আমাদের চলচ্চিত্রকার তারেক মাসুদ মানবতার গান গেয়ে নরসুন্দ বানিয়েছেন। তানভীর মোকাম্মেল বানিয়েছেন স্বপ্ন ভূমী , আমাদের নতুন প্রজন্ম রুবাইয়াত সব ভুলে গাইতে চান ভালোবাসার জয় গান, মেহেরজান। আবারো আমরা বলি চলুন, মানবিকতা জিন্দাবাদ!
একাত্তরের শহীদ, শুধু তোমরা হয়ে থাকো ইট কংক্রিটের বদ্ধভূমী! পাথর স্তম্ভ স্মৃতিসৌধ! রড সিমেন্টের শহীদ মিনার!
'এক সাগর রক্তের বিনিময়ে বাঙলার স্বাধীনতা...' এখন বহু চর্চ্চিত এক তথাকথিত গল্প গান! স্বাধীনতা উত্তর আধুনিক আমরা এখন মানবিকতায় খুঁজি ভিন্ন কোন মাত্রা!
হে তিরিশ লক্ষ একাত্তরের শহীদ,
হে প্রজন্ম ৭১,
তোমাদের অভিবাদন!
চেয়ে দেখ, তোমাদের সর্বোচ্চ ত্যাগ আমরা বৃথা যেতে দেই নি। স্বাধীন বাংলাদেশে আজ আমরা মুক্ত চিন্ত করতে পারি বিনা দ্বিধায়!
চেয়ে দেখো চারিদিক, তোমাদের বাংলাদেশ আজ গাইছে মানবিকতার বিশ্ব সংগীত!
মানবিকতা জিন্দাবাদ!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



