আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ: ব্লগার লাল দরজার ডকুমেন্টারী - অপরাজেয় বাংলা - দারাশিকো
- হেলাল হাফিজের ১২ টি প্রিয় কবিতা - রু আদে
- প্রিয় অগ্রজ - অগ্নিকোণ
- মোটর সাইকেল ডায়েরী – এক তরুনের বিপ্লবী হয়ে ওঠা - আরিফ রুবেল
- চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি
- বল্টু মিয়া
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- গ্যালারী মঞ্চ ( শেষ পর্ব) - জিকসেস
- ব্লগে ৫ বছর : পেছন ফিরে দেখা - একরামুল হক শামীম
- ১৪ ফেব্রুয়ারি "স্বৈরাচার প্রতিরোধ দিবস" পালন করুন - প্রপদ
- ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
- চে’ গুয়েভারাঃ একটি বিপ্লবী জীবন - বিপ্লবী স্বপ্ন
- ম্যাকে বাংলা লিখা - জাকির সজিব
- হিপি: উদ্ভব, ইতিহাস ও দর্শন - ইমন জুবায়ের
- ঘুণপোকা এবং অনুভূতির ভুভুজেলা - রাজসোহান
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- রুবেল ভার্সেস রুবেল... - ওয়াচডগ৫৭
- গাড়ি ছারা এদেশে সমাজে ওঠা যায় না, সরকারী গাড়ি আসলে কোন কাজে আসে না। - সহজ পৃথিবী
- ঢাকাই চলচ্চিত্র (১৯৫৬-১৯৭১) (প্রথম ভাগ) - সজল শর্মা
- একটি চলচ্চিত্র সমালোচনার প্রতিক্রিয়া প্রসঙ্গে - নাদির জুনাইদ
- হুদাই কোপেনহেগেন সম্মলনে , বাংলাদশে ডুবছে না !!! [ একটি কপি-পোষ্টিপোষ্ট ] - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা - আশরাফ শিশির
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে - দূরন্ত
- ইউ-টিউব: এক - কৌশিক
- রঞ্জনা, আমি আর আসবনা... - শিশিরবিন্দু
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- রবি ঠাকুর রচিত একটি বিশ্বব্যাপী প্রচারিত মিউজিক ভিডিও - 'লেনিন'
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ক্রসফায়ার - অচেনা সৈকত
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- ফটোশপ টিউটোরিয়াল: স্টারগেট ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্ল্যাক আউট: সাহসী ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র (২) - ফাহমিদুল হক
দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

বোধহীন শহরে একা এক নির্বোধ বেশ্যা পাথরে খঁোজে প্রাণ
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫
১/১১/২০১০। আজ গুলিস্তান পার্কের সামনে গিয়ে ছিলাম টিয়া পাখি'র ছবি তুলতে। আমার ভাগ্য গননার এক টিয়া পাখি'র ছবি দরকার। খবর পেলাম গুলিস্তান পার্কের ওখানে এক জন পাখিঅলা বসেন। যিনি খাঁচার ভেতর থেকে টিয়া পাখি কাঠি দিয়ে বের করে খামে বন্দি ভবিষ্যৎ এর ওপর ছেড়ে দেন। পাখিটি এক কদম দু'কদম করে পা রাখে খামে ভরা কিসমতের ওপর, তার পর ফিরে যায় সে আপন খাঁচায়। গনকের হাতে তখন নাগরিক আপনার অনাগত ভবিষ্যৎ!
আজ দুপুরে আমি যে টিয়াটির ছবি তুললাম তার রং তেমন সবুজ ছিল না। ঠঁোটে ছিল না আদো কোন লালের ছোঁয়া। লেজে ছিল না তেমন কোন পালক প্রাচুর্য্য। ধুসর পাখিটি আমার মোটেও ভালো লাগল না। ছবি তুলে তৃপ্ত আর হতে পারিনি। হাট দিলাম স্টেডিয়ামের পাশ ঘেষে।
এক বুড়ি মা ফুট পাথে একগাদা শিকড় বাকরের ভেষজ পসরা নিয়ে বসে আছেন,
ছবি তুলি আমি: ক্লিক।
এক বাবাজী বসেছেন হরেক রঙের পাথরের আংটি নিয়ে,
ছবি তুলি আমি: ক্লিক।
পথচারীরা ছোট্ট একটা প্রশ্নে শুধু জানতে চায়: ভাই আপনি চ্যানেলের লোক! কোন চ্যানেল?
