত প্রামাণ্যচিত্র "সনাতন জল ঝলমল" এর একটা রাফ কাট দুই পর্বের মোট ব্যাপ্তি ১৮ মিনিট, ইচ্ছে হলে দেখতে পারেন না দেখলেও ক্ষতি নেই।
পর্ব এক: http://www.youtube.com/watch?v=2C-eLguK5uk
পর্ব দুই: http://www.youtube.com/watch?v=nNiezKbUptU
সনাতন জল ঝলমল // চিত্রগ্রহন, সম্পাদনা ও নির্মাণ: সাইফুল ওয়াদুদ হেলাল // দৈর্ঘ্য: ১৭:৩০ মিনিট // ফরমেট : এইচ ডি
সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ভালো আছি, ভালো থাকুন।
শুভ নববর্ষ।
প্রকাশ করা হয়েছে: ভিডিও বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লালসালু বলেছেন:
লেখক বলেছেন: শুভ নববর্ষ ভাইজান ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ। আপনিও আপনার পরিবার সহ সকলের জন্য মঙ্গল কামনা। আপনার সখের ক্যামেরা আবারো আপনার সঙ্গি হোক এই কামনা করি। শুভেচ্ছা, শুভ নববর্ষ।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















