আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

শিশুর অটিজমঃ তথ্য ও ব্যবহারিক সহায়তা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। একুশে বই মেলা ২০১০

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৩

শেয়ারঃ
0 2 0

যাওয়ার কথা মহাখালী গিয়া পৌছাইলাম পাবলিক লাইব্রেরী! 'আফগান গার্ল ক্যান কিক' ছবিটা দেখতে যুইত পাইতে ছিলাম না। এমন সময় পকেটের ফোন নইড়া উঠল সেই উছিলায় বাইর হইয়া পড়লাম। মেসবা (বানান ঠিকাছে কিনা কে জানে, এই পাবলিকের নাম যত বার লিখি ঠিক মত লিখতে পারি না! সেই কারনে অর্ধেক নাম লেখলাম, ভুল কম হবে। ) ফোন করছিল, কল ব্যাক কর্তেই কইল আইয়া পড়েন আইয়া পড়েন। আমরা সবাই নজরুল মঞ্চে। নুশেরার বইয়ের প্যাকেট খুলব!

দুই দিন আগে গিয়া মেলা থেইকা ব্লগার গ কিছু বই সংগ্রহ কইরা আনছিলাম। তার মধ্যে নুশেরার বইটাও আছে। ভাবলাম যাই, গিয়া দেখি...


মেলায় মাইকের শব্দে টেকা দায়, বিশাল শোরগোল! নুশেরার বইয়ের মোড়ক উন্মোচন হইতেছে, জ্ঞ্যানি লোকেরা কি কি জ্ঞানের কথা বলতেছেন কোন কথাই বুঝতেছিনা মাইকের বাদ্য বাজনায়! তবুও ভাবলাম ছবি দেখে হয়ত মেয়েটা খুশী হবে তাই ক্যামেরাটা চালাইয়া রাখলাম। ক্যামেরার সামনে যারা ছিলেন তাদের ছাড়াও আরো অনেকেই জড়ো হইছিলেন নুশেরা তাজরীনের বই "শিশুর অটিজমঃ তথ্য ও ব্যবহারিক সহায়তা" র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। অনুষ্ঠানটা পুরাটাই ধারণ করছিলাম, বাড়ী ফিরা ভিডিওটা ক্যাপ্চার করে এমপি ফোর ফরমেটে কম্প্রেস করে ঢাকার স্লো নেট স্পিডে দিলাম আপ কইরা, আপলোড শেষ হইলে তা সকলে দেখতে পাবেন।

নুশেরা, আপনের বাচ্চাটার জন্য শুভ কামনা, ভাল থাইকেন। শুভেচ্ছা।

 

প্রকাশ করা হয়েছে: ভিডিও  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৫
ভাঙ্গন বলেছেন: নুশেরা'পুর জন্য শুভেচ্ছা।
তিনি যে বইটি লিখেছেন সেটি আমাদের অনেকের জন্য বিশেষ প্রয়োজনীয়।
সাফল্য কামনা করি।
২. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৫
মাহবুব লীলেন বলেছেন:
বইটার প্রকাশক আর স্টলের ইনফরমেশন থাকলে সুবিধা হতো
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৮

লেখক বলেছেন: তাম্রলিপি প্রকাশ করছে, বইটা পাবেন উনাদের স্টলে। মিডিয়া সেন্টারের গা ঘেইসা তাম্রলিপির স্টল।

৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪১
মুনশিয়ানা বলেছেন: নুশেরার এই অতি প্রয়োজনীয় বইটির বহুল প্রচার কামনা করি...
৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৮
মনজুরুল হক বলেছেন:

শত শত বইয়ের ভিড়ে একটি অতি দরকারি অনবদ্য বই। বইটা সবার হাতে হাতে উঠুক এই কামনা করি।

ধন্যবাদ লাল দরজা।
৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
খুবই প্রয়োজনীয় একটি বই ।

নুশেরাবুর এই বইটি পাঠকাপ্রিয়তা পাক, এই কামনা ।
৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫০
কঁাকন বলেছেন: ভিডিওর জন্য ধন্যবাদ
৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:০৮
নুশেরা বলেছেন: সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা...
===========================
প্রিয় হেলালভাই,

আমি অভিভূত...

আর কিছু বলতে পারছি না...
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৩

লেখক বলেছেন: :)

৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬
মোস্তাফিজ রিপন বলেছেন: অভিনন্দন নুশেরা।
১০. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫১
মাহবুব সুমন বলেছেন: রিটন ভাই দেখি ফুলটাইম মোড়ক উন্মোচোক!
১১. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১০:৫৪
নুরুন নেসা বেগম বলেছেন: আজ বিশ্ব অটিজম দিবসে এমন সব শিশুদের শুভকামনা।নুশেরা আপুকে সরাসরি পারলামনা তাই লাল দরজায় এসেছি। লাল দরজাকে ধন্যবাদ মন্তব্য করার সুযোগ রাখার জন্য।

 

মোট সময় লেগেছে ১.০৪১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