আমি তাদের নিরাশ করতে চাই না, তারা নিশ্চই নিরাশ হন। আমিত ফ্রীল্যান্সার। আমার ত কোন বেইল নাই! নিজের খেয়ে পথে পথে ঘুরি।
হাটতে হাটতে মনে হল মতিঝিলের শাপলা'র একটা শট দরকার ছিল নিয়ে আসি। হাটি আমি ব্যাস্ত নগরের বানিয্যিক ফুট পাথে। হঠাৎ মনে হলো পথেইত পড়বে, বক পক্ষী গুলোরে একটু দেখে যাই...
প্রিয় পাঠক, আজ থেকে এক বছরের কিছু বেশী সময় আগে আমি একটা ব্লগ লিখে ছিলাম যার শিরোনাম ছিল
আমাদের শহরে অন্ধকার নামছে, আলো কমে আসছে দ্রুত কেউ কেউ লেখাটি পড়েও ছিলেন হয়ত। আজ মনে হচ্ছে সে দিন মনের উত্তেজনায় অনেক ব্লা ব্লা করে ছিলাম অনর্থক।
তথাকথিত মৌলবাদিরা ১ বছর ১ মাস ১৩ দিন আগে মতিঝিল বিমান অফিসের সামনে মৃনাল হকের বলাকা ভাষ্কর্য্যটিকে ভেঙ্গে গলায় দড়ি ঝুলিয়ে দেয়। সে দিন বলাকার গলায় ঝুলে থাকা রজ্জুটি দেখে লিখে ছিলাম, দড়িটা একক ভাবে ঐ বলাকার গলায় নয় ওটা ঝুলছে বাংলাদেশের গলায়! নির্মম পরিহাস হলো এই যে ১ বছর ১ মাস ১৩ দিন পর আজো দড়িটা ঝুলে আছে অই বলাকার গলায়। আর আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ অদ্ভুত এক রজ্জু গলায় নিয়ে মহাকাশে পাঠাচ্ছে তার নিজস্ব স্যাটেলাইট।
সে দিন আমরা সকলে বক ধার্মিকরা বক ভেঙ্গেছে শুনে হাতি ঘোড়া কত কি ব্লা ব্লা করে ছিলাম! সমগ্র বাংলাদেশে আমাদের ক্ষোভের ওজন ছিল সহস্র মেট্রিক টন।! আজ পাথরের ওই পাখি গুলোর সামনে যেয়ে দাড়াতে ভীষন লজ্জা হচ্ছিল। তবুও নির্লজ্জ হাতে ফোকাস ঠিক করে এঙ্গেল নির্ণয় করে শাটার স্পিড বাড়িয়ে/ কমিয়ে ক'খানা ছবি তুলেছি: ক্লিক। ক্লিক। ক্লিক।
পাঠক, আমি আমার লজ্জা আজ কেন যেন লুকিয়ে রাখতে পারিনি, বেশ্যার মত সকলের কাছে উন্মুক্ত করেছি।
আমাকে ক্ষমা করবেন।
প্রকাশ করা হয়েছে: বিভিদ বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
গরম কফি বলেছেন:
আমরা জেগে আছি মা !
লেখক বলেছেন: আমরা জেগে জেগে ঘুমাই!
পলাশ (সি.এস.ই.) বলেছেন:
হ্যা...........
লেখক বলেছেন: হুম ![]()
মাহবুব সুমন বলেছেন:
বকের গলায় বাঁধা "রজ্জু" আঙুল দিয়ে দেখিয়ে দিলো কতটুকু সুশীল ও গলাবাজ হয়ে গেছি আমরা। বাইয়্যানিয়াতের বাইনচোদরা যখন দড়ি লাগালো তখনতো অনেকে পারলে কি বোর্ডের উপরেই ঝাঁপিয়ে পরে ! কিন্তু ........... এখন দেখলেন তো। যতো আবেগ....... যত চেতনা........যত গলাবাজী সব কম্পুর সামনেই... আমার লজ্জ্বা লাগে, হতাশও লাগে। হয়তো নিজের অক্ষমতা, হয়তো নিজের ভীরুতা............ সব কিছু মিলেই। এটা নতুন কিছু না লাল ভাই............ বছরের পর বছর এমনটিই হয়ে আসছে। হয়তো চলতেই থাকবে.........কে জানে।
