somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরোনো কিছু কাসুন্দি ঘাটতে যেয়ে এলোমেলো এক পৃষ্ঠা

২৪ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আড়াই বছর আগে ঢাকায় বাংলার সংস্কৃতি আন্দোলন নামের একটা মুভমেন্টে সক্রিয় ছিলাম। সে এক দারুন আশা জাগানিয়া কি সময় ছিল! ঘটনার সূত্রপাত কুরমিটোলায় বিমান বন্দরের চৌরাস্তায় নির্মীয়মান লালন ভাস্কর্য ভাঙ্গার থেকে। এর পরের ঘটনা সচেতন মানুষ মাত্রই কারো অজানা থাকার কথা নয়। (Click This Link) তার পর কোথা দিয়ে কি হয়ে সব আয়োজন, তারুণ্যের সকল স্ফুলিঙ্গ কেমন যেন মিইয়ে গেল, হারিয়ে গেল! একটা ফিল্ম করছিলাম সেই আন্দোলনটাকে ঘিরে, মন ভেঙ্গে যায় এমন স্বতস্ফূর্ত আন্দোলনের অমন অসহায় পরিনতি দেখে। তার পর সময় অনেক পেরিয়ে যায়, ঢাকা ছেড়ে বেশ কবার ঢাকা নিউইয়র্ক, ঢাকা অটোয়া করে সময় পারহলে আবারো মুখোমুখি হই একই লজ্জার! সেই একই নাম, বাংলার বাউল! সেই একই নাম, মুফতি আমীনি! আবারো আমি একত্রিত হতে চলি আরো একটা অসফল আন্দোলনের বীজ তলায়! এমন পরিস্থিতিতে সত্যি করে বলতে কি নিজেকে অনেক অকেজো বাতিল আর বাকোয়াজ মনে হয়! সেই কষ্টকে মনে করে সেই গ্লানির স্মৃতি বন্ধু স্বজনদের সাথে ভাগকরাটা কেন যেনো দরকারী মনে হলো।

বন্ধুরা, বাংলাদেশের অনেকেই আজকাল জোর গলায় উচ্চারন করেন, যদি রাষ্ট্র ধর্ম ইস্যুতে বাংলাদেশে গনভোট করা হয় বিপুল সংখ্যা গরিষ্ট ভোটে বাংলাদেশের মানুষ ইসলামকে রাষ্ট্র ধর্ম বলে স্বীকৃতি দেবে। এই যদি হয় বাস্তবতা তাহলে আমারা যারা বলি ধর্ম হলো যার যার, রাষ্ট্র সবার। তাদের সংখ্যা দেশে বিদেশে আসলেই কত! বাংলাদেশের মানুষ হয়ে কি আমরা তাহলে মুক্ত চিন্তা আর মুক্ত মনে কোন কিছুই আর ভাবতে পারবো না, দেখতে পারবো না, বলতে পারবো না! বাংলাদেশে কি তাহলে আর বাঙালি হয়ে মানুষ হয়ে কেউ আমরা থাকতে পারবো না? তাহলে নিখিল ইসলামী ভাতৃত্বই কি আমাদের একমাত্র পরিচয় হয়ে উঠবে? ১৯৭১ এ জন্ম নেয়া আমার সোনার বাংলাদেশে কেউ লালন হয়ে বাঁচতে চাইলে আমরা কি তাকে সেই স্বাধীনতাটুকু দিতে পারবো না! লক্ষ প্রণের বিনিময়ে এই বাংলাদেশ কি আমরা চেয়ে ছিলাম কোন দিন!

জানি না যা লিখতে চেয়েছি তা আদৌ গুছিয়ে লিখতে পারলাম কিনা! যে স্বপ্ন নিয়ে এক দিন পৃথিবীর বুকে জন্ম নিয়ে ছিল বাংলা নামের দেশটি সে স্বপ্ন কি দেখে আজ সে দেশের আঠারো কোটি মানুষ? না কি দেখতে পারছি না আর আমরা কোন স্বপ্ন! আমাদের স্বপ্ন আকাশ ঢেকে দিয়ে সেখানে কি নাবতে শুরু করেছে গভীর কোন আঁধার!

সেই সময়কার কিছু ছবি ব্লগের লিংন্ক

আমাদের শহরে অন্ধকার নামছে, আলো কমে আসছে দ্রুত ( Click This Link )

সেই সময়ের একটি গানের মিছিল ( Click This Link )

গাল ভরা কথার আরো একটি লিংন্ক। ( Click This Link ) শেষমেষ কিছুই হয় নাই। এয়ার্পোটের ঐ গোল চক্করে এখন নির্মীত হয়েছে বহুল কাংখিত সেই হ্জ্ব মিনার। না এইখানে লালন নয়, এইখানে লাব্বায়েক। লাব্বায়েক আল্লাহ হুম্মা লাব্বায়েক. ...

বাংলার সংস্কৃতি আন্দোলন এর ফেইস বুক পেইজটি এখনো এক্টিভ আছে ( http://www.facebook.com
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×