লেখক বলেছেন: ভাইজান এই বগা ভাঙ্গা লালন ভাঙ্গা নিয়ে একটা কনইস্পরিসি থিওরি ইহানিং মনে বাসাবেধেছে ওইটাই নিজে নিজে ভাবছিলাম, ভাবনা গুলো গুছিয়ে বলতে পারবো না। সে কারনেই লিখে ছিলাম "যিনি খাঁচার ভেতর থেকে টিয়া পাখি কাঠি দিয়ে বের করে খামে বন্দি ভবিষ্যৎ এর ওপর ছেড়ে দেন। পাখিটি এক কদম দু'কদম করে পা রাখে খামে ভরা কিসমতের ওপর, তার পর ফিরে যায় সে আপন খাঁচায়। গনকের হাতে তখন নাগরিক আপনার অনাগত ভবিষ্যৎ!" পরে আর হাত চলে নাই, কি হবে বাল এই সব ভাইবা? মনে আছে আপনি কবে যেন এক বার বসুনিয়ার স্ট্যাচুটা আমারে গিয়া দেখতে কইছিলেন, আমার মনে আছে সেইটা। আমি যেতে আসতে প্রায়ই বসুনিয়ার খোজনি, মনটা ভালো লাগে দেখলে ঐ যায়গাটাতে বসুনিয়ার মূর্তিটা অন্তত ভালো আছে। সত্যি বলছি, ইচ্ছে করেই ছবি তলি না কোন দিন, নয়ত আপনাকে পাঠাতাম।
কাল বলাকার গলায় ফাসটা দেখে সহ্য করতে পারছিলাম না, দম আটকে আসছিল। ইচ্ছে হচ্ছিল যে করেই পারি দড়িটা খুলে ফেলি। পারি নি, বেশ্যার মত তিন রাস্তার মাথায় নজ্জাহীন দাড়িয়ে থেকেছি
লাল দরজা বলেছেন:
ভাইজান এই বগা ভাঙ্গা লালন ভাঙ্গা নিয়ে একটা কনইস্পরিসি থিওরি ইহানিং মনে বাসাবেধেছে ওইটাই নিজে নিজে ভাবছিলাম, ভাবনা গুলো গুছিয়ে বলতে পারবো না। সে কারনেই লিখে ছিলাম "যিনি খাঁচার ভেতর থেকে টিয়া পাখি কাঠি দিয়ে বের করে খামে বন্দি ভবিষ্যৎ এর ওপর ছেড়ে দেন। পাখিটি এক কদম দু'কদম করে পা রাখে খামে ভরা কিসমতের ওপর, তার পর ফিরে যায় সে আপন খাঁচায়। গনকের হাতে তখন নাগরিক আপনার অনাগত ভবিষ্যৎ!" পরে আর হাত চলে নাই, কি হবে বাল এই সব ভাইবা? মনে আছে আপনি কবে যেন এক বার বসুনিয়ার স্ট্যাচুটা আমারে গিয়া দেখতে কইছিলেন, আমার মনে আছে সেইটা। আমি যেতে আসতে প্রায়ই বসুনিয়ার খোজনি, মনটা ভালো লাগে দেখলে ঐ যায়গাটাতে বসুনিয়ার মূর্তিটা অন্তত ভালো আছে। সত্যি বলছি, ইচ্ছে করেই ছবি তলি না কোন দিন, নয়ত আপনাকে পাঠাতাম। কাল বলাকার গলায় ফাসটা দেখে সহ্য করতে পারছিলাম না, দম আটকে আসছিল। ইচ্ছে হচ্ছিল যে করেই পারি দড়িটা খুলে ফেলি। পারি নি, বেশ্যার মত তিন রাস্তার মাথায় নজ্জাহীন দাড়িয়ে থেকেছি
মাহবুব সুমন বলেছেন:
প্রিয় লাল ভাই, বসুনিয়ার আবক্ষ শেষবার যখন দেখেছি তখন খুব খারাপ অবস্থায় দেখেছিলাম। ভাগ্য ভালো যে সেটা উপরে ফেলা হয়নি তথাকথিত ইসলাম রক্ষার জন্য বা অন্য কোনো কারনে। বসুনিয়ার সাথে যারা রাজনীতি করেছিলো তাদের সবাই ক্ষমতায় বা ক্ষমতায় ছিলো বা সুফল ভোগ করেছে বা করছে। কিন্তু বসুনিয়ারা যে আন্দোলনে নেমেছিলো তা কি আসলেই সফল হয়েছে ? সেই স্বৈরাচার কিন্তু আজ ক্ষমতার ভাগীদার !! সব কিছু মিলে নিজের কাছেই নিজেকে ছোট লাগে। দেশটা বিচিহীন সুশীল, পশুরুপী কিছু ধর্ম ব্যবসায়ী আর সুবিধাভোগী মানুষে ভরে যাচ্ছে, যেদিকে তাকাই সেদিকেই তাদের হাসিমাখা চেহারা চোখে পরে। মাঝ খান থেকে স্বপ্ন হাড়িয়ে যায়।
লেখক বলেছেন: সৈরাচারের কথা কইলেন ভাইজান, আমি সেই সৈরাচারের সময়ের প্রডাক্ট। কি ভীষণ সময় ছিল তখন, আজকে কয়টা ছবি তুইলা আনছি ঢাকার রাস্তা থেইকা আজকে কয়টা ছবি তুইলা আনছি, আপনের লাইগা পোস্টাইয়া দিমুনে সৈরাচারের আপডেট আছে
লেখক বলেছেন:
ভাইজান আপনের লাইগা সৈইরাচারের আপডেট!
লেখক বলেছেন: যে দেয়ালে এক দিন লেখা থাকত "সৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক"
নন্দিনী007 বলেছেন:
আপনার লেখায় বেশ্যা শব্দটির ব্যবহার আশা করিনা। শব্দটি পুরুষতান্ত্রিক এবং নারীকে অসম্মান করার জন্য ব্যবহৃত হয়। যা জামাতের বংশধরদের সাজে তা আপনি কেন করবেন?
লেখক বলেছেন: শব্দটি ব্যাবহার করে আমি মোটেও স্বস্থি বোধ করিনি, কিন্তু আমার এ শব্ধটি ব্যাবহারের উদ্যেশ্য বা লক্ষ্য কোন ভাবেই নারী নন। পুরুষ ও বেশ্যা হয়।
আমার এ লেখায় ভন্ডামীর বেসাতি করা আমাদের মত আমাকে উদ্দেশ্য করে আমি ঐ অশোভন শব্দটি লিখেছিলাম। এর বেশী কিছু বলতে পারবো না। শব্দটি ব্যাবহার করে আমি আমাকে অস্বস্তি তে ফেলেছি। এটা আমার শাস্তি।
কৌশিক বলেছেন:
এভাবে আমাদের নেংটা করে দিলেন? লজ্জা ঢাকার জায়গা নাই! অফটপিক - নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর একটা আইডিয়া পাইছি....আপনার সাথে কাজটা করতে চাই..
লেখক বলেছেন: সময় কইরা কল দিয়েন ভাইজান।
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
"কাল বলাকার গলায় ফাসটা দেখে সহ্য করতে পারছিলাম না, দম আটকে আসছিল। ইচ্ছে হচ্ছিল যে করেই পারি দড়িটা খুলে ফেলি।"নিষ্প্রান বলাকা মুর্তির গলার ফাঁস দেখে যদি আপনার দম বন্ধ হয়ে আসে তাহলে জীবন্ত মানুষকে খুধার তাড়নায় ডাস্টবিনের খাবার খেতে দেখে বা সীমান্তে জীবন্ত মানুষ বিনা অপরাধে গুলি করে মারার সংবাদ শুনে বা সরকারী সংস্থার হাতে বিনা বিচারে জীবন্ত মানুষ হত্যার সংবাদ দেখে বা প্রকাশ্য দিবালোকে রাজধানীর রাজপথে জীবন্ত মানুষ পিটিয়ে হত্যা করতে দেখার পরও বেঁচে আছেন কিভাবে?
লেখক বলেছেন: বেঁচে আছি সে আল্লাহ্ পাকের অশেষ করুণা মুরশিদ।
এই ব্লগে আলোচনা শুধু "নিষ্প্রান বলাকা মুর্তি" নিয়ে হচ্ছে অন্য প্রসঙ্গর জন্য আমার অন্য ব্লগে আপনার নিমন্ত্রন ভাইজান।
মনির হাসান বলেছেন:
হেলাল ভাই ... ভীষন লজ্জায় ফেলে দিলেন ।আমরা মনে হয় এসব ডিজার্ভই করি, প্রচন্ড হতাশা থেকে বললাম।
লেখক বলেছেন: ভাইরে ঐ দিন পারলে আমি ঠিকই উইঠা গিয়া দড়িটা খুইলা ফেলাইতাম, কোন প্রকারেই উচায় উঠনের কোন কায়দা খুইজা পাই নাই তাই নির্বোধের মত চাইয়া চাইয়া দেখছি, কিন্তু এই বাংলাদেশে কেউ কি কেথিাও নাই! এক দল মাথা খারাপ লোক রাইতের আন্ধারে একটা আকাম করছিল জানি কিন্তু বাকী দেশের লোক আমগ মাথাত ঠিক আছে আমরা কেম্নে দিনের আলোতে এই িজনিস প্রতি দিন দেখে ও দেখি না, আজিব!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













